
আজ খবর, নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লী, ভারত, ১১/০৬/২০২৬ : দেশ থেকে এই বছরের মত বর্ষা বিদায়ের পালা এসে গিয়েছে, তবু বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে জম্মুতে। গতকাল ঘন ঘন বৃষ্টিতে জম্মুর একাধিক শহর জলের তলায়।
গোটা দেশে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি, দেশ জুড়ে পালিত হবে দুর্গাপূজা, দীপাবলি ও অন্যান্য উৎসব। বর্ষা প্রায় বিদায় গ্রহণ করেছে, আকাশে ছেঁড়া ছেঁড়া হালকা মেঘ দেখা যাচ্ছে। অথচ জম্মুতে ভারী বৃষ্টি হয়েই চলেছে। জম্মুর বহরি ও আনন্দনগর রীতিমত জলের তলায় রয়েছে। বিদায় মুহূর্ত এসে গেলেও বর্ষা অবশ্য এখনো পাকাপাকিভাবে বিদায় নেয় নি দেশ থেকে। তবে নবরাত্রির প্রথম দিন হিসেবে অনেকেই বাড়িতে পুজোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু ব্যাপক বৃষ্টির ফলে বাড়িতে জল ঢুকে পুজো মাটি হয়ে গিয়েছে। রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গতকাল জম্মুতে ব্যাপক বৃষ্টি হয়েছে, যার ফলে বন্যা হয়েছে জম্মুর বেশিরভাগ জায়গাতে।

আজ বৃষ্টি হওয়ার কথা আছে জম্মু ও কাশ্মীরের জম্মু এবং অন্যান্য জায়গায় । লাদাখে আজ ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে জম্মুবাসীর মনে আতঙ্ক দেখা দিয়েছে। জম্মু ও কাশ্মীর ছাড়াও ও উত্তরাখন্ডের পাহাড়ি অঞ্চলেও আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকাল নেপাল পাহাড়েও নদীতে ফের হরপা বান দেখা দিয়েছে। দিন দুয়েক আগে হিমাচল প্রদেশের শিমলা শহরে ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।

গতকাল সিকিমের কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, ত্রিপুর, মেঘালয়ে আজ বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে আ মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকের কিছু জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজ কেরালা এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন জায়গাতেও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।





