
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ,১৭/১২/২০২৫ : বুধবার বাংলাদেশের ঢাকায় বেশ কিছু ক্ষিপ্ত জনতা ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের পুলিশ তাদের আটকে দেয়.
আজ কয়েকশো মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে রামপুরা সেতুর কাছে জমায়েত করেছিল, তারপর দুপুর তিনটে নাগাদ ঐ জনতা ঢাকার ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়. পুলিশের প্রাথমিক বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ঐ জমায়েত এগোতে থাকে ভারতীয় দূতাবাসের দিকে। ঐ জনতার বক্তব্য ছিল মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেন বাংলাদেশের হাতে তুলে দেয়. সেই সঙ্গে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের অন্যান্য অপরাধীদেরকেও যেন ভারত অবিলম্বে ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে।
এরপর আরও শক্তিশালী পুলিশ বাহিনী এসে ঐ জনতাকে আটকে রাস্তার ওপরেই বসে পরে স্লোগান দিতে থাকে। এদিকে এই ঘটনার জেরে দিল্লীতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়. তাঁকে ভারত নিজেদের অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে।
![]()