
আজ খবর, আজ রাশিফল- ১৪/১১/২০২৬ :
মেষ রাশি : ব্যবসা খুব ভালোই চলবে, সব দিক থেকে কাজের প্রবল চাপ বজায় থাকবে। এর ফলে নিজের পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়বে। উচ্চ রক্তচাপ জাতীয় কিছু থেকে অসুস্থ হতে পড়তে পারেন, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এসে জীবন বদলে দিতে পারে। বিনিয়োগ করতে পারেন।
বৃষ রাশি : কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা চালানোর সময় কৌশল অবলম্বন করলে ভালো ফল পাবেন। আজ ব্যবসার ক্ষেত্রে আর্থিক সুদিন আনার জন্যে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। তবে আজ কমিশন ও ফাটকা জাতীয় উপার্জন ভালো হবে। পরিবারে অশান্তি হতে পারে। সন্তানকে সময় দিন।

মিথুন রাশি : অন্যের দায়িত্ব ও দায় যেচে নিজের কাঁধে নিয়ে ফেলবেন না। তাতে অযথা খরচ বাড়তে পারে। কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন এবং তা নিয়ে সারাদিন অবসাদে ভুগতে পারেন। আজ কাউকে কোন অঙ্গীকার করবেন না। অনাবশ্যক ও বাড়তি কথা না বলাই ভালো।
কর্কট রাশি : তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী, আত্মীয় বা সহকর্মীর সাথে বিবাদে লিপ্ত হতে পারেন, যদিও তৃতীয় পক্ষের সহায়তায় রাতের দিকে সেসব মিটে যাবে। ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না। যতটা সম্ভব সংযত থাকুন। আজ বিনিয়োগ না করাই ভালো, ঋণ দেবেন না।
সিংহ রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জনের একাধিক সুযোগ পাবেন। অন্য সূত্র থেকেও ধনাগম হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। সংসারে এমন কিছু ঘটবে বা খবর পাবেন যা হয়ত আপনার অজানা ছিল। উচ্চ শিক্ষায়াত নতুন সুযোগ এসে যাবে।

কন্যা রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ নানাভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে। আপনার সঠিক সিদ্ধান্ত ঠিক সময়ে আপনাকে আর্থিক শক্তি জুগিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা রীতিমতো প্রশংসিত হবে। অনেকেই আপনার ওপর নির্ভর করতে চাইবে। চামড়ার রোগ থেকে সাবধান।
তুলা রাশি : ব্যবসায়ে লাভের মাত্রা বাড়তে পারে, স্থায়ী উপার্জনের পথ খোলা রাখুন। যে পরিস্থিতি সচরাচর এড়িয়ে যেতে চান, আজ না চাইলেও সেই পরিস্থিতিতে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু খুচরো সমস্যার সমাধান করতে গিয়ে দিন শেষ হয়ে যেতে পারে। চোখের সমস্যা থেকে সাবধান।
বৃশ্চিক রাশি : দীর্গদিন যে অর্থ আদায় হচ্ছে না, সেই অর্থ আজ চলে আসবে। পুরোনো বকেয়া প্রাপ্যও পেয়ে যেতে পারেন। ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ অপ্রত্যাশিত লাভের সুযোগ পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে উত্তেজনা বাড়তে দেবেন না। প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আজ আপনারই জয়লাভ হবে।

ধনু রাশি : সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তির সূচনা হতে পারে। ভাই বোনের মধ্যে বিবাদ পরিস্থিতি তৈরী হতে পারে, তবে এই সমস্যার সমাধান হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। কর্ম সূত্রে আজ দূরে কোথাও যেতে হতে পারে। ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি, কাশি থেকে সাবধান। প্রেমে বাধা নেই.
মকর রাশি : আজ পারিবারিক অশান্তি আপনার দিনের প্রথম দিকে সময় নষ্ট করে দিতে পারে। নিজের পরিবারে বিবাদ না হয়ে জ্ঞাতি বা আত্মীয়দের সঙ্গেও কলহের পরিবেশ তৈরী হতে পারে। তবে এই পরিবেশ যেন আপনাকে হতাশাগ্রস্ত করে না তোলে, ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে নিজের সীমিত অধিকার ও দক্ষতা সম্পর্কে সজাগ থাকুন। কর্মক্ষেত্রে আজ কোনো গুপ্তশত্রুতার আভাস পেতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তি আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসবে। মায়ের স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো যাবে, আরোগ্যও সম্ভব। বাড়িতে শান্তি রাখুন।
মীন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে লাভবান হবেন, একাধিক সূত্র থেকে আর্থিক উপার্জন হতে পারে। ভাই বা বন্ধুর থেকে উপকার পাবেন, সহায়তা পাবেন। মনে দ্বিধা রেখে কোনো কাজ করবেন না, বিধাগ্রস্ত হয়ে কাজ করলে তা পণ্ড হয়ে যেতে পারে। যোগ্য হয়েও প্রাপ্য সন্মান পাবেন না। প্রেমে বাধা নেই।




