Aaj Khabor

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল উত্তরাখণ্ডের পাহাড়, মাঝরাতে মৃত্যু বালকের 

আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পর্যটন মরসুম, তার আগে কি রাস্তা সরানো সম্ভব হবে, ধ্বসে যাওয়া পাথর-বোল্ডার সরিয়ে ফেলা সম্ভৱ  হবে ? চিন্তায় পাহাড় — 

আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচল প্রদেশ, ১৯/০৮/২০২৫ : দিনের পর দিন অতি বৃষ্টির ফলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র হিমাচল প্রদেশ জুড়ে। গতকাল রাতে সিমলার বেনমোর অঞ্চলে ব্যাপক ধ্বস  নামার ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় ৩০টি পরিবারকে আশ্রয়হীন হয়ে যেতে হয়েছে। বিপর্যস্ত যোগাযোগের রাস্তাও।

গতকাল রাতে প্রবল বৃষ্টির মাঝেই সিমলা থেকে জাখু হিলস যাওয়ার পথে অনেকটা জায়গা জুড়ে ধ্বস নামতে শুরু করে। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে  যায়। এমনকি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।  রাস্তা ভেঙে যায় এবং একের পর এক গাছ উপরে পড়তে থাকে। পাহাড়ের সেই অংশে থাকা বাড়িঘর ধূলিস্যাৎ হয়ে যায়। যার জন্যে ৩০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।  ঐ  পরিবারগুলির সদস্যদের উদ্ধার করা হয়েছে। 

এদিকে প্রবল বৃষ্টির কারণেই উত্তরখণ্ডে সোমবার গভীর রাতে ধ্বসে চাপা পড়ে  ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। ধ্বসের কারণেই একটি বড় বোল্ডার এসে গুঁড়িয়ে দেয় একটি বাড়িকে। রাত্রি দুটোর সময় এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে।  এই ঘটনায় ঐ  বাড়িতে থাকা আরও চার পাঁচজন অল্প বিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও এসডিআরএফ  একটি দল। সেই উদ্ধারকারী দলই পাথর ও ধ্বংসস্তূপ সরিয়ে ঐ  বালকের মৃতদেহ উদ্ধার করে। 


Loading

রাহুলের ভোট চুরি তত্ব মানলো না নির্বাচন কমিশন 

রাহুলকে ক্ষমা চাইতে হবে নাহলে এফিডেভিট জমা করতে হবে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ :   কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির তত্বকে কার্যত অস্বীকার করে দুটি বিকল্প রাহুলের সামনে রাখলো নির্বাচন কমিশন। 

গত ৭ই আগস্ট একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দাবী  করে বলেছিলেন এর আগে কর্ণাটকের ব্যাঙ্গালোরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভোট চুরি হয়েছিল। সেই ভোটে ভুতুরে ভোটার ছিল. অনেকেই মারা গিয়েছেনতাদের নামেও ভোট করানো হয়েছিল।. সেই সময় রীতিমত ভোট চুরি হয়েছিল। 

রাহুল গান্ধীর  এই বক্তব্যকে কার্যত  নস্যাৎ করে দিয়ে নির্বাচন কমিশন তাঁর সামনে দুটি বিকল্প খুলে রাখলো। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নি. যদি এই ধরনের কোনো ঘটনার দাবী  রাহুল গান্ধী জানাতে চান, তাহলে তিনি হয় নিজে সাক্ষর করে এভিডেভিট জমা করুন আর না হলে দেশের মানুষের কাছে তাঁর এই বক্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নিন. এছাড়া তৃতীয় কোনো বিকল্প তাঁর সামনে রাখা হবে না। 

ADVT.

Loading

কলকাতায় মাদক সচেতনতা শিবির কেন্দ্র সরকারের উদ্যোগে 

কলকাতায় মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ক্রমেই 

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭//০৮/২০২৫ :কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ১৫ ও ১৬ আগস্ট, ২০২৫ তারিখটিকে “মাদক সচেতনতা অভিযান” হিসেবে পালনের উদ্দেশ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), কলকাতা জোনাল ইউনিট কলকাতার বিভিন্ন স্থানে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ তারিখে সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয়-II তে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮০০ জন ছাত্রছাত্রীকে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা হয়।

একই দিনে সিজিএসটি ও সিএক্স ভবন, কলকাতায় একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সিজিএসটি ও সিএক্স, কলকাতা জোনের প্রবীণ আধিকারিক, অন্যান্য দপ্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্বাধীনতা দিবসে একটি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (সিএনসিআই) বরিষ্ঠ চিকিৎসক ও কর্মীরাও তাঁদের ব্যস্ত সময়সূচির মধ্যে নিকটবর্তী এলাকায় পদযাত্রার আয়োজন করেন। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।

মাদকবিরোধী পদক্ষেপের নোডাল সংস্থা হিসেবে এনসিবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রী অমিত শাহের বার্তাও সংশ্লিষ্ট মহলে প্রচারের ব্যবস্থা করে। তিনি বিশেষত, যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন, যাতে “মিশন ড্রাগ ফ্রি ভারত”-এর লক্ষ্য সফল হয়।

আজ এনসিবি কলকাতা জোনাল ইউনিট কলকাতার ইস্কন মন্দিরে আরেকটি সচেতনতা সভার আয়োজন করে। উপস্থিত ভক্তদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং এই সমস্যার মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।

দেশের অন্যতম শীর্ষ সংস্থা হিসেবে এনসিবি মাদক পাচার ও এর অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


ছবি : পিআইবি

ADVT.

Loading

দেশভাগ ছিল অত্যন্ত যন্ত্রণার : নরেন্দ্র মোদী 

দেশ ভাগ বিভীষিকা স্মরণ করলেন প্রধানমন্ত্রী 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ১৪/০৮/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করেছেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে দুঃখের অধ্যায়ে অগণিত  মানুষের জীবনে প্রভূত উথালপাতাল ও যন্ত্রণার কথা স্মরণ করেছেন।

দেশভাগের ফলে পীড়িতদের অনমনীয় দৃঢ়তা ও সহনশীলতার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। সেইসব মানুষের অভাবনীয় ক্ষতির মুখোমুখি হওয়ার ক্ষমতা এবং পুনরায় তাদের জীবন গড়ে নেওয়ার শক্তিকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন :

“ভারত দেশভাগ বিভীষিকা দিবস স্মরণ করছে। আমাদের ইতিহাসে করুণতম অধ্যায়ে অগণিত মানুষের জীবনের উত্থানপতন এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতা স্মরণ করা হচ্ছে। এই দিনটি তাদের অনমনীয় দৃঢ়তা এবং অবর্ণনীয় ক্ষতির মুখোমুখি হওয়ার ক্ষমতা ও নতুন করে জীবন শুরু করার শক্তিকে সম্মান জানানোরও দিন। পীড়িতদের অনেকেই নতুন করে জীবন গড়ে নিয়েছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আমাদের দেশকে যে মৈত্রীর বন্ধন বেঁধে রেখেছে তাকে শক্তিশালী করতে আমাদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়ারও এই দিন।”


Loading

ভেজাল ওষুধের রমরমা ব্যবসা ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার

দেশজুড়ে ভেজাল ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র

বাজারে নিম্নমানের জাল ক্ষতিকর ওষুধের বিক্রি বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল ড্রাগস্‌ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশন (সিডিএসসিও) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এর মধ্যে রয়েছে:

১) ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং পরীক্ষার সঙ্গে যুক্ত সংস্থাগুলি নিয়মিত পরিদর্শন করে চলেছে সিডিএসসিও। এ পর্যন্ত ৯০৫টি ইউনিট পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৬৯৪টির বিরুদ্ধে উৎপাদন বন্ধ, পরীক্ষা-নিরীক্ষা বন্ধ, লাইসেন্স বাতিল, সতর্ক বার্তা, শো-কজ নোটিশ সহ একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২) ৩০০ ধরনের ওষুধের উপর বার কোড বা ক্যুইক রেসপন্স কোড বাধ্যতামূলক করা হয়েছে।

৩) প্রতিটি ওষুধের মোড়কের উপর চিহ্নিতকরণ কোড, ব্যাচ নম্বর, ওষুধ প্রস্তুতের তারিখ, মেয়াদ সহ বিভিন্ন তথ্য থাকা বাধ্যতামূলক। ওয়েবসাইটে https://cdsco.gov.in/opencms/opencms/en/Notifications/Gazette-Notifications) কিউআর কোড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।

৪) ড্রাগ অ্যালার্ট (www.cdsco.gov.in) শিরোনামে সিডিএসসিও-র ওয়েবসাইটে ওষুধপত্র সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে।

৫) ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ওষুধ, কসমেটিক্স এবং চিকিৎসা সংক্রান্ত উপকরণের নমুনা সংগ্রহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রকাশ করেছে সিডিএসসিও। এর মধ্যে রয়েছে – নমুনা সংগ্রহের পরিকল্পনা, বাছাই, স্থান নির্ধারণ, সংখ্যা ও নমুনার পরিমাণ, সময়ানুবর্তিতা এবং পরীক্ষাগারগুলির ভূমিকা প্রভৃতির উল্লেখ।

৬) অভিযুক্তদের দ্রুত শাস্তির লক্ষ্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ আদালত গঠন করা হয়েছে।

৭) গুণগতমান বজায় রাখতে কেন্দ্রীয় সরকার সিডিএসসিও এবং রাজ্য ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আধিকারিকদের জন্য বাসস্থান, প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে ২২,৮৫৪ জন কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে সিডিএসসিও। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষে ২০ হাজার ৫৫১ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।


Loading

নয়ডায় নকল থানা, ধৃতেরা পশ্চিমবাংলার বাসিন্দা : পুলিশ 

নকল এমব্যাসির পর উত্তরপ্রদেশে এবার নকল থানা !

আজ খবর (বাংলা), [দেশ], নয়ডা, উত্তরপ্রদেশ,১১/০৮/২০২৫ :  গতকাল নয়ডায় চলা  একটি বিরাট প্রতরণা চক্র ফাঁস হয়ে গিয়েছে।  এখানে চলছিল একটি নকল আন্তর্জাতিক থানা।  এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৭০এ প্রায় দিন দশেক আগে একটি নকল আন্তর্জাতিক থানা এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো খোলা হয়েছিল। এখানে রীতিমত থানার কাজকর্ম করা হচ্ছিল। নকল ওই থানা চালাচ্ছিল এমন ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে এরা  অবৈধভাবে পুলিশের লোগো, কলার ইত্যাদি ব্যবহার করছিল। 

পুলিশ জানিয়েছে, ধৃতেরা সরকারি আধিকারিকদের সাথেও যোগাযোগ করে ফেলেছিল এবং একটি  সমান্তরাল ব্যবস্থাও তৈরী  করে ফেলেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঐ  নকল থানায় তল্লাশি অভিযান চালায় এবং ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং সরকারি সামগ্রী অবৈধভাবে ব্যবহারের মামলা রুজু করে।  ধৃতেরা ভিজিটিং কার্ড, আইডেন্টিটি কার্ড, চেক বই ছাড়াও অন্যান্য নকল সরকারি সামগ্রী ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে ধৃতেরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মানুষ। এদের মধ্যে একজন এলএলবি, একজন এমবিএ এবং বাকি চারজন দ্বাদশ শ্রেণী পাস।  এর আগে উত্তরপ্রদেশেরই গাজিয়াবাদে এসটিএফ এর তল্লাশিতে  একটি নকল এমব্যাসি ধরা পড়েছিল। সেখানেও এক ব্যক্তি নিজেকে রাষ্ট্রদূত পরিচয় দিয়ে ভাড়া বাড়ি নিয়েই কাজ চালাচ্ছিল। সে এমনকি ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট ওলা গাড়িতেও চড়ছিল।আর  এরপর উত্তরপ্রদেশে ধরা পড়লো ইন্টারপোলের নকল থানাও। 


Loading

প্রথম পণ্যবাহী ট্রেন পৌঁছালো কাশ্মীরে

কাশ্মীর উপত্যাকার সাথে নিবিড় যোগাযোগের প্রথম ধাপে সাফল্য পেল ভারতীয় রেল 

ছবি : নেটসূত্রে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/০৮/২০২৫ কাশ্মীর উপত্যকায় প্রথম পণ্যবাহী ট্রেনের আগমনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেছেন, “এটি এই অঞ্চলকে জাতীয় পণ্যবাহী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।”

কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই উন্নয়ন জম্মু ও কাশ্মীরের অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।”

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছেন;

“জম্মু ও কাশ্মীরে বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন! এটি অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।”


Loading

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৫ যুদ্ধবিমান ও ১ অন্য বিমান ধ্বংস করেছিলাম : এয়ার চিফ মার্শাল

পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল ভারত  

আজ খবর (বাংলা), [দেশ]  ব্যাঙ্গালুরু, কর্ণাটক, ০৯/০৮/২০২৫ : অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে ভারত  অন্ততপক্ষে পাঁচটি যুদ্ধ বিমান ও একটি বড় বিমানকে গুলি করে নামিয়েছিল বলে দাবী করলেন চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল এ পি সিং.। 

হ্যাল ম্যানেজমেন্ট একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এয়ার চিফ মার্শাল শ্রী সিং বলেন, “অপারেশন সিঁদুরের সময় আমরা পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিলাম। সেই সঙ্গে একটি বড় বিমানকেও ধ্বংস করা হয়েছিল।”

শ্রী সিং বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা পাকিস্তানের পাঁচ যুদ্ধবিমানকে ধ্বংস করেছিলাম। সেই সাথে আরও একটি বড় বিমানকে ধ্বংস করা হয়েছিল। খুব সম্ভবত সেটি ELINT অথবা AEW&C শ্রেণীর বিমান ছিল। আমাদের থেকে সেটি ৩০০ কিলোমিটার দূরে ছিল। আর এটাই ছিল আমাদের ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা সবথেকে বড় বিমান .ধ্বংসের ঘটনা।”

শ্রী সিং আরও বলেন, “এ ছাড়াও আমরা ঐ  সময়ে মুরিদ ও চাকলালার মত পাকিস্তানের দুটি কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছিলাম। বড় ছোট মিলিয়ে আমরা ওদের  ছয়টি রাডার ধ্বংস করেছিলাম। আমরা পাকিস্তানের লাহোর ও ওকারা সেলফ ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছিলাম। আমরা একইসাথে পাকিস্তানের সুক্কুর , ভোলারি  ও জাকোবাবাদ  হ্যাঙ্গারে আক্রমণ চালিয়েছিলাম, যে হ্যাঙ্গারগুলিতে AEW&C এবং F ১৬ এর মত যুদ্ধবিমান রাখা ছিল।”

এই সময় পাকিস্তান সীমান্তের ওপার থেকেই গোলা  দাগতে শুরু করেছিল, বারবার ড্রোনের মাধ্যমে আক্রমণ শানাতে চাইছিল। তার জবাব দিতে ভারত মিসাইল দেগে নুর খান সহ পাকিস্তানের ১১টি এয়ার বেস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।  পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গী টার্নিং  সেন্টার ও ডেরাগুলিকেও গুঁড়িয়ে দেওয়া হয়। 

এই লড়াইয়ে ভারতের মোট ১৬ জন প্রাণ হারিয়েছিলেন এবং ৫৯ জন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে  ভারতের বিদেশ দপ্তর সূত্রে। 


Loading

ভারতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে মেডিকেল ট্যুরিজম

দেশে বাড়ছে মেডিকেল ট্যুরিজম এর চাহিদা

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৮/০৮/২০২৫ : ভারতে ২০২৫-এ (এপ্রিল পর্যন্ত) চিকিৎসার জন্য বিদেশ থেকে এসেছেন ১ লক্ষ ৩১ হাজার ৮৫৬ জন। এই সময়ে আসা মোট পর্যটকদের প্রায় ৪.১ শতাংশ। গত ৫ বছরে সবচেয়ে বেশি সংখ্যায় চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশ থেকে। এর পরে আছে ইরাক, সোমালিয়া, ওমান, উজবেকিস্তান।

মেডিক্যাল ট্যুরিজম সহ পর্যটন স্থল এবং পণ্যের উন্নয়ন ও প্রসারে কাজ করে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক একাধিক কর্মসূচি এবং উদ্যোগের সাহায্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয়ে সাহায্য করে থাকে। এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মেডিক্যাল ট্যুরিজমের জন্য পরিষেবা প্রদানকারী, হাসপাতাল, হোটেল, এয়ারলাইন্স, নিয়ামক সংস্থা এবং সরকার সহ পরিমণ্ডল গড়ার কাজে উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে।

এর পাশাপাশি ‘হিল ইন ইন্ডিয়া’-র প্রসারে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সক্ষমতা বর্ধনে পদক্ষেপ নিয়ে থাকে। ভারত সরকার চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশী নাগরিকদের সুবিধার্থে ১৭১টি দেশের নাগরিককে ই-মেডিক্যাল ভিসা ও ই-মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসা দেয়।


Loading

এয়ার লিফট করে উড়িয়ে আনা হল আহত ১৮ জওয়ানকে

এই এয়ারলিফট ছিল বেশ চ্যালেঞ্জিং

আজ খবর (বাংলা) [দেশ] উধমপুর, জমিউনো কাশ্মীর, ০৮/০৮/২০২৫ : জম্মু ও কাশ্মীরের বসন্তগড়ের বাস দুর্ঘটনায় গুরুতর আহত সিআরপিএফ জওয়ানদের এয়ার লিফট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হল।


জম্মু ও কাশ্মীরের বসন্তগড়ে প্রবল বর্ষণে অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিআরপিএফ এর একটি বাস। ওই বাসে ছিলেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান । ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন জওয়ান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আজ তাঁদের এয়ার লিফট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হল। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।


ভয়ঙ্কর খারাপ আবহাওয়ার মধ্যেই আহত জওয়ানদের এয়ার লিফট করাটা ছিল বেশ চ্যালেঞ্জের। কেননা দৃশ্যমানতা ছিল খুব কম। বৃষ্টি চললেও মাত্র ৩৫ মিনিটের মধ্যে একাধিকবার যাতায়াত করে সিআরপিএফ জওয়ানদের উদ্ধার করে নিয়ে গিয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। উদ্ধারকাজটিও ছিল বেশ চ্যালেঞ্জের।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor