আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৬ : বিদেশে গিয়ে চক্ষু চিকিৎসার আবেদন করে হাইকোর্টে ব্যাপক ধাক্কা খেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না।
চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রীম কোর্টেও আবেদন করেছিলেন, কিন্তু দেশের শীর্ষ আদালত তাঁকে হাইকোর্টেই যেতে বলেছিল। আজ সেই আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। চোখের চিকিৎসা করানোর জন্যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়।
অভিষেকের আইনজীবীর আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নাকচ করে বলেন, “আদালতে বিচারপতি বা আইনজীবীদের কেউই চক্ষু বিশেষজ্ঞ নন, তাই এই ব্যাপারে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের কাছে যান। তাঁরা সমস্ত কাগজপত্র দেখে বলুন অভিষেকের চক্ষু চিকিৎসা আমাদের দেশেই করা সম্ভব নাকি তাঁকে বিদেশে যেতে হবে ?”
অভিষেকের আইনজীবির তরফ থেকে আদালতকে বলা হয়, ‘অভিষেক বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। যে কোনো রোগী কোন ডাক্তার দেখবেন সেটা তিনিই ঠিক করেন।’ তখন বিচারক বলেন, “অভিষেকের বিরুদ্ধে অনেকগুলি ক্রিমিনাল কেস আছে। এই অবস্থায় আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে না।”
আগামী পরশু দিন এই ব্যাপারে ফের আদালতে শুনানি করা হবে। আজ অভিষেকের তরফ থেকে আলোতে যে পুরোনো প্রেসক্রিপশন পেশ করা হয়, সেই প্রেসক্রিপশনে ডাক্তারের স্বাক্ষরের পাশে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না. এই ব্যাপারেও বিচারপতি তাঁর উষ্মা প্রকাশ করেছেন।
মেষ রাশি : আজ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ রয়েছে। আপনার অন্য কোথাও বদলি হয়ে যেতেও পারে। সুস্থ থাকার চেষ্টা করুন, দুর্ঘটনা জনিত আঘাত লাগতে পারে। পেশা ও ব্যবসারে ক্ষেত্রে খুব খারাপ যাবে না। আর্থিক উপার্জন কম হলেও লাভ আসবে। পারিবারিক বিবাদ বিব্রত করতে পারে।
বৃষ রাশি : আজ বেশ কিছু কাজ শেষ করতে পারবেন, মন উৎফুল্ল থাকবে। অর্থ উপার্জন বাড়বে। তবে দিনের শেষে আত্মীয় স্বজনদের কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার বদনাম করতে পারে। বিনিয়োগ করতেই পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসায়ে কৌশল বদলে ফেলুন।
মিথুন রাশি : আজ কারোর সাথে ভুল বোঝাবুঝি আপনাকে মনোকষ্ট দেবে। ন্যায্যপাওনা থেকেও বঞ্চিত হতে পারেন। ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে অল্প লাভ হতে পারে। আজ যদি বিনিয়োগ করেন , কাগজপত্র ভালোকরে যাচাই করে নেবেন। এই ব্যাপারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ গ্রহণ করবেন না.
কর্কট রাশি : আজ ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। সারাদিন ধরেই নতুন নতুন সুযোগ এবং প্রস্তাব আসতে থাকবে। সেই সুযোগগুলিকে কাজে লাগবেন। আজ আত্মীয়দের মধ্যে কেউ বিরূপ আচরণ করতে পারে। কর্মস্থলে প্রশংসিত হবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
সিংহ রাশি : আজ বাড়িতে অশান্তি হতে পারে, গুরুজনের সাথে মতানৈক্য হতে পারে, তবে জীবন সঙ্গীর সাথে বিবাদ কমে আসবে। ব্যবসায়ে লাভ বাড়বে। লেনদেনের পরিমাণ বাড়বে। বিনিয়োগ নিয়ে এক্ষণি চিন্তা না করে ব্যবসা নিয়ে ভাবুন, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারলে ভালো হবে।
কন্যা রাশি : আজ ব্যবসা থেকে ভালোই উপার্জন থাকবে, তবে অদূর ভবিষ্যতে আপনাকে কৌশলগত পরিবর্তন আনতে হবে। এই ব্যাপারে অভিজ্ঞদের মতামত মেনে নিন। আজ কাউকে ঋণ দেবেন না।বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়বে। সম্পত্তি বিক্রির যোগ আছে।
তুলা রাশি : কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার আভাস থাকছে, বেশ কৌশলে আপনাকে নিজের কাজ সম্পন্ন করতে হবে। এভাবেই আজ প্রতিযোগিতায় জিতে নেবেন , সাফল্য আসবে। ব্যবসার ক্ষেত্রে লাভজনক দিন. আজ নিজেকে কিছুটা সংযত রাখতে হবে, কারোর সাথে বিতর্কে জড়াবেন না.
বৃশ্চিক রাশি : আজ ব্যবসায়িক অগ্রগতি খুব বেশি নেই, তবু অর্থ সঞ্চয় করে চলা উচিত। অযথা খরচ করবেন না. প্রেমের ক্ষেত্র মন্দ, বিয়ের প্রস্তাব আসলেও তা ভেস্তে যেতেপারে। কোনো এক আত্মীয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন। আজ কাউকেই ঋণ দেবেন না. ঋণ দিলে ভুগতে হতে পারে।
ধনু রাশি : পেশা ও ব্যবসার ক্ষেত্রে সব কিছুই ভালোভাবে সম্পন্ন হবে। আজ আর্থিক উপার্জনের প্রবল যোগ আছে। কর্মস্থল থেকেও উপার্জন হতে পারে। অফিসে রাজনীতির আলোচনা করবেন না, গুপ্ত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে। রোগ সংক্রমণ হতে পারে, সতর্ক থাকুন। পরিবারকে সময় দিতে হবে.
মকর রাশি : ইতিমধ্যেই যে নতুন উদ্যোগগুলি নিয়েছেন সেগুলি সাফল্যের মুখ দেখবে। বেশ কিছু উপার্জন হবে. ঘনিষ্ঠ কাউকেই ঋণ দেবেন না, আজ আপনার সাথে কেউ প্রতারণা করতে পারে। বন্ধুর সাথে বিবাদ বাড়তে পারে। প্রয়োজনে তাদেরকে এড়িয়ে চলুন। নতুন বন্ধু মনে শান্তি দেবে।
কুম্ভ রাশি : যৌথ ব্যাসায়ে ক্ষতি হতে পারে। বড় কোনো চাকরির প্রস্তাব আসতে পারে। তবে আজ সারাদিন মনোকষ্টে ভুগবেন। সম্প্রতি কারোর উপকার করেছেন তিনি আজ আপনার সাথে খুবই খারাপ আচরণ করতে পারেন। আজ সাবধান, আপনার পতন যোগ রয়েছে। উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন।
মীন রাশি : আজ জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। চিকিৎসার জন্যে খরচ বাড়বে। দিনের শুরুতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। আজ কোথাও বেড়াতে যাবেন না, গেলেও দূরে কোথাও যাবেন না. ব্যবসা থেকে আজ অর্থ উপার্জনের যোগ রয়েছে। আজ অনেককে বিশ্বাস করতে পারবেন না।
আজ খবর (বাংলা), [দেশ], নওগাঁ, আসাম, ০৪/০৮/২০২৬ : আসামে সিআরপিএফ জওয়ান নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে মারলেন নিজের সহকর্মীকেই, তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করলেন। নিজেদের গুলিতেই মৃত্যু হয়েছে তিন সিআরপিএফ জওয়ানের। একজন গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন।
আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসামের নওগাঁর কাটিমাড়ী সিআরপিএফ ক্যাম্পে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ একজন এএসআই পদমর্যাদার সিআরপিএফ অফিসার গুলি চালিয়ে দেন তাঁরই অধঃস্তন সহকর্মীদের ওপর। ওই অফিসারের নাম বাল্লানী প্রেমাবরণ। গুলি চালনার ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই সিআরপিএফ জওয়ানের , আর দুই জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
হাসপাতালে নিয়ে যাওয়া দুই জওয়ানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর এক জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে যাঁর মৃত্যু হয়েছে তিনিই গুলি চালিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর তিনি নিজেই আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন। গুলিতে মৃত দুই জওয়ানের নাম রামনাওয়াল সিং যাদব এবং বিষ্ণু প্রসাদ বাঘেল। যিনি আহত হয়েছেন তাঁর নাম মানে গোবিন্দ শ্রিপুল। তিনি আর একজন এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি গুলি খেলেও কোনোক্রমে পালিয়ে বাঁচতে পেরেছিলেন।
৩৪ নম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ক্যাম্পে কেন এই ধরনের ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Gas Lighter for cigarette
Advt. – Gas lighter for cigarette 2 Rs. 280/- [ Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য], মিরিক, দার্জিলিং, ০৪/০৮/২০২৬ : মিরিক-শিলিগুড়ি প্রধান সড়কে ধস, গাছ পড়ে যান চলাচল ব্যাহত।
গত পরশু থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। প্রবল বর্ষণে সিক্ত দার্জিলিং পাহাড়। আগামীকয়েক দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে. জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ গয়া বাড়ি জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক-শিলিগুড়ি সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে।
ঘটনার পর রাস্তার দুই প্রান্তে গাড়ির বিশহাল লাইন তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট থাকতে পারে ও বিলম্ব হতে পারে।
Advt. Umbrella @ Rs. 399/- Auto Open [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৮/২০২৬ : বিহারের বাঁকিপুর থেকে প্রশান্ত কিশোরের নির্বাচনে জয়লাভ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয় সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “শেষ পর্যন্ত বাঁকিপুর উপনির্বাচনে জিতে প্রশান্ত কিশোরের রাজনৈতিক পথ চলা শুরু হল। বিহারের মানুষ তাঁকে হাউসে প্রবেশ করার অধিকার দিলেন। অনেক চেষ্টার পর এই সাফল্য পেলেন প্রশান্ত কিশোর।”
দিলীপ ঘোষ এদিন বলেন, “প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরেই জেতার চেষ্টা করে আসছিলেন, তবে এর আগে তিনি সাধারণ নির্বাচনে কখনো অংশ নেন নি। এবার বাঁকিপুর থেকে তিনি উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছে। প্রশান্ত কিশোর সফল হয়েছেন। ” যদিও কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে বাঁকিপুর আর দাতিয়ার উপনির্বাচনের ফলাফলের রিভিউ করা উচিত। বাঁকিপুর জায়গাটি গেরুয়া দুর্গ হিসেবেই পরিচিত ছিল, সেই দুর্গ এবার জন সুরজ পার্টির প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন।
কেন্দ্রীয় বিজেপি যেখানে বিতর্ক চাইছে, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চাইছে, সেখানে দিলীপ ঘোষের মত একজন বিজেপি নেতা কেন প্রশান্ত কিশোরের জয়লাভ নিয়ে প্রশান্তি লাভ ! করছেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
Advt. Red Me A7 Pro @ Rs. 15499/- [ Click on the emage]
মেষ রাশি : ব্যবসায়ে যেটা ভেবে এগিয়েছিলেন, তেমনটা আদৌ ঘটবে না। পেশার ক্ষেত্রেও জটিলতা বাড়বে। কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপ দুইই বাড়বে। কোনো মহিলা আজ আপনাকে বিপদে ফেলতে পারে, সতর্ক থাকুন। শরীর খারাপের যোগ রয়েছে, ডাক্তার দেখান। বিদেশ ভ্রমণে বিপদ বাড়বে।
বৃষ রাশি : আজ ফাটকা জাতীয় লাভ বৃদ্ধি পাবে। পরিবারকে নিয়ে চিন্তিত থাকতে হতে পারে। বাবা বা মায়ের শরীর খারাপ হতে পারে। ভাই বা বোনের খারাপ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ এড়িয়ে চলতে চাইবেন। প্রেমের ভাগ্য খুবই উজ্জ্বল, নতুন করে প্রেমে পড়তে পারেন।
মিথুন রাশি : নিজের কাজকর্ম নিয়েই আজ উদ্বিগ্ন থাকতে হতে পারে। সরকারি চাকরির সুযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়েই সিদ্ধান্ত নিন। কেউ ঋণ চাইতে আসতে পারে, আজ ঋণ না দেওয়াই ভালো। পরিবারের বয়স্ক কারোর শরীর খারাপনিয়ে চিন্তায় থাকতে হতে পারে।
কর্কট রাশি : যে অর্থ পাওনা হিসেবে দীর্ঘদিন আটকে ছিল, তা পেয়ে যেতে পারেন। এমনকি যে বকেয়া টাকা ফেরত দিচ্ছিল না, সেও টাকা ফিরিয়ে দিয়ে যাবে। ব্যবসায়ে লাভের যোগ আছে, তবে গুপ্ত শত্রুতাও হতে পারে। সতর্ক থাকুন। কোথাও বেড়াতে যেতে পারেন। সামাজিক কাজে প্রশংসা পাবেন।
সিংহ রাশি : দুশ্চিন্তা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। কথাবার্তা সংযত হয়ে বলুন, নাহলে বিপদ বাড়বে। কারোর কাছে আজ কোনো অঙ্গীকার করবেন না। বড় কোনো বিনিয়োগে যাওয়া উচিত নয়। পরিবারে আজ বিবাদ বাড়তে পারে। তাতে আপনি সরাসরি যুক্ত না থাকলেও এড়িয়ে থাকতেও পারবেন না।
কন্যা রাশি : আজ আচমকা কোনো কিছুর পরিবর্তন জীবনে প্রভাব ফেলবে। ব্যবসায়ে আজ ক্ষতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ আজ হঠাৎ করেই অনেকটা বেড়ে যেতে পারে। সঙ্গীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। বাইরের কারোর কোথায় আজ বেশি গুরুত্ব দিতে হতে পারে।
তুলা রাশি : আজ আপনার যে কোনো আইনি জটিলতা থেকে দূরে থাকা উচিত। কর্মক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করেন নি। সহকর্মীর চক্রান্তে মানসিক যন্ত্রনায় ভুগতে হতে পারে। ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, অস্ত্রোপচার পর্যন্ত হতে পারে। সুতরাং আজ সারাদিন সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি : যে জিনিসে আপনার ন্যায্য অধিকার আছে, সেই জিনিস আপনার হাত থেকে ফস্কে যেতে পারে। ন্যায্য পাওনা আপনি পাবেন না, আইনি সমস্যাও আপনাকে বিব্রত করতে পারে। এই অবস্থায় ধৈর্য্য ধরা ছাড়া আর কিছু করার নেই. পেশার ক্ষেত্রে আজ নতুন কিছু সুযোগ এসে যাবে।
ধনু রাশি : আজ মিশ্রভাবে দিন কাটবে। কর্মক্ষেত্রে যে সুযোগ আসবে সেটা কাজে লাগালে আপনার উন্নতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন ক্রেতারা আসবে, কিন্তু আজ কোনোভাবেই কোথাও কোনো বিনিয়োগ করতে যাবেন না। বাড়িতে কারোর শরীর খারাপের জন্যে উদ্বিগ্ন থাকবেন।
মকর রাশি : পেশা ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, সেগুলিকে কাজে লাগান। বেশ কিছু ব্যবসার ক্ষেত্র ভালো ফল দেবে। আজ প্রেমের ভাগ্য বেশ ভালো। বিবাহের প্রস্তাবও আসতে পারে। আজ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। মনে আনন্দ থাকবে।
কুম্ভ রাশি : যাকে বিশ্বাস করে নিজের কথা বলেছিলেন, তাকে আজ আর বিশ্বাস করতে পারবেন না. আজ ব্যবসা ও পেশার ক্ষেত্রে তেমন সুবিধা হবে না। আপনি আজ কোনো কথা বললে সেটা বিভিন্ন লোক অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। পারিবারিক গোলমাল হতে পারে। জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে।
মীন রাশি : আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। সাকারী চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের কোনো খবরে বিচলিত হতে পারেন, সেটা সুখবর হলে আনন্দ পাবেন। আজ আপনার শরীর খারাপ হতে পারে, তাই আজকের দিনটা বিশ্রাম নেওয়া উচিত। জীবন সঙ্গীর সাথে বাদানুবাদ হতে পারে।
Advt. 120 pcs. agarbatti, burns 40 mint. @ Rs. 245/- [Click on the image]
আজ খবর (বাংলা), [বিনোদন] , মুম্বই, মহারাষ্ট্র, ০৩/০৮/২০২৬ : গতকাল বিগ বি অমিতাভ বচ্চন তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করলেন এবং অগণিত ভক্তের শুভেচ্ছা গ্রহণ করলেন।
অমিতাভ দীর্ঘদিন ধরেই তাঁর এই দ্বিতীয় জন্মদিন পালন করে আসছেন আর এই দিনে তাঁর হাজারো গুণমুগ্ধ তাঁকে শুভেচ্ছা জানিয়ে যান, কেউ অনলাইনে অর্থাৎ সমাজ মাধ্যমে আর কেউ মুম্বাইয়ে তাঁর বাড়ি জলসার সামনে এসে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। অসংখ্য মানুষের ভীড় জলসার সামনে অপেক্ষা করে ছিল। বিগ বি নিজে বাড়ির সামনে বেরিয়ে এসে তাঁদের থেকে শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করলেন। ভক্তেরা তাঁকে খুব কাছ থেকে দেখে রীতিমত আপ্লুত হলেন। অমিতাভের নামে জয়ধ্বনি উঠলো।
অমিতাভ বচ্চনের জন্মদিন আর কিছুদিন বাদেই, অর্থাৎ অক্টবর মাসের ১১ই তারিখে; তাহলে গতকাল রবিবার কেন তিনি নিজের দ্বিতীয় জন্মদিন পালন করেন ? একেই বোধ হয় বলে আবেগ ! আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শ্যুটিং চলাকালীন একটি মারপিটের দৃশ্যে পেটে প্রবল আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রাণ সংশয় হয়েছিল। কিন্তু শেষমেশ অগণিত ভক্তের প্রার্থনায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এবং পরে সুস্থ হয়ে ওঠেন।
সেদিনের সেই দিনগুলোর কথা ভোলেন নি অমিতাভ। এরপর থেকেই আগস্ট মাসের ২ তারিখে তিনি তাঁর দ্বিতীয় জন্মদিন পাকন করে আসছেন। প্রতি বার এই দিনে তিনি জলসা থেকে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের ভীড়ে মিশে যান এবং ভক্তদের আশীর্ব্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করেন। গতকাল অমিতাভ তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করেছেন।
Advt. – Eo De Perfum @ Rs. 2475/-[Click on the image]
মেষ রাশি : আজকেরদিনটাকে পুরোপুরি কাজে লাগান। আজ সব দিক থেকে সহায়ক পরিবেশ পেয়ে যাবেন। ব্যবসায়ে প্রবল অগ্রগতির সুযোগ আসবে। আজ প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। নতুন কোনো উদ্যোগ সাফল্যের মুখ দেখতে পারবে। পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে।
বৃষ রাশি : ব্যবসা ও পেশাদারদের অগ্রগতি, চাকরির ক্ষেত্রে কর্মস্থলে চাপ খুব বাড়বে। ব্যবসায়ে যে লক্ষ্যমাত্রা রেখেছেন সেখানে পৌঁছাতে গেলে আর্থিক দিকটা বিবেচনা করে এগোবেন। যে কোনো বিনিয়োগে কাগজপত্র যাচাই না করে এগোবেন না। পারিবারিক আনন্দ বজায় থাকবে।
মিথুন রাশি : আজ একটা ভালো খবর আসতে পারে, যা আপনার গোটা পরিবারকেই খুশি করতে পারে। ভালো খবর সন্তানের দিক থেকেও আসতে পারে। ব্যবসা ভালোই চলবে, নতুন নতুন যোগাযোগ আসতে থাকবে , তবে সেগুলি থেকে বাছাই করে নিতে হবে। সব সুযোগ ব্যবহার .করা যাবে না।
কর্কট রাশি : আজ আপনার উচিত শরীরের যত্ন নেওয়া এবং বেশ কিছুটা সময় বিশ্রাম নেওয়া। ব্যবসা তার নিজস্ব গতিতে চলতে থাকবে। পেশা বা কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ বা কাজের চাপ নেবেন না। পরিবারের সাথে ভাল সময় কাটবে। পরিবারে কিছু সমস্যা এলে তা দৃঢ়তার সাথে মোকাবিলা করুন।
সিংহ রাশি : ব্যবসার ক্ষেত্রে সব দিক বিচার করে সিদ্ধান্ত নিন। নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।বাস্তব সমস্যাকে সামনে থেকে দেখুন। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে কিছু বিনিয়োগ লাভের মুখ দেখতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীকে সহযোগিতা করে প্রশংসিত হবেন। পারিবারিক ক্ষেত্রে দিনটা ভালো যাবে।
কন্যা রাশি : নতুন কোনো কাজ, উদ্যোগ নিয়ে মেতে থাকবেন। নতুন করে ব্যবসার পরিকল্পনা করতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বজায় থাকবে। নতুন কোনো কিছু শিখতে পারবেন। বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন। পরিবারের সাথে খুব ভালো সময় কাটবে। চর্মরোগ থেকে সাবধান।
তুলা রাশি : আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন। উচ্চ শিক্ষার আগ্রহ বাড়তে পারে। কোনো পুরোনো বন্ধুর সাহায্যে নতুন সম্বন্ধ আসতে পারে। বিয়ে বা পাকা দেখার যোগ আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করলে অপার আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি : আজ বাবা বা মায়ের তরফ থেকে প্রভূত অর্থ হাতে পেয়ে যেতে পারেন, তবে বেশ কিছুটা অর্থ অপচয় হতে পারে, সতর্ক থাকুন। আজ পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন, চিকিৎসার জন্যেও কিছু ব্যয় হতে পারে। কাজে মনোনিবেশ করুন। সর্দি কাশি বা জ্বর থেকে সাবধানে থাকুন।
ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রটি ভালো। পেশার ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করুন। আজ কোনো এক প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসবেন এবং বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটি বেশ ভালো। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। পরিবারকে সময় দিন।
মকর রাশি : সরকারি চাকরি বা সেই জাতীয় কোনো সুখবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও মোটা লাভের প্রস্তাব আসতে পারে। তবে সব দিক খতিয়ে দেখে নিন। যৌথ ব্যবসায়ে শুভ লাভ। চাকরির ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের তরফ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেতে পারেন।
কুম্ভ রাশি : আজ সারাদিন আর্থিক কারণে চিন্তামুক্ত হতে গেলে বাড়ির কনিষ্ঠ কোনো সদস্যের সাহায্য লাগবে। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। বিকেলে সুযোগ আসলে সদ্ব্যবহার করুন। আজ পেশার ক্ষেত্রেও চাপ বাড়বে। এনিমিয়া বা রক্তাল্পতা থাকলে সেই অসুখকে অবহেলা করবেন না।
মীন রাশি : আজ নিকট কোনো আত্মীয় বা জীবন সঙ্গীর সাহায্যে বড় কোনো ক্ষতি থেকে অল্পের জন্যে রক্ষা পাবেন। অবসাদ ভেঙে বেরিয়ে আসুন, নতুন উদ্যম গ্রহণ করে কাজে নেমে পড়ুন। পরিবারে কোনো পুরোনো বিবাদ আজ মিটে যেতে চলেছে। ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত আজই নিতে হতে পারে।
Advt. – Silver Plated Panna @ Rs. 569/- {click on the image]
মেষ রাশি : শিল্প কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে বিশেষ সন্মান পেতে পারেন। এই কারণে সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে বেশ কিছু নতুন সুযোগ আসতে থাকবে। আজ বিনিয়োগ করলে শুভ লাভ হবে। তবে খুব বেশি অর্থ বিনিয়োগ .করবেন না। বদ হজম থেকে সাবধান।
বৃষ রাশি : ব্যবসার ক্ষেত্র এই সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে চলবে। উচ্চ শিক্ষার সুযোগ আসবে। পারিবারিক ক্ষেত্রেও ভালো মন্দ মিলিয়ে চলবে, এই সপ্তাহে সুখবর পাবেন। হাঁটা চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। উৎকর্ষতার সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময় এসেছে। সময়টা কাজে লাগান।
মিথুন রাশি : কর্মস্থলে সংযত আচরণ না করলে ক্ষতির আশঙ্কা আছে. নিজেকে প্রমান করার সুযোগ আসলেও তা কাজে লাগাতে হলে কঠোর পরিশ্রম দরকার। নেশা ছাড়ুন, এটা আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায়ে লেনদেন বাড়বে, পেশার ক্ষেত্রে চাপ বাড়বে। সম্পত্তি কেনার আগে সতর্ক থাকুন।
কর্কট রাশি : এই সপ্তাহের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন। সন্তানের জন্যে চিন্তায় থাকলেও তা কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে না। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। শেয়ার ব্যবসায়ীদের ভালো যাবে। পারিবারিক ব্যবসায়ে মতানৈক্য, ব্যবসার পরিবর্তনের কথাও ভাবতে পারেন। সাবধানে গাড়ি চালাবেন।
সিংহ রাশি : সপ্তাহটা বিনোদনের মাধ্যমেই কাটতে পারে। আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন না। বিদেশ যাওয়ার সুযোগ এলে হাতছাড়া করবেন না। কর্মস্থলে কেউ হিংসা করছে, তাকে এড়িয়ে চলাই ভালো। সঙ্গীর সাথে সামান্য কথা কাটাকাটি হলেও দাম্পত্য ভালো যাবে। ঠান্ডা লাগাবেন না.
কন্যা রাশি : এই সপ্তাহে শরীরের যত্ন নিন, না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই কারণে কাজকর্ম পন্ড হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারে। সতর্ক থাকুন। পরিচিত কারোর ঋণের দায় বা গ্যারান্টি নিজের কাঁধে নেবেন না। জলপথে ভ্রমণ হতে পারে। মৎস্যজীবীদের উন্নতি।
তুলা রাশি : এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে নিজের পরিকল্পনার কথা কারোর সাথে ভাগ করে নেবেন না. আত্মীয়রা কেউ কেউ আপনাকে হেনস্থা করতে চাইবে, কিন্তু তারা সফল হবে না।মায়ের কথা খারাপ লাগলেও সেটাই বাস্তব ক্ষেত্রে ফল দেবে। আর্থিক ক্ষেত্রে শুভাশুভ।
বৃশ্চিক রাশি : এই সপ্তাহে যতটা পারেন ঝামেলা এড়িয়ে চলুন। ঝামেলা যেন বাড়িতে এসে না পৌঁছায়। অন্যের সমস্যায় মাথা গলাবেন না। প্রেমের ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের থেকে খুশির খবর পাবেন। জলপথ এড়িয়ে চলুন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া আদালতে গড়াতে পারে।
ধনু রাশি : এই সপ্তাহে শরীরের যত্ন নেওয়া উচিত। বিশেষ করে লিভারের যন্ত্রণা কষ্ট দিতে পারে। চলা ফেরাতেও সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে আর্থিক সমস্যায় পড়লেও পারিবারিক সাহায্য পেয়ে মনোবল বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত, অঙ্গীকার করবেন না।
মকর রাশি : এই সপ্তাহে হতাশা আপনাকে গ্রাস করে ফেলবে, যা আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। তবে এই সপ্তাহেই আপনার কোনো পুরোনো বন্ধু এসে ফের আপনাকে অনুপ্রাণিত করে তুলবে। আপনি ফের কাজে ফিরবেন। এই সপ্তাহে আর্থিক মন্দা দেখা দিলেও আপনার সঞ্চয় আপনাকে বাঁচিয়ে দেবে।
কুম্ভ রাশি : আপনার অসাধারণ অনুধাবন ক্ষমতা কর্মক্ষেত্রে সকলে চেয়ে আপনাকে এগিয়ে রাখবে। আত্মীয় কাউকে বিশ্বাস করে ঠকতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো মূল্যবান প্রিয় বস্তু দিয়ে দিতে হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক মন্দা, ঋণ পর্যন্ত নিতে হতে পারে। স্নায়ু রোগে ভুগতে হতে পারে।
মীন রাশি : এই সপ্তাহটা স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে ভালো লাগবে, বেড়াতে যেতে ইচ্ছা করবে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। বাইরে গিয়ে অসম্মানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে অপ্রত্যাশিত লাভের যোগও দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে নিজের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন।
মেষ রাশি : আজ কারোর সাথে বিতর্ক হতে পারে, নিজের ক্রোধকে সংযত রাখবেন। দীর্ঘ আলোচনার পর সম্পত্তির বিষয়ে কথাবার্তা হতে পারে। বাবা বা মায়ের সাথে কথা বলে পাওনা আদায় হতে পারে। কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে।
বৃষ রাশি : আজ খরচ বাড়তে পারে, সতর্ক থাকুন। বড় বিনিয়োগে যাবেন না। বাড়িতে ভাইদের সাথে শত্রুতা তৈরী হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। নিজের কাজে ভুল হয়ে গেলেও বুদ্ধির জোরেই আজ প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারবেন। বড় ক্ষতির থেকে একটুর জন্যে রক্ষা পেতে পারবেন।
মিথুন রাশি : আজ একটা গোলমেলে দিনের সম্মুখীন হতে হবে। ব্যবসায়ে কেউ শত্রুতা করতে পারে। কারোর সাথে বাক্যালাপের সময় বুঝে কথা বলুন। আজ কেউ আপনাকে মিথ্যা বদনাম দিতে পারে, সতর্ক থাকুন। সম্পত্তির বিষয়ে আত্মীয়াদের সাথে গোলমাল হতে পারে। পেটের ব্যাথা থেকে সাবধান।
কর্কট রাশি : রোজ যেভাবে কাজ সম্পন্ন করেন, আজ সেভাবে করতে পারবেন না। ব্যবসায়ে বাধা আসলেও লাভ বাড়ানোর সিদ্ধান্ত নেবেন এবং সফল বৈঠক করবেন। পারিবারিক দিক থেকে বিবাদ হতে পারে, কাউকে কোনো খারাপ কথা বলে ফেলার জন্যে অনুতাপ করতে হতে পারে।
সিংহ রাশি : কর্মস্থলে ভালো কাজের দরুন স্বীকৃতি পাবেন। সহকর্মীদের সাহায্য করেও তৃপ্তি পাবেন। আজ লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তবে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের অনুমানকেই প্রাধান্য দিন. শেয়ারে বিনিয়োগ করতে পারেন, তবে ভালো করে বুঝে বিনিয়োগ করুন।
কন্যা রাশি : কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ে নিজের বুদ্ধি কাজে লাগালে সাফল্য নিশ্চিত। আজকের সাফল্য আপনাকে প্রচুর আনন্দ দেবে। আজ একটা ভালো দিন, আজকের দিনটাকে উপভোগ করুন। আর্থিক উন্নতির যোগ রয়েছে, যদি ব্যবসায়ে নিজের পূর্ণ শক্তি ব্যবহার করেন। শরীর ভালো থাকবে।
তুলা রাশি : ব্যবসা, পেশা এবং কর্মস্থলে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার আদর্শ সময়। নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন, সাফল্য আসবে। ব্যবসা ও পেশায় নতুন নতুন যোগাযোগ আসবে। নতুন বেশ কিছু প্রস্তাব আসবে। ভালো সময় কাটবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও খরচ বাড়বে।
বৃশ্চিক রাশি : আজ একটা ভালো দিন, আজকের দিনটাকে কাজে লাগালে ভালো হবে। কর্মস্থলে নতুন কোনো ভাবনা দিয়ে অগ্রগতি হবে। ব্যবসার ক্ষেত্রেও নতুন উদ্ভাবনী ক্ষমতা সাফল্যের পথ দেখাবে। আজ পরিবারকেও সময় দিতে হবে। সন্তানের তরফ থেকে কোনো খুশির খবর পাবেন।
ধনু রাশি : আজ কাজের জায়গায় ফের আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনার কৃতিত্বেই ব্যবসা এগিয়ে যাবে। মহাজনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। পুরাতন মনোবল ফিরে পেয়ে তৃপ্তি পাবেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে বিবাদ লেগে থাকবে। আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।
মকর রাশি : পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আজ পুরোনো বিবাদ মিটবে, অনেকগুলি সমস্যার সমাধান হবে. বাড়িতে আজ সম্পত্তি নিয়েও আলোচনা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব আসতে পারে। সামাজিক কাজে যুক্ত হলে মানসিক শান্তি পাবেন। সমাজে স্বীকৃত পাবেন।
কুম্ভ রাশি : আজ খুব ভালো একটা দিন, বিশেষ করে ব্যবসা ও পেশার ক্ষেত্রে। নতুন প্রস্তাবকে স্বাগত জানান। নিজের বুদ্ধির জোরেই অগ্রগতি এবং সাফল্য পাবেন। সামাজিক কোনো দায়বদ্ধতা আজ আপনাকে প্রচুর সুখ্যাতি দেবে। সঙ্গীর সাথে বিবাদ কষ্ট দিতে পারে। তবুও নিজেকে স্বাভাবিক রাখুন।
মীন রাশি : আজ কর্মস্থলে বিরোধ হতে পারে। সহকর্মীদের সাথে কথা বলার সময় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিন। আজ পারিবারিক বিবাদের যোগ রয়েছে। নিজেকে সংযত রাখুন। চারপাশের মানুষের অনুভূতিগুলিকেও গুরুত্ব দিতে হবে। আজ প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো করার দিন।