রেজিনগরে ভোটের মধ্যেই গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশের সঙ্গে বচসা

রেজিনগরে ভোটের মধ্যেই গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশের সঙ্গে বচসা

 

রেজিনগরে হুমায়ুন কবীর গ্রেফতার
রেজিনগরে ভোটের মধ্যেই গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশের সঙ্গে বচসা

আজ খবর
Screenshot 2026 10 02 212535 (বাংলা) [রাজনীতি] রেজিনগর , মুর্শিদাবাদ ০৬/১০/২০২৬

রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকালে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে পুলিশের তীব্র বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

joyeeta das ad

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই এলাকায় পুলিশের মোতায়েন নিয়ে প্রশ্ন তুলছিলেন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, তাঁর বাড়ি ও ভোটকেন্দ্রগুলির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁর দলের কর্মী ও ভোটারদেরও পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।এরপর পরিবারের সদস্যদের সঙ্গে শক্তিপুরের একটি বুথে গিয়ে ভোট দেন হুমায়ুন কবীর। ভোট দিয়ে বেরিয়ে আসার পরও পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। পরে রেজিনগরে নিজের দলের কার্যালয়ে গেলে সেখানে পুলিশ পৌঁছয়।

ad9

দলীয় কার্যালয়ের সামনে হুমায়ুন কবীরের সঙ্গে পুলিশকর্মীদের তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশকর্মীরা তাঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে যান। এই ঘটনায় রেজিনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ad13

 

পুলিশের বক্তব্য, হুমায়ুন কবীর এই নির্বাচনে প্রার্থী বা এজেন্ট নন। ভোটগ্রহণের সময় তাঁর উপস্থিতি নিয়ে পুলিশের আপত্তি ছিল। পরে আইন ভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

ad14

রেজিনগর আসনটি খালি হওয়ার কারণেই এই উপনির্বাচন হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা—দুই আসনেই জয় পেয়েছিলেন। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। AJUP এবার রেজিনগরে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করেছে।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *