Aaj Khabor

জালে ধরা পড়লো আরও এক পাক গুপ্তচর

জালে ধরা পড়লো আরও এক পাক গুপ্তচর

আজ খবর (বাংলা),  [রাজ্য]  কলকাতা,পশ্চিমবঙ্গ ১২/০৮/২০২৬ :  ফের বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়লো এক পাক গুপ্তচর।  রানা রউফ নামে এই পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া সীমান্ত থেকে।

কিছুদিন আগেই বর্ধমান থেকে হামিম মন্ডল নামে এক পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তাকে জেরা করে রানা রউফ নামে এই পাক গুপ্তচরের হদিশ পাওয়া গিয়েছে।  সূত্র মারফত জানা যাচ্ছে, রানা রউফ পাক  গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট ছিল।  ভারতের সামরিক শিবিরগুলির ছবি ও তথ্য পাচার করার দায়িত্বে সে ছিল ।

সম্ভবত নেপালে এদের একটা ঘাঁটি আছে। নেপাল থেকেই রানা সীমান্ত পার করে ভারতে  প্রবেশ করে বিহারের বিভিন্ন জায়গায় পৌঁছেছিল।  বিহার থেকে সে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছিল।  রানাকে খুঁজে বের করতে এসটিএফ চিরুনি তল্লাশি শুরু করেছিল, তার আভাস হয়তো এই পাক গুপ্তচর পেয়েছিল। তখন সে পালানোর চেষ্টা  করে। আজ হাবড়া সীমান্ত থেকে তাকে ধরা হয়. কলকাতার টোপসিয়া অঞ্চলে সে কাঠ মিস্ত্রি সেজে থাকতো। তপসিয়ায় হাফিজ নামে এক ব্যক্তি ভারতের জাল আঁধার কার্ড বানিয়ে দিয়েছিল রানাকে। ঐ  ব্যক্তিকেও গেপ্তার করা হয়েছে।

Loading

আমি সংসদে আসছি, উনি কেন আসবেন না ? : অভিষেক

আমি সংসদে আসছি, উনি কেন আসবেন না ? : অভিষেক

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,১২/০৮/২০২৬ : রাজ্যে যা কিছুই ঘটুক না কেন, রাজধানী দিল্লীতে গিয়ে আক্রমণকেই সেরা হাতিয়ার বলে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজনৈতিক আক্রমন করতে শুরু করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লীতে  ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক এনডিএকে  সমালোচনায় বিদ্ধ করতে শুরু করেছে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি।  বিজেপির বিরোধিতা করে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা। কিছুদিন ধরেই সংসদে অনুপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.  তাঁর অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধী জোট।
পশ্চিমবঙ্গে ইডি  আর সিআইডির চাপে ব্যাতিবস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সংসদে অমিত শাহের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন। অভিষেক আজ বলেছেন, “অনেক দিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আসছেন না।  তিনি জানেন পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করাটা অন্যায় হয়েছিল। অমিত শাহের কাছে এর কোনো উত্তর নেই. তাই তিনি সংসদে আসছেন না, বিরোধীদেরকে এড়িয়ে যাচ্ছেন।  আমি যদি সংসদে আসতে  পারি, তাহলে তিনি কেনআসবেন না ?”
Advt. Ensure 1 Kg.  @ Rs. 1349/- [Click  on the image]

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল –১২/০৮/২০২৬ : 
মেষ রাশি : আজ শরীর খারাপ হতে পারে। ঠান্ডা লাগাবেন না। কিছুটা পারিবারিকম অশান্তি নিয়ে চলতে হবে, ভাই বা বোনেদের সাথে ঝামেলা হতে পারে। পেশা ও ব্যবসায়ে আয়ের জন্যে বিকল্প সুযোগ চলে আসবে। নিজের চাহিদা পূরণ করতেই পারেন । সামাজিক কাজে মনে শান্তি পাবেন।
বৃষ রাশি : আজ নানাভাবে লাভ এবং প্রাপ্তি আপনাকে সমৃদ্ধ করবে।  আজ হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে। ব্যবসায়ে অনেকগুলো সুযোগ একসাথে খুলে যেতে পারে।  পেশার ক্ষেত্রেও শুভ লাভ. সন্তানের জন্মের খবর পেতে পারেন।  অর্থ লাভ হতে পারে। সঞ্চয় বাড়বে, দূরে কোথাও বেড়াতে যাবেন না।
মিথুন রাশি : মুখ ফস্কে কাউকে কোনো কথা বললে বিপদে পড়তে পারেন। সতর্ক থাকুন। আজ নানাভাবে আয় বাড়বে, কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে। চেষ্টা করেও আজ আর সঞ্চয় করতে পারবেন না। পরিবারে বাদানুবাদ হতে পারে। রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  নিকট আত্মীয়ের শত্রুতা।
কর্কট রাশি : আজ আয় যেমন হবে তেমন ব্যয় হয়ে যাবে। তবে সঞ্চয়ে হাত পড়বে  না। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ এবং দায় দায়িত্ব দুইই  বাড়বে। অনেক দিন আটকে থাকা কোনো কাজ বা পুরোনো সমস্যা আজ সমাধান হয়ে যেতে পারে।  বিশেষ কারণে বয়স্ক কারোর সাথে গোলমাল হতে পারে।
সিংহ রাশি : আজ ভূসম্পত্তি কিনতে পারেন, তবে এই অর্থ যোগান দিতে গিয়ে সঞ্চয়ের অর্থ অনেকটাই ব্যয় হয়ে যেতে পারে।  কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে।  কৌশলে নিজের পারদর্শিতায় সাফল্য আসবে। অসুস্থতা হলেই ডাক্তার দেখান, একেবারেই অবহেলা করবেন না.
কন্যা রাশি : কোনো কর্মচারীর জন্যে আজ আর্থিক ক্ষতি হতে পারে।  তবে পরিস্থিতি মানিয়ে চলতে হবে. আজ যানবাহন থেকে সাবধান দুর্ঘটনার সম্ভাবনা আছে। ন্যায্য পাওনা পেতে অযথা বিলম্ব হবে. ভাই বা বোনের অসুস্থতার খবর পেতে পারেন।  কিডনির সমস্যায় ভুগতে পারেন।
তুলা রাশি : আজ গোপন শত্রুর জন্যে অনেক কিছুই ত্যাগ করতে হতে পারে।  বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। আজ যে কোনো কলহ বা বাদানুবাদ আপনার এড়িয়ে চলা উচিত। আইন আদালত থেকে দূরে থাকুন।  সামাজিক কাজকর্মে সময় দিতে হতে পারে, তাতে আর্থিক সুফল পাবেন।
বৃশ্চিক রাশি : ব্যবসায়ে আজ অপ্রত্যাশিত সুযোগ চলে আসতে  পারে। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে।  প্রেমের ক্ষেত্র আজ মন্দ, বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে.  আপনার কেরিয়ারের জন্যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হতে পারে।  ব্যবসা আজ খুব একটা ভালো ফল দেবে না।
ধনু রাশি : নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার সব রকম সুযোগ আজ পেয়ে যাবেন।  নিজের পরিকল্পনার পূর্ণ রূপ দিন। পারিবারিক কলহের যোগ রয়েছে, বিশেষ করে সঙ্গীর সাথে। বাবা বা পিতৃস্থানীয় কেউ আপনার ওপর ক্ষুণ্ণ হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো হবে. নতুন বন্ধু হবে।
মকর রাশি :  যারা নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করবেন, আজকের দিনটা তাদের জন্যে ভালো। কর্মক্ষেত্রে বদলি হয়ে যেতে পারেন।  পুরোনো অসুস্থতা ফের মাথা চাড়া দিতে পারে।  অবিবাহিতদের আজ বিয়ের কথাবার্তা এগোতে পারে।  গাড়ি কিনতে পারেন। নিজের শখ মেটাতে আজ ব্যয় বাড়বে।
কুম্ভ রাশি : আজ আয় যথেষ্ট বাড়বে কিন্তু পাশাপাশি খরচ বেড়ে যাবে। আইনি সমস্যাকে জটিল হতে দেবেন না। কাজীর জায়গায় এমন কেউ শত্রুতা করতে পারে, যাকে আপনি শত্রু বলে মনেই করেন না. আজ কাউকেই ঋণ  দেবেন না. সরকারি টেন্ডার জাতীয় কাজে আজ সাফল্য আসতে  পারে।
মীন রাশি :  ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ ও প্রস্তাব এসে গেলেও সেগুলোকে কাজে লাগাতে চাইবেন না। ন্যায্য পাওনা পেতে দেরি হয়ে যেতে পারে। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জনের যোগ রয়েছে।  তবে আজ কোনোরকম বিনিয়োগ করবেন না। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

Loading

সরকারি দপ্তরেও ডিম থেরাপি

সরকারি দপ্তরেও ডিম থেরাপি

আজ খবর  (বাংলা) [রাজ্য] ময়ূরেশ্বর, বীরভূম,১১/০৮/২০২৬ : বিএলএলআরও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মল্লারপুরে বিএলআরও অফিসে বিজেপির ‘ডিম থেরাপি’।
ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিএল অ্যান্ড এলআরও অফিসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার ভূমি দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।
    অভিযোগ, এদিন বিজেপি নেতৃত্ব বিএল অ্যান্ড এলআরও-র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অফিসে প্রবেশ করেন। বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে অফিসের বাইরে বের করে দিয়ে সদর দরজায় তালা লাগিয়ে দেন তাঁরা। এরপর অফিসের ভিতরে ঢুকে বিএল অ্যান্ড এলআরও-কে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ চালানোর অভিযোগ ওঠে।
    এই ঘটনাকে কেন্দ্র করে ভূমি দপ্তরের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে হয়রানি এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি।
    অন্যদিকে, সরকারি দপ্তরে ঢুকে আধিকারিকদের বাইরে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং ডিম ছোড়ার ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Loading

ঝোপ থেকে উদ্ধার মহিলার পচা গলা দেহ

 
 

আজ খবর (বাংলা)  [রাজ্য], নলহাটি, বীরভূম,১১/০৮/২০২৬ :  অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটিতে, ঘটনাটি ঘটেছে আজ নলহাটি থানার কলিঠাতে, স্থানীয় সুত্রে জানা গেছে নলহাটি থানার কলিঠা গ্রামের সেরিকালচার নার্সারিতে আজ সকালে নার্সারির কর্মচারীরা যখন নার্সারিতে কাজ করতে যায় সে সময় তারা পচা গলা দুর্গন্ধ পায়।

সেই দুর্গন্ধ পেয়ে যখন তারা নার্সারির ঝোপে ঝাড়ে খুঁজে দেখে, তখন তারা এক পচা গলা মৃতদেহ দেখতে পায়, এবং তার পাশে দেখতে পায়  পড়ে রয়েছে একটি শাড়ি। যার ফলে অনুমান করা হচ্ছে  ওই পচা গলা মৃতদেহটি এক মহিলার। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় নলহাটি থানার  পুলিশ, এবং উদ্ধার করে ওই পচা গলা মহিলার মৃতদেহ। পুলিশ  মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে।

মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। মৃত দেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নলহাটি থানার  পুলিশ। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান কোনো মহিলাকে হত্যা করে কিছুদিন আগে ফেলে রাখা হয়েছে ওই নার্সারির ঝোপ জঙ্গলে। মহিলা পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Loading

সাফাইকর্মীদের রেনকোট আর মিষ্টি দিল নাগরিক সমিতি

সাফাইকর্মীদের রেনকোট আর মিষ্টি দিল নাগরিক সমিতি

 

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি,দার্জিলিং,১১/০৮/২০২৬ :শহরের সাফাই কর্মীদের হাতে রেনকোট ও মিষ্টি তুলে দিল নাগরিক সমিতি।  কার্যত খুশি দেখালো সাফাই কর্মীদের।

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি। মঙ্গলবার সকালে টিএস ক্লাবের মোড়ে প্রায় ৫০ জন সাফাই কর্মীর হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাঁদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।
১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে, ১৫ নম্বর শক্তি কেন্দ্র ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক স্তরের মানুষের পাশে থাকার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

Loading

হর ঘর তিরঙ্গা, দেশাত্মবোধের বার্তা বিজেপির

হর ঘর তিরঙ্গা, দেশাত্মবোধের বার্তা বিজেপির

আজ খবর (বাংলা) [, রাজনীতি] শিলিগুড়ি,দাৰ্জিলিঙ্গ, ১১/০৮/২০২৬ : হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শিলিগুড়িতে বর্ণাঢ্য মিছিল দেখতে পাওয়া গেল।  সেই মিছিলে অংশ নিয়েছিলেন প্রচুর মানুষ।

দেশজুড়ে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। ২০২৬ সালের ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে এই বিশেষ উদ্যোগ। কর্মসূচির প্রথম দিনেই শিলিগুড়িতে আয়োজন করা হয় বিশেষ তিরঙ্গা মিছিলের।
মঙ্গলবার সকালে শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্যদের নিয়ে এই মিছিল বের হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন পড়ুয়ারা। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরাই ছিল এই মিছিলের মূল উদ্দেশ্য।
মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও বিকাশ রুহেলা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কলেজ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেম ও একতার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Loading

মুখ্যমন্ত্রীর চপারকে নামিয়ে আনা হল খোলা মাঠে

মুখ্যমন্ত্রীর চপারকে নামিয়ে আনা হল খোলা মাঠে

 

আজ খবর (বাংলা), [রাজ্য] কেশপুর, পূর্ব মেদিনীপুর,১১/০৮/২০২৬ : প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে কোলাঘাটে অবতরণ করানো হয়।   তিনি দমদম থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে যাচ্ছিলেন; আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পাইলট কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টার নামানোর সিদ্ধান্ত নেন।

প্রতিবেদন অনুসারে, আজ শুভেন্দু অধিকারী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন। বাকি পথ যাওয়ার  জন্য তিনি সড়ক পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের আগে, বিষয়টি সম্পর্কে অবগত সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রী  হেলিকপ্টারে ওঠার আগেই দ্রুত সমাধান করা হয়।
ভারতের আবহাওয়া বিভাগ অনুসারে, বুধবার থেকে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন ধরে পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

 

Loading

কলকাতার সোরাবর্দী এভিনিউ হয়ে গেলো গোপাল মুখার্জি রোড

কলকাতার সোরাবর্দী এভিনিউ হয়ে গেলো গোপাল মুখার্জি রোড

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৬ : মহানগরের বুক থেকে মুছে গেল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম সংবলিত রাস্তা। পার্ক সার্কাস সংলগ্ন ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গোপাল মুখার্জি রোড’।
 ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর সময় হিন্দু সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে পরিচিত গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-র নামানুসারে এই নতুন নামকরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গোপাল চন্দ্র মুখার্জি, যিনি “গোপাল পাঠা” নামে পরিচিত ছিলেন, কলকাতার একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও মাংস ব্যবসায়ী ছিলেন। “পাঠা” নামটি তাঁর পরিবারের ছাগল-মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে।
১৯৪৬-এর দাঙ্গার সময় তিনি সশস্ত্র স্থানীয় যুবকদের সংগঠিত করেছিলেন এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে বিভিন্ন বিবরণে উঠে আসে। তবে তাঁর ভূমিকা একমাত্রিক ছিল না। কিছু ঐতিহাসিক ও সমালোচকের মতে, তিনি শুধু রক্ষাকর্তা ছিলেন না—পাল্টা হিংসা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইতিহাসে গোপাল পাঁঠাকে কেউ “রক্ষাকর্তা”, আবার কেউ “প্রতিশোধমূলক হিংসার নেতা” হিসেবে দেখেন। বিজেপি নেতারা এই পদক্ষেপকে ১৯৪৬ সালের প্রত্যক্ষ কর্ম দিবসে হিন্দুদের রক্ষাকারী এক ‘ত্রাতা’-কে সম্মান জানানোর একটি ঐতিহাসিক সংশোধন হিসেবে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতা ও সমালোচকরা এই ঐতিহাসিক গুরুত্বারোপ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, আগের নামটি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাকি হাসান সোহরাওয়ার্দীকে নির্দেশ করে, তা নিয়েও পৃথক বিতর্ক শুরু হয়েছে। হিন্দু সংহতির মতো সংগঠনগুলি গোপাল পাঁঠাকে সম্মান জানাতে এবং তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ই আগস্ট কলকাতায় বড় সমাবেশ ও স্মরণীয় পদযাত্রার ডাক দিয়েছে।

Loading

চোট আঘাত লুকিয়ে মাঠে নামছেন ক্রিকেটাররা, উদ্বেগে বিসিসিআই

 

আজ খবর (বাংলা) [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১১/০৮/২০২৬ :  চোট থাকা সত্ত্বেও ক্রিকেটারদের মাঠে নামার প্রবণতা নিয়ে আইপিএল কে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআইএর ক্রিকেট অপপারেশন এন্ড এডুকেশন ।

সিওই-র মতে  ফ্র্যাঞ্চাইজি ও আর্থিক চাপের কারণে খেলোয়াড়রা দ্রুত মাঠে ফিরে আসছেন পরে রিহ্যাবিলিটেশনের জন্য বেঙ্গালুরুতে ভর্তি হয়েছেন।  আইপিএলের মতো দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে চোট নিয়েই খেলতে নামলে তা ক্রিকেটারদের শারীরিক অবস্থার উপর আরও চাপ তৈরি করতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রয়োজনের কথা মাথায় রেখে ক্রিকেটাররা অনেক সময় সম্পূর্ণ সুস্থ না হয়েও মাঠে নামছেন—এমন প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে বলে সূত্রের দাবি।
এই প্রেক্ষাপটে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে চোট-আঘাতের হার বাড়ায় সিওই-কে নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে; তবে সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, সিওই কেবল রিহ্যাব সেন্টার নয়। সুত্রের ইঙ্গিত, বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে মেডিক্যাল প্রোটোকল, ফিটনেস ক্লিয়ারেন্স ও চোটের তথ্য-আদান-প্রদান নিয়ে আরও কড়া নির্দেশিকা বিবেচনা করতে পারে।

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor