৯ মৌজায় জমি, কল্যাণী বিমানবন্দর প্রকল্পে তৎপরতা

আজ খবর (বাংলা) [রাজ্য] কল্যাণী, পশ্চিমবঙ্গ 23/09/2026: কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পে জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে । নদিয়া জেলার ৯টি মৌজায় প্রায় ২,০০০ একর জমি প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।

প্রশাসনের তরফে চিহ্নিত এলাকাগুলিতে জমি কেনাবেচার নথি নিবন্ধনের উপর সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রকল্পের সুবিধার জন্য চিহ্নিত মৌজাগুলির তালিকায় রয়েছে কল্যাণী, বিরপাড়া, চর যাদুবতী, গঙ্গামোহনপুর, চর মধুসূদনপুর, সারাটি, মুরুতিপুর, উমাপুর এবং ঈশ্বরীপুর।

রাজ্য সরকারের ২০২৬ সালের বাজেটে কল্যাণীর কাছাকাছি জায়গায় গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছিল। প্রস্তাবিত বিমানবন্দরটি কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানোর পাশাপাশি দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের পরিকল্পনা।

প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।




