আজ রাশিফল

আজ রাশিফল

আজ রাশিফল

আজ খবর, আজ রাশিফল – ১৭/১১/২০২৬ : 

 
মেষ  রাশি : প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনাকেই উদ্যোগ নিতে হবে।এই ব্যাপারে কারোর হস্তক্ষেপ আপনার কাজে লাগতে পারে।  অনেক দিনের পাওনা বকেয়া টাকা আদায় হবে। মায়ের স্বাস্থ্য ভালো হতে থাকবে, দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। মানসিক টানাপোড়েন বাড়বে।
 
বৃষ রাশি ; ন্যায্য পাওনা টাকা আদায় করতে বাধার সম্মুখীন হতে হবে, বকেয়া টাকা পেতে দেরি হয়ে যাবে। অতীতে পরিকল্পনাহীন বিনিয়োগ করার কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। পেশার ক্ষেত্রে কাজের গন্ডি বাড়াতে হবে। বিনিয়োগ নেই।
ad15 1
মিথুন রাশি :  ব্যবসা ও পেশার ক্ষেত্রে বেশ কিছু নতুন যোগাযোগ কাজকর্মকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।  ব্যবসাক্ষেত্রে নতুন কৌশল কাজে লাগবে এবং অর্থাগম হবে। তবে চাকরির ক্ষেত্রে  বিশেষ সতর্কতা নিতে হবে। কেউ আপনাকে অহেতুক অপবাদ দিতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি : যাঁরা শিল্পকর্মের সাথে যুক্ত আছেন, বিশেষ করে চিত্র শিল্পীদের আজ ভালো দিন। বাইরে থেকে  নতুন কেউ কেউ আপনার সাথে যোগাযোগ করবে। পুরোনো নীতি ত্যাগ করে নতুনভাবে সবকিছু ভাবতে হবে। নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। মনের দ্বিধা দূর করে এগিয়ে চলুন।
সিংহ রাশি : প্রতিযোগিতা এবং বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আজ প্রাপ্তি নেই বললেই চলে। আজ আগুন থেকে অবশ্যই দূরে থাকবেন, দুর্ঘটনার সম্ভানা আছে. গৃহ নির্মাণের সুযোগ আসবে, তবে তা নিয়ে দ্বিধায় থাকবেন। পরিবারে শান্তি থাকবে।
ad11
কন্যা রাশি : সামাজিক ও সেবামূলক কাজে অর্থব্যয় করতে হতে পারে। এই কাজে প্রভূত শান্তি পাবেন। প্রশংসাও পেতে পারেন। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন, দরকারে কারোর পরামর্শ নিন। বিকেলের পর সংক্রামক রোগ থেকে কষ্ট পেতে পারেন। আজ ঋণ  নেবেন না।
তুলা রাশি : নতুন আর্থিক পরিকল্পনা প্রয়োগ করার সুসময় এসেছে। ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তির নতুন কৌশল প্রয়োগ করলে আয় বাড়বে। যাঁরা আইনি পেশার সাথে যুক্ত আছেন, তাঁদের বিশেষ সুবিধা প্রাপ্তির যোগ আছে।  কিডনি বা প্রস্রাবের রোগে ভুগতে হতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি :  কর্মসূত্রে আজ দূরে কোথাও যেতে হতে পারে।ব্যবসার জন্যেও আপনাকে আজ দূরের কোনো ক্রেতার সাথে কথা বলতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার নতুন উদ্যম সফলভাবে এগিয়ে যাবে। ভাই বা বোনের সাথে আজ বিবাদ লাগতে পারে, বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন।  সুস্থ থাকুন।
joyeeta das ad 1
ধনু রাশি : পুরোনো অসুখ ফের একবার মাথা চারা দিতে পারে, এই অসুস্থতা আজকের কাজের সময় অনেকটাই কেড়ে নিতে পারে। কিছু অপ্রাসঙ্গিক খরচ বৃদ্ধির জন্যে বিব্রত হতে পারেন। সন্তানের জন্যেও খরচ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় জন্যে আজ  সাফল্য আসতে  পারে।
মকর রাশি :  যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিন, হঠকারিতার মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ কাউকে না বুঝেই কিছু অঙ্গীকার করবেন না।  বিনিয়োগ করার আগে সমস্ত কাগজপত্র যাচাই করে নিন। মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে ঝামেলায় পড়তে হতে পারে। পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে।
ad12
 
কুম্ভ রাশি : আজ বেশ কিছু নতুন কাজ আসতে  চলেছে, ব্যবসা ও পেশার ক্ষেত্রে নতুন সুযোগগুলিকে সময় থাকতে কাজে লাগালে এগিয়ে যেতে পারবেন।  পুরোনো সংক্রমণ এবং অসুস্থতা ফিরে আসতে  পারে, সে ক্ষেত্রে চিকিৎসা ঠিকমতো হবে না.  আজ কারোর থেকে ঋণ  নেওয়া ঠিক হবে না.
 
মীন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ মুনাফা কয়েকগুন বেড়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। কোনো পুরোনো বন্ধুর সাহায্য পেয়ে যেতে পারেন।  আইনি ঝামেলা থেকে আজ আপনাকে দূরে থাকতে হবে। মানসিক উদ্বেগ বাড়বে।
new.ad .Tantravidya 5
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *