Aaj Khabor

দুঃসাহসিক অভিযান চালিয়ে  ২২ সিআরপিএফ জওয়ান ও ৩ সিভিলিয়ানকে উদ্ধার করলো সেনাবাহিনী 

বিন্দুমাত্র দেরি করলে আটকে পড়া এবং উদ্ধার করতে যাওয়া সকলেই ভেসে যেতে পারতেন।

আজ খবর (বাংলা), [দেশ],  পাঠানকোট, পঞ্জাব, ২৭/০৮/২০২৫ :  অত্যন্ত সাহসীকতার সাথে পাঞ্জাবের পাঠানকোট জেলায় একটি ড্যাম থেকে ২২  জন সিআরপিএফ জওয়ান এবং ৩জন সাধারণ মানুষকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আর্মি সূত্রে জানা  গিয়েছে আজ ভোর ৬টা  নাগাদ হেলিকপ্টার নিয়ে ড্যামে গিয়ে পৌঁছান আর্মি সেনা জওয়ানরা। তারপর দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসেন সিআরপিএফ জওয়ান এবং সিভিলিয়ানদের।

আর্মি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল, নদীর জল ছিল তীব্ৰ  খরস্রোতা। বয়ে যাচ্ছিল বিপদ সীমার ওপর দিয়ে। বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করেই উদ্ধার করা হয়েছে আটকে পড়া সিআরপিএফ জওয়ান ও সিভিলিয়ানদের।  এর জন্যে রীতিমত জীবন বিপন্ন করতে হয়েছে সেনা জওয়ানদেরও। একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ চালানো হয়েছে এবং একে  একে  প্রত্যেককেই ওই বিল্ডিং থেকে বাইরে নিরাপদ জায়গায় নিয়ে আসেন সেনা জওয়ানরা। উদ্ধারকাজ শেষ হতে না হতেই যে বিল্ডিংয়ে  আটকে পড়া মানুষরা আশ্রয় নিয়েছিল, সেই বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়।

সেনা জওয়ানরা যদি উদ্ধার করতে আর একটুও দেরি করতেন, তাহলে আটকে থাকা প্রত্যেকেরই সলিল সমাধি হত। এই ধরনের অভিযান ফের একবার প্রমান করে দিল কতটা পেশাদার মনোভাব নিয়ে পারদর্শিতার সাথে ভারতীয় সেনাবাহিনী কাজ করে. এটাই বুঝিয়ে দেয় যে দেশের প্রতি তাদের অঙ্গীকার কতটা মজবুত।  উচ্চ হিমালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জেরে পাঞ্জাবের পাঠানকোট, হরিদাসপুর, কাপুরথালা, গুরুদাসপুর, ফাজিলকে, তরণ  তাড়ন , ফিরোজপুরের মত জেলাগুলি ডুবে রয়েছে।  


Loading

দেশের সমুদ্র সীমানা সুরক্ষিত রয়েছে : রাজনাথ সিং 

ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াতে পারি, কিন্তু তা আমরা করি না ভারত অন্যের জমি দখল করে না

আজ খবর (বাংলা), [দেশ] বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ, ২৬/০৮/২০২৫  ভারতের সমুদ্র সীমানা যথেষ্ট সুরক্ষিত, আর যে কোনো রকম  পরিস্থিতিতে ভারতীয় নৌসেনা দেশকে সুরক্ষিত রাখতে এবং  সবকিছুর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।.

বিশাখাপত্তনমে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি জাহাজদুটির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেশের সমুদ্র সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে এই বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “সেইসব মানুষের প্রতি আমার হৃদয় সবসময় বিগলিত, যাঁরা দেশের জন্যে কাজ করেন।  যাঁরা দেশের জন্যে উৎসর্গীকৃত প্রাণ। আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নেভির প্রত্যেক জওয়ান এবং আধিকারিকদের, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ইঞ্জিনিয়ারদের এবং দেশবাসীকে। আমি খুব খুশির সাথে জানাতে চাই যে ভারত এগিয়ে চলেছে উন্নতির দিকে, যে স্বপ্ন আমরা এতদিন দেখে এসেছিলাম, যে শপথ আমরা গ্রহণ করেছিল, সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। “

রাজনাথ সিং বলেন, “আমরা এই মুহূর্তে অত্যাধুনিক সরঞ্জামে এতটাই সজ্জিত রয়েছি যে আমরা শুধু আমাদের সমুদ্র সীমানায় নয়, গোটা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দাপিয়ে বেড়াতে পারি, কিন্তু আমরা সেটা করি না। ভারত আজ পর্যন্ত অন্য কোনো দেশের জমি দখল করার কোনো উদ্যোগ নেয় নি। আমরা আগ্রাসনের পথে চলি না। ভারত শান্তিপ্রিয় দেশ।”



Loading

বাড়ি ফিরলেন শুভাংশু, জড়িয়ে ধরলেন মা 

ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি পরিবার 

আজ খবর (বাংলা), [দেশ] লখনৌ , উত্তরপ্রদেশ, ২৫/০৮/২০২৫ : অবশেষে নিজের বাড়িতে ফিরলেন মহাকাশ গবেষক তথা গ্রূপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। 

ঘরে ফিরতেই নিজের শহর লখনৌ শুভাংশুকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিল। বিমানবন্দরে তাঁকে দেখার জন্যে প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন। রাস্তার দুই পাশ থেকে ভেসে আসছিল শুভাংশুর নামে হর্ষধ্বনি। তাঁদের মধ্যে ছোট ছোট  ছেলেমেয়েরাই ছিল বেশি। তাদের চোখে স্বপ্নের নায়ক এখন শুভাংশু শুক্লা। সেই নায়ককে সামনে থেকে দেখতে এযে আপ্লুত কচিকাঁচারা।

শুভাংশুকে বিমান বন্দরেই জড়িয়ে ধরতে উপস্থিত হয়েছিলেন তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই। হলোও  তাই,  শুভাংশুকে দেখতে পেয়েই তাঁকে জড়িয়ে ধরলেন তাঁর মা। তাঁরা বাড়িতে ফিরিয়ে আনলেন  তাঁর আদরের সন্তানকে। শুভাংশুর প্রিয় মেনু তৈরি করা হয়েছে বাড়িতে। হবে নাই বা কেন, শুভাংশু বাড়িতে ফিরল পাক্কা দেড় বছর পর। ট্রেনিং থেকে শুরু করে মহাকাশ যাত্রা, দেড়  বছর ধরে বাবা – মা শুভাংশুর গলা শুনতে পাচ্ছিলেন টেলিফোনের ওপার থেকে। এতদিন পর সচক্ষে দেখতে পাওয়া গেল। তাকে দেখার জন্যে উদগ্রীব ছিল শুভাংশুর পরিবারও।

শুভাংশুর পরিবার জানিয়েছে, “এই দেড় বছর তাঁরা উৎকণ্ঠার সাথে দিন কাটিয়েছেন। তাঁরা প্রত্যেকেই গর্বিত তাঁদের পরিবারের এই সদস্যটির জন্যে। এখন তাঁরা প্রত্যেকেই খুব খুশি শুভাংশু বাড়িতে ফিরে আসায়। তাঁর সাথে সামনাসামনি কথা বলতে পেরে। এই দিনটার জন্যে তাঁরা অনেক দিন ধরে প্রতীক্ষা করছিলেন।” 


Loading

মধ্যরাত্রে হাইওয়েতে থাকা একের পর এক ট্রাক জ্বালিয়ে দিল করা ? ভাবাচ্ছে পুলিশকে 

নিজেদের অস্তিত্ব জানান দিতে ফের মাওবাদীরাই কি তৎপর হয়ে উঠল ? 

আজ খবর (বাংলা), [দেশ], হাজারীবাগ, ঝাড়খন্ড, ২৫/০৮/২০২৫ :  হাজারীবাগের জঙ্গলের কাছে দুষ্কৃতীরা একের পর এক ট্রাক জ্বালিয়ে দিল। ঘটনাটি ঘটেছে গত রাত্রে পৌনে একটা নাগাদ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যরাত্রে পৌনে একটা নাগাদ দুষ্কৃতীরা হাইওয়ের ওপরে থাকা ট্রাকগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। মোট ছয়টি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলের কাছেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা অপরাধ সংঘটিত করে গা ঢাকা দিয়েছে। 

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বাহিনী। দমকলে খবর দেওয়া হয়। এরপর আগুন নেভানো হয়, তবে ট্রাকগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঐ  এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এক সময় এই অঞ্চলে মাওবাদীদের দাপট অনেকটাই বেড়ে গিয়েছিল। যদিও পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। এখন ফের সেই মাওবাদীরাই মাথা চারা  দিয়ে উঠল নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কেউ তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী বছরের মধ্যেই দেশকে মাওবাদী মুক্ত করা অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার। হাজারীবাগ জেলার বিভিন্ন সড়কে নাকাবন্দী করে তল্লাশি চালানো হচ্ছে গাড়িগুলিতে।


Loading

প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি জেলে বসে দেশ চালাতে পারেন ? প্রশ্ন অমিত শাহের 

শাসক দলের আনা বিলকে সমর্থন করে জোর সওয়াল অমিত শাহের

আজ খবর(বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২৫/০৮/২০২৫ :  প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি জেলে বসে দেশ চালাতে পারেন ? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।  সংসদে তাঁর পেশ করা বিল নিয়ে বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ।

বাদল অধিবেশনের অন্তিম লগ্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে তিনটি বিল পেশ করেছিলেন, যার মধ্যে একটি বিলকে নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঐ  বিলে বলা হয়েছিল যে ভারতবর্ষের যে কোনো মন্ত্রী গুরুতর কোনো অভিযোগে ৩০ দিনের বেশি হাজতবাস করলে তাঁকে মন্ত্রীত্ব থেকে আইনত অপসারণ করা যাবে। অমিত শাহের পেশ করা এই বিল নিয়ে বিরোধীরা হট্টগোল শুরু করে দিয়েছিল সংসদের মধ্যেই। এই বিলকে বিরোধী জোট ‘কালো বিল’ হিসেবে তুলে ধরতে চেয়েছিল। সেই কালো বিল এর জবাবেই আজ অমিত শাহ প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কি জেলে বসেই দেশ চালাবেন ?

অমিত শাহ আশা করছেন যে বিরোধী জোটের বহু নেতা নেত্রীরাই  তাঁর আনা এই বিলকে নৈতিকভাবে সমর্থন করবেন। অমিত শাহ এদিন তাঁর আনা বিল নিয়ে স্পষ্ট করে বলেন যে, “যে কোনো মন্ত্রী, তা সে মুখ্যমন্ত্রী  বা প্রধানমন্ত্রীই হন না কেন, যদি তিনি কোনো গুরুতর মামলায় জেলে যান এবং ৩১ দিন পর্যন্ত জামিন না পান, তাহলে তিনি নিজেই মন্ত্রীত্ব ছেড়ে সরে দাঁড়াবেন, নতুবা তাঁকে আইনের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে। এটাই বলা হয়েছে ১৩০ নম্বর সোনাগশোধনী বিলে।”

এই বিলের চরম বিরোধিতা করেছে বিরোধী ঐক্য।  তাঁরা এই বিল নিয়ে সর্বোতভাবে বিরোধিতা করে যাবেন এবং দেশজুড়ে জনমত গড়ে তুলবেন।  বিরোধীদের বক্তব্য “এই বিল আসলে কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে বিরোধী মন্ত্রীদের হেনস্থা করার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। তাই এই বিলকে কোনোভাবেই সমর্থন করা যাবে না।” 


Loading

মহাকাশ গবেষণা নিয়ে দেশবাসীকে স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

মহাকাশে ভারত ‘অনেক কিছু’ করতে চলেছে 

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০৮/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে “১৪০ কোটি ভারতবাসীর দক্ষতা এবং প্রতিভা দিয়ে ভারত মহাকাশ জগতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।”প্রধানমন্ত্রী আরও বলেন যে “আমাদের সরকার মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের সূচনা করেছে, যা তরুণদের, বেসরকারি ক্ষেত্রকে এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণ করতে এবং ভারতের মহাকাশ যাত্রায় অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেছে।
জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে আগামী বছরগুলিতে দেশ মহাকাশ ক্ষেত্রে আরও উচ্চতা অর্জন করবে।” প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ যাত্রার ক্ষমতায়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

\ভারতের মহাকাশ যাত্রা এবং ভারতের মহাকাশ স্টার্টআপগুলির সাফল্য সম্পর্কে MyGovIndia-এর এক্স থ্রেড পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;  “১৪০ কোটি ভারতবাসীর দক্ষতায় আমাদের দেশ মহাকাশ জগতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এবং, আমরা আরও অনেক কিছু করতে যাচ্ছি!”

“আমাদের সরকার মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের সূচনা করেছে, যা তরুণদের, বেসরকারি ক্ষেত্র এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণ করতে এবং ভারতের মহাকাশ যাত্রায় অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেছে।”


Loading

SIR নিয়ে ফের রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে SIR হছেই বুঝিয়ে দিল নির্বাচন কমিশন

আজ খবর (বাংলা), [] নতুন দিল্লী, ভারত, ২৩/০৮/২০২৫ : চলতি আগাষ্ট মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে SIR এর প্রক্রিয়া চালু করতে চায় নির্বাচন কমিশন। এর জন্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে তারা।

৫ই আগষ্টের পর SIR নিয়ে ফের একবার রাজ্যকে চিঠি দিল নির্বাচন কমিশন। এই চিঠির জবাবা তলব করা হয়েছে আগামী ৩১ তারিখে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে রাজ্যের AEO বা BLO পদে যে শূন্যপদ আছে তাও পূরণ করার ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এই ধরনের বার্তা বুঝিয়ে দিলো যে রাজ্যে SIR হছেই, এবং দ্রুত তা কার্যকর করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন।


Loading

তৃণমূলকে সরিয়ে দেওয়ার সময় এসেছে : মোদী

মেট্রো প্রকল্প উদ্বোধন করে রাজনৈতিক আক্রমন মোদীর

মেট্রো রফলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আজ খবর (bangla), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৮/২০২৫ : কলকাতার দমদমে আজ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমজল কংগ্রেস ও কংগ্রেসকে বিঁধলেন একের পর এক অভিযোগের বাণে।

নরেন্দ্র মোদী আজ অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী দিনের পর দিন জেল খাটছেন। তাঁর বাড়ি থেকে কোমর শোনান নগদ টাকা উদ্ধার হয়েছে। আর এক মন্ত্রী রেশন চুরি করতোন। কোটি কোটিপতি সেই মন্ত্রীও জেল খাটছেন। এই ব্যক্তিদেরকে কি আর মন্ত্রীত্ব বজায় রাখর কোনো অধিকার আছে? মনে হয় নেই। আমরাও সংসদে সেই মর্মে আইন আনতে চলেছি।

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন দেশের প্রথম শিল্প মন্ত্রী। তিনিই দেশের প্রথম শিল্পনীতি তৈরি করেছিলেন। এই অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকেই। তিনি ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন। অথচ কংগ্রেস কোনোদিন টানকে স্বীকৃতি দেয় নি সন্মান দেখায় নি।

মোদী বলেন, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস অপরাধ আর দুর্নীতির হলমার্ক লাগিয়ে নিয়েছে। এই দলটিকে সরিয়ে ফেলার সময় এসে গিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে বিকশিত বাংলা প্রকল্প গড়ে তুলবে। রেলের বাজের এই রাজ্যে তিনগুন বৃদ্ধি করা হয়েছে।”


Loading

কুকুরকে ভালোবেসে মুখ্যমন্ত্রীকে চড়  যুবকের 

আদালতের নির্দেশে যেভাবে দিল্লীর রাজপথ থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তা দেখে ক্রুদ্ধ অনেক পশুপ্রেমীই 

রাজেশ খিমজি

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২০/০৮/২০২৫ : জন শুনানি চলার সময় দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে ঢুকে তাঁকে চড়  মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঐ  ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ।

এদিন সকালে দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লীতে নিজের বাড়িতে বসে জন শুনানি করছিলেন। বেশ ভিড় ছিল সেই জন শুনানিতে। এই সময় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁর ঘরে প্রবেশ করে। তারপর সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চড়  মেরেছে বলে অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গেই ঐ  ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঐ  ব্যক্তির নাম রাজেশ খিমজি বলে জানা গিয়েছে। সে গুজরাটের বাসিন্দা। কি কারনে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল, কেন সে মুখ্যমন্ত্রীর ওপর চড়াও হয়েছিল, এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে ঐ  ব্যক্তির মা ভানুবেন  দাবী করেছেন, “আমার ছেলে নির্দোষ। সে শিব ভক্ত। প্রতিমাসে একবার করে উজ্জয়িনী যায়।এইবার তেমনটাই উজ্জয়িনী যাবে বলে প্রায় এক মাস আগে  বাড়ি থেকে বেরিয়েছিল। আজ ওর বাবা ওকে ফোন করলে ও জানায় ও দিল্লীতে ফিরেছে, বাড়িতে ফিরবে। এরপর ও ফোন কেটে দেয়। আসলে আমার ছেলে কুকুরদের খুব ভালোবাসে। দিল্লীর রাস্তা থেকে যেভাবে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভিডিও ও  সহ্য করতে পারে নি। ওই ভিডিও দেখার পর থেকে ও কোনো খাবার মুখে তুলতে পারে নি। সেটারই প্রতিবাদ জানাতে গিয়ে আমার ছেলে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি দিল্লীর মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ঘটনার জন্যে। আমরা খুবই গরিব, আমার ছেলে রিক্সা চালায়। কুকুরকে ভালোবেসে এমন একটা কাজ ও করে ফেলেছে।”


Loading

৩০ দিন  জেলে থাকলে মন্ত্রীত্ব যেতে পারে , অমিত শাহের বিল নিয়ে তুমুল উত্তেজনা 

৩০ দিন জেলে থাকলে মন্ত্রীত্ব যেতে পারে, এই বিলের ভালো-খারাপ দুই দিকই  আছে বলে মনে করছে সাধারণ মানুষ 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২০/০৮/২০২৫ :  স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে তিনটি বিল উপস্থাপন করেছেন, যে তিন বিলকে নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে সংসদে। বিরোধী জোট প্রবল বিরোধিতা করে অমিত শাহকে এই বিল তুলে নিতে বলছে।

অমিত শাহ বুধবার মোট তিনটি বিল পেশ করেন, একটি হল সংবিধানের ১৩০ নম্বর সংশোধনী বিল, দ্বিতীয়টি হল জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল এবং তৃতীয়টি হল কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সংশোধনী বিল।  এই তিনটি বিল নিয়েই আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীরা প্রবল বিরোধিতা দেখাতে শুরু করেন। বিলের ফটোকপি ছিঁড়ে ফেলা হয়, অমিত শাহের দিকে কাগজ ছুঁড়তেও দেখা যায়। তুমুল হট্টগোলের মাঝেই বিল পেশ করা হয়েছে।  

অমিত শাহের পেশ করা তিনটি বিলের প্রথমটিকে নিয়ে বিরোধী জোটের প্রবল আপত্তি দেখা গিয়েছে। কি বলা হয়েছে এই বিলে ? এই বিলে বলা হয়েছে, ‘কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, যে সরকারেরই হোক না কেন, যদি কোনো মন্ত্রী গুরুতর কোনো মামলায় ৩০ দিনের বেশি হাজতবাস করেন, তাহলে তাঁর মন্ত্রীত্ব কেড়ে নেওয়া যেতে পারে। মন্ত্রীত্ব খোয়াতে পারেন মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীও।’

অমিত শাহের পেশ করা এই বিল নিয়েই বিতর্ক চরমে উঠেছে। বিরোধীদের বক্তব্য, “কেন্দ্র সরকার যেভাবে বিরোধীদেরকে দমিয়ে রেখে রাজ্যগুলোকে দখল করে নিতে চাইছে, তাতে যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে ইডি  বা সিবিআইকে কাজে লাগিয়ে বিনা অপরাধে তাঁকে জেল খাটিয়ে নিতে পারে। সেক্ষেত্রে  তাঁর মন্ত্রীত্ব খুব সহজেই চলে যেতে পারে এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে।” 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে ‘কালো বিল কালো দিন’  বলে দাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন “এই প্রক্রিয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে ভেঙে ফেলা হবে।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই, সেই রাজ্যগুলিকে দখলের উদ্দেশ্যেই এই বিল পেশ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কিছুদিন জেলে থাকার পর অপরাধী বলে চিহ্নিত ব্যক্তি ছাড়া পেয়ে যাচ্ছেন নির্দোষ হিসেবে। সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলি তাঁদের বিরুদ্ধে কিছুই প্রমান দিতে পারে নি। এক্ষেত্রে একজন জনপ্রতিনিধি, যাঁকে মানুষ ভোট দিয়ে মানুষ জিতিয়ে এনেছে, সেই ব্যক্তি অপরাধ না করেও মন্ত্রীত্ব খোয়াবেন, এটা  মেনে নেওয়া যায় না।”

অমিত শাহের পেশ করা বাকি দুই বিল নিয়েও সরব হয়েছে বিরোধীরা। জম্মু ও কাশ্মীরকে রাজ্য শিরোপা ফিরিয়ে দিতেও জোর সওয়াল করেছে বিরোধীরা। 

অমিত শাহের পেশ করা এই বিল নিয়ে আপনি আপনার সুচিন্তিত মতামত জানান, কমেন্ট করুন —


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor