Aaj Khabor

আকাশ কালো করে অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

আকাশ কালো করে অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৫/২০২৬ : অবশেষে স্বস্তির বৃষ্টি পেল কলকাতা এবং পার্শ্ববর্তী  জেলাগুলি। আজ এক ধাক্কায় তাপমাত্রাও গিয়েছে অনেকটা কমে।

বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর তাপমাত্রায় জর্জরিত মানুষ চাইছিলেন একটু বৃষ্টি হোক।  কলকাতার  তাপমাত্রা রীতিমত মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল।  অথচ দেখা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিলনা , এই অবস্থায় বেশ কিছুদিন কষ্টকর দিন যাপন করতে হয়েছে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষকে। উত্তরবঙ্গ ও পাহাড়ে অবশ্য বৃষ্টি হচ্ছিল, যার ফলে তাপমাত্রা অপেক্ষাকৃত কম ছিল।  কলকাতায় ছিল অস্বস্তিকর গরম।  বাতাসে আর্দ্রতা ছিল অনেকটাই বেশি, যার ফলে অস্বস্তি হচ্ছিল অনেকটা বেশি।

আজ বিকেলে হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় এবং দুদ্দাড়িয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো বাতাস। আর এর ফলেই তাপমাত্রা নেমে আসে এবং অস্বস্তি দূর হয় কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনার অনেকটা জায়গায়। গরমে ধুঁকতে থাকা মানুষ হাঁফ ছেড়ে বাঁচে।

তীব্র বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কম হয়, তাই রাস্তার যানবাহনগুলো ধীর গতিতে চলতে থাকে। সল্টলেক এলাকায় একটি গাড়ির ওপর গাছ ভেঙে  পড়েছে। ঝড় বৃষ্টির ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। কলকাতায় অন্তত ২৪টি জায়গায় গাছে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্যের কয়েকটি জেলাতেও। কলকাতায় এবং দুই ২৪ পরগণায়  রেড এলার্ট জারি করা হয়েছে। বৃষ্টির সাথে  আজ কালবৈশাখীর যুগলবন্দী কলকাতার মানুষকে বেশ কিছুটা স্বস্তি প্রদান করেছে।

Loading

সরকারি চাকরির আবেদনে আর লাগবে না টাকা

 

আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২৬/০৫/২০২৬ :  এবার সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্যে আর লাগবে না আলাদা টাকা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এবার স্বচ্ছতার পথেই হাঁটতে শুরু করল. সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা বিভাগের যে সব স্ব শাসিত সংস্থাগুলি আছে, তার মাথায় কোনো রাজনৈতিক ব্যক্তিকে বসানো হবে না. সেখানে বসানো হবে কোনো শিক্ষাবিদকে। শিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাতে আর সমস্যা তৈরী না হয়।

ইন্টারভিউয়ে কোনোরকম পক্ষপাতিত্ব থাকবে না. ১০ এর বদলে ইন্টারভিউয়ে ৫ নম্বর থাকবে।

এবার থেকে চাকরির পরীক্ষার আবেদনের জন্যে আলাদা টাকা দিতে হবে না. চাকরি পেতে গেলেও টাকা দিতে হবে না. এমনকি চাকরির পরীক্ষায় যে ওএমআর শিট  ব্যবহৃত হয়, পরিক্ষার্থীরা  এবার থেকে সেই ওএমআর শিটের  ফটোকপি বা কার্বন কপি পেয়ে যাবেন।  রাজ্যের শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছতার পথে চালিত করতে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে যুগান্তকারী বলে আখ্যা দিতে চাইছেন অনেকে।


 

Loading

বিএসএফকে জমি হস্তান্তরের পর শুভেন্দুর ঘোষণা আজ থেকেই রাজ্যে সিএএ চালু হচ্ছে

 

“বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না”

 

আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৬ : পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে থাকা অরক্ষিত সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্যে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করল রাজ্য সরকার।

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে প্রায়  ৬০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়েছিল এতদিন। এই জায়গাগুলিতে ঠিকমত প্রহরার কাজ করতে পারতো না বর্ডার সিকিউরিটি ফোর্স।  এতদিন সীমান্তে কাঁটাতার লাগানোর জন্যে সীমান্তে জমি চাইলেও মমতা সরকার তা দেয়নি, ফলে সীমান্তের বিশাল একটা অংশ অরক্ষিতই থেকে যায়।   এর আগের সরকারকে কেন্দ্র সরকার বার বার জমি দেওয়ার জন্যে অনুরোধ জানালেও মমতা ব্যানার্জি  সেই অনুরোধে কর্ণপাত করেন নি   ফলে বিগত বছরগুলিতে অসংখ্য অনুপ্রবেশের ঘটনা ঘোটেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার ২ সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করল শুভেন্দু অধিকারী সরকার।  আজ মোট ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হল বিএসএফ এর হাতে। বাকি আরও জমি দ্রুততার সাথে তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে।  বিএসএফ কঠোরভাবে অনুপ্রবেশ রুখবে এমন অঙ্গীকার করল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।  মমতা সরকার গত ১৫ বছরে যা করতে পারেন নি, সেই কাজ মাত্র ১১ দিনে করে দেখালেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন রাজ্যে আজ থেকেই সিএএ আইন কার্যকর করা হচ্ছে। গত বছর মে মাসের ১৪ তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আইন বলবৎ করার কথা জানানো হলেও বিরোধিতা করেছিল আগের সরকার। এই আইন রাজ্যে আজ থেকেই চালু করে দিল নতুন রাজ্য সরকার। এই আইন বলে ২০২৪ সালের ৩১ শে  ডিসেম্বর তারিখের পর  বাংলাদেশ থেকে ঐ  আইনে বর্ণিত সাত ধর্ম ব্যতীত কেউ ভারতে প্রবেশ করে থাকলে  তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে. তাকে আটক করে আইন অনুযায়ী বিডিআর  এর হাতে তুলে দেওয়া হবে।


 

Loading

রাজ্যে চালু হল ডাবল ইঞ্জিন সরকার

প্রত্যাশা আকাশছোঁয়া রাজ্যের নতুন সরকারের থেকে 

আজ খবর (বাংলা), [রাজ্য] নবান্ন, হাওড়া, পশ্চিমবঙ্গ, ১১/০৫/২০২৬ :  সপ্তাহের প্রথম দিনেই নতুন রাজ্য সরকারের পথ চলা শুরু হল পশ্চিমবঙ্গে।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন মন্ত্রীসভা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলো।

প্রথমেই বাংলাদেশ  সীমান্তে যে ৫৬৯ কিলোমিটার কাঁটাতার বিহীন অরক্ষিত ছিল, তার জন্যে আজ থেকেই জমি দেওয়ার কাজ চালু করা হল।  আজ থেকে ৪৫ দিনের মধ্যেই এই জমি দেওয়ার কাজ শেষ করা হবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কাঁটা তারের প্রাচীর লাগানোর কাজ শুরু করবে বিএসএফ।  এই প্রথম বাংলাদেশের দিকে সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত হতে চলেছে।

শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা  সরকারি চাকরির আবেদন করার বয়সের মেয়াদ বৃদ্ধি করেছে। এর আগের সরকার কেন্দ্র সরকারের বেশ কিছু প্রকল্প এই রাজ্যকে পেতে দেয় নি।  তাই অনেকের চাকরির আবেদনের বয়স  পেরিয়ে গিয়েছে। নতুন সরকার এই বয়সের মেয়াদ বৃদ্ধি করে দিল।  অর্থাৎ বয়সের কারণে যাঁরা চাকরির আবেদন করতে পারছিলেন না, তাঁদের মধ্যে অনেকেই এবার আবেদন করতে পারবেন।

এবার বাংলা পেলো আয়ুষ্মান ভারত প্রকল্প। গোটা দেশে বহুদিন আগেই চালু হয়ে গেলেও এই রাজ্যে প্রাক্তন সরকারের আমলে চালু হচ্ছিল না আয়ুষ্মান ভারত প্রকল্প। তবে এবার তা চালু হল।  রাজ্যের দরিদ্র মানুষ এই প্রকল্পের বিশেষ সুবিধা পাবে। কেন্দ্রীয় সব প্রকল্পই চালু হল রাজ্যে। রাজ্যে কাজ শুরু করলো ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যে যে সব সামাজিক প্রকল্প চলছিল, সেগুলি আপাতত বন্ধ করা হচ্ছে না।  কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পও চালু করা হচ্ছে।

এরপর নতুন ক্যাবিনেট ফের বৈঠকে বসবে। এবার রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে পুলিশের কর্তাদের সাথে বৈঠক করা হবে।  রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।   রাজ্যের উন্নয়নমূলক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবে মন্ত্রীসভা।  এবার রাজ্য সরকার যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবে, সেগুলি হল প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ,  নারী সুরক্ষা এবং পে কমিশন।


 

Loading

ব্রিগেডে গেরুয়া সমুদ্রের মাঝে শুভেন্দুর শপথ

ব্রিগেডে গেরুয়া সমুদ্রের মাঝে শুভেন্দুর শপথ

 

রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রজয়ন্তীর দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৫/২০২৬ : আজ রবীন্দ্র জয়ন্তীর দিন,  রাজ্যে প্রথমবার বোধন হল বিজেপি সরকারের, এবং বিসর্জন হল তৃণমূল সরকারের।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ছিল বিজেপি সমর্থকদের জনসমুদ্র। থিক থিক করছে অগণিত মানুষ। তাঁরা স্লোগান দিচ্ছেন “জয় শ্রীরাম”, “ভারত মাতা কি জয়”, “নরেন্দ্র মোদী জিন্দাবাদ”, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” বলে।  প্রত্যেক মানুষের চেহারায় খুশির উৎসব।  যেন বাঁধ ভেঙে উচ্ছাসের প্লাবন এসেছে সবার মনে,প্রাণে। ব্রিগেডের জমায়েত রূপ নিয়েছে বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে।  আজ যেন সত্যিই অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ মিলে গেলো এক সুতোর বন্ধনে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ধন্য হয়ে উঠল।

আজ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল।  রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যের রাজ্যপাল আর এন রবি।  উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, রাজ্যপালেরা। শুভেন্দু অধিকারীর সাথে আজ শপথবাক্য পাঠ  করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামানিকরা।  এদিন বাংলাকে নতমস্তকে প্রণাম করলেন নরেন্দ্র মোদী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে উঠবে নতুন সরকার। ” মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী ছুটে যান জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে। আজ রবীন্দ্র জয়ন্তীর দিন রবি ঠাকুরকে প্রণাম করে নিজের দায়িত্বে এগিয়ে গেলেন তিনি। শুভেন্দু বলেন, “সকলের বিবেক জাগ্রত হোক. চরৈবেতি।”


 

Loading

শুভেন্দু অধিকারীই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন

 

কোনো উপ মুখ্যমন্ত্রী থাকছে না 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৫/২০২৬ : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করতে চলেছেন  শুভেন্দু অধিকারী। আগামীকাল রাজ্যে প্রথমবার সরকার গড়তে  চলেছে ভারতীয় জনতা পার্টি।

আজ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় বৈঠক আয়োজিত হয়।  সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।  তবে তাঁর কোনো ডেপুটি বা উপ মুখ্যমন্ত্রী থাকছে না।  এদিন অমিত শাহ ভবানীপুরের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “ভোট দেওয়ার জন্যে ভবানীপুরের ভোটারের অভিনন্দন। মমতা ব্যানার্জির ঘরে এসে তাঁকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী।” প্রসঙ্গত উল্লেখ্য, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এদিন আরও দুটি নতুন আপডেট পাওয়া গিয়েছে। সেগুলি হল সন্দেশখালির ঘটনায় নতুন কমিশন গঠন করা হল  এবং আর জি কর হাসপাতালের ঘটনায় নতুন কমিশন গঠন করা হল। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে সরকার গড়বে  বিজেপি। আজ লোকভবনে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে নয়া রাজ্য সরকার গড়ার আবেদন তিনি করবেন মাননীয় রাজ্যপালের কাছে।


 

Loading

মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে হতবাক রাজ্যবাসী বিজেপির পাশে

মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে হতবাক রাজ্যবাসী বিজেপির পাশে

“অপরাধীরা রেহাই পাবে না” 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৫/২০২৬ :  শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর রীতিমত ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ।  ভোট পরবর্তী এই হিংসার ঘটনায় হতবাক রাজ্যবাসী।

বিজেপির অন্যতম মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “তৃণমূলের ডিএনএ তে রাজনৈতিক সন্ত্রাস রয়েছে। গত ১৫ বছর ধরে তৃণমূল পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ কায়েম করে রেখেছিল। মধ্যমগ্রামের ঘটনা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে হত্যা করাই নয়, এটা একটা সংগঠিত সন্ত্রাসের ঘটনা।  অন্য একটি ঘটনায় রোহিত রায় নামে এক বিজেপিকর্মীকেও হত্যা করা হয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু ভীরু ও বর্বর মানসিকতার লোক। ” বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন “শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথকে যেভাবে হত্যা করা হল, তাতে বোঝাই যাচ্ছে  এটা  ছিল পূর্ব পরিকল্পিত হত্যার ছক, এবং এই হত্যাকারীদের নিয়োগ করেছেন অভিষেক ব্যানার্জি। ”

মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে খুন হয়ে যাওয়া চন্দ্রনাথ রথের ছোট ভাই দেব কুমার বলছেন তাঁদের পরিবার খুনিদের কঠোর শাস্তি চান।  চন্দ্রনাথের মা’ও একই কথা বলেছেন।  বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “মধ্যমগ্রামে চন্দ্রনাথের হত্যার ঘটনা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। এই ঘটনার সাথে যুক্ত যে কেউ এমনকি তৃণমূলেরও  যদি কেউ হয় সে রেহাই পাবে না। ”

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় সিআইডি আইজির নেতৃত্বে SIT  গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বলেছেন, “কোনোভাবেই অপরাধীরা রেহাই পাবে না।  আগামী ৯ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউনে দেশের ২০ জন ভিভিআইপির উপস্থিতিতে শপথ গ্রহণ করবে বিজেপি সরকার। সেই কারণে অনেক কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না।  শপথ গ্রহণের পর সেগুলো বলব।”

Loading

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

শুভেন্দুর ভবানীপুর জয়ের পিছনে ছিল চন্দ্রনাথের পরিশ্রম

আজ খবর (বাংলা), ৯রাজ্য) মাহ্যামগ্রাম, উত্তর ২৪ পরগণা , ০৭/০৫/২০২৬ : বিজেপি নেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দুবাধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। বিজেপি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে মেরে ফেলা হয়েছে। রাত্রি ১০টা  ২০ মিনিট নাগাদ মধ্যমগ্রাম অঞ্চলে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। চন্দ্রনাথের গাড়ি থামিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তিনি বারাসাত থেকে কলকাতায় যাচ্ছিলেন। গুলি তাঁর পেটেও  লাগে।  আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায় নি তাঁকে। মধ্যমগ্রাম অঞ্চলে একটি বায়ুকে আসা আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা যাচ্ছে।

হাসপাতালে দ্রুত পৌঁছে যান শুভেন্দু অধিকারী।  পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি। চলে আসেন বিজেপি নেতা  মজুমদার।  নিমেষে হাসপাতালের সামনে পৌঁছে যান অসংখ্য বিজেপি  কর্মী ও সমর্থকেরা। তাঁরা এই ঘটনায়  ক্ষোভে ফুঁসতে থাকেন। কলকাতা থেকে কাঁথি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর খবর পান, এই খাবার পেয়েই তিনি ছুটে আসেন মধ্যমগ্রামে। শুভেন্দুর ভবানীপুর জয়ের পিছনে অনেকটাই পরিশ্রম ছিল চন্দ্রনাথের। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী।


 

Loading

পঞ্চম রাউন্ডের শেষে এগিয়ে আছে বিজেপি

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা,পশ্চিমবঙ্গ, ০৪/০৫/২০২৬ :  বহু প্রতীক্ষিত  বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এই গণনারদিকে নজর রয়েছে গোটা দেশের। সবে মাত্র গণনা শুরু হয়েছে। এই মুহূর্তে এগিয়ে আছে  বিজেপি.

রাজ্যে মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনে গণনা শুরু করা হয়েছে।  বাকি একটি আসন অর্থাৎ দলটা বিধানসভা কেঁড়ে আগামী ২১ তারিখে নতুন করে  গ্রহণ করা হবে. সেই ভোটের ফল প্রকাশিত তবে চলতি মাসের ২৪ তারিখে।

আজ সকাল থেকেই গণনার কাজ চলছে রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে।  প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়েছে, তাতে দেখা গিয়েছে এগিয়ে ছিল বিজেপি। এরপর শুরু হয়েছিল ইভিএম মাধ্যমে ভোট গণনার কাজ. এই মুহূর্তে তৃতীয় আউনের গণনা শেষ হয়েছে, বেশ কিছু যাওয়ায় চতুর্থ আউনদের গণনা চলছে।

এই মুহূর্তে মোট ২53টি আসনের মধ্যে বিজেপি 156টি, তৃণমূল কংগ্রেস,৯৫টি, বামেরা ১টি  ও অন্যান্যরা (হুমাযুন কবীর) ১টি আসনে এগিয়ে আছে. ভবানীপুর কেন্দ্রে  নন্দীগ্রামে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী।


আজ খবর আপডেট :  এই মুহূর্তে ২৯৩টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ১৯২ টি আসনে, এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৭ টি আসনে। বামেরা এগিয়ে আছে ২টি এবং AJUP  এগিয়ে আছে ২ টি আসনে।

এই মাত্র তৃণমূল সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের ভেঙে না পড়ার বার্তা দিলেন। মন খারাপ করতে বারণ করলেন।  এদিকে বাতাসে গেরুয়া আবির উড়িয়ে বিজয় উল্লাস করতে শুরু করেছে বিজেপি সমর্থকেরা।

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor