
আজ খবর (বাংলা), [অন্য রুট], দেরাদুন, উত্তরাখন্ড, ২৮/০৭/২০২৬ : আজ এবং আগামীকাল এই দুই দিনের জন্যে বন্ধ করে দেওয়া হল চারধাম যাত্রা। এই মুহূর্তে যাত্রীরা যে যেখানে আছেন সেখানেই অবস্থান করতে পারেন অথবা নেমে আসতে পারেন নিচে। হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল চারধাম যাত্রা।
বর্তমানে চারধাম যাত্রার পথে পর্যটকদের ব্যাপক ভীড় রয়েছে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের রাস্তায় প্রবল ভীড় রয়েছে তীর্থযাত্রীদের। এই পথগুলোয় অসংখ্য গাড়ি রয়েছে। কিন্তু উত্তরাখন্ড জুড়েই শুরু হয়েছে প্রবল বর্ষণ। পাহাড়ে বর্ষণের সাথে সাথে শুরু হয়েছে ধ্বস নামার ঘটনা। উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। এর ফলে উত্তরাখন্ড রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাগুলি যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে।

পাহাড়ে প্রতিকূল পরিস্থিতিতে প্রবল বর্ষণ এবং তার সাথে ধ্বস নেমে রাস্তাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। পাহাড়ি ঝোড়াগুলি ফুঁসতে শুরু করেছে। নদীগুলিতে হড়পা বান দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আজ এবং আগামীকাল দুই দিনের জন্যে চারধাম যাত্রা স্থগিত রেখেছে উত্তরাখন্ড সরকার। যেখানে যেখানে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, সেই সব রাস্তা পরিষ্কার করা দরকার এবং দেখা দরকার ফের নতুন করে কোথাও ধ্বস নামে কি না।
উত্তরাখন্ড সরকার জানিয়েছে রাজ্যে থাকা প্রচুর পরিমাণ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আগামী দুই দিনের জন্যে চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে। ফের কবে এই পথ খুলবে, তা জানিয়ে দেবে রাজ্য সরকার। তবে আপাতত দুই দিনের জন্যে বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা।
হিমাচল প্রদেশেও একই পরিস্থিতি। শুরু হয়েছে প্রবল বর্ষণ। বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। পাহাড়ি ঝোড়াগুলি নদীর রূপ ধারণ করেছে। সিমলার কার্ট রোডে ধ্বস নেমেছে, ওই রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে।

![]()