
আজ খবর (বাংলা) [রাজনীতি] মহেশতলা,পশ্চিমবঙ্গ ০৭/০৯/২০২৬ঃ গতকাল সন্ধ্যায় মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীতে দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সিপিআইএম বাটা-মহেশতলা এরিয়া কমিটির ডাকা সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের অভিযোগ, সভা চলাকালীন উল্টো দিকে বিজেপির ডিজে বাজিয়ে সভা বানচাল করার চেষ্টা করে এবং পরে তাদের সমর্থকদের উপর বাস লাঠি চেয়ার দিয়ে হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে দাবি সিপিআইএমের।

তবে বিজেপির পাল্টা অভিযোগ, তাদের দলীয় কার্যালয় উদ্বোধন ও অনুষ্ঠানে সিপিআইএম কর্মীরাই হামলা চালায়। । অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে দু’পক্ষই প্রশাসনের দ্বারস্থ হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।




