
আজ খবর (বাংলা) [রাজ্য], রতুয়া, মালদা, ০৯/১২/২০২৫ : একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে গোটা পরিবারে। রীতিমত অসহায় ঐ পরিবার।
বাবা মারা গিয়েছে গত ছয় মাস আগে। তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল পরিবারের একমাত্র ছেলে। সেই ছেলেরই মৃত্যু হল ভিনরাজ্যে। ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথৈ জলে পড়ল পররিবারবর্গ। এমনই মর্ম বিদারী ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-১নং ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলিপাড়ায়। জানা গেছে, ভিনরাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী। বয়স ৩৩ বছর।
বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ. দুই নাবালক ছেলমেয়ে। তাই তাদের মুখের দিকে তাকিয়েই তিনি মাস খানেক আগে ভিনরাজ্য গুজরাটের সুরাতে পাইপ পাইনের কাজ করতে যান। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভরতি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায়। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান। এদিকে এই ঘটনার খবর পেরে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
![]()