এক সপ্তাহে দু’বার ভূকম্পন অনুভূত হল ভুটানে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], থিম্পু, ভুটান, ২৮/১১/২০২৫ : শুক্রবার বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ভুটানের বেশ কিছু অঞ্চল। এই কম্পনে ভুটানে ঘরবাড়ির সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই এখনও পর্যন্ত।
শুক্রবার বিকেল ৪:২৫ নাগাদ ভুটানের বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩; ভূকম্পনের কেন্দ্র ছিল ভুটানেই তবে যেহেতু এর উৎসস্থুল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে, সেহেতু কম্পনের ঝাঁকুনি বোঝা গিয়েছে বেশ ভালোভাবেই। কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূকম্পন।
ভুটান নবীন হিমালয়ের ওপর গড়ে উঠেছে। এই অঞ্চলকে ভূকম্পন প্রবন এলাকার মধ্যেই রেখেছেন ভূবিজ্ঞানীরা। প্রায়ই ভুটানে কমবেশি ভূমিকম্প হতে দেখা যায়। গত ২৩ তারিখেই ভুটান কেঁপে উঠেছিল ভূকম্পের জেরে। সেদিন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯; এই কারণে ভুটানের সাধারণ মানুষ অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছেন এই ভূমিকম্পের ব্যাপারে। আজ ভূকম্পন হতেই বহু মানুষ বাড়ি ছেড়ে খোলা জায়গায় এসে আশ্রয় নিয়েছিলেন।

![]()