লালবাগচা রাজার দর্শনে ভক্তদের ঢল, মুম্বইয়ে উৎসবের আবহ

লালবাগচা রাজার দর্শনে ভক্তদের ঢল, মুম্বইয়ে উৎসবের আবহ

লালবাগচা রাজার দর্শনে দীর্ঘ লাইন, ভক্তদের উচ্ছ্বাস

 

লালবাগচা রাজার দর্শনে ভক্তদের ভিড়
লালবাগচা রাজার দর্শনে ভক্তদের ঢল, মুম্বইয়ে উৎসবের আবহ

 

আজ খবর (বাংলা ) [ দেশ ] মুম্বাই , মহারাষ্ট্র  ১৪ / ০৯/২০২৬ :   লালবাগচা রাজাকে দেখতে ভক্তদের ঢল ! গণেশ চতুর্থীর দিন সোমবার সকাল থেকেই মুম্বইয়ের লালবাগ এলাকায় ভক্তদের ভিড় জমতে শুরু করে। বাপ্পার দর্শন পেতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান বহু মানুষ। ভক্তদের ভিড়ে উৎসবের আমেজ আরও জমজমাট হয়ে ওঠে। ২০২৬ সালে লালবাগচা রাজা গণেশোৎসবের ৯৩তম বর্ষে পা দিয়েছে। ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন সকাল ৫টায় নিয়ম মেনে গণেশমূর্তির প্রতিষ্ঠা করা হয়। এরপর সকাল ৬টা থেকে ভক্তদের জন্য মুখ দর্শন এবং চরণ স্পর্শ দর্শনের লাইন খুলে দেওয়া হয়।

WhatsApp Image 2026 09 10 at 13.16.22

লালবাগচা রাজা মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় গণেশ প্রতিমা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। ভক্তদের বিশ্বাস, লালবাগচা রাজা ‘নবসাচা গণপতি’—অর্থাৎ মনোবাঞ্ছা পূরণকারী গণেশ হিসেবে বিশেষভাবে পূজিত। তাই গণেশোৎসবের দিনগুলিতে এখানে ভিড় আরও বেড়ে যায়। এদিন সকাল থেকেই লালবাগ ও পরল এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। ভক্তদের ভিড় সামলাতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি ব্যবস্থার দিকেও নজর রাখা হচ্ছে।

WhatsApp Image 2026 09 11 at 17.53.54

এবার ১৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লালবাগচা রাজার গণেশোৎসব চলবে। অনন্ত চতুর্দশীর দিন ২৫ সেপ্টেম্বর হবে বিসর্জন। যাঁরা মুম্বই যেতে পারছেন না, তাঁদের জন্য অনলাইন দর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে। মণ্ডলের সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন দর্শনের সুযোগ থাকছে। গণেশ চতুর্থী উপলক্ষে শুধু লালবাগ নয়, গোটা মুম্বই শহরেই উৎসবের আমেজ। বিভিন্ন গণেশ মণ্ডপে সকাল থেকেই পুজো, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে লালবাগচা রাজার দর্শনের জন্য যে বিপুল ভক্তসমাগম দেখা যাচ্ছে, তা মুম্বইয়ের গণেশোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

Mind Junction

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *