আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৬ : বিগত কিছুদি ধরেই বর্ষণসিক্ত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা বেড়েই ছিল. উষ্ণতার পরিবেশ ছিল. তবে আজ সেই তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করেছে।
মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কারণে ১০ দিন পর কলকাতায় তাপমাত্রা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। কলকতার প্রায় সর্বত্র রড ঝলমলে পরিবেশ তৈরী হয়েছে। আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা নেমে প্রায় ২৮.৬° সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে ৩.৪° কম।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৬.২° সেলসিয়াস। মৌসুমী অক্ষের প্রভাবেও দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল । মেঘলা আকাশের পাশাপাশি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
Advt. Old Spice body spray No Gas @Rs 314./- {Click on the image]
মেষ রাশি : ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি কর্মক্ষেত্রে পদন্নতি হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আজ সাফল্য আসবে। বিনিয়োগ করতে পারেন। ফাটকা জাতীয় কিছু থেকে অর্থ আসতে পারে। নিজের শরীরের যত্ন নিন, মাতৃস্থানীয়া কারোর অসুস্থততার জন্যে উদ্বিগ্ন হবেন।
বৃষ রাশি : আজ জমি বাড়ি নিয়ে যাঁরা ব্যবসা করেন, তাঁদের প্রভূত লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো সমস্যা নিয়ে আজ সময় যাবে, তবে সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে কোনো বন্ধু বা আত্মীয়। ঋণ জাতীয় কোনো ঝামেলায় আজ জড়াবেন না। এই বিষয়টিকে এড়িয়ে চলুন।
মিথুন রাশি : অভিজ্ঞ ব্যক্তির ছত্রছায়ায় থেকে ব্যবসা করলে আজ অনেকটা লাভ পাবেন। আজ ব্যবসায়ে কাউকে ধার দেবেন না। কর্মক্ষেত্রে সঠিক সময় ও সুযোগের জন্যে অপেক্ষা করুন। সংসারে খরচ বৃদ্ধি পাবে। কাজের ফাঁকে আজ পরিবারকেও সময় দিতে হবে, সন্তানের সাফল্যে খুশি হবেন।
কর্কট রাশি : বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে কাজ করতে হয়েছে। তাই আজ আপনি বিশ্রাম নিলেই ভালো। পরিবারকে সময় দিলে ভালো লাগবে। যৌথ ব্যবসায়ে পার্টনার আজ ভালো কিছু করে দেখাবে। বিনিয়োগ করতে গিয়ে আজ কোনোরকম ঝুঁকি না নেওয়াই ভালো হবে। সন্তানের জন্যে চিন্তা বাড়বে।
সিংহ রাশি : দীর্ঘদিন ধরে যে সময়ের প্রতীক্ষা করছিলেন আজ তা এসে গিয়েছে। তাই ব্যবসায়ে যদি অল্প বিস্তর মূলধন লাগাতে হয় তা লাগাতে পারেন। ফল পাবেন। তবে আজ কোনোভাবেই বিনিয়োগ করা উচিত হবে না। কাউকে ঋণ দেওয়াও উচিত হবে না। হৃদরোগের সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি : ব্যবসায়ে আজ অনেকগুলো সুযোগ আসতে থাকবে। আর্থিক উন্নতি হওয়ার যোগ রয়েছে, তবে আজ খরচ বৃদ্ধি পাবে। বিদেশে বা দূরবর্তী কোথাও যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। বিভিন্ন মানুষের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, তাই বুঝে কথা বলুন। বিনিয়োগ করতে পারেন।
তুলা রাশি : কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। পেশার ক্ষেত্রেও আজ অনেকটা কাজ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ভাই বা বোনের সাহায্য পাবেন। যে অর্থ কষ্টের জন্যে বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা আজ অনেকটা দূর হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটতে থাকবে।
বৃশ্চিক রাশি : যে টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা আদায় হতে পারে। পুরোনো পাওনা যা হয়ত ভেবেছিলেন পাবেন না, এমন অর্থও চলে আসতে পারে। তবু কর্মক্ষেত্রে আর্থিক ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পড়ুয়াদের পড়াশুনায় আরও মন বসাতে হবে। নতুন বন্ধু বা প্রেম আসতে চলেছে জীবনে।
ধনু রাশি : আজ অকারণে ক্ষতির সম্ভাবনা থাকছে। কোনো প্রতারককে বিশ্বাস করলে ভুল হবে। কোনো ভুল লোকের ওপরেও ভরসা করাও উচিত হবে না। প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আজ আপনার জয় লেখা আছে, সেক্ষেত্রে আপনার নিজস্ব প্রতিভা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে।
মকর রাশি : আজ সতর্ক হয়ে চলাফেরা করুন। দুর্ঘটনায় আঘাত পেতে পারেন। আচমকা অসুস্থ হয়ে পড়তে পারেন। যে কোনো রকম বিনিয়োগে আজ ঝুঁকি থেকে যাচ্ছে। অসৎ মানুষদের এড়িয়ে চলুন। পরিবারের কোনো সদস্যকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। অর্থ উপার্জন হবে, তবে তা সঞ্চয় করে রাখুন।
কুম্ভ রাশি : প্রতিবেশী বা নিকট আত্মীয়ের থেকে সাহায্য পাবেন। ভূসম্পত্তি পেয়ে যেতে পারেন, তবে তার জন্যে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে। কেউ আড়ালে আপনার বদনাম করতে চাইলেও সাফল্য পাবে না। বাহন ক্রয় করতে পারেন। ব্যবসায়ে অগ্রগতি। পরিবারের জন্যে সঞ্চয়ে মনোযোগী হবেন।
মীন রাশি : আজ ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জন অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসায়ে আপনি নতুন কৌশল অবলম্বন করলে আর্থিক লাভ বেড়ে যাবে। তবে আজ আপনার খরচও বেড়ে যাবে অনেকটা। কাউকে খুশি করতে গিয়ে খরচ বাড়বে। আত্মীয়দের অসুস্থতার খবর পেতে পারেন।
আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং,০৮/০৮/২০২৬ : দীর্ঘ আড়াই বছর পর অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (SJDA)-র গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার শিলিগুড়ির হিমাচল বিহারে অবস্থিত SJDA ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্প এবং সংস্থাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ—সবকিছু নিয়েই বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বড় ঘোষণা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী, অন্যান্য বিধায়ক, দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়ি সফরে এসে SJDA-র ফাইল খুলে সমস্ত দুর্নীতির তদন্তের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরই এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ জানান, গত প্রায় ১৫ বছরে SJDA-তে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক অডিটও করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়।
শংকর ঘোষ আরও বলেন, দীর্ঘ আড়াই বছর SJDA-র কার্যক্রম কার্যত বন্ধ থাকায় উত্তরবঙ্গের বহু উন্নয়ন প্রকল্প থমকে গিয়েছে। সেই পরিস্থিতি কাটাতে আপাতত বিধানসভাভিত্তিক জনপ্রতিনিধিদের মতামত নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। প্রত্যেক বিধায়ককে তাঁদের এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে।
এদিন ফুলবাড়ির ক্যানেল রোড সংলগ্ন বন্ধ হয়ে থাকা টোল প্লাজা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, টোল প্লাজাটি সম্পূর্ণ বৈধ এবং খুব শীঘ্রই নতুন সংস্থার মাধ্যমে টেন্ডার ডেকে সেটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হওয়ার পর ক্যানেল রোড-সহ একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অর্থও SJDA-র ১০০ কোটি টাকার উন্নয়ন তহবিল থেকেই বরাদ্দ করা হবে।
মন্ত্রী জানান, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। সেই কারণে একটি ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করে সংস্থার গত ১৫ বছরের কাজ, আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। উত্তরবঙ্গের উন্নয়নের গতি ফেরানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ—এই দুই লক্ষ্য নিয়েই আগামী দিনে SJDA এগোবে বলে বৈঠক শেষে জানানো হয়েছে।
আজ খবর (বাংলা) [রাজনীতি] নিউ টাউন, পশ্চিমবঙ্গ, ০৭/০৮/২০২৬ : মর্নিংওয়াকে এসে মন্ত্রী দিলীপ ঘোষ বললেন কোন তৃণমূলকে এখনো পর্যন্ত বিজেপিতে জয়েন করানো হয়নি। এরই মধ্যে আড়াইশো জন বিজেপি কর্মীকে শোকজ করা হয়েছে ৩০ জনকে সাসপেন্ড করা হয়েছে।
আমার পাশের বাড়ির কোন তৃণমূল লোকের সঙ্গে আমি কথা বলব না এরকম রাজনীতি আমি অন্তত করি না ঘেষাঘেষি হতেই পারে। সব জায়গায় একটা সিস্টেম চলে এসেছে ,তিন বছরের বেশি যারা দফতরের একই জায়গায় ছিল তাদেরকে ট্রান্সফার করেছি, ইতিমধ্যে ১১০০ জন লোককে ট্রান্সফার করেছি। নিজেরা কি পাবো সেটা নিয়েই সবার চিন্তা, দুর্নীতি কিভাবে বন্ধ হবে সেটা নিয়ে চিন্তা নেই। দুর্নীতির সঙ্গে প্রচুর লোক যুক্ত।
বাড়ির প্ল্যান পাশ করানো থেকে শুরু করে খাল বিল রাস্তা, সর্বত্র দুর্নীতিতে ভর্তি বাংলা একসময় স্বনির্ভর ছিল তার থেকেও ভালো জায়গায় যাবে, বাংলাতে কোন শিল্পনীতি ছিল না। কোন পলিসি ছিল না। পুজোর আগে সবকিছু ঠিক হয়ে যাবে সরকার জমি হস্তান্তর নিয়ে সঠিক পলিসি আনবে। জেন জির প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী এবং আদালত তাদের ক্ষমা করে দিয়েছে। তাদের সঙ্গে বড় যুবসমাজ ফোর্স আছে।
ঋতব্রত তৃণমূল আজ মুখ্যমন্ত্রী দরবারে ,এনসিপিআই আজ প্রধানমন্ত্রীর দরবারে ।বছরের পর বছর অব্যবস্থা চলেছে সর্বত্র ঘুন ধরেছে উত্থানে সময় লাগবে। চন্দ্রনাথ রথ খুন প্রসঙ্গে বললেন দুই বিজেপি কর্মী জড়িত আছেন। বিজেপিতে সব লোক গঙ্গার জলে ধোয়া নয়। সব থেকে খারাপ লোকেরা রাজনীতিতে আগে আসে। পার্টির শৃঙ্খলা ভঙ্গ অনৈতিক কাজ আর্থিক দুর্নীতি। যদি কারোর বিষয়ে কোনো কমপ্লেন আসে পার্টি ব্যবস্থা নেবে।
আজ খবর(বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ০৭/০৮/২০২৬ : মার্কিন সুপ্রিম কোর্টের ধাক্কা সত্ত্বেও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল হোয়াইট হাউস থেকে এই আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা নতুন নির্বাহী আদেশ দুটিতে মূলত দুটি বিষয়কে লক্ষ্য করা হয়েছে . প্রথমত বাণিজ্যিক উদ্দেশ্যে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান প্রসবের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন একে একটি বড় ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছে।
দ্বিতীয়ত বিদেশি শত্রু, চিহ্নিত সন্ত্রাসী এবং বিদেশি সরকারের পক্ষে লবিংয়ে নিয়োজিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩০ জুন মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের ব্যবধানে ট্রাম্পের একটি ব্যাপক ভিত্তিক নির্বাহী আদেশ অসাংবিধানিক বলে খারিজ করে দেন। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল যে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যেকোনো শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী।
আদালতের সেই ঐতিহাসিক রায়কে উপেক্ষা করেই ট্রাম্প প্রশাসন এই নতুন কৌশলগত আদেশ জারি করল।আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন পদক্ষেপটি আবারও বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। সংবিধানের ১৪তম সংশোধনীর সুরক্ষা ও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরিপন্থী হওয়ায় এই নির্বাহী আদেশগুলোর কার্যকারিতা শেষ পর্যন্ত আদালতে টিকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বড় প্রশ্ন দেখা দিয়েছে।
আজ খবর ( বাংলা) [বিনোদন], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৮/২০২৬ : সকলের অজ্ঞাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তাঁর ডান হাতে অস্ত্রপ্রচার হয়েছে।
কলকাতার বেসরকারি হাসপাতালে তিন দিন ধরে ভর্তি মহাগুরু মিঠুন চক্রবর্তী | জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী হয়েছে অভিনেতার? এখন কেমন আছেন?
মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি! এই খবর সামনে আসতেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। কেমন আছেন সকলের প্রিয় ‘মহাগুরু’? ঠিক কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতাকে। তাঁর ডান হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। আর এই খবর পেয়েই তাঁকে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর পেয়েই মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিট। সোজা বাইপাসের ধারের ওই হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার স্বাস্থ্যের সমস্ত আপডেট নেন। হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।তবে আচমকা কেন এই অস্ত্রোপচার হল, তা নিয়ে অনুগামীদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও পরিবারের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে প্রতিবারই নিজের অদম্য মনের জোরে আর অগুনতি ভক্তের ভালোবাসায় সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছেন।
আপাতত আপামর বাঙালির একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। রাজনীতির মঞ্চ হোক বা সিনেমার পর্দা, সব জায়গাতেই তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।
Advt. The spiritual living owl statue @ Rs. 712/- [Click on the image]
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক ] নতুন দিল্লী, ভারত, ০৭/০৮/২০২৬ : গঙ্গা নদী জলবণ্টন চুক্তি আর নবীকরণ না করানোর দাবি তুললেন বিহারের সাংসদ সঞ্জয় কুমার ঝা।
আগামী মাসের ১২ ও ১৩ তারিখে নয়া দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন বেশ কয়েকটি দেশের প্রধানরা। স্বাভাবিকভাবেই ওই অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমন। ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমনের একটি বিশেষ বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকেই তিস্তা ও গঙ্গা জল চুক্তি নিয়ে আলোচনা করা হতে পারে।
এদিকে গঙ্গা নদীর জল বন্টন চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখেই, সুতরাং বাংলাদেশ চাইবে নতুন করে ভারতের সাথে গঙ্গা জল চুক্তি সাক্ষর করতে। গতকাল সংসদে এই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় কুমার ঝা। জনতা দল (ইউনাইটেড) এর পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা প্রশ্ন তুলে বলেছেন, “আমাদের দেশেই গঙ্গা অববাহিকায় থাকা রাজ্যগুলি গঙ্গা থেকে পর্যাপ্ত জল পাচ্ছে না। প্রতি বছর দক্ষিণ বিহারে পানীয় জল সংকট দেখা দেয়. সেক্ষত্রে ১৯৯২ সালে ইউপিএ সরকার বাংলাদেশের সাথে যে জল বন্টন চুক্তি করেছিল তা যেন আর নতুন করে নবীকরণ করা না হয়।” সঞ্জয় ঝা অবশ্য পুরো ব্যাপারটা বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
Advt. – T Shirts for men / Pack of 3 – @Rs. 1055/- (-70%) [Click on the image]
মেষ রাশি : আজ প্রত্যেক্ পদক্ষেপ মেপে ফেলুন। ব্যবসায়ে লাভ হওয়ার যোগ আছে, অর্থ উপার্জন ভালো হবে। কিন্তু আজ প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও বুঝে এগোনোই ভালো। পেশার ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নিতে হতে পারে। পুরোনো রোগ ভোগাবে।
বৃষ রাশি : আজ ব্যবসায়ে খুব বেশি অগ্রগতি নেই. খুব বেশি লাভ হবে না, তবে সেভাবে লোকসানের যোগ নেই। কিছু সুযোগ আসলেও সেগুলি অধরা থেকে যেতেপারে। পড়ুয়াদের মনোযোগ থাকবে না।পরীক্ষায় খুব ভালো ফল আশা করা উচিত নয়। ভালো মন্দ মিলিয়ে কাটবে এই দিনটা।
মিথুন রাশি : অনেকদিন ধরে যে ন্যায্য পাওনা আটকে ছিল, তা আজ ফেরত পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আজ আর্থিক উপার্জন ভালোই থাকবে। যে সুযোগগুলি গত কয়েকদিন আপনার কাছে এসেছে, সেই সুযোগগুলিকে কাজে লাগাতে পারলে প্রভূত লাভ. মামলার পিছনে খরচ হয়ে যেতে পারে।
কর্কট রাশি : আজ অপ্রত্যাশিত অর্থলাভের যোগ রয়েছে। পাওনা টাকাও ফেরত পেয়ে যেতে পারেন। তবে আজ কারোর সাথে বিতর্কে যাবেন না, অন্যায় হচ্ছে জেনেও আজ বিষয়টিকে এড়িয়ে যান।
বিশেষ করে রাজনৈতিক আলোচনা করবেন না। সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে।
সিংহ রাশি : আজ ব্যবসায়ে সাফল্য আসবে, তবে যৌথ ব্যবসায়ে ক্ষতি হতে পারে। আজ কারোর সান্নিধ্য পেয়ে ভালো লাগবে। আথিক দুশ্চিন্তা কাটবে। ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকুন। পরিবারে বিবাদ কিছুটা মিটে যাবে। বাড়িতে পুজো বা আধ্যাত্মিক কাজে মন আকর্ষিত হবে।
কন্যা রাশি : আজ অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী চলবে না। পুরোনো কোনো আঘাতের দরুন কষ্ট পেতে পারেন। বদহজম থেকেও শরীর খারাপ হতে পারে। আজ কোনো গুপ্ত শত্রুর কারনে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পরিবার আপনার সাথেই আছে, পরিবার নিয়ে আপনার দুশ্চিন্তা অমূলক।
তুলা রাশি: আজ অনেকগুলো সুযোগ আপনার সামনে আসবে, বিশেষ করে ব্যবসায়। তার মধ্যে থেকে ঠিকগুলো বেছে নিতে পারলে আপনি লাভবান হবেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারবেন। আজ পেশার ক্ষেত্রে নতুন সুযোগকে কাজে লাগাতে হবে, অথবা পেশা পরিবর্তনের কথা ভাবতে হবে।
বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্রে আইনি জটিলতা সমস্যায় ফেলতে পারে। পুরোনো বিনিয়োগ আজ অর্থ কষ্ট ভুলিয়ে দেবে। অস্ত্রের আঘাতে রক্তপাতের যোগ রয়েছে। অচেনা কারোর সাথে বচসার মধ্যে যাবেন না। আজ কাউকে ঋণ দেবেন না। পরিবারের থেকে সহায়তা পেয়ে মানসিক সমস্যার সমাধান হতে পারে।
ধনু রাশি : আজ যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ধৈর্য্য ধরতে হবে, তাড়াহুড়ো করে কাজকরবেন না। তাতে ভুল হয়ে যাবে। পরিবারে বা সঙ্গীর সাথে বাদানুবাদ হতে পারে।
মকর রাশি : কোনো পুরোনো বন্ধু যার সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই এমন ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। আজ ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো দিন নয়। পেশার ক্ষেত্রেও কাজকর্ম সেভাবে এগোবে না। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। পারিবারিক ক্ষেত্র মন্দ নয়, ভালো মন্দ মিলিয়ে কাটবে দিনটা।
কুম্ভ রাশি : আজ সবরকম সুযোগকে কাজে লাগান। আপনার বুদ্ধি এবং প্রতিভা ব্যবসা ও পেশার ক্ষেত্রে আপনাকে বিশেষ জায়গায় এনে দেবে। সামাজিক দিক থেকেও যথেষ্ট সুখ্যাতি পাবেন। বিনিয়োগ করেও আপনি কিছু সঞ্চয় করতে পারবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
মীন রাশি : আজ শরীর খারাপ আপনাকে বেশ কষ্ট দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস থেকে সাবধান। সম্পত্তির বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে বিকেলের পর একটা সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগ করে থাকলে আর্থিক দুশ্চিন্তাকাটবে। গাড়ি কেনার যোগ আছে।
আজ খবর (বাংলা), এবং তারপর, ০৬/০৮/২০২৯ : আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরে যেতে উদগ্রীব হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী জন্য ? মাথার ওপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে দেখেও কেন তিনি দেশে ফিরে যাওয়ার মত ঝুঁকি নিতে চাইছেন ?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে অগণিত আওয়ামী লীগ সদস্যের বিশ্বাস ও ভরসা রয়েছে তাঁকে ঘিরে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্যেও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব ও দায়বদ্ধতা তিনি অস্বীকার করতে পারেন না। বহু আওয়ামী লীগ সদস্য এই মুহূর্তে জেলে আছেন। তাঁরা বিনা অপরাধে শাস্তি পাচ্ছেন, এই সব দেখেও তিনি চুপ করে থাকতেপারেন না। তিনি মনে করে তাঁর উচিত আওয়ামী লীগকে ফের সঠিকভাবে নেতৃত্ব দিয়ে ফিরিয়ে আনা। তাই দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা।
Advt. Carrylux large capacity Tote bags for women Free Delivery Rs. 1999/– Rs. 599/- [whats app – 7319287999]
শেখ হাসিনা মনে করেন, তিনি স্বেচ্ছায় দেশ ছেড়ে যান নি, এমন পরিস্থিতি তৈরী করা হয়েছিল,যে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই সময় হাজার হাজার আওয়ামী লীগ সদস্যদের অত্যাচারিত হতে হয়েছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাণ্ডব চালানো হয়েছিল শেখ মুজিবরের বাসভবন ও মূর্তিগুলির ওপরেও। কিছু পুলিশ কর্মীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তদারকি সরকারের কাছে নানারকম আবেদন নিবেদন করেছিলেন শেখ হাসিনা, কিন্তু তাঁর কোনো অনুরোধে কর্ণপাত করা হয় নি। নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এখনো রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ।
ইতিমধ্যেই শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছেন আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরে যাবেন। তবে ভারত জানিয়েছে শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সংপৃক্ততা নেই। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮ তম ব্রিকস (BRICS) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে এই শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
এই সফরের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি বৈঠকের এবং সম্পর্ক পুনঃস্থাপনের এক বড় সুযোগ তৈরি হয়েছে। এই বৈঠক এবং এর পেছনের সমীকরণগুলোর বিশদ বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনার ইস্যু এবং সমঝোতার সম্ভাবনা দ্বিপাক্ষিক বৈঠকের প্রধান এজেন্ডা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী-রহমান বৈঠকে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) দাবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ভারতের দূরত্ব বজায় রাখার কৌশল: বাংলাদেশ সরকারের সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে ভারত ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার একটি পরিকল্পিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন বা জনসমক্ষ উপস্থিতি থেকে The Indian Express-এর প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছে এবং জানিয়েছে এতে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। সমঝোতার পথ: এই সম্মেলনে কোনো চূড়ান্ত নাটকীয় প্রস্তাব গৃহীত না হলেও, ভারত ও বাংলাদেশ একটি মধ্যবর্তী সমঝোতার (Modus Vivendi) পথে হাঁটতে পারে। ভারত হয়তো শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরত রাখার প্রতিশ্রুতি দেবে, যা ঢাকার বর্তমান সরকারের ক্ষোভ প্রশমিত করতে সাহায্য করবে।
তিস্তা চুক্তি ও জল বণ্টনের রসায়ন এই সম্ভাব্য বৈঠকের পেছনে শুধু শেখ হাসিনার ইস্যু নয়, বরং তিস্তা চুক্তি এবং দীর্ঘমেয়াদি ভূ-রাজনীতির একটি বড় রসায়ন কাজ করছে। ২০২৬ সালটি ভারত-বাংলাদেশের জল কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গার জল বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারত তিস্তা নদীর সমাধান এবং গঙ্গা চুক্তির নবীকরণকে Eurasia Review-এর বিশ্লেষণ অনুযায়ী একটি বড় কৌশলগত কার্ড হিসেবে ব্যবহার করতে পারে, যাতে ঢাকার নতুন সরকারের সাথে একটি বড় ধরনের ‘গিভ অ্যান্ড টেক’ (Give and Take) বা পারস্পরিক বোঝাপড়া তৈরি করা যায়।
এর সাথে চীনকে দূরে রাখার কৌশলও থাকবে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের ক্রমবর্ধমান আগ্রহ ও অর্থায়নের প্রস্তাব নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। নতুন সরকারের আমলে বাংলাদেশ যাতে চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে, সেজন্য ভারত এই ব্রিকস সম্মেলনকে ব্যবহার করে তিস্তা সমস্যার সমাধানসহ বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিতে পারে। সংক্ষেপে বলতে হলে , সেপ্টেম্বর মাসের এই ব্রিকস সম্মেলনটি ভারত ও বাংলাদেশের জন্য একটি “রিসেট বাটন” হিসেবে কাজ করছে, যেখানে তিস্তা চুক্তির মতো অমীমাংসিত ইস্যু এবং শেখ হাসিনার আশ্রয়ের বিষয়টিকে একই টেবিলে এনে একটি কূটনৈতিক ভারসাম্য খোঁজার চেষ্টা করবে ভারত।
মেষ রাশি : আজ ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ পেয়ে যাবেন, যেটা কার্যকর করলে যতটা আশা করেছিলেন তার চেয়ে বেশি বেশি উপার্জন করা সম্ভব হবে. এই ব্যাপারে প্রভূত মানসিক সুখ আপনি পাবেন। আইনি সমস্যা আজ মিটে যেতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।
বৃষ রাশি : আজ একটা ভালো দিন, উপার্জন বাড়বে। তবে বন্ধুস্থানীয়দের জন্যে খরচ হয়ে যেতে পারে। তাই সঞ্চয়ে মন দিন। নিজের কাজে মনোযোগ দিলে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্র খুবই উজ্জ্বল। কর্মক্ষেত্রে বদলি হতে পারে। বিতর্কে জড়াবেন না।
মিথুন রাশি: আজ আপনার ন্যায্য পাওনা আদায় হতে পারে। বিনিয়োগ করতে পারেন, তবে সবকিছু বুঝে নিয়ে বিনিয়োগ করলে ভালো। অনেক দিনের আটকে থাকা কাজ আজ সম্পন্ন হয়ে যেতে পারে। সর্দি, কাশি থেকে সাবধান। সামান্য ভুল বুঝে পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা আছে।
কর্কট রাশি : আজ সারাদিন অনেকগুলি সুযোগ আসবে, কিন্তু সব সুযোগ আপনাকে উপার্জন নয়, সমৃদ্ধিও এনে দিতে পারে। প্রাপ্ত সুযোগগুলি থেকে সেরাগুলি বেছে নিয়ে নতুন উদ্যোগ নিন। পেশার ক্ষেত্রেও উন্নতির যোগ আছে। পরিবারের বয়স্ক কেউ অসুথ হয়ে পড়তে পারে, চিকিৎসার খরচ বাড়বে।
সিংহ রাশি: আজ কর্মক্ষেত্রে অনেকটাই সাফল্য পাওয়া যাবে। ব্যবসায়ে অগ্রগতি। আর্থিক লাভ আসবে। বিনিয়োগের ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে। পরিবারের জন্যে খরচ বাড়বে। আত্মীয়দের থেকে কোনো দুঃসংবাদ পেতে পাবেন। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ কমে যাবে। ভ্রমণ আনন্দ পাবেন।
কন্যা রাশি : আজ মূল্যবান কোনো বস্তু বিক্রি করতে পারলে আর্থিক সুরাহা হতে পারে। বিকেলের পর আর্থিক উপার্জনের পথ খুলে যেতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আজ বিনিয়োগ করতে পারেন। কাজের চাপে আজ পরিবারকে সময় দিতে পারবেন না। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
তুলা রাশি : আজ সাফল্য পেতে হলে ধৈর্য্য এবং বুদ্ধির দ্বারস্থ হতে হবে। কার্যক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিব্রত করতে পারবেন না। অথচ আপনার কাজ পন্ড করতে গুপ্ত শত্রু সক্রিয় থাকবে। কোথাও কোনো অভিযোগ না জানিয়ে আজ প্রতিযোগিতায় সাফল্য আসবে আপনারই।
বৃশ্চিক রাশি : আজ কাউকে বিশ্বাস করে টাকা দিতে যাবেন না। ঋণ দিলে সেই টাকা আর ফেরত পাবেন না। খরচ বেড়ে যেতে পারে, তাই সঞ্চয়ে নজর দিতে হবে। কোনো এক আত্মীয়ের ব্যবহারে কষ্ট পাবেন। কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকমত নাও ঘটতে পারে।
ধনু রাশি : আজ কারোর সাথে আলাপ হতে পারে, যিনি আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারেন। আজ ব্যবসায়ে নানা দিক থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারেন। কিছু অর্থ সামাজিক কারণে ব্যয় করতে হতে পারে। সংক্রামক রোগ এবং চর্মরোগ থেকে সাবধান। নতুন করে প্রেমে পড়তে পারেন।
মকর রাশি : আজ বেশ কিছু ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে হতে পারে, বিশেষ করে পেশার ক্ষেত্রে নতুন কিছু করলে সাফল্য আসবে। কাউকে অর্থ দিয়ে প্রতারিত হতে পারেন। নতুন বন্ধিত্বের প্রস্তাব পাবেন। অবিবাহিতদের বিবাহের সম্পর্ক তৈরি হতে পারে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি : যৌথ ব্যবসার ক্ষেত্রে অযথা ঝুঁকি নেবে না। পুরোনো ঋণ আজ শোধ হয়ে যেতে পারে। আজ আপনাকে সাবধানে থাকতে হবে, উচুঁ জায়গা থেকে পতনের যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়তে পারে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়তে পারে। পরিবারে আজ তুচ্ছ ব্যাপারে বিবাদ তৈরী হতে পারে।
মীন রাশি : আজ অনেক রকম ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কিন্তু দৃঢ়তার সাথে সেসব পেরিয়ে যেতে সক্ষম হবেন। প্রতিযোগিতায় আজ আপনিই জিতে যাবেন। প্রয়োজনের চেয়ে বেশি আজ খরচ হয়ে যেতে পারে। দূরে কোথাও বেড়াতে গেলে নানারকম সমস্যা হবে। নিজেকে সুস্থ রাখুন।