অভিষেককে গিরিশ পার্ক থানার সামনে দেখেই চোর চোর স্লোগান উঠলো

অভিষেককে গিরিশ পার্ক থানার সামনে দেখেই চোর চোর স্লোগান উঠলো

অভিষেককে গিরিশ পার্ক থানার সামনে দেখেই চোর চোর স্লোগান উঠলো

 

আজ খবর, [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/১১/২০২৬ : গিরিশ পার্ক থানার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই ‘চোর চোর’ বলে স্লোগান দিতে শুরু করলেন বিজেপি  সমর্থকেরা।  নিমেষে উত্তেজনা ছড়াতে লাগলো ঐ  এলাকায়।

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে  আজ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছিল।  সেইমত নির্দিষ্ট সময়েই গিরিশ পার্ক থানায় চলে আসেন অভিষেক।  এদিন তিনি গিরিশ পার্ক থানার সামনে গাড়ি থেকে নামতেই উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা তাঁকে উদেশ্য করে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে  শুরু করেন।

ad1 1

বিজেপি সমর্থকেরা চোর চোর স্লোগান দিতেই কিছু কালীঘাট তৃণমূল কংগ্রেসের সামর্থকেরাও  পালটা স্লোগান দিতে শুরু করেন।  এরপরেই শুরু হয়েযায় দুইপক্ষের বচসা, ধস্তাধস্তি।  তবে তৃণমূল সমর্থকেরা অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান. গোটা এলাকায় উত্তেজনা চরমে ওঠে।

ad4 5

তৃণমূল সাংসদ গিরিশ পার্ক থানায় এসেছেন জেনে থানার সামনে প্রচুর তৃণমূল সমর্থকেরা ভিড় করতে শুরু করেন। পরে তাঁরা  সাংবাদিকদের জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু শুধুই হেনস্থা করা হচ্ছে। তাঁকে বারংবার তলব করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ভয় পান নি, আমরাও তেমন ঘাবড়ে যাই নি। আমাদের পূর্ণ সমর্থন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে, যেমনটা আগে ছিল।

sofa.classifie

ad12 3

গত মাসের ৩১ তারিখে অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী নাজিয়া খান।  মূলত অভিষেকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পুলিশকে হুমকি দিয়েছিলেন। এই মামলায় আজ অভিষককে তলব করেছিল গিরিশ পার্ক থানার পুলিশ। তলবের সময় অনুযায়ী = একেবারে সঠিক সময়ে  সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্ক থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদকরেন এবং তাঁর বয়ান রেকর্ড করেন।

ad2 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *