
শিক্ষক দিবসের বিশেষ দিনে কোটাসুর উচ্চ বিদ্যালয়ে প্রকাশিত হল কবি তন্ময় মণ্ডলের কাব্যগ্রন্থ ‘মন ক্যানভাস’। কৃষিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক দুধকুমার মণ্ডলের হাত ধরে এই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
‘মন ক্যানভাস’ কাব্যগ্রন্থে প্রেম, কষ্ট, আবেগ, আশা-আকাঙ্ক্ষা এবং জীবনের নানা অনুভূতিকে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন বইটির লেখক তথা কোটাসুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক তন্ময় মন্ডল। বইটির ভূমিকাতেও বলা হয়েছে, প্রতিটি কবিতা যেন আলাদা অনুভূতি ও ছোট গল্পের মতো—কখনও হাসি, কখনও কান্না, কখনও ভাবনার প্রকাশ ঘটেছে কবিতার ছত্রে।
বইয়ের লেখক তন্ময় মণ্ডল বীরভূমের ময়ূরেশ্বর থানার কোটাসুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর আগ্রহ। শিক্ষাজীবনের পাশাপাশি কবিতার মাধ্যমে নিজের ভাবনা ও অনুভূতিকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
শিক্ষক দিবসের দিনে বিদ্যালয় প্রাঙ্গণে এই কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে বইটির সাফল্য কামনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
seo headline plus slug



