আজ খবর (বাংলা), [জেলা], তারকেশ্বর, হুগলী, ২০/০৮/২০২৬ : আর্থিক আত্মসাৎ ও প্রোমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান উত্তম কুন্ডু ।
অবশেষে গেপ্তার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান উত্তম কুন্ডু। বর্তমানে ঋতব্রত তৃণমূল এর আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। আগে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন উত্তম কুন্ডু। উত্তমকে একটি গুরুতর আর্থিক আত্মসাৎ এবং এক প্রোমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের একটি দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে তারকেশ্বর PS Case No. 308/2026-এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার করে।