আদবানি ৯৯, শুভেচ্ছা জানালেন মোদী

আদবানি ৯৯, শুভেচ্ছা জানালেন মোদী

lk.news

আজ খবর, নতুন দিল্লী, ভারত,০৯/১১/২০২৬ :  গতকাল লৌহমানব লালকৃষ্ণ আদবানির জন্মদিন উপলক্ষে তাঁর বাস ভবনে গিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্তী নরেন্দ্র মোদী।  দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।

গতকাল ৮ তারিখে জন্মদিন ছিল প্রাক্তন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির। গতকাল তিনি ৯৯ বছর শেষ করে ১০০ তম  বছরে পদার্পন করলেন।  তাঁর জন্মদিন এবং একই সাথে দীপাবলির শুভেচ্ছা জানাতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীতে তাঁর বাসভবনে যান।  বেশ কিছুক্ষন ধরে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়।   নরেন্দ্র মোদী  বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকে জন্মদিন ও দীপাবলির শুভেচ্ছা জানান।

ad2

গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াও লালকৃষ্ণ আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সমাজ  মাধ্যমে। তিনি বলেন আদবানির সাথে তাঁর বন্ধুত্ব ৫০ বছরের বেশি। গতকাল পরিবারের সাথে বসে জন্মদিনের কেক কেটেছেন লালকৃষ্ণ আদবানি। আগামী বছর তিনি শতায়ু হবেন।

Sofa 1

গতকাল দীপাবলির শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যান দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের  বাড়িতেও। সেখানেও কিছুক্ষন ধরে চলে সৌজন্য বিনিময়ের পালা।

ad mousumi

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *