
মেষ রাশি : ব্যাবসায়ে তুমুল অগ্রগতি, অনেকেই আজ আপনাকে ঈর্ষা করবে এবং নানারকম মন্তব্য করবে, কারোর কথায় কর্ণপাত না করে এগিয়ে যান, নিজের কাজেই মনোযোগ দিন। পেশার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি তবে চাকরির ক্ষেত্রে কর্মস্থলে কাজের চাপ বেশ বেড়ে যাবে।
বৃষ রাশি : আজ পুরোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে এবং তাদের সাথে খুব ভালো সময় কাটতে পারে। যে আত্মীয়েরা সচরাচর আপনার বাড়িতে আসে না, সেই আত্মীয়রাই আপনার বাড়িতে আসলে ভালো সময় কাটবে। আজ একটা ভালো দিন। আর্থিক উপার্জন হবে. বিনিয়োগ করতে পারেন।
মিথুন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ ভালো দিন, যে কোনো র্কমসিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো সিনিয়ারের সাহায্য উন্নতি হবে, পরিবেশ সহায়ক হবে। পারিবারিক দিক থেকেও আজ আনন্দ পাবেন। সন্তানের কৃতিত্বে খুশি হবেন। বিকেলের পর গাড়ি চালাবেন সাবধানে।
কর্কট রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ সহায়ক পরিবেশ বজায় থাকবে। বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়ে আপনার অগ্রগতি হতে পারে, তবে যৌথ যাবসার ক্ষেত্রে আজ ভালো দিন। ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পেয়ে যেতে পারেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না।
সিংহ রাশি : অনেকদিন ধরে যে কাজ আটকে আছে সেই কাজ আজ সম্পন্ন হবে ভালোভাবে। আটকে থাকা ন্যায্য পাওনা পেয়ে যেতে পারেন। সামাজিক কাজকর্মে প্রভাব বৃদ্ধি হতে পারে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের প্রভূত উন্নতি সাধন হতে পারে। আজকের দিনটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
কন্যা রাশি : আজকেরদিনটা বন্ধুদের সাথে হালকা মেজাজে কাটাতে পারবেন। কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যবসা ও পেশ দুই দিকেই ভালো সময় এসেছে। দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হতে পারে। পরিবারের সাথে সুখে দিন কাটবে। মন প্রসন্ন থাকবে।
তুলা রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে নতুন কিছু শিখতে পারবেন। আজ আর্থিক উপার্জনের সাথে সাথে আপনাকে সঞ্চয়ের জন্যে সুপরিকল্পনা নিতে হবে। আমদানি বারপ্তানি ব্যবসার সাথে যুক্তদের আজ প্রভূত লাভবান হতে পাবেন। প্রচুর পরিশ্রমে কাহিল হয়ে যেতে পারেন।
বৃশ্চিক রাশি : আজ পুরোনো কোনো বন্ধুকে আপনি সাহায্য করতে পারেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সামাজিক কারণেও সেই অর্থ দান করতে হতে পারে। মনে আনন্দ থাকবে। পারিবারিক ক্ষেত্রে সুখে দিন কাটবে। তবে প্রতিবেশীদের অভিযোগ এড়িয়ে চলুন।
ধনু রাশি : আইনের ঝামেলায় ইতিমধ্যেই জড়িয়ে থাকলে সেইসব নিয়েই ব্যস্ত থাকতে হবে। কাজকর্ম এগোবে না। আজ কারোর সাথে টাকা লেনদেন না করাই ভালো, কাউকে ঋণ দেবেন না। সেই টাকা আটকে যেতে পারে। বিনিয়োগ করবেন না। নিজের প্রয়োজনের জন্যেই আজ ব্যয় হয়ে যাবে।
মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার, কিছুটা কৌশল বদল করতে পারলে আর্থিক উপার্জনের শক্তি অনেকটা বেড়ে যাবে। যদি খুব বেশি বদল নাও করেন তাহলেও আর্থিক দিক থেকে কাঙ্খিত ফল পেতে পারবেন। পড়ুয়াদের পরীক্ষায় ভালো ফল আসবে। চিন্তামুক্ত দিন কাটাবেন।
কুম্ভ রাশি : আজ কোনো রকম বিনিয়োগ না করাই ভালো। ব্যবসা ও পেশার ভালো মন্দ মিলিয়ে দিন কাটবে। যতটা উপার্জন করবেন, তার অনেকটাই ব্যয় হয়ে যাবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। শারীরিক অসুস্থতায় কষ্ট পেতে পারেন। সন্তানের জন্যে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
মীন রাশি : আজ যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবেই সব কাজ শেষ করতেপারবেন। ব্যবসায়ে অগ্রগতির কারনে মনে আনন্দ থাকবে। বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানেও যেতে পারেন। বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন। বিকেলের পর গুরুত্বপূর্ণ কোনো খবর পেতে পারেন। বিচলিত হবেন না।
![]()








