Aaj Khabor

সিকিমে মধ্যরাত্রে ধ্বসে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৩ 

অতিবৃষ্টির কারণেই এবার সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে 

আজ খবর (বাংলা), [দেশ], রিম্বি, সিকিম, ১২/০৯/২০২৫ :  সিকিমেমধ্যরাত্রে পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে হঠাৎ ধ্বস নেমে মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ তিন জন।. ঘটনাটি ঘটেছে সিকিমের গিয়ালসিং জেলার আপার রিম্বিতে। 

মধ্যরাত্রে আপার রিম্বি অঞ্চলে হঠাৎ করেই ধ্বস নামতে শুরু করে।. নিমেষে সেই ধ্বসের কবলে পড়েন গ্রামে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।. এই ঘটনার সাথে সাথেই  স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা স্থানীয় ক্যাম্পের এসএসবি কর্মী এবং পুলিশের সহায়তায় হিউম নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।. 

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখান থেকেই গুরুতর আহত আরও দুই মহিলাকে উদ্ধার করা হয়।. দুজনকেই দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।. তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মারা যান।. আর এক জনের অবস্থাও  বেশ সঙ্কটজনক বলে জানানো হয়েছে সিকিমের হাসপাতালের তরফ থেকে। 

ধ্বসের কবলে পড়ে  ওই এলাকার তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ঐ  তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  পে লোডার নিয়ে এসে পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। অতিবৃষ্টির কারনে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। 


Loading

ভারতে ঢুকতে গিয়ে আটক ৩৫ নেপালি আসামী 

এসএসবি আগাম সতর্ক ছিল ভারত-নেপাল সীমান্তে 

আজ খবর (বাংলা), [দেশ],  নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৫ :  নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীরা  ভারতে  ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এসএসবির কড়া  নজরদারিতে তারা আটকে যায়। এভাবেই ধরা পরে গিয়েছে অন্তত ৩৫ জন।

অশান্ত নেপালে অগ্নিগর্ভ মাঝেই  জেল ভেঙে পালতে শুরু করেছিল দাগি আসামীরা। নেপালের ৭৭টি জেলায় অশান্তি ছড়িয়ে পড়তেই নেপালের বিভিন্ন জায়গায়  থাকা জেলগুলি থেকে সহস্রাধিক আসামী পালিয়ে যায় জেল ভেঙে। জেল থেকে পালিয়ে এরা ছড়িয়ে পরে নেপালের বিভিন্ন জায়গায়। কেউ কেউ নেপাল সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে।  কিন্তু ভারতে  এসএসবি সতর্ক ছিল আগে থেকেই। এই  কারণেই পালিয়ে যাওয়া আসামীরা এক এক করে ধরা পড়তে থাকে। 

এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপালের জেল ভেঙে  থেকে পালিয়ে এসে ভারত সীমান্ত দিয়ে গা ঢাকা দিতে গিয়ে ধরা পড়েছে অন্তত ৩৫ জন। এর মধ্যে ২২ জন ধরা পড়েছে উত্তর প্রদেশ সীমান্তে, ১০ জন ধরা পড়েছে বিহার সীমান্তে এবং ৩ জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সীমান্তে।  ভারত সীমান্ত দিয়ে ঢুকে পরা আসামীদের সংখ্যাটা ক্রমেই বেড়ে  চলেছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সীমান্ত এলাকায় বিভিন্ন চেকপোস্টে আটকে রাখা হয়েছে। নেপালের সাথে বৈঠকের পর এদেরকে ফের নেপালের হাতেই তুলে দেওয়া হবে ঠিক করা হয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে মোট ১,৭৫১ কিলোমিটার সীমান্ত বিস্তৃত রয়েছে। ভারতের উত্তরাখঙ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে রয়েছে নেপাল সীমান্ত। সাধারণ সময়ে দুই দেশের নাগরিকই উভয় দেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। তবে এখন সীমান্ত  .পণ্য বোঝাই ট্রাকগুলিও সীমান্তে আটকে আছে ।


Loading

আজ রাতে চন্দ্রগ্রহন দেখা যাবে ভারত থেকে

রাত্রি ১২টা  নাগাদ চূড়ান্ত পর্যায়ের চন্দ্রগ্রহণ 

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৯/২০২৫ :  আজ  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন দেখতে পাওয়া যাবে ভারতের বিভিন্ন জায়গা  থেকে। এমনকি পাকিস্তান এবং চীন থেকেও দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহন। কলকাতা থেকেও দেখা যেতে পারে। তবে  নির্ভর করছে মেঘমুক্ত আকাশের ওপর.।

আজ রাজধানী দিল্লীর আকাশে রাত্রি ৮:৫৭ মিনিট থেকে চন্দ্রগ্রহন শুরু হয়ে যাবে।  রাত্রি ৯:৫৭ মিনিটে সেটা আংশিক চন্দ্রগ্রহনে পরিণত হবে। তারপর ধীরে ধীরে তা  পরিণত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনে।  এই চন্দ্রগ্রহনের চূড়ান্ত পর্যায়টুকু দেখতে পাওয়া যাবে রাত্রি ১১:৪৮ মিনিটে। আর এই চন্দ্রগ্রহন চলতে থাকবে ৪৮ মিনিট ধরে। তারপর সবকিছুই ফের পরিষ্কার হয়ে যাবে। 

আজ আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে খালি চোখে চন্দ্রগ্রহন বা সূর্যগ্রহণ কোনোটাই দেখা উচিত নয়। এর জন্যে ঘন কালো চশমা ব্যবহার করলে ভালো হয়।  আজ সূর্য ও চন্দ্রের মাঝে চলে আসছে পৃথিবী। চন্দ্রের গায়ে পৃথিবীর ছাওয়া পড়লে চন্দ্র অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যাকে চন্দ্রগ্রহন  বলে। সাধারণত আকাশে পূরণ চন্দ্র বিরাজমান থাকাকালীনই চন্দ্রগ্রহন হয়। 


Loading

রাজস্থানে বাড়ি ভেঙে মৃত ২ আহত ৫ পরিযায়ী বাঙালি শ্রমিক 

শোকের ছাওয়া  নেমেছে কাশিপুর গ্রামে 

আজ খবর (বাংলা) [দেশ], পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, ০৬/০৮/২০২৫ : রাজস্থানের জয়পুরে অতিবৃষ্টির কারনে ভেঙেপড়ায়া বাড়িতে চাপা পরে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা।

রাজস্থানের জয়পুরের সুভাষচকে ভয়াবহ দুর্ঘটনা। টানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। বাড়িটিতে মূলত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বহু গয়না কারিগর বসবাস করতেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত বাগদি (৩৫) ও তাঁর পাঁচ বছরের কন্যা পিউ বাগদি। ঘটনায় আহত হয়েছেন প্রভাত বাগদির স্ত্রী সুমিত্রা বাগদি সহ এই এলাকারই বাসুদেব বাগদি, সুপর্ণা বাগদি, সোনু বাগদী, ঋষি বাগদি।

দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। এখনও পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। 

তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের কাশিপুর গ্রামে। মৃতের পরিজনেরা জানাচ্ছেন এলাকায় কাজ নেই, তাই বাধ্য হয়েই যেতে হয়েছে ভিন রাজ্যের  কাজে।


Loading

পানিট্যাংকীতে ইন্দোনেশিয়ার ধৃত মহিলা জাল নথী ব্যবহার করে এক দশক বাস করছিলেন মুম্বইয়ে 

গোটা দেশে এই রকম কতজন বিদেশী অবৈধভাবে বসবাস করছেন তা দেখা দরকার 

আজ খবর (বাংলা), [দেশ], নকশালবাড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ : গতকালই ভারতীয় নথি জাল করে ভারতে ঢুকে গ্রেফতার হয়েছিলেন এক ইন্দোনেশীয় মহিলা,  আজ তিনি তাঁর মুম্বই  যোগসূত্রের কথা স্বীকার করে নিয়েছেন।

গতকাল পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করেছিল  এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক জাল নথি ধরা পড়ে যায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা।

অভিযুক্ত মহিলা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে—

তিনি মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন।  শুধু তাই নয়, প্রায় এক দশক ধরে তিনি মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসা পরীক্ষার পর খরিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।


Loading

সুপারফাস্ট শুল্ক বোলিংয়ের বিরুদ্ধে অসাধারন জিএসটি ডিফেন্স ব্যাটিং ভারতের 

মধ্যবিত্ত মানুষের সুবিধা হবে এই নতুন জিএসটি স্ল্যাবে। স্বাস্থ্যবীমা বাড়বে অনেকটাই। 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৪/০৯/২০২৫ : দেশের কর পরিকাঠামোয় নতুন মোড়।  জিএসটি নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। নতুন ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায়।

জিএসটি নিয়ে নতুন  ঘোষণায় ছাড় দেওয়া হয়েছে মধ্যবিত্ত মানুষের ব্যবহার্য সামগ্রীতে। সেখানে দেখা  যাচ্ছে, বিলাস দ্রব্যের ওপর চাপানো হয়েছে জিএসটি।  নতুন ইজিএসটি স্ল্যাবে ৫% ও ১৮% এর আধিক্যই বেশি থাকছে। নতুন জিএসটি বিন্যাস অনুযায়ী মোট ১৭৫টি পণ্যের দাম কমতে চলেছে।  জীবনবীমা ও স্বাস্থ্য বীমা জিএসটিমুক্ত করা হয়েছে। তারই তামাকজাত পদার্থে জিএসটি বাড়ানো হয়েছে। বিলাসবহুল দ্রব্যেও জিএসটি বাড়ানো হয়েছে।  আগামী ২২শে  সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি স্ল্যাব।

দেখে নেওয়া যাক কোনো পণ্যে জিএসটি কমে গিয়েছে।  জিএসটি কমেছে ঘি, মাখন, চিজ সহ দুগ্ধজাত পণ্যে, শ্যাম্পু, চুলের তেল, শেভিং ক্রিম , ৩৩টি জীবনদায়ী ওষুধ, গ্লোকোমিটার, থার্মোম্মিটার, মেডিকেল ডায়াপার, চশমা,অক্সিজেন, ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, মোটরবাইক ও তার যন্ত্রাংশ , পাস্তা, ভুজিয়া, সস, জৈব কীটনাশক, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, কলম, জামাকাপড়, এসি , ডিশওয়াসার, ৩২ ইঞ্চির চেয়ে বড় সাইজের টিভি, চর্মজাত দ্রব্য, সার ও কৃষিক্ষেত্রে ব্যবহার যোগ্য সামগ্রী। 

এবার তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম বেড়ে গিয়েছে। দাম বেড়েছে তামাকজাত দ্রব্য, সিগারেট, মদ (বিড়ির দাম বাড়ছে না), দামি বাইক, বিলাসবহুল গাড়ি, ঠান্ডা পানীয়, ফ্রুট জুস্ ইত্যাদি। এই নতুন জিএসটির মু লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্য পণ্যের চাহিদা বাড়ানো। ভোগ্যপণ্যগুলিকে আমজনতার ক্রয়ক্ষমতার আওতায় নিয়ে আসা. মার্কিন প্রশাসন ভারতের ওপর যে ৫০% কর চাপিয়েছে, তাতে করে প্রায় ৪৯ বিলিয়ন বাজার ধাক্কাখেয়েছে ভারতের। এই নতুন জিএসটি কর কাঠামো সেই ধাক্কার অনেকটাই সামাল দিতে পারবে। দেশীয় বাজার কিছুটা হলেও চাঙ্গা হতে পারবে। জিএসটি কমায় এবার স্বস্তি পাবেন মধ্যবিত্ত মানুষ। পণ্য উৎপাদন এবং তা বাজারজাত হতে খুব বেশি সময় লাগবে না।  



Loading

রামবানে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ ১

বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম, হুড়মুড়িয়ে নামছে ধ্বস 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ৩০/০৮৯/২০২৫ : জম্মু ও কাশ্মীরের রামবানে আচমকা মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জোড়া আঘাতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঐ  এলাকায় প্রাকৃতিক দুর্যোগে মারা গিয়েছেন ৪ জন এবং একজন নিখোঁজ বলে জানানো হয়েছে। 

বেশ কিছুদিন ধরেই কাশ্মীর উপত্যকায় অতিবৃষ্টি হয়ে চলছিল.যার জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছিল। আগস্ট মাসের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল প্রবল বর্ষণের। আজ হঠাৎ করে রামবানে মেঘ ভাঙা বৃষ্টি আর সেই সাথে হড়পা  বনের আঘাতে রামবানের পরিস্থিতি বিপদসংকুল হয়ে ওঠে।

 মেঘভাঙা বৃষ্টির জন্যে রামবানে বেশ কিছু বাড়িঘর  ভেঙে গিয়েছে। একটি স্কুলবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। উপড়ে  পড়েছে বেশ কিছু গাছ।  এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীরের  রামবান, রিয়াসি, পুঞ্চ , জম্মু, উধমপুর, কাঠুয়া ও অন্যান্য জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

দিল্লীর মৌসম ভবন সতর্ক করেছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখন্ড রাজ্যগুলিকে।  ত্রাণ বণ্টনের জন্যে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে, যদিও ইতিমধ্যেই সেনাবাহিনী ত্রাণ বন্টনের কাজ শুরু করে দিয়েছে কাশ্মীর উপত্যাকার বিভিন্ন জায়গায়। 


Loading

জিডিপি বাড়লো ভারতের 

২০২৫-২৬ এর এপ্রিল-জুন মাসের ফিসক্যাল অনুযায়ী জিডিপি বৃদ্ধি হয়েছে গতবারের তুলনায় 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৮/২০২৫ :  ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-মে-জুন কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এই কোয়ার্টারে জিডিপি বেড়ে হয়েছে ৭.৮%, যেটা ঠিক এক বছর আগে অর্থাৎ গত অর্থবর্ষে  এপ্রিল-মে-জুন মাসের কোয়ার্টারে ছিল ৬.৫%

দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, পরিসংখ্যান ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রক গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের একটা ত্রৈমাসিক এস্টিমেট প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ভারতের জিডিপি বেড়ে হয়েছে ৭.৮% . ত্রৈমাসিক এই হিসেবটি ২০২৫-২৬ সালের এপ্রিল-মে-জুন মাসের।  রিপোর্টে জানানো হয়েছে যে ভারতের এই তিন মাসের স্বাভাবিক গড় জিডিপি হল ৮.৮ % 

দেখা যাচ্ছে, এগ্রিকালচার ও এলায়েড সেক্টরে বৃদ্ধির হার ৩.৭%, যেটা এই ত্রৈমাসিকে গত বছর ছিল ১.৫%, ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশনে সামান্য হলেও বেড়েছে বৃদ্ধির হার। এছাড়া খনিজ, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও অন্যান্য উপযোগিতাগুলি নিজেদের স্বাভাবিক বৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বেড়েছিল ৯.২%  হারে, ২০২৪-২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫% এবং ২০২৫-২৬শের এই ত্রৈমাসিক ফিসক্যালে বৃদ্ধির হার রয়েছে ৭.৮%. অর্থ বর্ষের শেষে গিয়ে বোঝা যাবে জিডিপি কতটা বাড়লো বা কমল !


Loading

আমেরিকার শুল্ক নীতিতে ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা, চাকরি যেতে পারে অনেকের 

দুই দেশের কূটনীতির লড়াইয়ের জেরে ক্ষতির মুখে রপ্তানি ব্যবসায়ীরা, একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় 

আজ খবর (বাংলা) [দেশ] চেন্নাই, তামিলনাড়ু, ২৮/০৮/২০২৫ :  ভারতীয় পণ্যের ওপর অত্যাধিক শুল্ক চাপিয়ে দেওয়ার জন্যে তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কেন্দ্র সরকারের  অবিলম্বে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে ত্রাণ পাঠানো উচিত বলে দাবী করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 

সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে। এতে করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতে উৎপাদন হওয়া  কিছু পণ্য যেগুলি আমেরিকায় রপ্তানি করা হয়। ভারতে  তৈরি পোশাকের বিশাল বাজার রয়েছে আমেরিকায়। প্রতি বছর ১০৮০ কোটি ডলারের ভারতীয় পোশাক বিক্রি হয় আমেরিকায়। এই পোশাকের একটা বড় অংশ তৈরি হয় তামিলনাড়ুতে। এখানকার নিটওয়্যার বেশ জনপ্রিয় আমেরিকার বাজারে। কিন্তু আমেরিকা অস্বাভাবিক হারে শুল্ক চাপানোয়  পোশাক বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 

এই ব্যাপারে বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সাহায্যের আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।  তিনি জানিয়েছেন, “আমেরিকা অস্বাভাবিক  হারে শুল্ক  নিতে থাকায় এখনো পর্যন্ত তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা প্রায় ৩০০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে। বেশ কিছু অনুসারী শিল্প মুখ থুবড়ে পড়েছে। অনেকেই চাকরি হারাতে শুরু করেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ভয়ানক ক্ষতির মুখে পড়বে  তামিলনাড়ুর অর্থনীতি। সুতরাং অবিলম্বে হস্তক্ষেপ করে কেন্দ্র সরকার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুক।” 

বস্ত্র বাণিজ্যের পাশাপাশি ভারত আমেরিকাকে ১০০০ কোটি টাকার গহনা ও অলংকার পাঠায়। সেই শিল্পেও কর্মহীনতার আশঙ্কা করা হচ্ছে।  প্রতি বছর সমুদ্র থেকে যে মৎস্য, চিংড়ি এবং অন্যান্য উপাদান পাওয়া যায় তার সাড়ে ৩২ শতাংশ যায় আমেরিকায়। আশঙ্কার দোলায় দুলছে সেই চাষিরাও। কার্পেট শিল্পেও একই অবস্থা, আমেরিকায় রপ্তানি হয় ১২০ কোটি টাকার কার্পেট।  ভারতীয় জুতো এবং অন্যান্য চামড়ার পণ্যের বড় ক্রেতা আমেরিকা, মার খাচ্ছে সেই বাজারও। এছাড়াও ভারত মার্কিন মুলুকে রপ্তানি করে বাসমতি চাল, মশলা, চা এবং অন্যান্য খাদ্য সামগ্রী।  এই পণ্যগুলি নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা।  


Loading

আধাকাবারি  গুহা মন্দিরের ধ্বসে মৃত ৩২ আহত ২০ 

গতকাল শুরু হলেও  আজ এখনো পর্যন্ত ধ্বস নেমেই চলেছে

আজ খবর (বাংলা), [দেশ] কাটরা, জম্মু, ২৭/০৮/২০২৫ : জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে  বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি  গুহা মন্দিরের কাছে গতকাল যে ব্যাপক ধ্বস নেমেছিল সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। 

কাটরা শহর থেকে বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি গুহা মন্দিরে পুজো দিয়ে তবেই ওপরের দিকে এগিয়ে যান পুণ্যার্থীরা। তারপর পাহাড়ের চূড়ায় মাতা বৈষ্ণদেবীর পূজা করেন।  কাটরা থেকে আধকাবারির  দূরত্ব ১২ কিলোমিটার। গতকাল দুপুরে সেখানেই পাহাড়ে হঠাৎ করে ধ্বস নামতে শুরু করে। হুড়মুড় করে নেমে আসে বিশালাকার পাথর, বোল্ডার, কাদামাটি সবকিছু। ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক পুণ্যার্থী। 

এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ জন বলে জানা গিয়েছে, এছাড়া ২০ জন আহত হয়েছেন। গতকাল শুরু  হলেও আজ এই মুহূর্তেও সেখানে ওপর থেকে গড়িয়ে আসছে বোল্ডার আর পাথরের স্তুপ। যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এই পরিস্থিতিতে আপাতত বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ রেখেছে প্রশাসন। ফের নোটিশ না দেওয়া পর্যন্ত ঐ  রুট বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ধ্বস নামা কমলেই ঘটনাস্থল থেকে ধংসস্তূপ সরানোর কাজ শুরু করা হবে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor