
বিহার ইউপি থেকে পেইড সমার্থক নিয়ে আসছে : মমতা
আজ খবর(বাংলা) [রাজনীতি], বহরমপুর, মুর্শিদাবাদ, ০৫/০৪/২০২৬ : মুর্শিদাবাদে জনসভা করতে গিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরে অমিত শাহের শোভাযাত্রা এবং জনসভা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বিহার ও উত্তরপ্ৰদেশ থেকে অর্থের বদলে সমর্থক নিয়ে এসে এখানে ভীড় বাড়াচ্ছে। এই সমর্থকেরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথা জানে না. তারা এখানে এসে সাধারণ মানুষের সাথে নিকৃষ্ট আচরণ করছে। ওদের এই আচরণ বরদাস্ত করবে না বাংলার মানুষ।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রাজ্যে বিজেপির সেভাবে কোনো সংগঠন নেই. তাই বিহার ইউপি থেকে লোক নিয়ে এসে এখানে ভীড় বাড়াতে চাইছে। এরা সকলেই পেইড সমর্থক। এরা সেদিন ভবানীপুর ও কালীঘাটের রাস্তায় নোংরামি করেছে। পোস্টারে থুতু দিয়েছে, পতাকা ছিঁড়ে দিয়েছে। কালীঘাটের মন্দিরের দিকে ওরা জুতো দেখিয়েছে। ওদের এই নোংরামি বাংলার মানুষ বরদাস্ত করবে না। ”
মমতা বলেন, “এই হল ওদের পরিবর্তন। যারা বাংলার মহিলাদের সন্মান দিতে জানে না. যারা বাংলার সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা ভোট চাইতে আসছে।”
![]()