৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা

৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা

৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা

আজ খবর, অযোধ্যা, উত্তরপ্রদেশ, নিজস্ব সংবাদদাতা, ২৩/১০/২০২৬ :  আসন্ন দীপোৎসব উপলক্ষে সেজে উঠছে অযোধ্যা নগরী।  ৩০ লক্ষের বেশি প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে শহরের পাশ দিয়ে বয়ে চলা সরযূ নদীর ঘাটগুলিকে।

ad cyber solution 1

আর কিছুদিন পরেই আগামী ৬ই নভেম্বর ধনতেরাস, সাত তারিখ ছোট দীপাবলি বা নরক চতুর্দশী এবং তারপরের দিন অর্থাৎ নভেম্বর মাসের ৮ তারিখে গোটা দেশে উদযাপিত হতে চলেছে দীপাবলি উৎসব। নভেম্বর মাসের ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত এই তিনদিন ধরে অযোধ্যা নগরীতে পালিত হবে দীপোৎসব। এবার এই উৎসব দশ বছরে পদার্পন করছে।

ad12 1

দীপোৎসব উপলক্ষে এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে অযোধ্যা নাগরী। রাস্তাঘাট পরিষ্কার করে  তোলা হচ্ছে। বলা হচ্ছে শ্রীরাম পৌরি এবং সরযূ নদীর ৫৬ ঘাটকে মোট ৩৩ লক্ষ্য প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হবে দীপোৎসবের সময়।  বর্তমানে তারই প্রস্তুতি চালানো হচ্ছে।

ad21 2

ওই দিন অযোধ্যা নগরীতে একটি রামলালা শোভাযাত্রা বের করা হবে।  সন্ধ্যেবেলায় সরজু নদীকে বিশেষ আরতি করা হবে।  ওই রাত্রে আকাশে ৫০০ ড্রোন একটি বিশেষ শো এর আয়োজন করবে। সেদিন লেজার শো করা হবে এবং তার মাধ্যমে শ্রীরামচন্দ্রের গৌরব গাথা তুলে ধরা হবে।  এইসব কিছুই দেখতে পাওয়া যাবে বিনামূল্যে, কোনো টিকিট লাগবে না।

ad8

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *