মানস জাতীয় উদ্যান খুলে গেল, শুরু অসমের বন্যপ্রাণ পর্যটন মরশুম

মানস জাতীয় উদ্যান খুলে গেল, শুরু অসমের বন্যপ্রাণ পর্যটন মরশুম

মানস জাতীয় উদ্যান খুলে গেল, শুরু অসমের বন্যপ্রাণ পর্যটন মরশুম

অসমে শুরু হল নতুন বন্যপ্রাণ পর্যটন মরশুম। পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল মানস জাতীয় উদ্যান। ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে পার্কের দরজা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্যে।

ad1

বর্ষার মরশুমে নিরাপত্তা ও বন্যপ্রাণীদের প্রজনন পর্বের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলল মানস। পার্ক খুলতেই জঙ্গল সাফারি, বন্যপ্রাণ দর্শন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

Ad Grafity

হাতি, গণ্ডার, বুনো মহিষ, হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য মানস জাতীয় উদ্যান দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নতুন পর্যটন মরশুমে আরও বেশি পর্যটক অসমের এই বিশ্বখ্যাত অরণ্যে আসবেন বলে আশা করা হচ্ছে।

ad9

মানসের পাশাপাশি অসমের অন্যান্য পর্যটন ও বন্যপ্রাণ কেন্দ্রগুলিতেও পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন মরশুমে রাজ্যের পর্যটন ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

joyeeta das ad

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *