Aaj Khabor

বুলেট ট্রেন গড়ে উঠছে একটু একটু করে 

মোদী দেখতে গেলেন বুলেট ট্রেনের গড়ে ওঠা 

আজ খবর (বাংলা), [দেশ], সুরাট, গুজরাট, ১৭/১১/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাতের সুরাতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেন এবং মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন শ্রী মোদী এবং কাজের অগ্রগতি সম্পর্কে তাঁদের কাছে খোঁজখবর নেন। কর্মীরা তাঁকে আশ্বস্ত করে বলেন, কোনও রকম সমস্যা ছাড়াই প্রকল্পের কাজ মসৃণভাবে এগোচ্ছে। 

গুজরাতের নবসারিতে নয়েজ ব্যারিয়ার ফ্যাক্টরিতে কর্মরত কেরালার এক মহিলা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান শ্রী মোদী। তিনি দেশের প্রথম বুলেট ট্রেনকে “স্বপ্নের প্রকল্প” এবং তাঁর পরিবারের কাছে এক “গর্বের মুহূর্ত” হিসেবে চিহ্নিত করেন। 

প্রধানমন্ত্রী বলেন, যখন দেশের জন্য কাজ করার এবং নতুন কিছু করার অনুভূতি বাড়তে থাকে, তখন তা প্রভূত প্রেরণার উৎস হয়ে ওঠে। 

অন্য এক কর্মী বেঙ্গালুরুর শ্রুতি প্রতিটি স্তরে কাজের অগ্রগতি এবং বিভিন্ন খুঁটিনাটি দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

অন্য এক কর্মী কবিতার মাধ্যমে তাঁর অনুভূতির কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

 ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই হাই-স্পিড রেল করিডর সবরমতী, আমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুচ, বিলিমোরা, ভাপি, বৈসর, ভিরার, ঠানে এবং মুম্বই সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করবে। ইতিমধ্যে ৩২৬ কিলোমিটার রেল পথের কাজ শেষ হয়েছে এবং ২৫টি নদী সেতুর মধ্যে ১৭টির কাজও সম্পূর্ণ হয়েছে। 


Loading

বিস্ফোরণ কাণ্ডে তৃতীয় গাড়ির খোঁজ পেতে মরিয়া দিল্লী পুলিশ 

সন্ত্রাস করতে এক ঝাঁক শিক্ষিত অমানুষ !!

রূপক চিত্র 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী,  ১৩/১১/২০২৫ : দিল্লী বিস্ফোরণের তদন্ত করতে নেমে এবার আরও একটি গাড়ির সন্ধান করতে চাইছে তদন্তকারী দল এনআইএ ।  ব্রিজা  ব্র্যান্ডের সেই গাড়ির সাথে জঙ্গী ডাক্তার  উমর উন নবীর যোগ আছে বলে মনে করা হচ্ছে। 

এর আগে ইকো স্পোর্টস গাড়ির খোঁজ চলছিল, দিল্লীর বিস্ফোরণের সাথে যোগ থাকা ঐ  গাড়িটিকে হরিয়ানার ফরিদাবাদ থেকে আটক করা হয়েছিল। দিল্লীর নম্বরওলা সেই গাড়িটি বর্তমানে দিল্লী পুলিশের হেফাজতেই আছে।  এবার একটি ব্রিজা  ব্র্যান্ডের গাড়ির খোঁজ চালানো হচ্ছে। মনে করা হচ্ছে আল-ফালাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার উমর উন নবীর সাথে সেই গাড়িটির যোগ রয়েছে। দিল্লীর বিস্ফোণের পর থেকেই এই ডাক্তার বেপাত্তা রয়েছেন। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।

দিল্লীর বিস্ফোরণের সাথে এক ঝাঁক শিক্ষিত মানুষ যুক্ত রয়েছে বলে মনে করছে তদন্তকারী দল। এদের মধ্যে কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ হয়ত অধ্যাপক। এরাই জঙ্গী মনস্ক হয়ে লাখো  লাখো মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করে চলেছে।  ভ্যারেন্ডা ফল থেকে সুক্ষভাবে বানানো যায় রাইসিন  নামক এক ধরনের বিষ, যা সামান্য পরিমানে মানুষের শরীরে গেলে মৃত্যু অনিবার্য। কোনো পানীয় কোম্পানির পণ্যে তা মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে লাখ লাখ মানুষকে হত্যা করার অরিকল্পনা করেছিল এই জঙ্গীরা। অযোধ্যার রাম  মন্দির সহ অন্যান্য মন্দির এবং বারাণসীর মন্দিরেও হামলা চালানোর ছক কষেছিল এই শিক্ষিত জঙ্গীরা।

দিল্লী বিস্ফোরণে যুক্ত জঙ্গী ডক্টর উমর উন নবীকে দিল্লীতে ঢোকার ছবি দেখা গিয়েছে সিসিটিভিতে। একটি আই টেন গাড়ি নিয়ে এই ব্যক্তি বদরপুর সীমান্ত দিয়ে  দিল্লীতে প্রবেশ করছিলো। কোনো এক টোল ট্যাক্সের গেটে সিসিটিভিতে তার ছবি উঠে যায়। এই মুহূর্তে তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে দিল্লী পুলিশ। 


Loading

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত লাল ইকো স্পোর্টস গাড়ি 

দিল্লী বিস্ফোরণের মূল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে চাইছে তদন্তকারী এজেন্সি 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দিল্লী বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে ফরিদাবাদ পুলিশ আজ একটি লাল রঙের ইকো স্পোর্টস গাড়িকে বাজেয়াপ্ত করেছে। 

দিল্লীর প্লেট  নম্বরওলা এই গাড়িটির মালিকও  দিল্লী বিস্ফোরণ ষড়যন্ত্রের সাথে যুক্ত হিসেবে ধৃত ড: উমর উন নবী বলে মনে করা হচ্ছে।  পুলিশ মনে করছে এই গাড়িটিও সেদিন বিস্ফোরণের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল. এই গাড়িটিকে আজ ফরিদাবাদ পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে।  এই গাড়িটির প্লেট নম্বর হল DL10CK0458.

সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লী বিস্ফোরণের দিন  অর্থাৎ গত সোমবার উমর উন নবী রামলীলা ময়দানের কাছে আসিফ আলী রোডের একটি মসজিদে  কাটিয়েছিল . সোমবার এই মসজিদ থেকে বেরিয়ে সে সোজা চলে যায় সুনেহরী মসজিদের পার্কিং লটে।  দুপুর ৩:১৯ নাগাদ সে তার গাড়ি ওই পার্কিং লটে  পাৰ্ক করেছিল।  তার এই গন্তব্য পরিবর্তনের বিষয়টি ফোনের লোকেশন ট্র্যাক করেও বোঝা  গিয়েছে। . এদিকে আল-ফালাহ মেডিকেল কলেজ থেকে আরও এক ডাক্তার আজ বেপাত্তা হয়ে গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। 

Loading

বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে জৈশ ই মহম্মদ : এনআইএ 

অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা ? খতিয়ে দেখা হচ্ছে তাও 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দিল্লী বিস্ফোরণের দায় এখনও  পর্যন্ত কেউ স্বীকার না করলেও তদন্তকরী এজেন্সি এনআইএ মনে করছে এই বিস্ফোরণের পিছনে রয়েছে জঙ্গী গোষ্ঠী জৈশ ই মহম্মদের হাত।  

সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ বা তার চেয়েও ওপরের কোনো অভিজ্ঞ অফিসার এনআইএর তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।  তদন্তকারী দল দ্রুত অপরাধীকে শনাক্ত করে ফেলবে এমনটাই মনে করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে।  বিস্ফোরণ স্থলে গিয়ে নানারকম নমুনা সংগ্রহ করেছে এনআইএ । তবে ফরেনসিক রিপোর্ট এখনো আসে নি।  

তদন্তে নেমে এনআইএর হাতে কিছু পোস্টার  এসেছে, যে পোস্টারের সাথে দিল্লী বিস্ফোরণের তত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।   আপত্তিজনক কিছু লেখা রয়েছে ঐ  পোস্টারে।  ঐ  পোস্টারগুলি পাওয়া গিয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগাঁও  থানা এলাকা থেকে।  এই বিস্ফোরণের সাথে মৌলবী ইরফান আহমেদ ওয়াঘেও যুক্ত থাকতে পারে বলে মনে করছে এনআইএ। এই ব্যক্তিকে দিল্লী বিস্ফোরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।  

নভেম্বর মাসের ৮ তারিখে ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজ থেকে পুলিশ যে পিস্তল ও বোমা সহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল, সেই বিষয়টাকেও উড়িয়ে দিচ্ছে না এনআইএ।  তবে ফরিদাবাদ পুলিশ জানিয়েছে যে আই টেন গাড়িটি  বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়েছিল, সেই গাড়িটি গত দুই সপ্তাহে আল-ফালাহ মেডিকেল কলেজে ছিল না। 

এনআইএ জানিয়েছে নভেম্বর মাসের ১০ তারিখে আল-ফালাহ মসজিদের ইমাম হাফিজ মহম্মদ ইশতিয়াকের বাড়ি থেকে ২,৫৬৩ কিলোগ্রাম বিস্ফোরকের চালান উদ্ধার হয়েছে। এই ইমাম ব্যক্তিটি  ফরিদাবাদের বাসিন্দা।  তার  বাড়ি থেকেই ৩৫৮ কিলো বিস্ফোরক, ডিটোনেটর এবং টাইমার বাজেয়াপ্ত করা হয়েছে। এই সবকিছুকেই তদন্তের আওতায় আনা হয়েছে।  দিল্লীর বিস্ফোরণ কি অন্তর্ঘাত নাকি নিছক দুর্ঘটনা, সেটাও খতিয়ে দেখছে এনআইএ।

এই মুহূর্তে হাই এলার্ট জারি করা রয়েছে রাজধানী দিল্লীর প্রায় সর্বত্র। নামানো হয়েছে পুলিশের বিশাল বাহিনী, সেই দলে  ইন্টেলিজেন্সের আধিকারিকরাও আছেন। বিস্ফোরণস্থলটিকে এখনও  ঘিরে রাখা হয়েছে। সমাজ মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ অহেতুক গুজব না ছড়ায় সেই আবেদন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। 


Loading

দিল্লীর বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত অমিত শাহের 

দিল্লী জুড়ে কড়া  প্রহরা পুলিশের 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : মহসিনের নিথর দেহ যখন মিরাটে তার বাড়িতে পৌঁছালো, তখন তার পাড়া পড়শীর কেউই বিশ্বাস করতে পারছিল না. প্রতিদিন যে প্রাণবন্ত ছেলেটিকে দেখা যেত, আজ থেকে তাকে আর দেখতে পাওয়া যাবে না। 

গতকাল দিল্লীর বিস্ফোরণে প্রাণ গিয়েছে মহসিনের।  দেশের শত্রু উগ্রপন্থীরা বাঁচতে দিলো না মহসিনকে। ছেলেটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তা আর হলো না।মহসিনের সাথে গতকাল  ব্যবসায়ী লোকেশ আগরওয়াল নামে আরও একজন ছিলেন বিস্ফোরণের সময় । তাঁর খবর এখনো মেলে নি।  মিরাটে মহসিনের পাড়ার লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। শোকে পাথর হয়ে গিয়েছে  মহসিনের বাবা মা আর বাড়ির লোক। 

দিল্লীর লাল কেল্লার কাছে গতকাল সন্ধ্যেবেলায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় ৪টি গাড়ি, ৬টি রিক্সা আর কয়েকটি বাইক পুড়ে গিয়েছে।  দিল্লী জুড়ে আতঙ্কের পরিবেশ, পুলিশি প্রহরা বেশ আঁটোসাঁটো।

এই ঘটনার পর পরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত করার কাজে নেমে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তদন্ত করার কাজে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন, সেই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোর গোবিন্দ মোহন, এনআইএর ডিরেক্টর তপন ডেকা, দিল্লীর পুলিশ কমিশনার সতীশ গোলচা।  এছাড়াও জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলীন  প্রভাত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই ঘটনার পিছনে থাকা কাউকেই  রেয়াত করা হবে না।”


Loading

দিল্লীতে বিস্ফোরণ, উড়ে গেল গাড়ির দরজা 

মৃত ৯, আহত অনেক 

আজ খবর (বাংলা), [দেশ],নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ :  খোদ দিল্লিতে ফের একবার নাশকতার চেষ্টায় বিস্ফোরণের ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে প্রচুর প্রশ্ন উঠে গিয়েছে। 

গতকাল সন্ধ্যেবেলায় দিল্লীর লাল কেল্লার কাছে এবং চাঁদনী চকের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ট্রাফিকে দাঁড়িয়ে থাকা একটি আই ১০ গাড়ির মধ্যে বোমা মজুত করা ছিল বলে জানা গিয়েছে। লাল কেল্লার কাছে একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিল ঐ  ঘাতক গাড়িটি। সকলেই লাল সিগন্যাল  সবুজ হওয়ার জন্যে অপেক্ষা করছিলেন।  ঠিক সেই সময় সশব্দে ফেটে যায় একটি গাড়ি বোমা। ভয়ংকর শব্দে বিস্ফোরণ হয়। ঘাতক গাড়িটির একটি দরজা ছিটকে শূন্যে উড়ে যায়। গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঐ  সিগন্যালের  আশেপাশে দাঁড়িয়ে থাকা যানবাহনে যে সব মানুষ ছিলেন তাদের বেশিরভাগই আহত হয়েছেন। এই ঘটনায় এখনও  পর্যন্ত মৃতের সংখ্যা ৯, তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লীর এই বিস্ফোরণ গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে।  আহতদের পাশে দাঁড়াতে দ্রুত বাবু জগজীবানরাম হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।  এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন।  

দিল্লী বিস্ফোরণের পরপরই দেশের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পরেই উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে।  অযোধ্যায় রাম মন্দিরে প্রহরা বৃদ্ধি করা হয়েছে।  ঘাতক গাড়িটি সলমান নামে এক ব্যক্তির নামে রয়েছে বলে জানা যাচ্ছে। তিনি সম্ভবত হরিয়ানার মানুষ। তিনি দাবি করেছেন যে ঐ  ঘাতক গাড়িটি তিনি বিক্রি করেছেন। গাড়িটির ফরেনসিক করা হচ্ছে। ঐ  গাড়িটির বর্তমান ও প্রাক্তন মালিক দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্কিত করে তুলেছে দেশবাসীকে। দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে।  ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সারাজীবন যথেষ্ট সুনামের সাথেই কাজ করে এসেছেন। কিন্তু হঠাৎ কেন আজ এই ধরনের শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হল তা বোঝা যাচ্ছে না।  দিল্লী পুলিশ, এটিএস এবং অন্যান্য এজেন্সি ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করাও হয়েছে।  এখনও  পর্যন্ত কোনো জঙ্গী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করে নি। 


Loading

দিল্লী থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের বিশেষ দল

ভোটার লিস্ট রিভিউ  শুরু হবে উত্তর বঙ্গ থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১১/২০২৫ :  দিল্লী থেকে ৩ সদস্যের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  এই রাজ্যে এসআইআর -এর কাজ কেমন চলছে তা প্রত্যক্ষ করতেই এই বিশেষ দলটি পশ্চিমবঙ্গে আসছেন  বলে জানা গিয়েছে। 

আজ ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনজনের এই বিশেষ দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এর কাজ কেমন চলছে তা দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ ভারতী।  এছাড়াও ঐ  দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এস বি যোশী  ও ডেপুটি সেক্রেটারি শ্রী অভিনব আগরওয়াল। 

প্রাথমিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহারে যাবেন এবং ভোটার লিস্ট রিভিউ করে দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে। এই কাজে মোট ৮০ হাজার ব্লক লেভেল অফিসারকে নামানো হয়েছে। এই অফিসারেরা গতকাল থেকেই এই রাজ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন।  এই কাজে এই রাজ্যে মোট ৬৫৯ টি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। 

নির্বাচন কমিশনের কাজ বিএলওরা শেষ করবেন আগামী মাসের ৪ তারিখে। এর মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অন্তত তিনবার করে যাবেন এই আধিকারিকরা। রাজ্যের ভোটার লিস্টে সংযোজন ও বিয়োজনের কাজ করবেন তাঁরা। 


Loading

প্রাক্তন নকশাল নেতারা বর্তমান নেতাদের আত্মসমর্পন করতে বলছেন 

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে মাওবাদীদের 

আজ খবর (বাংলা), [দেশ] রায়পুর, ছত্তিসগড়, ০৫/১১/২০২৫ :  প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী বা নকশালদের একটু একটু করে ঘিরে নিচ্ছে নিরাপত্তা বাহিনী।  বর্তমান নকশাল নেতাদের আত্মসমর্পনের পরামর্শ দিলেন প্রাক্তন নকশাল নেতারা। 

২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদকে শূন্য করার ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.। সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে এই নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর মধ্যে আছেন পুলিশ আধিকারিক, আধা সামরিক বাহিনীর জওয়ান, সেনাবাহিনীর একাংশ ও গোয়েন্দা বিভাগ। এঁরা একত্রে ‘নিরাপত্তা বাহিনী’ হিসেবে কাজ করছেন। উন্নত অস্ত্র শস্ত্র রয়েছে এঁদের কাছে। দেশকে  মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে খোলা  ছেড়ে দিয়েছেন। 

চলতি বছরে অমিত শাহের দেশকে মাওবাদী মুক্ত করার নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল নিরাপত্তা বাহিনী। সেই কাজ এখন সাফল্যের সাথে শেষ হতে চলেছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা নক্সাল নেতাকর্মীদের আত্মা সমর্পন করতে বলা হয়েছে। তার পরিবর্তে এই নেতা কর্মীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আয়োজন করা হয়েছে। চাকরি দেওয়া হচ্ছে। অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।  এখনও  পর্যন্ত বহু নকশাল নেতা কর্মী সরকারের কাছে আত্মসমর্পন করেছেন। 

যাঁরা আত্মসমর্পন না করে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে মনস্থ হয়েছেন, তাঁদের মধ্যেকেউ হয়ত গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ এনকাউন্টারের শিকার হয়েছেন।  মাওবাদী বা নক্সাল প্রাক্তন নেতারা বর্তমান নেতাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরাও আত্মা সমর্পন করেন, অস্ত্র ত্যাগ করেন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসেন। কেননা যে স্বপ্ন দেখে বা যে উদ্দেশ্যে এই নকশাল নেতারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যপূরণ  থেকে এখন বহুদূরে রয়েছে তাঁদের সংগ্রাম।  তাছাড়া এই মুহূর্তে সরকারের যা নীতি তাতে অস্ত্র হাতে নিয়ে এই  সংগ্রাম চালানো যাবে না। প্রাক্তন নকশাল নেতারা মনে করেন  গুলি খেয়ে মরার থেকে সমাজের মূল স্রোতে থাকা উচিত হবে।


Loading

সবচেয়ে ভারী মহাকাশযান উৎক্ষেপণ করল ভারত 

মূলত সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই এই অভিযান ভারতের 

আজ খবর  (বাংলা),  [দেশ], , নতুন দিল্লী, ভারত,০২/১১/২০২৫ : ইসরোর সাফল্যে ফের নতুন পালখ জুড়ল ভারবর্ষের মহাকাশ গবেষণারমুকুটে।  আজ ইসরো সাফল্যের সাথে দেশের সবচেয়ে ভারী মহাকাশ  যান মহাকাশ তথা কক্ষপথে চালিত করেছে। 

আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারত বিশেষ একটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। এই মহাকাশ যানের নাম  সিএমএস ০৩, এর ওজন ৪৪০০ কিলোগ্রাম।   এই মহাকাশ যানটিকে আজ উৎক্ষেপণ করেছে এলভিএম ৩ রকেট, কিছুদিন আগে যে রকেট চন্দ্র যানকে চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আজ ছিল এই রকেটের পঞ্চম উৎক্ষেপণ। 

আজ শ্রীহরি কোটা থেকে মহাকাশ যানের সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ইসরোর সাফল্য আমাদের বার বার গর্বিত করেছে। ইসরোর প্রত্যেককে শুভেচ্ছা জানাই।  ইসরোর সাফল্য মহাকাশ গবেষণা জগতে দেশকে অনেকটাপথ এগিয়ে নিয়ে গিয়েছে।  তাদের এই অসাধারণ সাফল্য দেশকে যেমন উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তেমন অসংখ্য দেশবাসীকে আরও বেশি করে সুবিধা এনে দেবে।”

ভারতের নিক্ষেপ করা এই মহাকাশ যান দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে। বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলবে। এই কারনে এই মহাকাশ যানের  সুবিধা সবচেয়ে বেশি পাবে দেশের নৌ বাহিনী। 


Loading

‘হো’ ভাষাকে অষ্টম তফশিলে  যুক্ত করার দাবী উঠল 

গোটা দেশ থেকে ওঠা দাবী জানানো হল রাষ্ট্রপতিকে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/১১/২০২৫ : অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটি র ডাকে   ৩১শে অক্টোবর ২০২৫ শুক্রবার “হো” ভাষাকে অষ্টম তফশীল  অন্তর্ভুক্ত   করনের দাবিতে নিউ দিল্লীর যন্তর মন্তর এ ধর্ণা প্রদর্শন করল ভারতের বিভিন্ন রাজ্যের আদিবাসী হো সমাজের মানুষজন। 

উড়িষ্যা,ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,আসাম,ছত্তিশগড় বিহার থেকে বিভিন্ন হো সমাজের সামাজিক সংগঠনের নেতৃত্ব্ব্ববর্গ যোগদান করেছিলেন । হো ভাষাকে অষ্টম তফশীলে অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার হোন আদিবাসী হো সমাজের নেতৃত্ববর্গ। ধর্ণা শেষে  রাষ্ট্রপতি ভবনে গিয়ে   মাননীয়া  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দাবিপত্র তুলে দেন অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির সদস্যগন।পশ্চিমবঙ্গ থেকে  প্রতিনিধিত্ব করতে গিয়েছেন. 

অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই,  অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও দাসপুর ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয়  রাজু বাঁডরা ,সহ সভাপতি মাননীয় রাম পূর্তি, মানকি মুডা কমিটির সদস্য আধিকারী গাগরাই, অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির জেলা ডাকুয়া মাননীয় অনিল হেমরম ও দাসপুর থেকে যোগেশ্বর শয়, নমিতা শয়,কার্তিক পূর্তি  প্রমুখ।অল ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির  জাতীয় সভাপতি  মাননীয় রামরাই মুন্ডিয়া, সম্পাদক গোমেয়া এমঙ্গ, গিরিশ চন্দ্র হেমরম,গব্বর সিং, সোনা সেলেম, শান্তি সিন্ধু, ক্ষীরোদ হেমরম, চন্দ্র মোহন হাইবুরু সহ আরো নেতৃত্ব। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor