আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, /ভারত, ২৫/০৭/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রবল রাজনৈতিক আক্রমন করতে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দেশের ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের অতীত বলে অভিহিত করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নিট পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত রাখার স্বার্থে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছে ককরোচ জনতা দল নামের একটি দল. এই দলের সমর্থনে আছে কংগ্রেস। ছাত্র ছাত্রীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। গতকাল কলকাতাতেও এরা মিছিল করেছে। আন্দোলনের নামে দেশবিরোধী স্লোগান দিয়েছে। সাংবাদিকদের প্রচন্ড মারধর করেছে। বাম দলগুলিও এদের সমর্থন করেছে। আন্দোলনকারীদের মুখে ‘আজাদী’ স্লোগানও শোনা গিয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বলেছেন, “দেশের মন্ত্রীরা দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকেই টার্গেট করেছে। ওরা যে আন্দোলন করছে, ছেড়ে ওরা যেন ফিরে না আসে. আমি ওকে বলেছি। গোটা দেশ তোমাদের পাশে আছে. তোমরা ফিরে এস না. ওদেরকে দমিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হচ্ছে। ওরা দেশের ভবিষ্যতম আর নরেন্দ্র মোদী দেশের অতীত। সেই অতীত কখনো ভবিষ্যতের সাথে লড়াই করতে পারে না. “
আজ খবর (বাংলা), [অন্য রুট] জম্মু, জম্মু ও শ্রীনগর, ২৫/০৭/২০২৬ : টানা ৬ দিন মাতা বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ থাকার পর ফের তীর্থযাত্রীদের জন্যে খুলে দেওয়া হল। আজ থেকেই ফের ভীড় হতে শুরু করেছে কাটরায়। খুশি তীর্থযাত্রীরা, খুশি পর্যটন ব্যবসায়ীরা।
Sandal Agarbatti @ 530/- @ 469/-[Click on the image]
বছরের এই সময়টাতে বেশ ভীড় থাকে বৈষ্ণদেবী তীর্থযাত্রায়। কাটরা অঞ্চলে হোটেল, গাড়ি, ঘোড়াওলা, ট্র্যাভেল এজেন্ট সকলেই বেশ ব্যস্ত থাকে। ব্যস্ত থাকতে দেখা যায় কাটরা শহরকে, প্রশাসনকে, পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকেও। দম ফেলার সুযোগ থাকে না মাতা বৈষ্ণদেবী মন্দিরে পুজোর সাথে যুক্ত ব্যক্তিরাও। গোটা পৃথিবী থেকে এখানে আসেন তীর্থযাত্রীরা।
কিন্তু গত কয়েকদিন ধরে কাটরা শহরে ছিল মরুভূমির শূন্যতা, খাঁ খাঁ করছিল রাস্তাঘাট। এই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে বৈষ্ণদেবী যাত্রা বাতিল ঘোষণা করে দিতে হয়েছিল। এখানকার বৈষ্ণদেবী শ্রাইন বোর্ড, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের সিদ্ধান্তে পরপর ৬ দিন বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল। যার ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছিল কাটরা তথা বৈষ্ণদেবী তীর্থক্ষেত্র।
তবে আজ থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় তীর্থযাত্রীদের জন্যে ফের খুলে দেওয়া হয়েছে বৈষ্ণদেবীর রাস্তা। তীর্থযাত্রীরা ফের আজ থেকে ‘জয় মাতা দি’ ধ্বনি তুলে এগিয়ে চলেছেন মাতা বৈষ্ণদেবীর আশীর্ব্বাদ পেতে।
Sankhya @Rs. 1199/- * Fixed Price [Click on the image]
আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ২৫/০৭/২০২৬ : আসামের ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে অত্যন্ত খারাপ পরিস্থিতি আসাম জুড়ে। এই রাজ্যে বন্যার কারণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬১ পেরিয়েছে।
Lipstick @ 1050/- @934/- [Click On The Image]
প্রতি বছর এই সময়টায় ব্যাপক বন্যা হয় আসামের বেশ কিছু জায়গায়। সরকারে বদল আসলেও পরিস্থিতি বদলায় না। বন্যার কারণে এই রাজ্যে প্রতি বছর প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই বছরেও একই রকমভাবে ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। প্রবল বন্যায় প্রতি বছর মানুষের পাশাপাশি কাজিরাঙ্গা অঞ্চলের পশুদেরকেও বিপদে পড়তে হয়। জলে ডুবে এবং ভেসে গিয়ে মারা যায় অনেক পশু. এ বছরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।
আসামে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আসামের চারাইদেও জেলায় ৭ জন মারা গিয়েছেন, শিৱসাগর জেলায় ৪ জন মারা গিয়েছেন। জোরহাট জেলায় একজন মারা গিয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধারকাজে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী। বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির কাজেও নামানো হয়েছে অনেকগুলি দলকে। বেশ কিছু জায়গা থেকে কয়েকজনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আসামে এই মুহূর্তে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।
Bangle Set for women @ Rs. 380/- Rs. 299- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা,পশ্চিমবঙ্গ, ২৩/০৭/২০২৬ : এই প্রথম নিজস্ব থানা পেতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA ). নতুন থানা তৈরি করার জন্যে রাজ্য সরকার জমি দেবে এই কেন্দ্রীয় এজেন্সিকে।
এতদিন কোনো নিজস্ব থানা ভবন ছিল না এনআইএ-র , তাই বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হত কেন্দ্রীয় এজেন্সির এই বাহিনীকে। তবে এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা এবার রাজ্য সরকার এনআইএ-কে জমি দিতে রাজি হয়েছে। কেন্দ্রীয় এই এজেন্সিকে জমি দেওয়ার বিষয়টিতে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট। তাই মনে করা হচ্ছে, বিভিন্ন তদন্তের কাজে অনেকটাই গতি আনতে পারবে এনআইএ।
তবে শুধু এনআইএ নয়, ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলেও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে জমি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের চোপড়া এবং নদীয়ার গোপালপুরে সীমান্ত চৌকির জন্যে ০.৪২ একর, নদীয়ার মহেশপুরে ২.১৫ একর জমি বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিতে নির্দেশ করেছে রাজ্য সরকার। আলিপুর দুয়ারের উত্তর শিলবাড়িতে এসএসবি ক্যাম্পের জন্যে ৩০ একর এবং জলপাইগুড়ির চেংমারিতে বিএসএফ ফাঁড়ির জন্যে ২ একর খাস জমি দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্যে যেভাবে বোমা বিস্ফোরণের ঘটনা বৃদ্ধিপেয়েছে। যেভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে তাতে পশ্চিমবঙ্গে এনআইএ-র মত তদন্তকারী এজেন্সিরউপস্থিতি এখন অনেকটাই বেড়েছে। তাই তাদের থানা ভবন তৈরী করার প্রয়োজন এবং গুরুত্ব দুইই বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন রাজ্যে, সেই সময় এই ব্যাপারে কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে, তবে এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।
আজ খবর (দেশ), গ্যাংটক, সিকিম, ২১/০৭/২০২৬ : সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করতে গিয়ে বাংলার ১১ শ্রমিকের মৃত্যু। টানেলে আটকে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক।
সিকিমের নামচি জেলায় NHPC র একটি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন জলপাইগুড়ি জেলার মেটালি ব্লকের শ্রমিকরা। সিকিমের পাহাড়ে একটি টানেলে কাজকরার সময় একটি বিস্ফোরণের মত আওয়াজ পান অনেকেই। টানেলের মধ্যে অনেক শ্রমিক আটকে পড়েন। টানেলের মধ্যে ধ্বস নাম এবং মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে। আজ অবশ্য বলা হয়েছে মিথেন গ্যাসের সাথে কার্বন মনোক্সাইডও ছিল. এর ফলে টানেলের মধ্যে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
টানেলের মধ্যে ছড়িয়ে রয়েছে মিথেন গ্যাসের ঝাঁঝ। তার মধ্যেই আটকে পড়া শ্রমিকদেরউদ্ধার করতে নেমে পড়েছে NDRF ও SDRF বাহিনী। তবে বিশেষগ্ঞদের মোতে ওই পরিবেশে টানেলের মধ্যে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম. সেক্ষেত্রে মৃতের সখ্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধারের বিষয়ে তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন। উদ্ধারকাজ এখনও চালানো হচ্ছে।
Mobile Pone Wrist Watch – @ Rs. 2599/- @ Rs. 2399/- [Click on the Image]
রাম মোহন লাইব্রেরির তিনতলায় সাংবাদিকদের এই সম্মেলনে প্রচুর সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও এসেছিলেন সাংবাদিকরা। এদিন গান, কবিতা এবং নাচে মেতে ওঠে বর্ণাঢ্য এই সান্ধ্যকালীন অনুষ্ঠান। সাংবাদিকদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী, বড় ও ছোট পর্দার , অভিনেতা ও অভিনেত্রীরা। তাঁরাই এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিকরাই।
এদিন আলোচনায় উঠে আসে কিভাবে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করে সাংবাদিকরা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সযত্নে রক্ষা করে চলেছেন। কিভাবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রশাসনকে গ্রেপ্তারির ভ্রুকুটি উপেক্ষা করেও শিরদাঁড়া সোজা রেখে দিনের পর দিন কাজ করে চলেছেন। এদিন সাংবাদিকরা একে অপরের পাশে থেকে সাংবাদিকদের অধিকার ও আত্মসন্মান বজায় রেখে কাজ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন। অনুষ্ঠানে বেশ কিছু সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়. তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। আজ খবর এর কর্ণধার অরিন্দম নন্দীকেও সম্মানিত করা হয় ঐ অনুষ্ঠানে।
আজ খবর (বাংলা) [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৭/২০২৬ : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারত আর্জেন্টিনাকে সমর্থন করায় খুশি মেসির দেশের মানুষ। তাঁরা ভারতকে ধন্যবাদ জানিয়েছে।
গতকাল রাতে ফুটবল বিশ্বকাপ এর ফাইনালে খেলতে নেমে আর্জেন্টিনার পিছনে ছিল কোটি কোটি ভারতীয় সমর্থন। ব্যাপারটা এমন যেন ভারতই বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছে। ভারতীয় কচিকাঁচাদের উৎসাহ ছিল তুঙ্গে। আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের নাম তো বটেই স্ট্যাটিকটিক্স পর্যন্ত মুখস্ত অনেকের। পাড়ায় পাড়ায় ঝুলেছে আর্জেন্টিনার জাতীয় পতাকা।
3 Fold Umbrella @499/- @399/- [Click on the Image]
স্পেনের তিকিতাকা ফুটবল গতকাল মধ্যরাত্রে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সব স্বপ্ন চোখ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু উপহার দিয়ে গিয়েছে এক উপভোগ্য ফুটবল। সেই ফুটবল গোটা ফুটবল বিশ্ব তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। বিশ্বকাপের প্রথম থেকেই ভারতের ফুটবল প্রেমী মানুষ সমর্থন জুগিয়ে গিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। সেদিক থেকে ব্রাজিল নক আউট পর্বে চলে যেতেই সম্পূর্ণ সমর্থন চলে যায় আর্জেন্টিনার দিকে।
নতুন দিল্লীতে থাকা আর্জেন্টিনীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো আর্জেন্টিনাকে প্রবল সমর্থন করার জন্যে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতে থাকা মেসির ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Daniel Hechter Paris Rivoli Collection Modern Analog Watch for Men with Octagon Dial and Silicon Band
Wrist Watch @ Rs. 2199/- @Rs. 1999/-[ Click on the Image]
আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৭/০৭/২০২৬ : ভারত ও ব্রিটেনের মধ্যে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement বা FTA)-র ফলে আন্তর্জাতিক বাজারে নতুন দিগন্ত খুলে গেল পশ্চিমবঙ্গের কৃষি ও শিল্পপণ্যের জন্য। চুক্তির প্রথম দিনেই কলকাতা বন্দর ও বিমানবন্দর হয়ে প্রায় ২৮ কোটি টাকার পণ্য ব্রিটেনে রপ্তানি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
প্রথম চালানেই পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পণ্য—কচু, হিমসাগর ও ল্যাংড়া আম, কাঁঠাল, পান পাতা, বিশ্ববিখ্যাত দার্জিলিং চা এবং সোনার ও কস্টিউম গয়না। ইউরোপের বাজারে এই পণ্যগুলির চাহিদা দীর্ঘদিন ধরেই রয়েছে, তবে নতুন বাণিজ্য চুক্তির ফলে শুল্ক ছাড় ও সহজতর রপ্তানি প্রক্রিয়ার কারণে ব্যবসায়ীরা আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
Ladies Umbrella @ Rs. 699/- @599/- [Click on the image]
রপ্তানিকারক সংস্থাগুলির মতে, পশ্চিমবঙ্গের কৃষিপণ্য এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। বিশেষ করে দার্জিলিং চা ও বাংলার আমের জন্য ব্রিটিশ বাজারে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। পাশাপাশি পান পাতা ও কাঁঠালের মতো পণ্যও ভারতীয় প্রবাসী ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট চাহিদাসম্পন্ন।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে রাজ্যের কৃষক, চা শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গয়না প্রস্তুতকারকরা সরাসরি লাভবান হবেন। রপ্তানি বাড়লে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিশ্ববাজারে পশ্চিমবঙ্গের পণ্যের পরিচিতি যেভাবে বাড়ছে, তা রাজ্যের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। কেন্দ্রের বাণিজ্য নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগে এই সাফল্য সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।
বিশ্বমঞ্চে বাংলার পণ্যের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে গর্বের বিষয়। ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে .
আজ খবর (বাংলা), (দেশ) ঝিন্দ, হরিয়ানা, ১৭/০৭/২০২৬ : ভারতীয় রেলের সবুজ অভিযানের সফল স্মারক হিসেবে দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন চালিত রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rainbow Travel Umbrella @ Rs. 559/- @ Rs. 438/- {Click on the image]
আজ হরিয়ানার ঝিন্দ থেকে একটি রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে তিনি এই রেলের উদ্বোধন করেন। এই প্রথম দেশের মাটিতে সবুজ রেল অর্থাৎ দূষণ মুক্ত রেল চলতে শুরু করল. আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দূষণমুক্ত এই রেল হরিয়ানার ঝিন্দ থেকে ৮৯ কিলোমিটার গতিতে ছুটে যাবে হরিয়ানার গহনা জংশন হয়ে সোনিপত জংশনের দিকে।
আত্মনির্ভর প্রকল্পে ভারত ফের এক মাইলস্টোন পার করলো। হাইড্রোজেন চালিত ট্রেন গোটা দেশেই দূষণের মাত্রা কমাবে.এই ট্রেন ভারত নিজেই যেহেতু তৈরী করে নিচ্ছে তাই আমদানি করার ওপর নির্ভর করে থাকতে হবে না, উল্টে এই ইঞ্জিনের সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাইড্রোজেন ইঞ্জিন বানানোর বরাত পেতে পারবে ভারত। তাতে অর্থনৈতিক দিক থেকেও ভারতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
Raincoat Jacket @ Rs. 959/- @ Rs. 898/- [Click on the image]