
![]()

![]()

ফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করল টিম ইন্ডিয়া
আজ খবর (বাংলা), [খেলা], আহমেদাবাদ, গুজরাট,০৮/০৩/২০২৬ : ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। টি ২০ বিশ্বকাপে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে চূর্ণ করে নিল টিম ইন্ডিয়া।

![]()

আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল – ০৮/০৩//২০২৬ – ১৪/০৩/২০২৬ :
![]()

কুম্ভ রাশি : আজ কর্মক্ষেত্রে একটা ভালো দিন. কাজের জায়গায় সবকিছুই সহায়ক থাকবে। আপনি সাফল্যও পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আজ ভালো দিন. আচমকাই অর্থ উপার্জন হয়ে যাবে। এই অর্থ দিয়েই সব খরচ সামলে নিতে পারবেন। প্রেমের ভাগ্য মন্দ, সঙ্গীর সাথে ঘুরতে যাওয়া বানচাল হয়ে যেতে পারে। নিজের বদ অভ্যাস থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
![]()

ভোটের আগে এই ধর্ণা বড় ইস্যু হতে চলেছে
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৩/২০২৬ : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর নিজের চেনা মেজাজে ফিরে এলেন। কলকাতার ধর্মতলা এলাকায় তিনি আজ থেকে ধর্ণায় বসেছেন।
![]()

“অসুস্থতার কারণে রাজ্যপাল অব্যাহতি নিয়েছেন, এতে বিতর্কের কিছু নেই”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ , ০৬/০৩/২০২৬ : তৃণমূল নেতৃত্বকে নিয়ে তীব্র কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়।
এসআইআর এ পশ্চিমবঙ্গের বহু বৈধ ভোটার বাদ পড়ে গিয়েছে এই অভিযোগ তুলে আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচী রয়েছে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে। কলকাতার রাজপথে ধর্ণা দিয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর-এর প্রতিবাদ জানাতে চায়। তাদের বক্তব্য এসআইআরের ভুল পদ্ধতির জন্যেই রাজ্যে বেশ কিছু বিএলও এবং নাগরিকের প্রাণ গিয়েছে। অনেকেই আত্মহত্যা করেছেন। রাজ্যে যে পদ্ধতিতে এসআইআর করেছে তা ভুলভ্রান্তিতে ভরা। এরই প্রতিবাদে রাজপথে নেমে ধারণা দেবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের এইধর্ণা কর্মসূচীকে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “আর কিছুদিন পরেই রাজ্যে যে ভোট হতে চলেছে, সেই ভোটে হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলে পরিণত হবে। সেইসময় ওদের অনেক ধর্ণা করতে হবে। এখন থেকেই সেই অভ্যাস তৈরী করতে চাইছে ওরা। ”
হঠাৎ করেই রাজ্যপালের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যপাল শ্রীবোস অসুস্থতার কারণে অব্যাহতি নিয়েছেন বলে শুনেছি। তাই তাঁর এই পদত্যাগ সম্পর্কে কোনো রকম বক্তব্য আমার নেই। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। “
![]()

আজ খবর — আজকের রাশিফল — ০৬/০৩/২০২৬ :
মেষ রাশি : পারিবারিক ক্ষেত্র ছাড়া আজ আপনার দিন মোটামুটি ভালো কাটবে. কর্মক্ষেত্রে সহায়তা পাবেন। নিজের দক্ষতা দেখতে পারবেন, যার ফলে প্রশংসিত হতে পারে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও ভালো। সারাদিন উপার্জনের সুযোগ আসতে থাকবে। আর্থিক উন্নতির সম্ভবনা রয়েছে। তবে বিবাহিত জীবনে ভালো সময় নেই, বিবাদ বাড়বে। শুভ সংখ্যা, ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি : ঘরে বাইরে নানাভাবে আজ আপনাকে চাপ সহ্য করতে হবে. কর্মক্ষেত্রেও কাজের চাপ বাড়তে থাকবে। সব কিছুকেই ঠান্ডা মাথায় সামলাতে হবে. বিতর্ক সম্পূর্ণ এড়িয়ে চলুন। যদি এমনকোনো আর্থিক সুযোগ আসে যাতে সন্দেহের অবকাশ থেকে যায় সেই ধরনের সুযোগ পরিহার করে চলুন। আজ আপনার বন্ধুরা আপনাকে হতাশ করবে। কিছু বন্ধুকে ত্যাগ করতে হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : অহেতুক দুশ্চিন্তা করবেন না. আপনার এই অমূলক আশঙ্কা আপনার মনের ওপর প্রভাব ফেলতে পারে। শরীর খারাপ করে দিতে পারে। শরীর খারাপ থাকলে আজ সারাদিন কোনো কাজ করতে পারবেন না. কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে কিছু আর্থিক উন্নতি হতে পারে। এখন যে নতুন সম্পর্কগুলো তৈরী হচ্ছে, সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হবে. পরিবারকে সময় দিন. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কর্কট রাশি : মানসিক চাপ থাকবে, কিন্তু শরীর ভালো যাবে। কিছু কমিশন বাবদ আর্থিক লাভ হতে পারে। কোনো খুশির খবর গোটা পরিবারকেই খুশি করতে পারে। সৃজনশীল কাজে দক্ষতা দেখানোর পূর্ণ সুযোগ পাবেন। সব কাজ শেষ করতে পারবেন না। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : শরীর ও মন দুইই ভালো থাকবে। আমদানি ও রপ্তানী ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ আসা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে পরিবারকে সময় দিতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে মন্দ। নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভালো কিছু আশা করতে পারেন। বিবাহিত জীবন প্রত্যাশা পূরণ করবে না। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : আজ সারাদিন বিশ্রামে কাটাতে হতে পারে। কোনো উৎসবে বা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বেকারদের চাকরী পাওয়ার সম্ভাবনা আছে। সব ক্ষেত্রে আবেগ দেখবেন না। অংশীদারি উদ্যোগ সাফল্য আনবে। কিন্তু অংশীদারের বিস্তারিত তথ্য যাচাই করে নিন। নতুন কিছু ধারণা প্রয়োগ করার আদর্শ সময়। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : জীবনে তৃপ্তি পেতে হলে নিজের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। আজ দীর্ঘস্থায়ী বা অধিক লগ্নি বিনিয়োগ না করে ছোট ছোট বিনিয়োগ করলে লাভজনক হবে। উপার্জন বৃদ্ধির জন্য পারিপার্শ্বিক ও মানসিক সহায়ক পরিবেশ বজায় থাকবে। কোনো এক অতিথি আজ আপনার মূল্যবান কিছু সময় নষ্ট করে দেবে। বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখতে পারবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি :মানসিক কারণেই আপনি অসুস্থ থাকছেন। দ্রুত এই মানসিক ব্যাধি থেকে আরোগ্য লাভ করুন। আজ আপনার নেতিবাচক ধারণা অর্থলাভে বাধা সৃষ্টি করতে পারে। দিনান্তে সন্তানের সূত্রে আর্থিক সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না। নতুন উদ্যোগ বা প্রকল্প নেবার জন্য ভালো দিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : মনের দৃঢ়তা বজায় রাখুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। আজ আপনার মানসিক হতাশা অগ্রগতি ও উন্নতিকে বাধা দিতে পারে । আপনি অযথা অতিরিক্ত দুশ্চিন্তা করছেন। শীঘ্রই আপনি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার ফলে প্রচুর অৰ্থ ব্যয় হয়ে যাবে যে কারণে আপনার মন খারাপ হয়ে যাবে। কিন্ত আপনার সঙ্গী মন ভালো করে দেবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আপনার মনের বল এবং আকাঙ্ক্ষা আজ প্রত্যাশা পূরণ করবে। আজ আপনা স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। একই সাথে আপনার সব ঋণ শোধ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনি যার উপর একেবারেই ভরসা করতে পারেন না আজ তারই কর্মদক্ষতা আপনাকে মুগ্ধ করবে। পরিবারকে আরো সময় দেওয়া উচিত হবে , বিশেষ করে সন্তানদের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : হার্টের সমস্যা দেখা দিতে পারে। কফি খাওয়া ছেড়ে দিন। কাউকে প্রভাবিত করতে অতিরিক্ত ব্যয় করবেন না। এমন কিছু উদ্যোগ নিন যা আপনার গোটা পরিবারকে খুশি করবে। আজ আপনার মন শান্ত থাকবে যার সুবিধা সারাদিন ধরে পাবেন। কাছাকাছি ছোট ভ্ৰমণ ভালো লাগবে। কোনো বৈঠকে যোগ দিয়ে ভাষণ দিতে হতে পারে। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি : আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। এই চাপ সামলাতে ধ্যান করুন অথবা ভালো কোনো বই পড়ুন। দিনান্তে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে , যা আপনাকে বিরক্ত করবে। বন্ধু স্থানীয় কেউ আমন্ত্ৰণ জানাতে পারে সেক্ষেত্রে আজ সন্ধ্যা ভালোই কাটবে। ছোটখাটো সফর ভালো লাগবে ও অভিজ্ঞতা বাড়াবে। প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
![]()

নতুন রাজ্যপাল আর এন রবি
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৩/২০২৬ : হঠাৎ করেই আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন আনন্দ বোস। তাঁর জায়গায় রাজ্যের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি।
বৃহস্পতিবার হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ ছেড়ে দিলেন সি ভি আনন্দ বোস। বিগত দিনগুলিতে এই রাজ্যে একজন রাজ্যপাল হিসেবে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছিলেন কেরালার এই মানুষটি। আজ হঠাৎ করেই তাঁর পদত্যাগ রাজ্যপালের পদ থেকে। রাজভবন থেকে নিশ্চিত করা হয়েছে তাঁর ইস্তফা দেওয়ার ঘটনাটি। সি ভি আনন্দ বোস নিজের ইস্তফাপত্র মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছে রাজভবন।
সি ভি আনন্দ বোসের জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন আর এন রবি। বাংলার নতুন রাজ্যপাল এর আগে তামিলনাড়ু, নাগাল্যান্ড এবং মিজোরামের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয় তিনি দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবেও কাজ করেছেন। তিনি বড় হয়েছেন বিহারে।
ভোটের আগেই সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ এর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্মিত হয়েছেন। তিনি এই ঘটনাটিকে ‘শকিং’ বলে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, “আমি জানি না, কেন হঠাৎ করে উনি রাজ্যপালের পদ থেকে হঠাৎ করে পদত্যাগ করলেন। এর পিছনে এখনো আসল ঘটনা আমি জানতে পারি নি। এর পিছনে কি স্বরাষ্ট্র মন্ত্রীর হাত রয়েছে ? যাই হোক বিষয়টা বেশ বেদনার। “
![]()

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ০৫/০৩/২০২৬ :
মেষ রাশি : শরীর সুস্থ রাখুন। আজ কিছু লোক আপনার সময় ও অর্থ দুই নষ্ট করতে আসতেপারে, এই ধরনের লোকেদের থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি শিখতে হবে. প্রভাবশালী মানুষের সান্নিধ্য উন্নতি করবে। আজ পরিবারের কাউকে তেমন কোনো প্রতিশ্রুতি করবেন না, যা আপনি রাখতে পারবেন না. অর্থ সংক্রান্ত শপথ করবেন না. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃষ রাশি : আজ আপনার মতামত বা সিদ্ধান্ত কাউকে মানসিক আঘাত দিতে পারে, তবে তা আপনার অজানা থেকে যেতে পারে। কারোর থেকে আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তাহলে আজই তা ফেরত দিয়ে দেওয়া ভালো। বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নেওয়া উচিত হবে. বিবাহিত জীবন সুখের হবে. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : আর্থিক সঙ্কট মানসিক হতাশা তৈরি করছে। আজ আপনার কাছে টাকা আসবে। বিগত দিনের করা বিনিয়োগ থেকেই টাকা আসবে। তবে কিছুটা সঞ্চয় করে রাখা দরকার। আপনার সঙ্গী আপনার প্রতি বিরক্ত থাকবে। তা হলেও আপনার দীর্ঘদিনের একাকিত্ব দূর হবে. কর্মক্ষেত্র সহায়ক হবে. . কিছু ভালো সময় আশা করতে পারেন। বিবাহিত জীবন মধ্যম। সু হো সংখ্যা ১, শুভ রং কমলা.
কর্কট রাশি : আজ আপনার শরীর ভালো থাকবে। যাঁরা বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তাঁদের আরোগ্য হবে. পাশাপাশি মানসিক উত্তেজনা প্রশমিত করুন। নিজেকে যথাসম্ভাব শান্ত রাখুন। বিশেষ করে কর্মক্ষেত্রে মাথা গরম রাখলে তা নিজের জন্যেও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কয়েকদিনের ছুটিতে চলে গেলেও ভালো লাগবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : গত কয়েকদিনে বেশ কিছুটা অর্থ ব্যয় করে ফেলার দরুন মনে শান্তি পাবেন না. আজ আপনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যেতে হতে পারে, সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে, যা আপনার আর্থিক উন্নতি ঘটাতে পারে। কর্মক্ষেত্রে কোনো মহিলার সহযোগিতা কাজে লাগতে পারে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : যে উত্তেজনা নিয়ে দিন কাটাচ্ছিলেন, সেই উত্তেজনার শেষ হতে চলেছে। তবে আর্থিক সংকট আপনাকে নতুন কোনো কাজ করতে দেবে না. আপনার বেশ কিছু গ্রহ সহায়ক থাকায় অন্যান্য নানারকম সমস্যার সমাধান হয়ে যাবে, তাতে করে আপনি কিছুটা স্বস্তি পাবেন। বিবাহিত জীবন সঙ্গীর সাথে ছোটখাটো কলহ বড় রূপ নিতে পারে এমনকি ডিভোর্স পর্যন্তগড়াতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
তুলা রাশি : কোনো কারণে আজ আর্থিক উন্নতি অধরা থেকে যেতে পারে, যা আপনাকে উত্তেজিত করে তুলতে পারে। যাঁরা আমদানি ও রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাঁদের আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে গ্রহণ করুন। ব্যবসার কথা বাইরের কারোর সাথে আলোচনা করবেন না. বিবাহিত জীবন ভালো কাটবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : আজ সব কাজেই আপনার মনোসংযোগ রাখা দরকার, মনোসংযোগ বজায় রাখতে ধ্যান করতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। দূর থেকে কোনো খুশির খবর আসছে আপনার ঠিকানায়। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে যাবেন। প্রশংসিতও হতে পারেন। দিনান্তে বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সঙ্গীর হঠাৎ অসুস্থতা চাপে রাখবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : আজ আপনাকে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে, যেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। কারোর কোনো সহায়তা ছাড়াই আজ আপনি অর্থ উপার্জন করে নিজের শক্তি বাড়াতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ থেকে জ্ঞান লাভ করুন। পরিবারকে আরও বেশি করে সময় দিতে হবে, বিশেষ করে নিজের সন্তানকে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : আজ নিছক আনন্দ করার দিন. হাসিখুশিতে ছুটি কাটানোর দিন. কিন্তু আজ নিজের টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, অতিরিক্ত ব্যয় করে অর্থ নষ্ট করবেন না. সঞ্চয়কে প্রাধান্য দিন. পরিবারের দিক থেকে কোনো সমস্যা হলেও নিজের শান্তি নষ্ট করবেন না. কর্মক্ষেত্রে বিরোধিতা হতে পারে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : শরীর সুস্থ রাখতে কিছু সময়, কিছু অর্থ ব্যয় হতে পারে। আজ যে কোনো জায়গায় সাক্ষর করার আগে কাগজ পত্র যাচাই করে নিন. প্রয়োজনে আজ সাক্ষর করবেন না. কোনো বয়স্ক ব্যক্তির কোনো চাহিদা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, এবং তা নিয়ে সঙ্গীর সাথে বিবাদ তৈরী হতে পারে। কথা বলুন সতর্কভাবে।শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
মীন রাশি : যে কোনো নতুন জিনিস শিখে ফেলতে চাইবেন, এই নতুন শিক্ষা আপনাকে যথেষ্ট খুশি করবে, প্রত্যয় বাড়াবে। আপনি যথেষ্ট মেধাবী ও বুদ্ধিমান হওয়ার কারণে অপরের ভাবনা চিন্তাগুলিকে সহজেই বুঝে নিতে পারবেন। কোনো অসুস্থ আত্মীয়ের খোঁজ খবর নিতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
![]()

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ০৪/০৩/২০২৬ : ইরান সরকার জানিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনেই–র উত্তরসূরি নিয়োগের যে খবরটি এসেছে, তা “ভিত্তিহীন” এবং তা তারা পুরোপুরি অস্বীকার করেছে।
তেহরান–এর পক্ষ থেকে মুম্বাইতে অবস্থিত ইরান কনসুলেট জেনারেল এক পোস্টে বলেছেন যে, “যে সব খবর সামাজিক ও অন্যান্য মাধ্যমে ছড়াচ্ছে—বিশেষত ইসরায়েলি মিডিয়া থেকে—তা ইরানের “অ্যাসেম্বলি অফ এক্সপার্টস” দ্বারা কোন নেতা নির্বাচন বা ঘোষণা করা হয়েছে—এর পক্ষ থেকে কোনও অফিসিয়াল উৎস নেই এবং এটি সরকারি ভাবে অস্বীকার করা হচ্ছে।”
ইসরায়েলি মিডিয়া আগে জানিয়েছিল যে আয়াতুল্লাহ খামেনেই–র ছেলে মোজতবা খামেনেই–কে তাঁর অনুসরণকারী বা উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তিনি শীঘ্রই সুপ্রিম লিডার হবেন। কিন্তু ইরান সরকার জানিয়েছে, এমন কোন অফিসিয়াল ঘোষণা হয়নি এবং কোন সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
মোজতবা সম্পর্কে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে তিনি তাঁর মৃত পিতার অফিস পরিচালনায় বড় ভূমিকা রাখতেন এবং “হার্ড-লাইন” অবস্থানের প্রতিনিধি, কিন্তু এসব তথ্যও সরকার স্বীকার করছে না।
এদিকে, ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে যে রাজনৈতিক ও ধর্মীয় উচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই–কে বিদায় জানানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানটি তেহরানের ইমাম খোমেইনি প্রার্থনা অভিসরে তিন দিন অনুষ্ঠিত হবে।
Aaj Khabor (English) : https://aajkhaborenglish.blogspot.com/2026/03/unconfirmed-reports-on-mojtaba-khamenei.html
Aaj Khabor (Hindi) : https://aajkhaborhindi.blogspot.com/2026/03/blog-post_27.html
Ebang Tarpor (এবং তারপর) : ইরানে কেন যুদ্ধ হচ্ছে ? — https://ebangtarpor.blogspot.com/2026/03/blog-post.html
# এই প্রসঙ্গটি পড়ে আপনিও একজন সক্রিয় পাঠক হিসেবে নিজের মতামত সকালের সাথে শেয়ার করুন। কমেন্ট করুন আপনার মতামত। খবর ভালো লাগলে লাইক করুন। নিয়মিত খবর পেতে আজ খবর সাবস্ক্রাইব করুন।
![]()