Aaj Khabor

ভারতের সামনে ফের একবার ধরাশায়ী পাকিস্তান 

খেলার শেষে পাক খেলোয়াড়দের সাথে হাত মেলালো না ভারত 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১৪/০৯/২০২৫ :  এশিয়া কাপের গ্রূপের খেলায় পাকিস্তান  হারিয়ে সেরা চেয়ারের তালিকায় নাম লিখিয়ে নিল  ভারত। 

এশিয়া কাপের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান দল.  টসে জিতে ভারতকে ফিল্ডিং করতে পাঠিয়ে নিজেরা ব্যাটিং শুরু করেছিলপাকিস্তান। কিন্তু খেলতে নেমে প্রথমেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।  বুমরাদেরকে যথেষ্ট সমীহ করতে দেখা যায় তাদের।  এই  ভাবে কোনো রকমে ব্যাট করতে করতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১২৭ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। 

পাক ব্যাটারদের মধ্যে ফারহান ৪০ রান, জামান ১৭ রান এবং আফ্রিদি ৩৩ রান তোলেন। বাকিরা সেভাবে রান তুলতেই পারেন নি. পাকিস্তানের দেওয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে ভারত প্রথম থেকেই আত্মবিশ্বাসের সাথে চালিয়ে খেলতে শুরু করে. শেষমেশ ২৫ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। .পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়.

ভাতের অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান, শুভমন গিল ৭ বলে ১০ রান, সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রান, তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান তোলেন এবং শিবম দুবে  ৭ বলে ১০ রান তোলেন।  ভারতীয় দলের ব্যাটিং স্কোর দেখেই বোঝা যাচ্ছে কতটা আত্মবিশ্বাসের সাথে খেলেছে ভারত।  পাকিস্তানকে  দুরমুশ করে দিয়েছে টিম ইন্ডিয়া। 

প্রতিবেশী দেশ হলেও কূটনৈতিক সখ্যতা না থাকায় এবং সরাসরি ভারতের সাথে শত্রুতা করায় পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে  যথেষ্ট আপত্তি ছিল দেশের মধ্যে। কিন্তু তা সত্বেও খেলা হয়েছে। ভারত যেভাবে এর আগে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল, ঠিক সেভাবেই আজ পাকিস্তানকে রীতিমত দুরমুশ করে দিল ভারত। খেলার শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলায় নি ভারতীয় ক্রিকেম্যাচ  থেকে উঠে গিয়ে তারা ড্রেসিং রুম বন্ধ করে রাখে অনেক্ষন পর্যন্ত।  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদব ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন। 


Loading

ভারত পাক ম্যাচ নিয়ে ভিন্নমত দেশের বিভিন্ন জায়গায় 

পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালো শিবসেনা 

আজ খবর (বাংলা),  [খেলা], পুণে , মহারাষ্ট্র, ১৪/০৯/২০২৫ :  এশিয়া কাপে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। পহেলগাঁওতে জঙ্গীদের হাতে নৃশংসভাবে খুন হয়ে যাওয়া এক পর্যটকের কন্যা আজ এই প্রশ্ন তুললেন।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও ভ্যালিতে বেড়াতে গিয়ে জঙ্গীদের হাতে যে নিরীহ পযটকেরা খুন হয়ে গিয়েছিলেন তার মধ্যেই একজন ছিলেন মহারাষ্ট্রের পুণের  বাসিন্দা সন্তোষ জাগদালে।  তাঁর মেয়ে আশাভরি প্রশ্ন তুলেছেন এশিয়া কাপে আর কিছুক্ষন পরেই হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। তিনি বলেছেন, “এই ম্যাচটা হওয়া  উচিত ছিল না। এখনো কিছুটা সময় আছে, বিসিসিআই এভাবে না ভাবলেও পারতো। পহেলগাঁওয়ের ঐ  ঘটনার পর ছয়টা মাসও কাটে নি এখনো। তারপর অপারেশন সিঁদুর হয়েছে। এর পরেও সেই দেশের সাথে খেলতে যাওয়া ! বিষয়টা ভেবেই লজ্জা লাগছে আমার। এই ম্যাচটা না হলেই ভালো হত।”

আজকের ভারত-পাক ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন মহল থেকেই। রাজনৈতিক মহল তো বটেই। অনেকেই বলছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একই সাথে জল আর রক্ত বইতে পারে না, তাহলে কেন ভারত এই শত্রুদেশের সাথে ক্রিকেট খেলতে যাবে ?” এই ম্যাচ নিয়ে নানারকম মতামত শোনা যাচ্ছে। যেমন প্রাক্তন অধিনায়ক এই ম্যাচের সপক্ষেই মতামত দিয়েছিলেন।  তবে ব্যাঙ্গালোরের মানুষ আজ এই ম্যাচের বিপক্ষে রায় দিয়েছে। সেখানে এই ম্যাচের প্রতিবাদে শিবসেনা পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। স্লোগান উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।


Loading

পঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন কপিলদেব 

নেহাত সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছেন কপিল 

আজ খবর (বাংলা), [খেলা], চন্ডিগড়, পাঞ্জাব, ২/০৯/২০২৫ : পাঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। 

পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সাথে সাক্ষাৎ অরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ।  তাঁর সাথে ছিলেন চন্ডিগড় ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় ট্যান্ডন। রাজ্যপালের সাথে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে জানিয়েছেন কপিলদেব। বেশ কিছুক্ষন রাজ্যপালের সাথে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন কপিলদেব।  ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। তিনিই প্রথম ভারতকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন।  তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আপামর ভারতবাসী। চিরস্মরণীয় হয়ে থাকবে ১৯৮৩ সালের  প্রুডেন্সিয়াল কাপ।  প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ ছিনিয়ে  নিয়ে আসতে  হয় তা ভারতবাসী ভাবতে শুরু করেছিল কপিলদেবের আমল থেকেই।  ক্রিকেট খেলতে নেমে সবুজ মাঠে অসংখ্য রেকর্ড তাঁর রয়েছে।  ভারতীয় ক্রিকেট ইতিহাসে কপিলদেব নামটাই যেন এক উজ্জ্বল ধ্রুবতারা। 


Loading

হংকং এর বিরুদ্ধে সহজ জয় পেল বাংলাদেশ 

লিটন দাসের ব্যাটিং ছিল দেখার মত 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১২/০৯/২০২৫ : এশিয়া কাপ টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে খেলতে নেমে ভালোভাবেই জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে তারা  হারিয়ে দিয়েছে ৭ উইকেটে। 

প্রথমে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৪৩ রান তুলে নেয়. ১৪৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া  করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধীরে সুস্থে এগোতে থাকে। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুন্দর একটা ইনিংসের দৌলতে বাংলাদেশ ১৪ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সমর্থ হয়। বাংলাদেশ জিতে যায় ৭ উইকেটে। 

গতকালের ম্যাচের উল্লেখযোগ্য অংশ বলতে হংকং দলের নিজাকত খান ৪২, জিসান আলী ৩০ রান তোলেন। তাদের তাঞ্জিম হাসান সাকিব ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া বাংলাদেশের লিটন দাস ৫৯, তৌহিদ হৃদয় ৩৫ (অপরাজিত) রান তোলেন। বাংলাদেশের আতিক ইকবাল ১৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৩৯ বলে ৫৯ রান করে লিটন দাস প্লেয়ার অফ দ্য  ম্যাচ হয়েছেন।

আজ এশিয়া কাপের চতুর্থ খেলায় পাকিস্তান খেলতে নামছে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওমান। 


Loading

প্রত্যাশা মত আরব আমিরশাহীকে সহজেই হারালো ভারত 

বিরাট কোহলি নেই বলে গতকালের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে বেশ মন্থর গতিতে 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১১/০৯/২০২৫ : এশিয়া কাপের দ্বিতীয় খেলায় আরব আমির শাহিকে রীতিমত হেলায়  হারালো ভারত। গতকাল খেলা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল. অবশ্য এটাই হওয়ার ছিল বলে মন্ত্যব্য করেছেন অনেকেই। 

দুবাই স্টেডিয়ামে গতকাল টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল আরব আমিরশাহির ক্রিকেট দল।  প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরশাহির দল। কিন্তু ভারতীয়  আক্রমণের সামনে রীতিমত তাসের ঘরের মত অবস্থা দাঁড়ায় তাঁদের। একের পর এক উইকেট পড়তে থাকে। বল হাতে বুমরা-কুলদীপদের সামনে মুখ থুবড়ে পরে আরব আমিরশাহির ব্যাটিং লাইন আপ। ওই ম্যাচে কুলদীপ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। 

আরব আমিরশাহির ব্যাটারদের মধ্যে আলিশান সরাফু ১৭ বলে ২২ রান তুলেছিলেন, মহম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান তুলেছিলেন। আরবের ব্যাটিং বলতে এটুকুই।  মাত্র ১৩.১ ওভারে ৫৭ রান তুলে অল  আউট হয়ে যায় মরুভূমির এই দেশ।  ব্যাট করতে নেমে ভারত ৪.১ ওভারেই ৬০ রান তুলে নেয়। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, শুভমন গিল ৯ বলে ২০ রান এবং সূর্যকুমার যাদব ২ বলে ৭ রান তোলেন।  এদিন ৯৩ বল  বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত। মোট ৯ উইকেটে বড়  জয় দিয়ে এশিয়া কাপের খেলা শুরু করে ভারত। 

আজ হংকং এর বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ।  আগামীকাল পাকিস্তান ওমানের বিরুদ্ধে শুরু করবে এশিয়া কাপের খেলা।  ভারত পাকিস্তানের  মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখে। 


Loading

এশিয়া কাপে ৯৪ রানে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান 

বেশ নড়বড়ে ব্যাটিং হংকং এর 

আজ খবর (বাংলা), [খেলা], আবু ধাবি, আরব আমিরশাহী, ১০/০৯/২০২৫ :  প্রতিপক্ষ হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করল আফগানিস্তানের ক্রিকেট দল। 

এশিয়া কাপে বেশ ভালোই সূচনা হয়েছে আফগানিস্তানের।  এই দলটির অন্তত দুজন হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন সিদ্দিকুল্লা অটল এবং আজমাতুল্লা ওমরজাই।  আফগানিস্তানের টি২০ ক্রিকেট ইতিহাসে এই দুই সেঞ্চুরি খুব দ্রুততার সাথে এসেছে বলে লেখা থাকবে।  সবচেয়ে কম সময়ে আসা দুই সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন ভরিয়ে দিয়েছে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলেছিল।

বড় রান তাড়া  করতে গিয়ে হংকং ৪.৩ ওভারে মাত্র ২২ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে হংকং ১০০ রানের গন্ডিও পার করতে পারে নি। মোট ৯৪ রানে খেলা শেষ হয়ে যায় হংকংয়ের। বেশ নড়বড়ে ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে হংকং ক্রিকেট দলের।  আফগানিস্তান মোট ৯৪ রানে জিতে যায়।.

আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মুহূর্তে আরবে খেলা হলেও এশিয়াকাপে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। 


Loading

চীনকে ৭-০ গোলে হারাল ভারত 

অসাধারন হকি খেলছে টিম ইন্ডিয়া 

আজ খবর (বাংলা), [খেলা], রাজগীর, বিহার, ০৬/০৯/২০২৫ : এশিয়া কাপ রাজগীর বিহার ২০২৫ চ্যাম্পিয়নশিপে ভারতীয় হকি দল চীনকে ৭-০ গোলে পরাজিত করেছে। এশিয়া কাপের টুর্নামেন্টে তৃতীয় সুপার ৪এর খেলায় চীনের বিরুদ্ধে জয় পেলো ভারত।

ভারতের হয়ে দুটি গোল করেছেন অভিষেক, এছাড়া বাকি গোলাগুলি করেছেন শীলানন্দ লাকরা, দিলপ্রিট সিং, মনদীপ সিং, রাজকুমার পাল এবং সুরজিৎ সিং. খেলা শুরু সময় থেকে একেবারে শেষ পর্যন্ত ভারতীয় দল অসাধারণ হকি খেলেছে।  চীনকে দাঁড়াতেই দেয় নি. গোটা ম্যাচে তাই ভারতের আধিপত্য ছিল অনেক বেশি। আগামী রবিবার ভারত মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান কোরিয়ার।

প্রথম কোয়ার্টারে ভারত ২টি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়. দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও একটি গোল করে. বিশাল লিড হাতে থাকাসত্ত্বেও ভারত চীনের ওপর চাপ রেখে দিতে থাকে এবং তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে. চতুর্থ কোয়ার্টারেও ভারত আরও দুটি গোল ওরে. মোট ৭টি গোল হজম করতে হয় প্রতিপক্ষ চীনকে।  এদিকে ৭ম/৮ম স্থান অধিকারের লড়াইয়ে কাজাখস্তান ৬-৪ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। এছাড়া অন্য একটি ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কোরিয়া। 


Loading

এশিয়া কাপের মাঠে গা ঘামাতে শুরু করল ভারত 

দলে পুরোনো মুখের পাশে রয়েছে এক ঝাঁক নতুন মুখও। দেশবাসীর প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ০৬/০৯/২০২৫ : আসন্ন এশিয়া কাপে খেলতে ভারত আরবের মাটিতে গা ঘামাতে শুরু করল। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে গোটা দলকেই আজ চাঙ্গা লেগেছে। এশিয়া কাপে খেলার জন্যে মুখিয়ে রয়েছে গোটা দল। 

আগামী ৯ তারিখ থেকে আরবের মাটিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের আটটি দেশ অংশ নিচ্ছে এই টি ২০ টুর্নামেন্টে। এই দেশগুলি হল আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, ভারত, ওমান, পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরশাহী। আগামী ১০ তারিখে আরবের সাথে দুবাইতে খেলা হবে ভারতের।  ওটাই ভারতের প্রথম খেলা এই টুর্নামেন্টে। 

ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখ রবিবার। খেলা শুরু হবে রাত্রি আটটায়। সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে এই ম্যাচগুলির সরাসারি সম্প্রসারণ দেখতে পাওয়া যাবে। 

ভারতীয় দল — হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যিয়া, সনজু স্যামসন , তিলক ভার্মা, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, রিংকু সিং, শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক  শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেন শর্মা (উইকেট রক্ষক), যশপ্রীত  বুমরাহ, অর্শদীপ সিং, হরষিত রানা। রিজার্ভ বেঞ্চ — প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুয়েল ও যশস্বী জয়সোয়াল। বোলিং কোচ হিসেবে থাকছেন মর্নে  মরকেল।

# ‘আজ খবর’ ধারাবাহিকভাবে এশিয়া কাপের সব খবর পৌঁছে দেবে পাঠকের কাছে। নজর রাখুন ‘আজ খবর’ এ। 


Loading

ভারতীয় বক্সিংয়ের সাফল্য 

পবন বার্টওয়াল  মুগ্ধ করেছেন বিচারকদের

আজ খবর (বাংলা), [খেলা], লিভারপুল, যুক্তরাজ্য, ০৫/০৯/২০২৫ :  ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ শুরু করলেন সাক্ষী। ৫৪ কিলোবিভাগে তিনি প্রতিপক্ষ ইউক্রেনকে হারিয়ে দিয়েছেন। 

এদিন ৫৪ কিলো বিভাগে খেলা শুরু করলেন বক্সার সাক্ষী। অসাধারণ লড়াই করেছেন তিনি।  প্রতিপক্ষ ইউক্রেনের খেলোয়াড়কে তিনি ৫:০ ব্যবধানে পরাজিত করেছেন।  এদিকে পুরুষদের ৫৫ কেজি বিভাগে  ব্রাজিলকে হারিয়ে অসাধারণ শুরু করলেন পবন বার্টওয়াল।  যথেষ্ট কঠিন ছিল তাঁর রাউন্ডগুলি. কিন্তু নিজস্ব দক্ষতায় তিনি জয় ছিনিয়ে নিয়ে আসেন। পরাজিত করেন প্রতিপক্ষ ব্রাজিলের মাইকেল ডগলাস ত্রিনিদাদেকে। মাইকেল প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছিলেন । 

আজ সন্ধ্যায় আরও দুই ভারতীয় খেলতে নামবেন। তাঁদের মধ্যে একজন হলেন সানামাচা  চানু, তিনি মহিলাদের ৭০ কেজি বিভাগে লড়াই করবেন এবং আর একজন হলেন হর্ষ চৌধুরী, তিনি পুরুষদের ৯০ কেজি বিভাগে লড়াই করতে নামবেন। 


Loading

চলে গেলেন লিয়েন্ডারের বাবা ড. ভেস পেজ

কিংবদন্তি হকি  খেলোয়াড় ছিলেন ভেস পেজ 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৮/২০২৫ :  প্রয়াত হয়েছেন বিখ্যাত হকি খেলোয়াড় ড. ভেস পেজ। আজ সকালে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন। 

ড. ভেস পেজ ছিলেন একজন লিজেন্ড হকি খেলোয়াড়। ১৯৭২সালে ভেস পেজ জার্মানির মিউনিখে অলিম্পিকে যোগ দিয়েছিলেন এবং সেই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ড. ভেস পেজ উডল্যাণ্ড হাসপাতালেই চিকিৎসা করতেন এবং স্পোর্টস মেডিসিনে তাঁর যথেষ্ট অবদান আছে। হকি  খেলোয়াড় হিসেবে তাঁকে কিংবদন্তি বলা হত।  

ভেস পেজের আর এক পরিচয়, তিনি কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের বাবা।  বিখ্যাত এই হকি  খেলোয়াড় মাল্টি অর্গ্যান ফেলিওরে আক্রান্ত হয়েছিলেন। দিন দু’য়েক আগে তাঁকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। আজ সকালে উডল্যান্ড হাসপাতালেই তিনি পরলোকে গমন করেছেন। ভেসে পেজের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor