Aaj Khabor

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ২৬/০২/২০২৬ :  

মেষ  রাশি :   আজ সর্বোপরি একটা ভালো দিন কাটাবেন। শরীর ও মন দুই ভালো থাকবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ  থাকবে। সহকর্মী ও উর্ধতন কর্তৃপক্ষের সমর্থন থাকায় আত্মবিশ্বাস বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক উপার্জনের সুযোগ থাকছে।  অতীতে প্রেমের ক্ষেত্রে ঘটে যাওয়া গোপন ক্ষতে প্রলেপ লাগতে পারে। ঘরের পুরোনো কাজ শেষ করতে পারেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি : আপনার ব্যবহার ও স্বভাব সমাজে প্রশংসিত হবে. আজ নানারকম সুযোগ আসতে থাকবে।  সেগুলির মধ্যে থেকে যেটা সবচেয়ে সুবিধা প্রদান করতে পারে, সেই সুযোগটাই বেছে নিন। পরিবার আপনার পাশে থাকবে। তাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।  আজ পরিবারের জন্যে অর্থ ব্যয় হয়ে যেতে পারে।  প্রেম ভাগ্য মন্দ। প্রতিবেশী বা ঘনিষ্ঠ কেউ আপনার বিবাহিত জীবনকে নষ্ট করার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : আজ অনেকটা সময় একাকী কাটাতে হবে। নিজের কারণেই আজ আপনার অনেক অর্থ ব্যয় হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে হতাশ হয়ে পড়তে পারেন।  অংশীদারি ব্যবসার উদ্যোগ নিতে পারেন। তবে অংশীদারের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে কাজে এগোলে ভালো হবে।  পারিবারিক ক্ষেত্র মন্দ কাটবে।  সঙ্গীকেও ভরসা করা যাবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি :  শরীর ভালো থাকবে। কারোর থেকে টাকা ধার নিয়ে থাকলে আজই  শোধ করতে হবে। কাজের জন্যে কারোর থেকে অগ্রিম নিয়ে থাকলে আজই  সেই কাজ শেষ করুন।  সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন, এই ধরনের অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন। যা আপনাকে সমৃদ্ধ করতে পারে।  প্রেম ও বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি :  যে কাজটা করতে ভালো লাগে, সেই কাজ করেই আজকের দিন কেটে যাবে। আপনি যতটা আয় প্রত্যাশা করছেন, ততটা যায় আজ হবে না। প্রেমের ক্ষেত্র বেশ আনন্দদায়ক। এমন একজন আছে, যে আপনাকে গোপনে হিংসা করে, যাকে এই রূপে আপনি হয়ত চেনেন না, সে আজ সক্রিয় থাকবে।  আর তার সাথেই আপনাকে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : সঞ্চয় আপনার একমাত্র রক্ষা কবচ। তাই আজ থেকেই সঞ্চয় শুরু করুন। অর্থের মূল্য আপনি বুঝতে পারবেন।  বিচলিত হবেন না, কোনো সামাজিক অনুষ্ঠানে নিজেকে ব্যস্ত রাখুন।  বাড়ির কাজগুলোকেও শেষ করতে হবে।  আজ কর্মক্ষেত্রে কিছু ভালো খবর থাকতে পারে।  নিজেকে সারাদিন সংযত রাখতে পারলে তা আপনার ভবিষ্যৎকেই মজবুত করবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি : পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, মনে আনন্দও বজায় থাকবে। ব্যবসায় আর্থিক লাভ মনকে আরও প্রফুল রাখবে। আজ আপনি কারোর জীবন বাঁচাতে পারেন, আপনার এই উদ্যোগ গোটা পরিবারকেই খুশি করতে পারে। নিজের খুশিমত কাজ করতে ইচ্ছা করবে। নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিন ভালো। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা  ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : বেশি খাওয়া দাওয়া এবং খাবারের পিছনে অধিক অর্থব্যয় হয়ে যেতে পারে।  শরীরের যত্ন নিন। আর্থিক ক্ষেত্র শক্তিশালী থাকবে। ভাই বা বোন কেউ আপনার পরামর্শ নিয়ে এগোতে চাইবে। প্রেমের ক্ষেত্র বেশ চ্যালেঞ্জিং, প্রেমের ব্যাপারে অপেক্ষা না করাই ভালো।  প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন।  বিবাহিত জীবন সুখের।  শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : আজ আপনার শরীর ভালো থাকবে, মন উৎফুল্ল থাকবে।  আর্থিক দিক থেকেও আপনি সবল থাকবেন। আজ আপনার পরাক্রমেই কেউ দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে পারবে।  দুনিয়ার মানুষকে আপনি নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন, এই গুণ দিয়েই আপনার অগ্রগতি হবে। কিছু কাজে আপনার ঘাটতি থেকে গেছে, সেই কাজগুলোকে শেষ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আজ আর্থিক সংকট নিয়ে আশঙ্কা তৈরী হতে পারে। ঋনের জন্যেও খোঁজখবর নিতে হতে পারে।  আপনি মিষ্টি স্বভাব ও ব্যক্তিত্ব দিয়ে নতুন বন্ধু তৈরী করবেন। যা আপনাকে খুশি করবে। তবে আজ পুরোনো কোনো বন্ধুর সাথে কলহের যোগ রয়েছে। যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলুন, এই বিতর্ক সারাদিন আপনাকে কষ্ট দিতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মীন রাশি : আজ সারাদিন কাজের চাপ থাকলেও শরীর ও মন দুই ভালো থাকবে। বাড়ির ভিতর ও বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রেমের ক্ষেত্রে মনের বাসনা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আজ আপনি যে কাজ করছেন, সেই কাজ ভবিষ্যতে আপনাকেই ফল দেবে। আজ বাইরের লোক কে কি বলল তা কেয়ার করতে চাইবেন না। বিবাহিত জীবন আরও মধুর হয়ে উঠবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

Loading

এবার থেকে আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না ভূগর্ভস্থ মেট্রো রেল

বিপর্যয় মোকাবিলাই মূল লক্ষ্য 
 
আজ খবর (বাংলা),[রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২৬ : বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহের ছেদের কারণে মেট্রোর টানেলে ট্রেন আটকে যাওয়ার দিন শেষ। নীল দাগ মেট্রোয় আনুষ্ঠনিকভাবে চালু হল ‘বেস’ (BESS)।
দেশের প্রথম মেট্রো পেয়েছিল এই শহর। এবার দেশে প্রথমবার নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ব্যাটারি স্টোরেজ সিস্টেম চালু হল দেশের প্রাচীনতম মেট্রো পথের সুড়ঙ্গে। অর্থাৎ ব্লু লাইন মেট্রোপথে টানেলে আটকে গরমে আতঙ্কে হাসফাস করার দিন শেষ।
কলকাতা মেট্রো পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বড় পদক্ষেপ হিসেবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS) বা আধুনিক ব্যাটারি ব্যাকআপ চালু করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড ফেইলিওর হলে এই ব্যাটারির সাহায্যে ট্রেনগুলো সুড়ঙ্গে না আটকে নিকটবর্তী স্টেশনে পৌঁছাতে পারবে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
 মেট্রো ব্যাটারি প্রযুক্তির মূল বৈশিষ্ট্য বিপর্যয় মোকাবিলা। দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা পাওয়ার ফেইলিওর হলেও ট্রেন চালিয়ে নিয়ে যাবে পরবর্তী স্টেশনে।
ট্রায়াল রান সফল হয়েছে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) পর্যন্ত ব্যাটারি দিয়ে ট্রেন সফলভাবে চালানো হয়েছে।
 নতুন এই সিস্টেমে ‘রিজেনারেটিভ ব্রেকিং’ প্রযুক্তিও রয়েছে, যা ব্রেকিংয়ের সময় উৎপন্ন শক্তিকে ট্র‍্যাকশনে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবে।
 এই ব্যবস্থার ফলে টানেলের মধ্যে বা দমবন্ধ অন্ধকারের মধ্যে আর আটকে থাকতে হবে না যাত্রীদের
 এই প্রযুক্তি মূলত কলকাতা মেট্রোর দক্ষিণ-উত্তর করিডোরে (ব্লু লাইন) আপদকালীন বিদ্যুৎ সরবরাহ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Loading

মোদী ও নেতানিয়াহুর আলিঙ্গন গোটা বিশ্বকে বার্তা দিল

মোদীই প্রথম বিদেশী প্রধানমন্ত্রী যিনি সে দেশের সংসদে ভাষণ দেবেন 
 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], তেল আভিভ , ইজরায়েল, ২৫/০২/২০২৬ :   দুদিনের সফরে ইজরায়েলে গিয়ে ইজরায়েল সরকারের তরফ থেকে উষ্ণ অভ্যান্ডান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইজরায়েলের আমন্ত্রণে দু’দিনের সফরে তেল আভিভে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে গিয়ে পৌঁছাতেই নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার  দেওয়া হয়। মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। মোদী বিমান থেকে নামতেই তাঁকে উষ্ণ আলিঙ্গবদ্ধ করেন বেঞ্জামিন নেতানিয়াহু। দুই প্রধানমন্ত্রীর আলিঙ্গনবদ্ধ ছবি সম্ভবত গোটা দুনিয়াকেই গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে চাইল।
এরপর প্রধানমন্ত্রী মোদীকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। ভারত ইজরায়েলের দীর্ঘদিনের ভালো বন্ধু দেশ হিসেবে গোটা দুনিয়ায় স্বীকৃত। দুই দেশের বোঝাপড়া খুবই ভালো।  দুই দেশের মধ্যে বহুমুখী কৌশলগত সম্পর্ক রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি প্রতিবার আলোচিত হয় দুই দেশের মধ্যে, এবারেও তা হয়ত হবে।
দুই দেশেরই হিতকর কিছু প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ -এর সাথেও সাক্ষাৎ করবেন। তিনিই হবেন প্রথম বিদেশী প্রধানমন্ত্রী, যিনি ইজরায়েলি জনগণের প্রতি নিজের বার্তা ভাষণ হিসেবে দেবেন। এই ঐতিহাসিক ভাষণের আগে বিন্জামিন নেতানিয়াহুর সাথে মোদী সংক্ষিপ্ত বৈঠক সেরে নেবেন।

Aaj Khabor Desk, Tel Aviv, Israel, 25/02/2026 : Indian Prime Minister Narendra Modi received a warm welcome from the Israeli government during his two-day visit to Israel. Upon his arrival at Ben Gurion Airport in Tel Aviv, he was given a Guard of Honor. Israeli Prime Minister Benjamin Netanyahu and his wife Sara Netanyahu personally welcomed him, with Netanyahu greeting Modi with a warm embrace — a gesture seen as symbolizing the strong ties between the two nations.

India and Israel share a long-standing friendship and strategic partnership, with cooperation across multiple sectors. During the visit, discussions are expected to focus on mutually beneficial projects and strengthening bilateral relations. Prime Minister Modi is also scheduled to meet Israeli President Isaac Herzog. Notably, he will become the first foreign Prime Minister to address the Israeli public with a special speech, following a brief meeting with Prime Minister Netanyahu.

Loading

আগামী দিনে কি আছে তা কি কেউ বলতে পারে ? : অরিজিৎ সিং

আগামী দিনে কি আছে তা কি কেউ বলতে পারে ?  : অরিজিৎ সিং

সিনেমার গান ছেড়ে কিসের ইঙ্গিত দিলেন অরিজিৎ ?
 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৫/০২/২০২৬ :  প্লে ব্যাক গান ছেড়ে দিলেও যে সব গান  গুলি এখনও অসমাপ্ত রয়ে গিয়েছে, তাঁর গাওয়া সেইসব গান মুক্তি পেতে থাকবে বলে জানিয়ে দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।

কিছুদিন আগেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে আর তিনি সিনেমার জন্যে প্লে ব্যাক এসাইন  করবেন না। অর্থাৎ আগামী দিনে তিনি আর সিনেমার জন্যে গান গাইবেন না। তাঁর এই সিদ্ধান্তে বহু শ্রোতা হতাশ হয়েছিলেন।  অনেকেই তাঁকে অনুরোধ জানিয়েছেন যে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে তিনি যেন এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখেন। সহশিল্পীরা অরিজিত্কে আগামী দিনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ বুঝতে চাইছেন কি কারণে অরিজিৎ সিং সাফল্যের চূড়ায় থেকেও এই ধরণের একটা সিদ্ধান্ত নিলেন, কোন সিস্টেমের প্রতিবাদ করতে চাইলেন তিনি ? এর পর কি ধরণের গান গাইবেন অরিজিৎ ?
দিন কতক আগে অভিনেতা ও পরিচালক আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। আমির চাইছিলেন তাঁর ছেলে জুনেইদের  ছবিতে যেন অরিজিৎ গান করেন। তিনি অরিজিত্কে সেই অনুরোধ জানিয়ে এসেছেন।  আমির পুত্রের নতুন ছবির নাম ‘এক দিন’।
এরপর অরিজিৎ জানিয়ে দিয়েছেন, যে সব গানের ট্র্যাক এখনও  অসম্পূর্ণ রয়ে গিয়েছে, যে সব গান এখনো ষ্টুডিও ফ্লোরে আটকে আছে, সেই সব গানগুলির কাজ দ্রুত শেষ করবেন অরিজিৎ। এক বছর ধরে সেইসব গানগুলি রিলিজ করতে থাকবে। কিন্তু তার পর আর নতুন কোনো সিনেমার গান গাইবেন না অরিরিজিৎ সিং. তিনি বলেছেন, “আগামী দিনে কি রয়েছে তা কি কেউ বলতে পারে !”

Loading

শুভেন্দুর বিরুদ্ধে থানায় এফআইআর মহিলা বিএলওর

শুভেন্দুর বিরুদ্ধে থানায় এফআইআর মহিলা বিএলওর

আমাদের শান্তিপূর্ণ ও আইনি বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বিজেপি কর্মীরা 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২৬ :  তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টি  ও হেনস্থার প্রতিবাদে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা বিএলও।

গতকাল কলকাতায় মুখ্য  নির্বাচনী আধিকারিকের দপ্তরের  সামনে কিছু ব্লক লেভেল  নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই সময় বিজেপি সমর্থকেরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং  বিক্ষোভকারীদের হেনস্থা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। পুলিশের কাছে অভিযোগে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

ওই  মহিলা বিএলও  জানিয়েছেন, “২৪ তারিখে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ আইনি বিক্ষোভ প্রদর্শন করছিলাম, ঠিক সেই সময় বিজেপির বেশ কিছু সমর্থক দলীয় পতাকা নিয়ে সেখানে আসেন এবং হৈ  হট্টগোল শুরু করেন। তাঁরা পতাকার লাঠি দিয়ে আমাদের হেনস্থা করেছেন।  রাজ্যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে এসআইআর করা হয়েছে, এবং সেই কারণে বেশ কিছু মানুষ ও বিএলও  মারা গিয়েছেন। আমরা এই বিষয়টির প্রতিবাদ জানিয়েছিলাম।  কিন্তু বিজেপি সমর্থকদের হাতে হেনস্থা শিকার হব ভাবি নি। তাই এই বিষয়টি জানিয়ে থানায় এফআইআর করেছি। ”

হেনস্থা করার বিষয়টি বিজেপির তরফ থেকে অস্বীকার করা হয়েছে।

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ২৫/০২/২০২৬ :

মেষ  রাশি :  আজ নানাভাবে মানসিক উন্নতি ও বিকাশ হবে। কিছুকাল আগে করা বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে।  আপনার নতুন পরিকল্পনা ও প্রকল্প সম্বন্ধে পরিবারের সাথে আলোচনা করে নিন। সকলের সমর্থন নিয়েই এগিয়ে চলুন।  কর্মক্ষেত্রে পুরোনো দিনের কোনো অসম্পূর্ণ কাজের জন্যে আজ খেসারত দিতে হতে পারে।  প্রেম ও বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি :  শুধুই পরিকল্পনা করে গেলে হবে না, বাস্তবের ক্ষেত্রে এসে তাকে সম্পূর্ণরূপে রূপায়িত করতে হবে।  আজ ব্যবসার ক্ষেত্রে ভালো দিন, পরিচিত কোনো ব্যক্তির সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরোনো দিনের অসম্পূর্ণ কাজগুলিকে শেষ করে নতুন কাজে হাত লাগান।  পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, মন খুলে তাদের সাথে কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মিথুন রাশি : নতুন পরিবেশ গ্রহণ করার ক্ষেত্রে আপনি যে পারদর্শী তা সকলকে বুঝিয়ে দিন নিজের নতুন উদ্যোগ ও মানসিকতা দিয়ে। আজ যেখানে বিনিয়োগ করবেন, সেইসব ক্ষেত্র সম্বন্ধে ভালো করে যাচাই করে নেবেন। আজ নানা কারনে মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। অযথা কাউকে সময় দেবেন না তার চেয়ে ভালো নিজেকে সময় দিন। বিবাহিত জীবন বেশ ভালো। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

কর্কট রাশি : গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে।  অন্যের অবহেলায় আপনার ক্ষতি, এমনটাও হতে পারে।  আজ আপনি অর্থের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারবেন। আজ থেকেই খরচ কমিয়ে সঞ্চয় করতে শুরু করুন। ব্যবসা ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি  : আজ পরিচিত কেউ আপনার মানসিকতার পরীক্ষা নিতে পারে। নিজের নীতিতে অবিচল থাকুন। কেউ নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে  পারে, সেই প্রস্তাবের শর্তগুলি আকর্ষণীয় মনে হলেও লাভদায়ক হবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের কোনো বিষয় জানতে পেরে আপনি আবেগতাড়িত হয়ে পড়বেন না। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কন্যা রাশি : আজ সারাদিন আনন্দ হাসি খুশিতে কাটবে। সেইসব মানুষের সান্নিধ্য চাইবেন, যারা আপনার মানসিক বিকাশ ঘটাবে।  আজ নানারকম প্রস্তাব এবং উপার্জনের সূত্র আপনার সামনে চলে আসবে, কোনটা গ্রহণ করবেন সেটা আপনিই ভালো করে বুঝে নিন। পেশাদার ও ব্যবসার ক্ষেত্র অত্যন্ত সহায়ক হবে। নতুন প্রকল্প গ্রহণ করার সঠিক সময়। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

তুলা রাশি :  কাজের চাপ আজ আপনাকে দাবিয়ে রাখবে। টাকা পয়সা প্রদান করতে দেরি হয়ে গেলেও দিনের শেষে হালকা বোধ করবেন এবং অনেকটা স্বস্তি পাবেন।  আত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে উপহার স্বরূপ কিছু প্রাপ্তি হবে। সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন , তাঁদের একটু সমস্যায় পড়তে হতে পারে। নানা রকম কাজে আজ আপনি আমন্ত্রিত হতে পারেন এবং সেই জায়গাগুলিতে প্রশংসিত হতে পারেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি : নিজের অভ্যাস সামান্য পাল্টে নিলে পরিবারের সকলের সুবিধা হয়, পারিবারিক পরিবেশ ভালো থাকে, সেটা আজ খেয়াল করতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। অযথা উত্তেজিত হবেন না। ভূসম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হবে। আজ শারীরিক পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। ব্যবসার কারণে বাইরে কোথাও গেলে তা লাভদায়ক হবে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি :  মনের শঙ্কা মনেই রাখুন, বাইরে তা প্রকাশ করবেন না। আজ আপনি আরও একটু আশা করতেই পারেন। আরও একটু প্রত্যয় আপনি ধারণ করতে পারেন নিজের মনের মধ্যে।  নেতিবাচক কোনো কিছুকে জায়গা দেবেন না। অস্থাবর সম্পদ সামলে রাখুন।  কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে বয়স্ক মানুষের সাথে কথা বলার সময়। শুভ সংখ্যা ১, শুবো রং কমলা।

মকর রাশি :  আজ সারাদিন আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মনের বিষন্নতা বাইরে প্রকাশ করবেন না। সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত হতে পারে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে তা সন্তানের সূত্রে আসতে  পারে। এই আর্থিক উপার্জন আপনাকে খুশি করবে। কর্মক্ষেত্রে কেউ চক্রান্ত করতে পারে, তাই সাবধান থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কুম্ভ রাশি :  আজ সারাদিন হাসি খুশিতে কাটবে। শরীর ও মন দুই ভালো থাকবে। আজ কাউকে অর্থ সাহায্য করে মানসিক তৃপ্তি লাভ করবেন।  আজ আপনি ক্ষমাশীল এবং উদার। তবে সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত উদারতা তাদের হিতের  বিপক্ষে যাবে।  বিগত দিনগুলোতে কতটা চাপের মধ্যে আপনি ছিলেন আজ বিশ্রাম পেয়ে তা বুঝতে পারবেন। বিবাহিত জীবনে আজ কিছুটা বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মীন রাশি : আজ আপনার সঞ্চয় আপনাকে রক্ষা করবে। আপনার বন্ধু স্থানীয় কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। গহনা বা ঘরের কোনো সরঞ্জাম কিনতে পারেন।  কর্মক্ষেত্রে আপনার নিজের কর্মপদ্ধতিকেই প্রয়োগ করবেন এবং সাফল্য পাবেন। বিতর্কমূলক পরিবেশকে এড়িয়ে চলুন।  সঙ্গীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষত্র প্রেম ময়। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।


 

Loading

নকশালবাড়ি থানায় আগুন

নকশালবাড়ি থানায় আগুন

 

কি করে অগ্নিকান্ড ঘটলো সেটাই এখন তদন্তের বিষয় 

আজ খবর (বাংলা), [রাজ্য], নকশালবাড়ি,দার্জিলিং, ২৪/০২/২০২৬ : আজ হঠাৎ করেই আগুন লেগে যায় দার্জিলিং জেলার নকশালবাড়ি থানায়।  দাউ দাউ করে আগুনের শিখা দেখতে পাওয়া যায় থানার বাইরে থেকেই।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানা চত্বরে বাজেয়াপ্ত করেভরাখা  একের পর এক গাড়িতে আগুন লেগে যায় । আগুনে পর্যন্ত পুড়ে গিয়েছে প্রায় কুড়িটি গাড়ি। থানার নথিপত্র বাঁচাতে বিশেষ উদ্যোগ ছিল দমকলের। কোনভাবেই যাতে আগুন থানার ভেতরে  ছড়িয়ে না পড়ে তার চেষ্টাইচালিয়ে গিয়েছিল দমকল।

থানার সেন্ট্রি পোস্ট এর পাশে থানা চত্বরে থাকা মোটর বাইক,স্কুটি, চার চাকার গাড়ি একের পর এক আগুনে জ্বলতে থাকে। দমকল বাহিনী  আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে  আগুন নেভানোর জন্যে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।


 

Loading

রাজ্যের উত্তরপ্রান্তে তুষারপাত, আর দক্ষিণ অংশে বৃষ্টিপাত চলছে

রাজ্যের উত্তরপ্রান্তে তুষারপাত, আর দক্ষিণ অংশে বৃষ্টিপাত  চলছে

বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২৬ :    নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই‌ মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় গতকাল মধ্যরাত্রি থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের উত্তর প্রান্তে তুষারপাত হচ্ছে। আজ সকালেও দার্জিলিং জেলার সান্দাকফু ও ফালুট অঞ্চলে তুষার পাত হয়েছে। আবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কালো করে এসেছে, বৃষ্টি হচ্ছে।

রাজ্যের কোথাও কোথাও হালকা‌ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও‌ বৃষ্টিপাতের‌ সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই জেরে উচ্চ পার্বত্য অঞ্চলে হয়ত ফের তুষারপাত হতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোন‌ও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ির বন্যা সম্পর্কিত আবহাওয়া দপ্তরে‌র বিজ্ঞানী‌ সমরেশ সরকার। তিনি জানান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়‌ তেমন কোনও পূর্বাভাস নেই।


 

Loading

সাত সকালে লোকালয়ে দলছুট হাতি, দেখতে ভিড় এলাকাবাসীর

বন্যপশু দেখলেই কিছু মানুষের অসভ্যতা বেড়ে যায়, পশুটিকে উত্যক্ত করতে ছুটে যায় !

আজ খবর (বাংলা). [রাজ্য] বানারহাট, জলপাইগুড়ি,২৪/০২/২০২৬ : সকাল হতে না হতেই লোকালয়ে হাতির আনাগোনা দেখতে ভীড় গ্রামবাসীদের।  ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাটে।

জলপাইগুড়ি জেলার  বানারহাটে আবারও লোকালয়ে হাতির আনাগোনা। সোমবার গভীর রাতে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে একটি দলছুট হাতি ঢুকে পড়ে নাথুয়া রেঞ্জের পশ্চিম গয়েরকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর হাতিটি এলাকায় ঘোরাফেরা করে খাবারের খোঁজ চালায়। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মঙ্গলবার সকাল বেলায় জঙ্গলে ফেরার পথে হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা। সাত সকালে হাতির দেখা মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু মানুষ হাতিটিকে একঝলক দেখতে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যদিও হাতিটি শান্তভাবেই জঙ্গলের দিকে ফিরে যায় বলে বনদপ্তর সূত্রে খবর।

বন্য প্রাণী খাবারের সন্ধানে অরণ্যের বাইরে বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে।  তাকে দেখতে গ্রামবাসীরা উৎসুক হয়ে ওঠে. সেটাও স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ বন্য পশু দেখলেই নানাভাবে উত্যক্ত করতে এগিয়ে যায়. বিরক্ত করে পশুটিকে বিব্রত করে তোলে। এই ধরনের মানুষগুলো আর কবে শিখবে ? প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।


 

Loading

সাতসকালে মা উড়ালপুল দুর্ঘটনায় সেনার ট্রাক, আহত ২ জওয়ান

মা উড়ালপুল এতো দুর্ঘটনা কেন ? খতিয়ে দেখা দরকার 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২৬ : মা উড়ালপুলে সেনার ট্রাক দুর্ঘটনায় পড়লো।  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে আছড়ে পড়ল ওই ঘাতক যান, এই ঘটনায় আহত হয়েছেন ২ জওয়ান।

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতার মা উড়ালপুল। সোমবার রাতের বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর একটি ট্রাক। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় হঠাতই নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি এবং ডিভাইডার টপকে উড়ালপুলের উল্টো দিকের লেনে চলে যায়। ঘটনাটি ঘটেছে, মা উড়ালপুল (সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস অভিমুখী প্রান্তে। মঙ্গলবার ভোরে, বৃষ্টির আবহে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ট্রাকে থাকা ৩ জওয়ানের মধ্যে ২ জন আহত হয়েছেন। পুলিশ আহত সেনাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। পিচ্ছিল রাস্তার কারণেই কি এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি এতটাই গতিতে ছিল যে সেটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সাধারণত মা উড়ালপুলে বাইক দুর্ঘটনার খবর নিয়মিত শোনা গেলেও, সেনাবাহিনীর ট্রাকের মতো ভারী যান দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এই ঘটনার ফলে উড়ালপুলের ওই অংশে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor