Aaj Khabor

কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি মদনের ভোলবদল ? উঠছে প্রশ্ন

কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি মদনের ভোলবদল  ? উঠছে প্রশ্ন

আজ খবর (বাংলা)[রাজনীতি],কলকাতা, ১৫/০৭/২০২৬ :  শেষ পর্যন্ত মমতা শিবির ত্যাগ করে বিদ্রোহী তৃণমূল শিবিরে নাম লেখালেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।  কেন্দ্র সরকারের এজেন্সির চাপেই কি এই ধরনের সিদ্ধান্ত নিলেন মদন মিত্রের মত লড়াকু নেতা ? ২১শে  জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগেই মদন মিত্রের এই ধরনের পদক্ষেপ  নানারকম প্রশ্ন তুলেছে।

গতকাল রাত্রে কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে। আর আজই  মদন মিত্রের মত লড়াকু নেতা তৃণমূল ছেড়ে যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে।  মমতা শিবিরের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, তবে নিজেকে বাংলার বিধায়ক হিসেবে গণ্য করেছেন।  তৃণমূলের শহীদ দিবসের আগেই যেভাবে মদন মিত্র বিরোধী শিবিরে গিয়ে যোগ দিলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই কপ্রশ্ন উঠেছে।

Rain Shoe @Rs. 170/- {Click on the image]

তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা সম্পর্কে কটাক্ষ করেছেন মদন মিত্র এবং এই পরিস্থিতির জন্যে দায়ী করেছেন অভিষেক ব্যানার্জিকে।  এদিকে ভোটে ৮০ আসন জিতলেও বর্তমানে প্রায় কোনো বিধায়ক আর নেই মমতা ব্যানার্জির পাশে। কুনাল ঘোষ এবং নয়না ব্যানার্জি অবশ্য এখনো আছেন।  বাকিরা বিদ্রোহী। মদন মিত্র যিনি  আজ সকালেও মমতাকে নিজের নেত্রী হিসেবে স্বীকার করেছেন বিকেলবেলায় তিনিই  মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন। মমতার অনুগত অনুব্রত মন্ডলও  ছেড়ে দিয়েছেন নেত্রীর হাত। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে তৃণমূল কংগ্রেস।

Loading

হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যু নিয়ে ক্ষোভ দেখালো ভারত

হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যু নিয়ে ক্ষোভ দেখালো ভারত

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক],  নতুন দিল্লী,ভারত,১৪/০৭/ ২০২৬ :   হরমুজ প্রণালী নিয়ে নিজেদের উদ্বিগ্নতার কথা প্রকাশ্যে জানালো ভারত।  সেই সঙ্গে হরমুজে  যে ঘটনাগুলি ঘটছে তার বিরুদ্ধে আন্তর্জাতিকমঞ্চে প্রতিবাদও জানালো ভারত।

হরমুজ দিয়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলি ঠিকমত যাতায়াত করতে পারছে না।  যে কোনো মুহূর্তে  মার্চেন্ট নেভির ওপর আক্রমন নেমে আসা আতঙ্ক কাজ করছে।  সম্প্রতি এই রকম দুটি জাহাজে আক্রমণ চালানো হয়েছে। সেই ঘটনার ফলে প্রচুর ভারতীয় নাবিকের মৃত্যুও হয়েছে। তাই হরমুজে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত।

Online Accounts Coaching 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ,মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “ভারত হরমুজ প্রণালীর ওপর নিবিড়ভাবে নজর রাখছে। ভারত চায় এই হরমুজ প্রণালী দিয়ে যে সব বাণিজ্যিক নৌবহরগুলি চলাচল করছে তাদের গতিবিধি যেন ব্যাহত না হয়।  তাদেরকে যেন আক্রমন করা না হয়।  এই পথ ধরে বিভিন্ন দেশের যে বাণিজ্যিক পণ্য প্রেরণ করা হয় সেগুলিকে যেন নিরাপদে  যেতে দেওয়া হয়। ”

গতকাল ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করার পর হরমুজ প্রণালী দিয়ে আসা দুটি জাহাজে মিসাইল আক্রমণ চালানো হয়েছিল। ওই  জাহাজগুলির নাম এমটি আল বাহিয়াহ  ও এমটি মোম্বাসা। এই জাহাজগুলিতে মোট ৪৬ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ৩০ জন ছিলেন ভারতীয়। আল বাহিয়া জাহাজে এক  ভারতীয় নাবিকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।  মোম্বাসা জাহাজে ১২ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।এরা  সবাই ভারতীয় নাবিক তাই এই ঘটনার জন্যেই ক্ষোভ দেখিয়েছে ভারত।

Adult Raincoat @ Rs. 449/-

Loading

কোভিড পজিটিভ কুমার শানুর ছেলে জান

কোভিড পজিটিভ কুমার শানুর ছেলে জান

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বাই, মহারাষ্ট্র ১৪/০৭/২০২৬ : প্রখ্যাত গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুর দেহে কোভিড ভাইরাস ধরাপড়েছে।  করোনা পজিটিভ হয়ে জান  ভর্তি  হয়েছেন হাসপাতালে।

Umbrella @ 548/- {click on the image}

আচমকাই অসুস্থ বোধ করেন গায়ক কুমার শানুকে ছেলে জান কুমার শানু, রক্ত পরীক্ষা করা হলে জানা যায় তিনি কোবিদ পজিটিভ।  তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসোলেশন সেকশানে ভর্তি করা হয়েছে।  সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ছেলের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় আছেন গায়ক শানু।

হাসপাতালে যথেষ্ট হাসিখুশি আছেন বিগবস ১৪এর প্রতিযোগী যান কুমার শানু, নিজে গানও করেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন “চায়না সে আয়া মেরা দোস্ত”।  জানে দ্রুত আরোগ্যপকামনা করে প্রচুর কমেন্ট করেছেন ফলোয়াড়রা।

Loading

সবুজ বাংলা দেখতে চান শুভেন্দু অধিকারী

সবুজ বাংলা দেখতে চান শুভেন্দু অধিকারী

অরণ্য সপ্তাহে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী 

আজ খবর (বাংলা), [পশু বসুন্ধরা] কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৪/০৭/২০২৬ :  আজ থেকে  রাজ্যে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, এই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্ট লেকের বনবিতানে গিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন।

sunglass @Rs. 999/- (Click on the image)

এদিন বৃক্ষরোপনের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাত্র ছাত্রীদেরকে গাছের চারা  বিলি করেন। তারপর বলেন, “আমরা যখন কলকাতার ওপর দিয়ে বিমানে যাতায়াত করি, তখন এই কংক্রিটের জঙ্গলকে দেখে আতঙ্কিত হয়ে উঠি।  কলকাতায় নতুন বিল্ডিং প্ল্যান পাশের সময় বলে দেওয়া হয় দুই ভাগে বাড়ি হবে আর এক ভাগে গাছ লাগাতে হবে, কিন্তু কেউ লাগান না।  তাই এই শহর কংক্রিটের জঙ্গল হয়ে উঠেছে।  এবার থেকে সর্বত্র বৃক্ষরোপন করা হবে।  মায়ের নামে একটি গাছ লাগাতে হবে।  জঙ্গলমহলে গাছ কমে গিয়েছে। বাঁকুড়া উরুলিয়ায় গাছ কমে গিয়েছে। ডুয়ার্সও গাছ কমে গিয়েছে। এই জায়গাগুলিতে বিশেষ উদ্যোগ নিয়ে গাছ  লাগাতে হবে। ”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমাদের লক্ষ্য রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানো, কিন্তু এই গাছ লাগালেই তো শুধু হবে না, এই গাছগুলোকে  অন্তত দুই বছর ধরে রক্ষনাবেক্ষন করতে হবে। ” বনকর্মীদের উৎসাহ প্রদান  করে মুখ্যমন্ত্রী বনদপ্তরে আরও কর্মী নিয়োগের করে বার্তা দেন।  বন্য পশুদের এবং বনের গাছগাছালীদের রক্ষা করার বার্তা দেন।  অরণ্যে আরও নজরদারি বাড়াতে বলেন।

3D Bedsheet @ Rs. 739/- {Click On the image}

Loading

হায়দ্রাবাদ পাচ্ছে তিনটি বুলেট ট্রেন

হায়দ্রাবাদ পাচ্ছে তিনটি বুলেট ট্রেন

 

আজ খবর (বাংলা) [দেশ} হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১১/০৭/২০২৬ :  হায়দ্রাবাদকে দেশের স্পিড হাব হিসেবে তৈরী করতে চাইছে কেন্দ্র সরকার। হায়দ্রাবাদ পেতে চলেছে তিনটি রুটের বুলেট ট্রেন।

বিজেপির শাসনে এবার চূড়ান্ত গতিবেগ পেতে চলেছে হায়দ্রাবাদ।  দক্ষিণের সিনেমা শিল্প বেশ উন্নত এখানে।  এই হায়দ্রাবাদকেই দেশের স্পিড হাব হিসেবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র সরকার। এতে হায়দ্রাবাদের জমজ শহর সেকেন্দ্রাবাদেরও সুবিধা বাড়বে বলে  মনে করা হচ্ছে।  তিনটি রুটে বুলেট ট্রেন এসে গেলে হায়দ্রাবাদ থেকে অন্যান্য জায়গাগুলিতে যেতে অনেক কম সময় লাগবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে আজ দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে হায়দ্রাবাদ পেতে চলেছে তিনটি বুলেট ট্রেন।  এই বুলেট ট্রেনগুলি হায়দ্রাবাদ শহর ছেড়ে প্রথমটি পৌঁছাবে পুনে, দ্বিতীয়টি পৌঁছাবে চেন্নাই এবং তৃতীয়টি পৌঁছাবে ব্যাঙ্গালুরুতে।  সুতরাংহায়দ্রাবাদি  থেকে  পুনে, চেন্নাই ও ব্যাঙ্গালুরুর দূরত্ব কমছেই।  হায়দ্রাবাদ স্পিড হাবে পরিণত হলে অন্যান্য উন্নয়নগুলিও গতি পাবে।

দেশের প্রথম বুলেট টেন ছুটতে করেছে মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে, দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে দিল্লী ও শিলিগুড়ির মধ্যে। তারপর এই তিনটি বুলেট ট্রেনের কথা ঘোষণা করল ভারতীয় রেল হায়দ্রাবাদে তিনটি বুলেট ট্রেনের জন্যে মোট ৫৪০০ কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। হয়রাবাদের এই তিনটি বুলেট ট্রেন রুট ও বাজেটের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ  জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

@6099/-

Loading

দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই পর্যটকের ঢল মানা গ্রামে

চ্যমোলির বদ্রীনাথেও প্রচুর ভক্তের ভীড়

আজ খবর (বাংলা) [জন্য রুট] বদ্রীনাথ, উত্তরাখন্ড, ১১/০৭/২০২৬ :  প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই উত্তরাখণ্ডের  চামোলি জেলার মানা গ্রামে পর্যটকদের ভীড় বাড়ছে ।

উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলাতেই অবস্থান বিখ্যাত তীর্থক্ষেত্র বদ্রীনাথের। বর্তমানে মন্দির খোলা থাকায় এমনিতেই তীর্থযাত্রীদের ভীড় রয়েছে। বদ্রীনাথ থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ওই অঞ্চলের শেষ গ্রাম মানা  গ্রাম, তারপর আরও এগোলেই তিব্বত শুরু হয়ে যাচ্ছে। কাছাকাছিই রয়েছে শতপন্থ তাল, এই পথ ধরেই স্বর্গে যাত্রা করেছিলেন পান্ডবরা।

অপূর্ব দৃশ্যপট চামোলি জেলার এই অংশের। সুউচ্চ পাহাড়, সবুজ উপত্যকা, আবার আকাশের একদিক আড়াল করে দাঁড়িয়ে থাকা নীলকণ্ঠ পর্বতের চূড়া।  এর সাথেই রয়েছে বদরী বিশাল দর্শন। এই টানেও মানুষ ছুটে আসেন এখানে।  এবছরও  ব্যতিক্রম হয় নি. অসংখ্য মানুষ ছুটে এসেছেন এই অঞ্চলে, তবে ভীড় সবচেয়ে বেশি মানা  গ্রামে।

সমতল থেকে প্রচুর মানুষের ভীড় দেখা যাচ্ছে মানা  গ্রামে। খুশি স্থানীয় ব্যবসায়ীরা  তবে চিন্তিত প্রশাসন। কারন প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায়। পাহাড়ি নদীগুলি ফুঁসতে শুরু করে দিয়েছে।  ঝোরাগুলিও জলপ্রপাতের চেহারা নিয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। তৈরী রাখা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপকে।

এই বছর সমতলের বিভিন্ন অঞ্চল থেকে চামোলি জেলায় বেড়াতে এসেছেন সাধারণ মানুষ। তবে পর্যটকদের সংখ্যা বেশি এবার রাজস্থান থেকে। রাজস্থানের মানুষরাই এই মুহূর্তে বেশি ভীড় করেছেন উত্তরাখন্ডের চামোলি জেলায়।

@ Rs. 6099/- (Click the image)

Safari Pentagon Pro 8 Wheels Set of 3, (Cabin + Medium + Large) Trolley Bag, Hard Case Polypropylene, 360º Wheeling Luggage, Suitcase for Travel, Trolley Bags for Travel, Luxury Beige


 

Book ITC Hotel @ Rs. 10000/-

Loading

তৃণমূলের তিন সাংসদ বিজেপিতে

তৃণমূলের তিন সাংসদ বিজেপিতে

ঘাসফুল ছেড়ে পদ্মে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৭/২০২৬ : তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ যোগ দিলেন বিজেপিতে।  এই তিনজন হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক এবং সুখেন্দু শেখর রায়।

আজ কলকাতার নিউ টাউনে বিজেপির দপ্তরে গিয়ে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাঁরা হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক  ও সুখেন্দু শেখর রায়।  তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক  ভট্টাচার্য। তাঁকে ধন্যবাদ  জ্ঞাপন করেন তৃণমূল থেকে আসা সাংসদেরা।

কিন্তু বিজেপি বার বার ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস থেকে কাউকেই বিজেপিতে জায়গা দেওয়া হবে না।  বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই তিন সাংসদ নিজেরাই দিল্লীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলেন। মোদীজির সাথেও তাঁদের সাক্ষাৎ হয়েছিল। এই তিন সাংসদ বিজেপির শীর্ষ নেতৃত্বকে  নিজেদের বিশ্বস্ততা প্রমান করতে সক্ষম হয়েছেন। সুখেন্দু শেখর রায় অমিত শাহের সাথেও দেখা করেছিলেন। এরপরেই এই তিন সাংসদের জন্যে দরজা খুলে দিয়েছে বিজেপি শিবির।

3D Bed Cover @  Rs. 749- Only 

 

Loading

এনকাউন্টার নিয়ে দ্বিধাবিভক্ত বাংলা

এনকাউন্টার নিয়ে দ্বিধাবিভক্ত বাংলা

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ,০৮/০৭/২০২৬ :  অপরাধীদের এনকাউন্টার করা নিয়ে পুলিশের পক্ষকেই সমর্থন জানিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, “যা হয়েছে ঠিক হয়েছে। ”

বারুইপুর  ধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম মূল অপরাধী পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে গিয়েছিল, সেই সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।  এই এনকাউন্টারকে ঘিরে বিভিন্ন মহল থেকে প্রশংসা যেমন করা হচ্ছে, তেমন সমালোচনাও করা হচ্ছে পুলিশকে।  সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্ত করবে সিআইডি।

Sofa Cover @ Rs. 475/-

মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু এই ধরনের এনকাউন্টরকে সমর্থন করেছেন। তিনি বলেছেন , “অন্যান্য রাজ্যেও পুলিশকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম, বিহার, মহারাষ্ট্র সব রাজ্যেই পুলিশকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। অপরাধ ও অপরাধীদের জন্যে এই রাজ্যে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।  অপরাধ সংঘটিত করে অপরাধীরা রেহাই পাবে না। আইন শৃঙ্খলাকে সঠিকপথে চালিত করতেই হবে।  ”

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এনকাউন্টার নিয়ে রাজ্য সরকার ও পুলিশের তীব্র সমালোচনা করেছেন বাম নেতা  বিকাশ ভট্টাচার্য্য। ধর্ষক হিসেবে চিহ্নিত ব্যক্তি প্রভাসকে “আপনি” বলে সম্বোধন করে তাকে “ভদ্রলোক” বলেছেন বিকাশ ভট্টাচার্য। এনকাউন্টার নিয়ে দ্বিধা বিভক্ত বাংলা, সমাজ মাধ্যমেও এনকাউন্টারকে কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আবার কেউ শ্লেষাত্মক উক্তি করতেও ছাড়েন নি. এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন,” আমাদের রাজ্যে কিছু বুদ্ধিজীবী মানুষ আছেন, যাঁরা ধর্ষকদের অনুপ্রাণিত করেন। যেখানে সেখানে ডিম খরচ না করে এদেরকেই ডিম খাওয়ানো উচিত।”

Designer Key Ring — AMAZON 

Click Here

Loading

বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টার, মৃত প্রভাস মন্ডল

জিরো টলারেন্স

জিরো টলারেন্স 

আজ খবর (বাংলা), [রাজ্য], বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৮/০৭/২০২৬ :  বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম মূল অপরাধী প্রভাস মন্ডলকে এনকাউন্টার করল পুলিশ।  পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে সে গুলি চালিয়ে পালতে গিয়েছিল বলে জানা যাচ্ছে, তখনই  পাল্টা গুলি চালায় পুলিশ।

মধ্যরাতে জেরা পর্বের পর বারুইপুর সূর্যপুর স্টেশনের কাছে যেখানে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার মত ঘটনা ঘটেছিল, সেই জায়গায় ঘটনা ঠিক কিভাবে ঘটেছিল তা পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয় প্রভাস মন্ডলকে।  সেখানেই পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালতে চেষ্টা করে প্রভাস। সে ঐ  বন্দুক থেকে গুলিও চালায়। এরপরেই এনকাউন্টার করে পুলিশ। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

আইনের শাসন ঠিক কেমন হয় তাবাস্তবে করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি সর্বোচ্য পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন আগেই।  এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে প্রস্তুত হয়েই আছেন তিনি।  প্রভাস মণ্ডলের মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছেন তার মা।

https://affiliate.meesho.com/collection/NTc3MDgzMDo6Ojo6Om5vcm1hbA== 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor