
গত ১২ বছরে এক পয়সাও বেতন বাড়ে নি
আজ খবর (বাংলা) (রাজ্য), হাওড়া, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স এসোসিয়েশনের ডাকে নবান্নের সামনে ধরনা। আজ সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্না এবং বিক্ষোভ প্রদর্শন করেন কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকরা।
এজেন্সি প্রথার অপসারণ, বেতন বৃদ্ধি ও সম্মানজনক বেতন কাঠামো এবং চাকরিতে নিরাপত্তার দাবিতে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কারিগরি বিষয়ে শিক্ষকদের সারাদিনব্যাপী ধরনা। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিগরি শিক্ষকদের অভিযোগ তারা এজেন্সির অধীনে অস্থায়ী চাকরি করেন। তারা শিক্ষা দপ্তরের অধীনে কাজ করলেও তাদের কারিগরি শিক্ষা দপ্তরে অধীনে রাখা হয়েছে।
গত বারো বছরে তাদের এক পয়সা বেতন বৃদ্ধি হয়নি। তাদের বেতনের কোন কাঠামো নেই। শুধু তাই নয় তাদের চাকরিতেও কোন নিরাপত্তা নেই। বারবার এই বিষয়ে শিক্ষকরা রাজ্য সরকারকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে তারা নবান্নের সামনে ধর্নায় বসেছেন। তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যা খুলে বলতে। এই ব্যাপারে তারা নবান্নের সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দেন।
![]()