আজ খবর (বাংলা), [খেলা] নতুন দিল্লী, ভারত, ১৯/০৮/২০২৬ : দিল্লিতে চলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন।
এই মুহূর্তে দিল্লীতে চলছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টেই এক ধাপ এগোলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।
প্রথম গেমে কিছুটা পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান লক্ষ্য। পরের দুই গেমে আগ্রাসী খেলায় প্রতিপক্ষকে চাপে ফেলে মাত্র ৪৫ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতীয় এই শাটলার। আজ ১৯ আগস্ট, দ্বিতীয় রাউন্ডে আমেরিকার গ্যারেট ট্যানের মুখোমুখি হবেন তিনি।