
কৌশিকী অমাবস্যার প্রাক্কালে রামপুরহাট রক্তকরবী মঞ্চে দমকল বিভাগের উদ্যোগে তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের উপস্থিতিতে অগ্নিনিরাপত্তা ও অগ্নিসংযোগ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থেকে অগ্নিকাণ্ডের সময় সতর্কতা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন রামপুরহাট বিধানসভার বিধায়ক মাননীয় ধ্রুব সাহা মহাশয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। তাই সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা, প্রস্তুতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




