মাহি আর বড় গ্লাভস পড়বেন না, জানালো সিএসকে

মাহি আর বড় গ্লাভস পড়বেন না, জানালো সিএসকে

মাহি আর বড় গ্লাভস পড়বেন না, জানালো সিএসকে

 

আজ খবর [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ১৮/১১/২০২৬ : ভারতের প্রাক্তন অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট খেলার জগৎকে বিদায় জানানোর ঘটনাকে নতুন কিছু শুরুর শুভ ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করলেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি।

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন এবং চেন্নাই সুপার কিংস দলের নতুন মেন্টর হিসেবে তাঁকে দেখা যাবে। আই পি এল এও আর তিনি ক্রিকেট খেলতে নামবেন না। তাঁর এই ২২ গজের ময়দান থেকে ছুটি নেওয়াকে  নতুন অধ্যায়ের শুভ সূচনা হিসেবে দেখছেন ধোনি পত্নী সাক্ষী।
Ad Grafity 1
সাক্ষী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “দীর্ঘদিন ধরে যাঁরা মাহির ওপর ভরসা রেখেছিলেন, তাঁর পাশে থেকেছেন, তাঁদের তিনি চেনেন বা না চিনে থাকুন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”  এই আবেগ  ভরা কথাগুলি সাজিয়ে সাক্ষী লিখেছেন,  “কিছু শুরু করার আগে কিছু জিনিসের পরিসমাপ্তি ঘটা দরকার, না হলে নতুনের সূচনা হতে পারে না। তাই মহেন্দ্র সিং এর নতুন ইনিংস শুরু করার আগে পুরোনো ইনিংস  দরকার ছিল।”
ad19
সাক্ষী  লিখেছেন, “যেভাবে এতদিন সাধারণ মানুষ মাহিকে ভালোবাসায় ভরে দিয়েছে, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। ”  এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে মহেন্দ্র সিং ধোনিকে, তার জন্যে শুভকামনা জানিয়েছেন  তিনি। সিএসকের হয়ে মোট ১৭টি সিজন খেলেছেন মহেন্দ্র সিং ধোনি, তারাও নিশ্চিত করে জানিয়েছে এবার থেকে মহেন্দ্র সিং ধোনিকে আর ব্যাট গ্লাভস পড়ে  বাইশ গজে দেখা যাবে না, উইকেটের পিছনেও দেখা যাবে না।  বড় গ্লাভস খুলে রেখেছেন তিনি। এখন থেকে সিএসকের নতুন মেন্টর হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
ad5 2
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *