Aaj Khabor

ইডেন ছিল অন্যরকম, গুয়াহাটির পিচ যেন খোলা রাস্তা : কুলদীপ 

সিরিজে সমতা ফেরাতে এবার ব্যাটারদের দিক তাকিয়ে গোটা দেশ 

আজ খবর (বাংলা), [খেলা], গুয়াহাটি, আসাম, ২৪/১১/২০২৫ :   “কলকাতার ইডেন গার্ডেনসের পিচ  ছিল আলাদা, আর গুয়াহাটির পিচ যেন খোলা রাস্তা”, এভাবেই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট টিমের এক গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ সিং। 

কুলদীপ সিং এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের একজন ভরসাযোগ্য খেলোয়াড়।  দুর্দান্ত বোলিং পারফর্মেন্স-এ আ ছেন। দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে কুলদীপ ১১৫ রান দিয়ে চার উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান তুলে বিশাল স্কোরের পাহাড় গড়ে তুলতে পেরেছে। এবার সিরিজের সমতা ফেরানোর পূর্ণ দায়িত্ব বর্তেছে ব্যাটারদের ওপর।  সিরিজে সমতা আনতে হলে একটা বড় রানের ইনিংস খেলতে হবে তাঁদের। 

কুলদীপ সাংবাদিক বৈঠকে বলেছেন, “ইডেনের পিচ ছিল অন্যরকম আর গুয়াহাটির পিচ যেন খোলা রাস্তা। তাই এই পিচে খেলাটা অনেক  বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।  একজন বোলার সবসময়েই নিজের আধিপত্য বিস্তার করতে চায়।  কিন্তু যখন তুমি ভালো কিছু করবে ,তখন সেটাই হবে তোমার সেরা কাম ব্যাক। গতকাল আমরা ভালো বল করেছি, কিন্তু প্রতিপক্ষের পার্টনারশিপ একটা সেশনে খুব ভালো ছিল বলেই দক্ষিণ  আফ্রিকা এতটা রানের পাহাড় গড়ে তুলতে পেরেছে।  এখানকার উইকেট থেকে বোলাররা তেমন কিছু সাপোর্ট পায় নি, তাই এটা আরও বেশি চ্যালেঞ্জিং।  পিচ এক  একদিন অন্যরকম হয়ে যায়।  আর এটাই টেস্ট খেলার সবচেয়ে উপভোগ্য একটা দিক।  “


Loading

প্রথম টেস্টে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা 

দক্ষিণ আফ্রিকার অসাধারণ স্পিন খেলতেই পারে নি 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬*/১১/২০২৫ :  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে গেলো ভারতীয় ক্রিকেট দল. স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুদ হলেন ভারতীয় ক্রিকেটাররা।

কলকাতার ইডেন গার্ডেন্সে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিল ভারত।  এই ম্যাচে প্রথম ইনিংসে দক্কিন আফ্রিকা মোট ১৫৯ রান তোলে আর দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তোলে। রান তাড়া  করতে নেমে ভারত প্রথম ইনিংসে ১৮৯ রান তোলে আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রান তোলে সব উইকেট হারিয়ে। ঘূর্ণি পিচে  স্পিনের দৌলতে আজ মাত্র ৩ দিনেই শেষ হয়ে গেলো ৫ দিনের টেস্ট সিরিজ।  প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতে গেলো ৩০ রানে। 

কলকাতায় প্রথম টেস্টে টস জিতে ব্যাটিন নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার গোটা টেস্ট ম্যাচটাই জিতে নিয়ে গেলো তারা।দক্ষিণ আফ্রিকার অসাধারণ স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না ভারতীয় ব্যাটাররা।  বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ধ্বসে পড়লো ভারতীয় ইনিংস। 

এর পরের টেস্ট ম্যাচ রয়েছে আসামের গুয়াহাটি শহরে। টেস্ট ম্যাচ ছাড়াও ওয়ান দে এবং টি ২০ ম্যাচও ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।  আপাতত টেস্ট ম্যাচ সিরিজে ১-০ টেস্টে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা। 


Loading

স্পিনের ভেল্কিতে ইডেনে ৩ দিনেই ম্যাচ শেষ হতে চলেছে 

 ঘূর্ণি পিচ দাঁড়াতেই দিচ্ছে না ব্যাটারদেরকে

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/১১/২০২৫ :  স্পিনের জাদুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।  

দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তার প্রথমটা খেলা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে , পরের অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আসামের গুয়াহাটিতে।   কলকাতার টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই সব উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেদিনই  একটি উইকেট হারিয়ে ফেলেছিল ভারতও। 

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল।  ভারতও ১৮৯ রান তুলে অল আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে শেষ হয়ে যায়। এদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ভারত মাত্র ৩৮ রান তুলেছে এবং ৪টি উইকেট খুইয়েছে। যশস্বী জয়সিয়াল ০, কে এল রাহুল ১ ও জুৱেল ১৩ ও ঋষভ পন্থ ২ রানে আউট হয়ে যান। জিততে হলে ভারতকে এখনও  ৮৬ রান তুলতে হবে।  দক্ষিণ আফ্রিকার জ্যাসেন  এবং হারমার দুটি করে উইকেট পেয়েছেন।  স্পিনের ভেল্কি  ইডেন গার্ডেন্সে তিন দিনেই টেস্ট ম্যাচ শেষ করে দিতে চুলেছে। ঘূর্ণি পিচ দাঁড়াতেই দিচ্ছে না ব্যাটারদেরকে। 


Loading

রিচাকে কুর্নিশ শিলিগুড়ি শহরের 

বিশ্বজয় করে ঘরের মেয়ে ফিরল ঘরে 

আজ খবর (বাংলা), [খেলা], শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/১১/২০২৫ :  বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উষ্ণ অভিনন্দন জানানো হল শিলিগুড়ির ঘরের মেয়ে তথা ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষকে। 

মহিলাদের বিশ্বকাপ জয় করে ঘরের মেয়ে রিচা গতকালই তাঁর ঘরে অর্থাৎ শিলিগুড়িতে ফিরেছেন। তাঁর ঘরে ফেরার অপেক্ষায় ছিল শিলিগুড়ির আমি জনতা। তাঁর বিমান বাগডোগরার মাটি ছুঁতেই বিপুল হর্ষে  মেতে ওঠেন তাঁরা।  বিমান বন্দরের বাইরে আসতেই ‘রিচা রিচা’ স্লোগান উঠলো। ফুলের বৃষ্টি এবং উষ্ণ অভিনন্দন দিয়ে একটা সুন্দর শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে।

এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রিচাকে অভিনন্দন জানিয়েছেন।  আজ শিলিগুড়ি সরকারিভাবে রিচাকে সংবর্ধনা দেবে। তাঁকে শুভেচ্ছা জানাবেন অন্যান্য বুদ্ধিজীবী ব্যক্তিত্বরাও। 

রিচা নিজেও যেন বিভোর হয়ে রয়েছেন বিশ্বকাপ জয় করে।   তবে শিলিগুড়িতে এতো মানুষ তাঁকে স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন, তা জানা ছিল না রিচার। শুভেচ্ছার বন্যা দেখে তিনি নিজেও কিছুটা চমকে গিয়েছেন বলে জানালেন। তবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকতে পেরে তিনি যে আপ্লুত সেকথাও গোপন করেন নি তিনি। 

দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছেন রিচা ঘোষ. তাঁর নামটা একজন খেলোয়াড় হিসেবে পরিচিত শিলিগুড়ি শহরে অনেক আগে থেকেই। সেই শিলিগুড়ি শহরকে বিশ্বকাপ জয়ের গর্বে গর্বিত করেছেন রিচা ঘোষ।   দেখে নেওয়া যাক, মহিলা বিশ্বকাপে রিচা ঘোষের অবদান কতখানি ?   রিচা বিশ্বকাপের ম্যাচগুলোতে মোট ২৩৫ রান তুলেছেন। তাঁর গড় রান ৩৯.১৬; তাঁর ঝুলিতে  রয়েছে একটি হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্য ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস (দক্কিন আফ্রিকার বিরুদ্ধে) ।  তাঁর স্ট্রাইক রেট হলো ১৩৩. এই সাফল্যই গর্বিত করেছে শিলিগুড়ি তথা সমগ্র ভারতবর্ষকে। 


Loading

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরলেন পন্থ  ও আকাশদীপ 

মোট ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে এবং ৫টি টি২০ খেলা হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ০৬/১১/২০২৫ :  ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্যে ভারতীয় দল ঘোষণা করা হল। দলে ফিরলেন উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ ও পেসার আকাশ দীপ। 

আইসিসি টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, আর প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৪ই নভেম্বর থেকে।  প্রথম টেস্ট ম্যাচটিখেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আসামের গুয়াহাটির এসিএ  স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে। 

ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শুভমন গিল, সহ অধিনায়ক তথা উইকেট কিপার ঋষভ পন্থ।   এছাড়াও দলে থাকছেন যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, সাই  সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ধ্রুব  জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত  বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ। 

টেস্ট ম্যাচ ছাড়াও ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি  ওয়ানডে এবং ৫টি টি২০ ম্যাচ খেলবে টেস্ট ম্যাচের পর সেই ম্যাচগুলি শুরু হবে। ভারতীয় এ দলের অধিনায়কত্ব করছেন তিলক ভার্মা, সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার। 


Loading

বিশ্বকাপ জয় : শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটাররা 

শেফালী ভার্মাকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব 

ছবি : ষ্টার টিভির সৌজন্যে 

আজ খবর (বাংলা), [খেলা]  , নতুন দিল্লী, ভারত ০৩/১১/২০২৫ : ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়কে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে এমনকি গোটা দেশে। দক্ষিণ আফ্রিকায় মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভের জন্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  প্রাক্তন ভারতীয়  ক্রিকেটাররা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল বলেন, “হরমণপ্রীতের অধিনায়কত্ব অসাধারণ, তবে আমি তাঁকে বলব তিনি যেন নিজের আবেগকে  নিয়ন্ত্রণে রাখেন। খেলার সময় তাঁর একাগ্রতা দেখার মত। এই বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে।”

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাটিং করতেপাঠিয়েছিল।  ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মার জুটির সেঞ্চুরি দলকে আলাদা শক্তি যোগায়। শেফালী ৭৮ বলে ৮৭ রান করেন। স্মৃতি ৫৮ বলে ৪৫ রান তোলেন। জেমাইমা রড্রিগেজের ৩৭ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও অক্সিজেন যোগায়। শেষমেশ ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ২৯৮ রান তুলতে সমর্থ হয়. দক্ষিণ আফ্রিকার হয়ে আয়বঙ্গ খোকা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনি ৫৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। 

এরপর রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা।  ব্যাট হাতে প্রথমেই দক্ষিণ আফ্রিকা ৫০ রান তুলে নেয়. তবে ভারতের দীপ্তি দক্ষিণ আফ্রিকার দুই সেট উইকেট তুলে নেন। আর তাতেই ভীত নড়ে যায় দক্ষিণ আফ্রিকার। শেফালীও দুটি উইকেট তুলে নেন মাত্র ৩৬ রান দিয়ে। শেষ পর্যন্ত ২৪৬ রানে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রেখে দেয় ভারত এবং ২০২৫ বিশ্বকাপ পকেটে পুরে  নেয়। ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে হ্যাট্রিক করল ভারত। আজ গোটা দেশ শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। দেশকে গর্বিত করেছে এই মহিলা ক্রিকেট দল। 


Loading

এবার পাক বধ করে দেখালো মহিলা ক্রিকেটাররা 

দ্রুততম রান শিলিগুড়ির রিচার 

আজ খবর (বাংলা), [খেলা], কলম্বো, শ্রীলঙ্কা , ০৬/১০/২০২৫ : পুরুষ ক্রিকেট বাহিনীর পর এবার ভারতের মহিলা ক্রিকেট বাহিনীও করে দেখালো। পাকিস্তানকে রীতিমত পর্যুদস্ত করল তারা।

আইসিসি মহিলা বিশ্বকাপে ৫০ ওভারের খেলায় পাকিস্তানকে হারিয়ে দিলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে পাকিস্তান ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতের হয়ে খেলতে নেমে ভারতের প্রতীকা রাওয়াল ৩১ বলে ৩৭ রান এবং স্মৃতি মান্ধানা ২৩ বলে ৩২ রান করেন। এছাড়া হারলিন দেওল ৪৬ বলে ৬৫, জেমিমা রদ্রিগেজ ৩২ বলে ৩৭, দীপ্তি শর্মা ২৫ বলে ৩৩, স্নেহ রানা ২০ বলে ৩৩ এবং রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের দ্রুততম ইনিংস করেন।  ভারত ৫০ ওভারে মোট ২৪৭ রান তোলে। পাকিস্তানের ডায়ানা বেগ ৬৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। 

পাকিস্তানের ইনিংস ৪৩ ওভারেই শেষ হয়ে যায়। ১৬৯ রান তুলতে না তুলতেই পাকিস্তানের সব উইকেট পরে যায়।  মোট ৮৮ রানে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। পুরুষদের মত  মহিলারাও পাকিস্তানকে হেলায় হারিয়ে দিয়েছে।  তবে পুরুষদের মত মহিলা ক্রিকেটররাও পাক ক্রিকেটারদের সাথে কর মর্দন করেন নি।  দেশ গর্বিত ভারতের মহিলা ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে। 


Loading

ওরা সীমান্তে হারে, খেলার মাঠেও হারে  : মনসুখ মাণ্ডব্য 

এশিয়া কাপে একবার নয়, দুবার নয়, তিনবার ভারত হারালো পাকিস্তানকে 

আজ খবর (বাংলা), [খেলা] নতুন দিল্লী, ভারত, ২৯/০৯/২০২৫ :  যেভাবে এশিয়া কাপে ভারত পাকিস্তানকে পরপর তিনবার হারিয়ে দিয়েছে এবং ফাইনালে তাদেরকে পর্যুদস্ত করে চ্যাম্পিয়ান হয়েছে তাকে খেলার ময়দানে ভারতীয় ক্রিকেট দলের অপারেশন সিঁদুরের সাথে তুলনা করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

ক্রীড়া মন্ত্রী মাণ্ডব্য এদিন টুইটার হ্যান্ডেলে লেখেন  “পাকিস্তান সীমান্তেও হারে , খেলার মাঠেও হারে।” ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, “ফাইনালে যেভাবে ভারতীয় দল প্রতিপক্ষ পাকিস্তানকে পর্যুদস্ত করে এশিয়া কাপ জিতে নিয়েছে, তাতে একজন ভারতীয় হিসেবে নিজেকে গর্বিত মনে হয়। ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।  অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়ে এই ভারতীয় দলটি বরাবর বিজেতাই থেকে গেল। কেউই তাদের হারাতে পারলো না।  ভবিষ্যতেও দেশের জন্যে এই দলটা জিততে থাকুক, শভেচ্ছা রইল।”

একবার নয়, দু’বার নয়, এশিয়া কাপে পাকিস্তান ভারতের মুখোমুখি হয়েছে তিনবার। আর তিনবারই ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হার হয়েছে। তিনটি ম্যাচেই ভারত  রীতিমত দুরমুশ করে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানকে এখন ভারতের যে ও আঞ্চলিক দলও হারিয়ে দিতে পারবে। 


Loading

পাকিস্তানকে তৃতীয়বার দুরমুশ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত 

ভারতের খেলোয়াড়দের পরিশ্রম, পারফর্মেন্স আর দুর্দান্ত কৌশল এনে দিল এশিয়া সেরার মুকুট 

আজ খবর (বাংলা),  [খেলা], দুবাই,  আরব আমিরশাহী, ২৯/০৯/২০২৫ :  পাকিস্তানকে ফের  একবার দুরমুশ করে ফুৎকারে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। একই টুর্নামেন্টে পাকিস্তানকে  মোট তিনবার হারালো ভারত। সেই সঙ্গে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলো ভারতীয় ক্রিকেট দল।

আজ ছিল এশিয়া কাপের ফাইনাল।  ফাইনালে উঠেছিল লীগ টেবিলে সর্বোচ্য পয়েন্ট পাওয়া ভারত, প্রতিপক্ষ ছিল  পাকিস্তান। এই টুর্নামেন্টেই লীগের খেলায় দু’বার ভারত পাকিস্তানকে হেলায় হারিয়েছে।  সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ফাইনাল ম্যাচেও। তবে ফাইনাল ম্যাচ ছিল টান টান  উত্তেজনায় ভরা। আজকের ম্যাচে পাকিস্তানকে  ৫ উইকেটে হারিয়ে ভারত টুর্নামেন্ট জিতে নেয়।

এদিন ফাইনাল ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমে মোট ১৪৬ রান তোলে। নির্দিষ্ট ২০ ওভারের খেলায় ৫ বল বাকি থাকতেই পাকিস্তান অল আউট হয়ে যায়।  এদিন পাকিস্তানের ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন, জামান ৩৫ বলে ৪৬ রান এবং আয়ুব ১১ বলে ১৪, রান করেন। এছাড়া আর কেউই দুই অংকের রান তোলেন নি. ।  ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান দল।

 বল হাতে আজ ভারতের কুলদীপ যাদব চারটি উইকেট পেয়েছেন। এছাড়া বুমরা, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল তিনজনেই ২টি করে উইকেট পেয়েছেন। তিলক ভার্মা ও শিবম দুবে আজ আর কোনো উইকেট পান নি। 

প্রচুর প্রত্যাশা নিয়ে খেলতে নেমে আজ অভিষেক শর্মা ৬ বলে ৫ রান করে আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ৫ বল খেলে ১ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন। শুভমন গিলও ১০ বল খেলে ১২ রান করে আউট হয়ে যান।  খুব অল্প  সময়ের মধ্যে তিন মূল্যবান উইকেট খুইয়ে ভারতীয় শিবিরের তখন টলোমলো অবস্থা।  এই সময় তিলক ভার্মা ও সন্জু  স্যামসন  হাল ধরেন। তিলক ৫৩ বল খেলে ৬৯ রান তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। যোগ্য সংগত করেন স্যামসং, তিনি ২১ বলে ২৪ রান তোলেন। ভারতের জয় সুনিশ্চিত করতে আরও একজনের ভূমিকা ছিল, তাঁর নাম শিবম দুবে, তিনি ২২ বলে মূল্যবান ৩৩ রান যোগ করে দেন। তবে জয়সূচক বাউন্ডারি হাঁকান রিঙ্কু সিং। তিনি আজ হার্দিক পাণ্ড্যিয়ার বদলে খেতে নেমেছিলেন। 

ভারত পাকিস্তানকে ফাইনালে ৫ উইকেটে ফের একবার পরাজিত করে যোগ্য দল হিসেবে এশিয়াকাপ চ্যাম্পিয়ান হল.। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

আজ ফের একবার ভারত-পাকিস্তান মুখোমুখি 

একই ম্যাচে তিন তিনবার মুখোমুখি ভারত-পাক 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ২৮/০৯/২০২৫ : একই টুর্নামেন্টে ভারত তিন বার প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেলো।  পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা নিয়ে ভারতে বহু মানুষ দ্বিধাবিভক্ত ছিলেন।  তবু চলতি টুর্নামেন্টে পাকিস্তানের সাথে খেলা হয়েছে দু’বার, ঐ  দুই ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। আজ তৃতীয়বারের মত ফাইনাল ম্যাচে পাক দল মুখোমুখি হতে চলেছে ভারতের। 

গত দুই ম্যাচে হেরে আজকের ম্যাচে মধুর বদলা নিয়ে এশিয়া কাপ তুলে নিতে চায় পাকিস্তান। নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে কাপ জিততে চায় তারা। চলতি টুর্নামেন্টে ভারতের কাছে দু’বার হারের মধুর বদলা নিতে চায় তারা। কিন্তু তারা এটাও জানে যে ভারতের সর্ব শক্তির কাছে তাদের সর্বশক্তি কিছুই নয়। আর এটাও ঠিক যে ফাইনালে দুই দলই নিজেদের সর্ব শক্তি প্রয়োগ করতে ছাড়বে না।  গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে আজকের ম্যাচে।  ভারত ও পাকিস্তানের মত চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আজ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে।

দুবাইয়ের স্টেডিয়াম আজ কানায় কানায় পূর্ণ থাকবে।  টিকিটের চাহিদা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ব্যালান্সড রয়েছে। তবে ফিল্ডিং নিয়ে বেশ চিন্তায় আছে ভারতীয় শিবির। একের পর এক ক্যাচ মিস করে চলেছে টিম ইন্ডিয়া। বোলিং নিয়েও কিছুটা চিন্তা আছে. ভারতের বোলিংয়ে ধার কিছুটা কমেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে আগের দুটো ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে ভারতের মনোবল তুঙ্গে রয়েছে। সেদিক থেকে ভারতের সাথে লড়াই  করতে হলে পাকিস্তানকে অনেকটা  ঘাম ঝরাতে হবে। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor