জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আন্দোলন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আন্দোলন

 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আন্দোলন

আজ খবর (বাংলা) [রাজনীতি] পশ্চিমবঙ্গ ০১/১০/২০২৬

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ইন্ডিয়া  জোট। বুধবার দিল্লিতে জোটের নেতাদের বৈঠকের পর দেশজুড়ে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে আপত্তি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

অন্য রুট ব্যানার

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছিলেন। তাঁর বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ চলবে। SIR-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন। তবে নির্বাচন কমিশন এই ধরনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আইন মেনেই পরিচালিত হচ্ছে।

WhatsApp Image 2026 09 23 at 13.11.31 2

ইন্ডিয়া  জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানান, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ‘সেভ ডেমোক্রেসি মার্চ’ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জেলা স্তরে জেলাশাসকের দফতরের সামনে কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। আগামী ৬ অক্টোবর বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করবেন।

ad5 1

এর পাশাপাশি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। SIR সংক্রান্ত মামলাগুলির দ্রুত শুনানি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়েও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছে জোট। নভেম্বরের ১ তারিখ দিল্লিতে আরও একটি বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে।

Duarsini Travels 3

জোটের নেতারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশন তাদের কার্যকলাপ আইনসম্মত বলে জানিয়েছে। ফলে SIR, ভোটার তালিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনগুলিতে আরও বাড়তে পারে।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *