বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

আজ খবর (বাংলা) [রাজ্য] আবহাওয়া , পশ্চিমবঙ্গ ২১/০৯/২০২৬: সুস্পষ্ট নিম্নচাপে পরিণত পূর্ব মধ্য ও বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপ এবং পরবর্তী ২৪ ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অভিমুখ।

 

WhatsApp Image 2026 09 08 at 11.17.31

মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে নির্দেশ আবহাওয়া দপ্তরের। আগামীকাল থেকে ২৫ শেষ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের।

WhatsApp Image 2026 09 08 at 11.42.53

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা উপকূলের জেলাগুলিতে। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এর মধ্যে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।

WhatsApp Image 2026 09 08 at 11.44.55

কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। তবে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর সহ সমুদ্র তীরবর্তী অংশে ঝড়ো হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার হতে পারে।

WhatsApp Image 2026 09 08 at 12.05.04

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।

Dr. B Monal Ad

কলকাতাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *