
আজ খবর (বাংলা), অন্য রুট , ভ্রমণ সংবাদ, ২৩/০৯/২০২৬ : বুলেট ট্রেনের পাশাপাশি ভারতে এবার ছুটতে শুরু করবে অত্যন্ত দ্রুতগামী ট্রেন। বই ৫ পরিকাঠামোয় এই ট্রেনগুলি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরী করা হচ্ছে ভারতেই।

আগামী ২০৩০ সালের মধ্যেই এসে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল. সেই অনুযায়ী অন্তর্বর্তী পরিকাঠামো তৈরী করা হচ্ছে। প্রথম বুলেট ট্রেনটি চলবে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে। ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে ছুটবে সেই ট্রেন। সেই ট্রেন চালানোর জন্যে আলাদা ট্র্যাক থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বুলেট ট্রেনের জন্যে ভারত সরকার যে বাজেট পেশ করেছিল কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বাজেট বেড়ে প্রায় দ্বিগুন হতে চলেছে। আপাতত রেলের বাজেট দুই লক্ষ কোটি টাকা, এর মধ্যে এক লক্ষ কোটি টাকা দেবে কেন্দ্র সরকার।
দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে ভাবত শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বারাণসী হয়ে দিল্লী অভিমুখে। ধীরে ধীরে গোটা দেশেই চালু করা হবে বুলেট ট্রেন। আপাতত ৩৫০ কিলোমিটার গতিতে চলবে এই কলকাতা থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতে মাত্র দেড় থেকে পৌনে দুই ঘন্টা।

প্রথমে জাপানের এ ৫ মডেলের অনুকরণে ট্রেন চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমানে এ ১০ মডেলট্রেন বানানো হচ্ছে। পাশাপাশি ভারত নিজেও অত্যন্ত দ্রুতগামী ট্রেন বানাতে শুরু করেছে। দেশেরসর্বত্র চলবে সেইসব ট্রেন। দুর্ঘটনা এড়াতে ভারত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। নিরাপত্তা ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে এই প্রযুক্তি আজ থেকেই ব্যবহার করা শুরু হয়েছে সেন্ট্রাল রেখে। এইপ্রযুক্তি ক্রমে গোটা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে|

