আজ ২১শে ফেব্রুয়ারি, বিশ্ব মাতৃভাষা দিবস। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপকে তুমুল আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তোমরা কেন্দ্র সরকার শাসন করছো, বাংলা দখলের এতলোভ কেন ? এসআইআর করে তোমরা বলপ্রয়োগ করে বাংলা দখল করতে চাও ? আমি এই সব কিছুর প্রতিবাদ জানাবো।”
এদিন ভোটার তালিকার নিবিড় সংশোধনের ব্যাপক নিন্দা করেন তিনি। তিনি বলেন, “এভাবে বাংলা দখল করতে দেওয়া হবে না. এভাবে বল প্রয়োগ করে লাভ হবে না। আমি প্রাণ বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু মাথা নত করতে পারবো না।”
মমতা এদিন অভিযোগ করেন, “বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাকে হেনস্থা করা হচ্ছে। বাংলার এই অপমান আমরা মেনে নেবো না। গোটা দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে। আমি বলছি আপনারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আমরা সকল ভাষাকে সন্মান করি। অন্য কোনো ভাষাভাষী কেউ বিপদে পড়লে আমরা তার পাশে দাঁড়াই, আমাদের প্রতিশ্রুতি মত। একটা কথা মনে রাখবেন, বাঙালি কারোর ওপর নির্ভরশীল নয়।”
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০২/২০২৬ : বসন্তে বৃষ্টি। রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা র মতো ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
তাপমাত্রা আরও একটু বাড়লো। আগামী দু-দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে। আগামী সাতদিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে মধ্য উত্তর প্রদেশে। আগামীকাল রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। এটির উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ রয়েছে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরো শক্তিশালী নিম্নচাপ রূপে।
দক্ষিণবঙ্গে কি ঘটবে ?
আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শীতের আমেজ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী ২ দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে কি হবে ?
উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতায় কি হবে ?
রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজকেও ১৯ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা চলে গেলেও রাতের তাপমাত্রা স্বাভাবিক। আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও আজ ও কাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শনিবার শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এল একের পর এক চাঞ্চল্যকর ছবি। এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায় হানা দেন দপ্তরের আধিকারিকরা। অভিযানের শুরুতেই নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক ঘটনা।
দেশবন্ধু পাড়ার ‘গীতা সুইটস’-এর কারখানায় গিয়ে কার্যত হতবাক হন আধিকারিকরা। মিষ্টির কারখানার ফ্রিজ থেকে উদ্ধার হয় রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়া ওই কারখানায় মাংস সংরক্ষণ করা হচ্ছিল। শুধু তাই নয়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের উপর—যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে মনে করছে দপ্তর।
অভিযান পৌঁছায় শিলিগুড়ির এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও। সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে দাবি আধিকারিকদের। ফ্রিজ ও রান্নাঘরের অবস্থা ছিল অত্যন্ত নোংরা। পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট দোকানগুলিকে শোকজ নোটিস দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শহরের নামী খাবারের দোকানে এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ক্রেতাদের একাংশের বক্তব্য, নিয়মিত নজরদারি না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে। এখন প্রশ্ন, এই অভিযানের পর আদৌ কি বদলাবে শহরের খাবারের মান ? নাকি কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে—সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির মানুষ।
তিনি জোর দিয়ে বলতে পারলেন না, তৃণমূলের হয়েই প্রচারে নামবেন কিনা !
আজ খবর (বাংলা), [রাজনীতি] বেহালা, কলকাতা, ২১/০২/২০২৬ : জেলমুক্তির পর প্রথমবার বেহালায় পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে এবার নিজের কেন্দ্রে সক্রিয় হয়ে উঠলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব।
জেল থেকে মুক্তির পর এই প্রথম বেহালায় দেখা গেল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আসন্ন বিধানসভা ভোটের আগে নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বেরোলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি এলাকায় ঘুরে সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ওয়ার্ডের পরিস্থিতি খতিয়ে দেখেন। দীর্ঘদিন পর তাঁকে সামনে পেয়ে অনেকেই কৌতূহলী হয়ে ভিড় জমায়। কেউ কেউ তাঁর সাথে এগিয়ে গিয়ে কোথাও বলেন।
পার্থ চট্টোপাধ্যায়ের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে। ভোটের আগে তাঁর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে বড় কোনও মন্তব্য করেননি তিনি।
প্রসূতির স্বামীকে বেধড়ক মার, বাইক ভাংচুর, মাথা ফাটিয়ে দেওয়া হল
আজ খবর (বাংলা), [রাজ্য] সামসি, মালদা, ২১/০২/২০২৬ : বেসরকারী নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসা ও কিডনি পাচারের চেষ্টা করা হয়েছে বল অভিযোগ উঠেছে, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়রটি নিয়ে স্ট্যানীয় থানায় অভিযোগ দায়েরের পরই অভিযোগকারীর ওপর বন্দুক ঠেকিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঐ নার্সিং হোমে লোহার রড দিয়ে প্রসূতির স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের একটি জঘন্য ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে মালদার সামসি এলাকায়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ আগস্ট পুখুরিয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। সেখানে একজন অর্থোপেডিককে দিয়ে প্রসূতির অস্ত্রপচার করার অভিযোগ উঠেছে । ভুল চিকিৎসায় দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে প্রসূতির বলে জানা গিয়েছে। ভুল চিকিৎসার জন্য নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছে ঐ প্রসূতির পরিবার।
এই ঘটনার পরই নার্সিংহোম কর্তৃপক্ষ ওই প্রসুতির পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার ভাবে হুমকি দিতে থাকে। আজ শনিবার সামসির সাহারাতলা এলাকা দিয়ে আসার পথে কয়েকজন মিলে প্রসূতির স্বামী আব্দুর রহিমকে ঘিরে ধরে। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে, বেধড়ক মারধর করা হয়। লোহার রোড ও ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোটা ঘটনা নিয়ে প্রসূতির পরিবার সামসীর সমাজসেবা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সামসী ফাঁড়িতে একটা লিখিত অভিযোগ দায়ের করে। তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে প্রসূতির পরিবার।
এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন উত্তরই পাওয়া যায়নি।
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বাদ ? উঠছে প্রশ্ন
আজ খবর (বাংলা), [খেলা], ঢাকা, বাংলাদেশ, ২১/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অংশ গ্রহণ না করার পিছনে আসল রহস্য বোধ হয় এবার প্রকাশ্যে চলে এলো। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার জন্যে প্রাক্তন ক্রীড়া উপদেস্টা আসিফ নজরুলকেই দুষলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন।
বাংলাদেশ ক্রিকেট দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল. এছাড়াও ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সেই আবেদন স্বীকৃতি পায় নি আইসিসির কাছে। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকেছিল বাংলাদেশ। ফলে এ বার আর বিশ্বকাপে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি. তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
এ বছর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থাকা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকেই দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন আসিফ নজরুলের অবস্থান সঠিক ছিল না। উনি ভুল পদক্ষেপ গ্রহন করেছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটাররা মর্মাহত হয়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এর জন্যে দায়ী আসিফ নজরুল।
মেষ রাশি : যে শক্তির সাথে আপনি লড়াই করছেন, তার ক্ষমতা অনেক বেশি, তাই এই লড়াইয়ে নিজেকে আরও দৃঢ় করে তুলুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন, না হলে এই শক্তি আপনাকে কাবু করে ফেলবে। আজ আর্থিক উপার্জন অনেক সমস্যার সমাধান করবে। ভুল পদক্ষেপের জন্যে কথা শুনতে হতে পারে, তবে তা মঙ্গলজনক। সঙ্গীর সাহায্য পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : অচেনা উৎস্য থেকে অর্থলাভ রয়েছে। দূর থেকে কোনো অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত নিয়ে আসবে। পারিবারিক অনুষ্ঠান আজ আপনার বেশ কিছুটা সময় নষ্ট করে দিতে পারে। গর্ভবতী মহিলারা আজ সাবধানে চলাফেরা করুন। আপনার দক্ষতা আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবে. যা আপনাকে মানসিক বল যোগাবে। বিবাহিত জীবন এটি উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : বেশ কিছুদিন চাপের মধ্যে দিন অতিবাহিত করে চলেছেন, আজ বিশ্রাম নিন,তাতে করে শরীরে ফের শক্তি সঞ্চয় হবে। সেই সাথে নিজের হাতে থাকা অর্থ সঞ্চয় করার জন্যে ভালো কোনো উপায় গ্রহণ করুন। বাড়িতে আসা কোনো অতিথিকে অসম্মান করবেন না। আজ কর্মক্ষেত্রে আপনার পরাক্রম বেশি থাকবে, কিন্তু তা যেন অন্যকে আঘাত না দেয়। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : নিজের শরীরের যথাযথ যত্ন নিন। পরিবারের কেউ আজ হঠাৎ করেই অসুথ হয়ে যেতে পারে, বিশেষ করে আপনার সঙ্গী। তাঁর চিকিৎসার জন্যে বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে। যে সম্পর্কগুলো হারিয়ে যেতে বসেছিল, তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রত্যেক সমস্যার সমাধান করার জন্যে আপনি যে দ্রুত সিদ্ধান্ত নেন, তা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : গ্যাস ও বদহজম আজ আপনাকে ভোগাতে পারে। বেশি খাওয়া উচিত নয়। মাঝে মাঝে উপবাসও কাজে দেয়। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজ ফেরত পেতে পারেন। আজ পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটান। কেউ সমস্যা নিয়ে আপনার কাছে এলে তাকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কোনো কাজ ভুল হওয়ায় বিরক্ত হবেন। সঙ্গীর সাথে মান অভিমান হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কন্যা রাশি : আজ অনেকটা হালকা মেজাজে থাকবেন, মানসিক দিক থেকে বিশ্রামে থাকার চেষ্টা করবেন। আজ আপনার আর্থিক উপার্জনের রাস্তা খুলে যেতে পারে, এসে যাওয়া অর্থ আপনার অনেক সমস্যার সমাধান করবে, নানারকম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাছাকাছি কোথাও ঘুরে আসলে ভালো, গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলাপ হবে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : কর্মক্ষেত্রে সিনিয়ারদের চাপ আর বাড়িতে কিছু মত পার্থক্যের কারণে আজ আপনি কিছুতেই কাজে মনোনিবেশ করতে পারবেন না। পরিবারের কেউ আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। তার চিকিৎসার কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। আজ আপনার ভাই বা দাদার থেকে যে সহায়তা আপনি পাবেন, তা আপনার ধারণার বাইরে ছিল। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : যেভাবেই হোক আজ আপনাকে কর্মক্ষেত্রে উত্তেজনা প্রশমন করে চলতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশকে দূষিত হতে দেবেন না। রাতের দিকে ঋণ দেওয়া অর্থ ফেরত এসে যাবে। ঘরে কোনো কারণে মান অভিমানের পালা চলতে পারে। কিন্তু নিজের অনুভূতিগুলোকে আপনি সকলকে বুঝিয়ে বলতে পারবেন। বিবাহিত জীবন উত্তম, ঘুরতেও যেতে পারেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আজ আপনার আরোগ্যের দিন. সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কোনো এক স্বার্থপর মানুষ আপনাকে ক্রমাগত শত্রুতা করতে পারে। যা আপনাকে পুনরায় ভোগাতে পারে। তাই সতর্ক থাকুন। আজ আর্থিক দিক থেকে খুব একটা লাভদায়ক দিন নয়, খরচ খরচা বুঝে করুন। পারিবারিক সহায়তা, পরিবারের সাথেই সময় কাটাতে ভালো লাগবে। সন্তানদেরকেও সময় দিন. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মকর রাশি : কাজের চাপ চলতেই থাকবে, শরীর ভালো যাবে। যদি অদূর ভবিষ্যতে জীবনকে গুছিয়ে তুলতে চান, তাহলে এখন থামা চলবে না। কাজের চাপ নিয়েই চলতে হবে। ছোট ছোট বিনিয়োগ করলে লাভ হবে। আপনার সঙ্গী আর কারোর দ্বারা প্রভাবিত হয়ে আপনার সাথেই লড়াই করতে আসবে। এই মুহূর্তে তাকে বোঝাতে যাওয়া বৃথা। তবু কথাবার্তা বুঝে বলুন। সংযত থাকুন, শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কুম্ভ রাশি : কাজের চাপে আজ প্রায়ই উত্তেজনার সৃষ্টি হবে. তবু যতটা পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আর্থিক উপার্জন হতে পারে, আর সেটা সন্তানের সূত্রে হওয়ায় বেশি আনন্দ পাবেন। আজ সামাজিক অনুষ্ঠানে আপনি জনপ্রিয় হয়েই থাকবেন। সঙ্গীর আচরণে আপনি কিছুটা হতাশ হতে পারেন। আপনার শিল্প সত্ত্বা ও সৃজনশীলতা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :বহু কিছু সহ্য করার ক্ষমতা এবং নির্ভীক মানসিকতা আজ আপনাকে একটা বিশেষ শক্তি প্রদান করবে। এই শক্তি ধরে রাখুন এবং সমগ্র পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতীতে প্রচুর অর্থব্যয় আপনাকে কষ্ট দিতে পারে। পরিবারকে আরও বেশি করে সময় দিন. পরিবারের কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবেন না. কাজের চাপ ধীরে ধীরে বাড়বে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
আজ খবর ( বাংলা) [রাজ্য] হাওড়া, পশ্চিমবঙ্গ, ২০/০২/২০২৬ : চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর । তাঁর পুরো নাম ছিল মনি শঙ্কর মুখোপাধ্যায়। তবে আপামর বাঙালি তাঁকে শংকর নামেই চিনতেন। অন্তত এক জোড়া প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন শংকর।
আজ শংকরের প্রয়াণ হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর. বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে শংকর বিগত ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাঙালি পাঠকদের জন্যে অসংখ্য রচনা তিনি করে গিয়েছেন। তাঁর প্রবন্ধ নিয়ে উত্তম কুমার অভিনীত ‘চৌরঙ্গী’র মত সিনেমাও হয়ে গিয়েছে। শিল্পী ও সাহিত্যিক মহলে আজ শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রচনা নিয়ে সত্যজিৎ রায়ও সিনেমা করেছেন, সেগুলি হল জন অরণ্যে, সীমাবদ্ধ। স্বামী বিবেকানন্দের ওপর তাঁর লেখা বই ব্যাপক চর্চিত হয়েছিল। লিখেছেন ভ্রমণ কাহিনীও।
সারাজীবন প্রচুর সন্মান পেয়েছেন তিনি। পেয়েছেন বঙ্কিম পুরস্কার,ফারা ইন্টারন্যাশনাল এওয়ার্ড, সাহিত্য একাডেমী ইত্যাদি। হাসপাতাল থেকে ইতিমধ্যেই শঙ্করের প্রার্থীব শরীর ৮৩/১ বি, ব্যান্ডেল রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ২০/০২/২০২৬ : গতির বলি হলেন এক যুবক।ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই যুবক, আহত ১ ।
শুক্রবার সকালে ধূপগুড়ির শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম (২১)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকিন নামে আরও এক যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাজে যাওয়ার সময় শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে তাঁদের বাইকটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি লরির নিচে ঢুকে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাসিরুলকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় মোস্তাকিনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পারিবারিক অশান্তি চলছিল, তাই থেকেই এই পরিণতি ? উত্তর খুঁজছে পুলিশ
আজ খবর (বাংলা), [রাজ্য], কুলটি, পশ্চিম বর্ধমান, ২০/০২/২০২৬ : কুলটিতে মর্মান্তিক ঘটনা, মা’কে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে।
মা’কে গুলি করে খুন করে আত্মঘাতী হল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আসানসোলের কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের বাবা দয়াময় মুখার্জী জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জী প্রথমে তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করে এবং পরে নিজেও আত্মঘাতী হয়। ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায়।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।