ইমরান বেঁচে আছেন বলে আগেই সরকারিভাবে জানিয়েছিল পাকিস্তান

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৮/১১/২০২৫ : বর্তমানে হাজতে থাকা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মানব অধিকার সুরক্ষিত রাখতে বলল ইউনাইটেড নেশনস।
ইমরান খান যে আদিয়ালা জেলের ভিতরেই আছেন, তা আগেই সরকারিভাবে নিশ্চিত করে দিয়েছিল পাকিস্তান সরকার। শুক্রবার ইউনাইটেড নেশনস পাকিস্তানকে জানিয়েছে গোটা বিশ্ব চাইছে যাতে ইমরান খানের মানবিক অধিকার খর্ব না করা হয়। নেশনস পাক সরকারকে অনুরোধ করেছিল যাতে ইমরানের মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হয়, তাঁর বিরুদ্ধে ট্রায়াল যেন পাকিস্তানের আইন ও সংবিধান মেনেই করা হয়। জেলের বাইরে তাঁর অনুগামীরা যদি শান্তিপূর্ণ জমায়েত করতে চায়, তা যেন তাঁদেরকে করতে দেওয়া হয়।
২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত হন ইমরান খান। তারপর থেকেই তিনি কারাবাসে রয়েছেন। তাঁর অনুরাগী ও আইনজীবীদের বক্তব্য, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্যেই ইমরান খানকে বন্দী করে রাখা হয়েছে’। দিন দুয়েক আগে গুজব ছড়িয়েছিল গোটা পাকিস্তান জুড়ে যে জেলের মধ্যেই ইমরান খানকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে পাকিস্তানের বেশ কিছু জায়গা অশান্ত হয়ে ওঠে। তারপর পাক সরকার তাদের দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দেয় যে, ইমরান খান বেঁচে আছেন এবং জেলের ভিতরেই তিনি আছেন।
![]()