Aaj Khabor

সিঙ্গুরের সেই নার্সের দেহের ময়না তদন্ত করা হল এইমস হাসপাতালে 

রাজ্য সরকারি হাসপাতালের ওপর কোনোভাবেই ভরসা রাখতে পারলো না মৃতার পরিবার

আজ খবর (বাংলা), সিঙ্গুর,  হুগলি, ১৬/৮/২০২৫ :  সিঙ্গুরের একটি নার্সিং হোমে এক নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ কল্যাণীর এইমসে তাঁর পোস্ট মর্টেম করা হয়েছে। 

সিঙ্গুরের একটি নার্সিং হোমের  একটি ঘর থেকে ঐ  নার্সিং হোমেরই এক ২৪ বছর বয়সী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।  দেহ উদ্ধার করার পর পুলিশ ঐ  ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি তদন্ত শুরু করেছে। মৃতের দেহটিকে ময়না তদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করতে গিয়ে ঐ  নার্সের পরিবার বাধা দেয়।  তাদের দাবী রাজ্য সরকার পরিচালিত কোনো হাসপাতালে নয়, বরং তাদের মেয়ের দেহের ময়না তদন্ত হোক কেন্দ্র সরকার পরিচালিত কোনো হাসপাতালে। শুধু তাই নয়, ময়না তদন্তের পুরোটাই ভিডিও তুলে রাখা হোক।

পরিবারের দাবীতে সায় দিয়ে কলকাতা মেডিকেল কলেজে নয়, কল্যাণী এইমস হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্যে। আজ সেই হাসপাতালেই ঐ  নার্সের দেহের ময়না তদন্ত করা হয়েছে এবং পরিবারের কথা রেখেই পুরো ময়না তদন্ত ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে।  তদন্তকারী পুলিশ এই ময়না তদন্তের রিপোর্টের জন্যেই অপেক্ষা করছে। 

এদিকে নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবীতে পথে নেমে আন্দোলন করতে শুরু করেছে বিজেপি ও বাম সংগঠনগুলি।  এই রাজনৈতিক দলগুলি এবং ঐ  নার্সের পরিবার দাবী করেছে, ‘এটা  আত্মহত্যা নয়, এটা  খুনের ঘটনা। ঐ  নার্সকে মেরে ফেলা হয়েছিল এবং মেরে ফেলার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া  উচিত’।  পুলিশ তদন্তে নেমে এখনও  পর্যন্ত ঐ  নার্সিং হোমের মালিক ও মৃত নার্সের প্রেমিককে গ্রেপ্তার করেছে। ঐ  প্রেমিকের সাথে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের অবসান হয়েছিল এবং তার জেরে অবসাদে ভুগছিলেন ঐ  নার্স বলে জানতে পেরেছে পুলিশ। গোটা ঘটনায় সিঙ্গুর অঞ্চলে উত্তেজনা রয়েছে। 


Loading

চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে তুলকালাম

একটি মৃত্যুতে ফের প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন, তবু সমাদজন কৈ!!

সুবল সোরেনের মৃতাদেহকে ঘিরে বিক্ষোভ

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে আর তাঁর মৃতাদেহকে ঘিরে ফের যেন প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন।

চাকরি হারিয়ে “প্রাক্তন” শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন মেদিনীপুরের সুবল সোরেন। চাকরি হারিয়ে আন্দোলন করছিলেন, অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। আজ বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি দুই বছরের এক শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গিয়েছেন।

এদিন মৃতদেহবাহী গাড়ি থেকে সুবল সোরেনের মৃতাদেহ নামিয়ে এনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যান্য চাকরিহারা শিক্ষকরা সুবল সোরেনের মৃতদেহকে ঘিরে স্লোগান দিতে থাকেন। নিমেষে আমদোলন যেন ফের একবার প্রাণ পায়। আন্দোলনকারীরা মুকুন্দপুরের কাছে ই এম বাইপাস আবারোধ করে দেন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যান যত সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবী জানাতে থাকেন। তবে পুলিশের বিরুদ্ধে দ্রুত মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত দেহে আটকে কালো পতাকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অন্যান্য চাকরিহারা শিক্ষকেরা।


Loading

রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৪০ ছাত্রী, হাসপাতালে মমতা

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা

হাসপাতালে পড়ুয়ারা

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়ে মমতার উপস্থিতিতেই অসুস্থ হয়ে পড়ল স্কুল ছাত্রীরা।

আজ স্বাধীনতা দিবসে ধৰ্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রেড রোডে। সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর রেড রোডে কুচকাওয়াজ শুরু হয়।

এর মাঝেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রীরা অসুস্থ বোধ করতে থাকে। কেউ কেউ জ্ঞান হারানোর মত অবস্থা হয়। দ্রুত তাদেরকে রেড রোড থেকে নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। মোট ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে একজনকে আরও পর্যবেক্ষণের জন্যে রেখে দিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী রেড রোড থেকে দ্রুত পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে তিনি পড়ুয়াদের দেখেন এবং ডাক্তারদের সাথে কথাও বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরমের জন্যেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল, এখন সবাই ভালো আছে।


Loading

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, আহত ৩৫

বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন!!

দুর্ঘটনাগ্রস্ত বাস

আজ খবর (বাংলা ) [রাজ্য] বর্ধমান, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : স্বাধীনতা দিবসের দিনেই সকালে ঘটে গেলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘন্তন্যায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।

আজ গঙ্গাসাগর থেকে স্নান সেরে পুন্যর্থীদের একটি দল বিহারে ফিরছিল। তাঁরা সবাই একটি বাসে করে বিহারের পথে ফিরছিলেন। বাসে ছিলেন মোট ৪৫ জন যাত্রী। বাস টি ১৯ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় মোট ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে ২ জন মহিলা এবং ৮ জন পুরুষ বলে জানা গিয়েছে। আহত অবস্থায় আরও ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। আহতদের চিকিৎসা চলছে, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


Loading

স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া ব্রিজ সেজে উঠলো ত্রিবর্ণে 

হাওড়া ব্রিজে স্বাধীনতার সাজ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ :  স্বাধীনতার চেতনাকে সম্মান জানাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, কলকাতা (এসএমপি), কলকাতা — প্রাক্তন কলকাতা পোর্ট ট্রাস্ট — হাওড়া ব্রিজকে ত্রিবর্ণের আলোয় সজ্জিত করল। এই আয়োজন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে।

হাওড়া ব্রিজ কলকাতার এক চিরন্তন প্রতীক। এটি বাণিজ্য ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সেতু। ত্রিবর্ণে আলোকিত এই সেতু একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি সকলকে মনে করিয়ে দিচ্ছে যে স্বাধীনতার চেতনা আজও দেশের অগ্রগতিকে পথ দেখায়।

এই উদ্যোগে এসএমপি কলকাতা দেশের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি, শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকারও পুনর্ব্যাক্ত করেছে।


Loading

কখন কখন মিলবে শিয়ালদহ -রানাঘাট বাতানুকূল EMU ট্রেন পরিষেবা,ভাড়া কত ?  জেনে  নিন 

চালু হয়ে গেল এসি  লোকাল ট্রেন, খুশি নিত্যযাত্রীরা 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা,পশ্চিমবঙ্গ,১১/০৮/২০২৫ : কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী,  সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর গতকাল সকালে শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ–রানাঘাট এসি ইএমইউ ট্রেন পরিষেবার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বরিষ্ঠ আধিকারিকগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার রেলওয়ে নেটওয়ার্ককে দেশের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেন এবং রেলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। তিনি  বলেন, রেল বাজেট বর্তমানে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছ এবং এ রাজ্যে বর্তমানে ৪২টি রেল প্রকল্পের কাজ রয়েছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের ২,০০০টি রেলস্টেশন এখন সৌরশক্তি দ্বারা চালিত হচ্ছে, যা ভারত সরকারের বিকশিত ভারত@২০৪৭–এর স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

শান্তনু ঠাকুর বলেন, “নতুন বাতানুকূল লোকাল ট্রেন দৈনিক যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে যা ভারতীয় রেলের উন্নয়নে মোদি সরকারের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।”

নতুন চালু হওয়া রেকটি শিয়ালদহ–রানাঘাট শাখায় চলবে। রেলের আধিকারিকরা জানান, বেশি যাত্রীসংখ্যা এবং শহরতলির প্রধান কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ থাকার কারণে এই শাখাটি বেছে নেওয়া হয়েছে। এই ১২-কোচের ইএমইউ–তে মোট ১,১২৮টি আসনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি কোচ ৩০ টন ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট দ্বারা সুসজ্জিত। এতে যাত্রীদের সুরক্ষা ও আরামের জন্য ১০০% সিসিটিভি নজরদারি, জরুরি টক-ব্যাক ইউনিট, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, অগ্নিনির্বাপক যন্ত্র এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)–এর নিরাপত্তাকর্মীরা থাকবে। প্রতিটি কোচে একজন টিকিট পরীক্ষক থাকবেন। কোচগুলিতে স্বয়ংক্রিয় দরজা থাকবে এবং ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিমি/ঘণ্টা গতিতে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

পরিষেবার নির্ধারিত সময়সূচি:

ডাউন পরিষেবা: রানাঘাট থেকে সকাল ৮:২৯–এ ছাড়বে, শিয়ালদহ পৌঁছাবে সকাল ১০:১০–এ।
আপ পরিষেবা: শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৫০–এ ছাড়বে, রানাঘাট পৌঁছাবে রাত ৮:৩২–এ।

ট্রেনটি দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ স্টেশনে থামবে।

এসি ইএমইউ পরিষেবার ভাড়া ₹৩৫ (সর্বনিম্ন) থেকে ₹১২০ (সর্বোচ্চ) পর্যন্ত হবে। মাসিক সিজন টিকিট ₹৬২০ থেকে ₹২,৪৩০–এর মধ্যে পাওয়া যাবে, যা নিয়মিত যাত্রীদের জন্য সাশ্রয়ী ভ্রমণের সুযোগ করে দেবে।


Loading

নবান্ন অভিযান : বিজেপির ২ বিধায়ক ও ১ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে পুলিশ

অভয়ার মা’কে প্রহার করা কি ঠিক সিদ্ধান্ত ছিল ? সমালোচনায় পুলিশ  

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৫ : নবান্ন অভিযানের দিন বিজেপি দাবী করেছিল প্রায় দেড়শো মানুষ পথে নেমে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছিলেন পুলিশের আক্রমনে। এবার পুলিশের তরফ থেকেও  দাবী করা হয়েছে যে সেদিন আন্দোলনকারীরা হামলা চালিয়েছিল পুলিশ কর্মীদের ওপর।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেদিন এক বছর আগে মৃত্যু হওয়া  এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর কারনে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে অভিযান করেছিল। সেই সময় তারা সরকারি কর্মীদের কাজে বাধা দেন করে, এবং সহিংস আন্দোলন করতে শুরু করে. সেই সময় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয়।  পুলিশের পক্ষ থেকে সেদিনের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কর্মীদের বাধা দান এবং সরকারি সম্পত্তি ভাংচুর করার অভিযোগ আনা হয়েছে। 

এই ঘটনায় বিজেপির দুজন বিধায়ক এবং এক নেতার বিরুদ্ধে মোট সত্যি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল এবং কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট সত্যি ধারায় অভিযোগ আনা হয়েছে। 


Loading

সেদিন মহিলা পুলিশ ডেকে নিয়ে গিয়ে মেরেছিল অভয়ার মা’কে  : অভয়ার বাবা 

সেদিন পুলিশ যে কান্ডজ্ঞানহীন কাজটা করেছিল, তার জন্যে রাজ্যব্যাপী সমালোচনায় পড়তে হচ্ছে পুলিশকে 

আজ খবর (বাংলা),  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৫ :  মেয়ের রহস্য মৃত্যুর এক বছর পর বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে মার্ খেতে হয়েছে অভয়ার মা’কে। এমনটাই অভিযোগ তুলেছেন অভয়ার বাবা। 

এক বছর কেটে গিয়েছে, তা সত্বেও অভয়াকে কে বা কারা ধ*র্ষণ করে খু-ন করেছিল তা এখনো সামনে আসে নি বলে মনে করেন অভয়ার বাবা মা।  মেয়ের রহস্যমৃত্যুর এক বছর পর তার বিচার চেয়ে রাজপথে নেমে আন্দোলন সংগঠিত করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা।  বিজেপি সহ অসংখ্য সাধারণ মানুষ তাঁদের এই নবান্ন অভিযানকে সমর্থন করেছিল। গত ৯ তারিখে প্রচুর মানুষ ঐ  মিছিলে অংশগ্রহণ করেছিলেন। 

সেদিন আদালতের নির্দেশ নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে যেতে দেয়নি পুলিশ ।  ব্যারিকেড করে তাঁদের পথ আগলে দাঁড়িয়েছিল। এরপর শুরু হয়েছিল তর্কাতর্কি, বচসা, ধ্বস্তাধস্তি, লাঠিচার্জ ইত্যাদি।পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন অভয়ার মা।  তাঁর মাথায় আঘাত করা হয়েছিল, তাঁর হাতের শাঁখাও  ভেঙে দেওয়া হয়েছিল। অভয়ার বাবা বলেছেন, “সেদিন কয়েকজন মহিলা পুলিশ কর্মী অভয়ার মা’কে মিছিল থেকে রাস্তার ধরে নিয়ে যান এবং লাঠি দিয়ে মারতে থাকেন । অভয়ার মা মাথায় চোট  পেয়েছেন, মাথা ফুলে গিয়েছে । তাঁর হাতেও ব্যাথা ছিল. অভয়ার মা প্রতিজ্ঞা কোঁৎরেছেন, ‘তিনি ততদিন আর শাঁখা  পড়বেন না, যতদিন না তিনি তাঁর মেয়ের বিচার পান। “

অভয়ার বাবা বলেন, “অভয়ার মা হাসপাতালে ভর্তি হন নি।  তাঁকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তাঁর চিকিৎসা করা হয়েছিল। তাঁকে কিছুক্ষন অব্জার্ভেশনে রাখা হয়েছিল। আমরা কারোর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাচ্ছি না।  তবে গোটা ঘটনার কথা জানাবো আদালতে। সেখানেই সব কিছুর ফয়সালা হোক।”   প্রসঙ্গত উল্লেখ্য, ৯ তারিখে আর্জি কর হাসপাতালে অভয়ার মা’কে  দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। 


Loading

অভয়া কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জকে ঘিরে ধুন্ধুমার 

অভয়ার বাবা ও  মায়ের ডাকেই সংঘটিত হয়েছিল নবান্ন অভিযান, সেই অভিযানে গিয়ে আহত হয়েছেন দেড়শো বিজেপি কর্মী

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৮/২০২৫ :  এক বছর আগে প্রাণ হারানো  অভয়া যাতে সঠিক বিচার পান, তার দাবীতে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ।  রীতি মত রণক্ষেত্রের পরিস্থিতি কলকাতার রাজপথ। 

শনিবার অভয়ার বিচার পাওয়ার দাবীতে প্রতিবাদ করতে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন। আজ ছিল নবান্ন অভিযান। এই মিছিলে ছিলেন আর জি কর হাসপাতালে নির্যাতিতা ও খুন হয়ে যাওয়া চিকিৎসক পড়ুয়া অভয়ার বাবা মায়ের। বিজেপি এই নবান্ন অভিযানকে সমর্থন করেছিলেন। এদিন বিজেপি কর্মী এবং বহু সাধারণ মানুষ নবান্ন অভিযানে  অংশগ্রহণ করেছিলেন। 

পুলিশ এই নবান্ন অভিযানের অনুমতি দেয় নি, যে কারণে নবান্নকে রীতিমত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল। নবান্নে পৌঁছনোর সব রাস্তাই  ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পার্ক স্ট্রিটের দিক থেকে মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এই সময় শুভেন্দুর নেতৃত্বে পার্ক স্ট্রিতেই বসে পড়েন বিজেপি কর্মীরা। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে “তাঁর গায়ে পুলিশ ধাক্কা দিয়েছিল।” এক সময় পুলিশের সাথে অভিযানকারীদের ধস্তাধস্তিও হয়। শুভেন্দুর দাবী, “পুলিশ লাঠিচার্জ করেছে, এতে বিজেপি কর্মীদের মাথা ফেটে গিয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে। পুলিশের আক্রমণে শতাধিক আন্দোলনকারী মার্ খেয়ে আহত হয়েছেন।” অভয়ার বাবা মাকেও মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভয়ার মা হাতে চোট  পেয়েছেন।  তাঁর হাতের শাঁখা  ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একসময় অভয়া মা বলে ওঠেন, “আমার মেয়েকে পুলিশ মেরেছে, আজ আমাকেও মারল। আমাকে আজ যতই মারুক, আমরা নবান্ন যাবই , আমরা বিচার ছিনিয়ে আনব।” এর প্রতিবাদে পার্ক স্ট্রিতেই বসে থাকেন বিজেপি কর্মীরা। মিছিলের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে থাকেন অগ্নিমিত্রা পল, কৌস্তভ বাগচী, অর্জুন সিং, শঙ্কর ঘোষরা। আন্দোলনে ছিলেন অন্যান্য বিজেপি বিধায়করা। অর্জুন সিং এর মাথা ফেটেছে  বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।  

হাওড়ার দিক হেকে যে মিছিল নবান্ন অভিমুখে আসছিল, সেখানে ১০ ফুট উঁচু ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল।  আন্দোলনকারীরা ব্যারিকেডের ওপর উঠে পড়লে সেখানেও লাঠিচার্জ করে পুলিশ।  সেই মিছিল আটকে পরে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। আওয়াজ ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। বিজেপির বক্তব্য আদালতের অনুমতি এবং শর্তসাপেক্ষ নির্দেশ নিয়েই বিজেপি কর্মীরা আজ আন্দোলন করছিলেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, কিন্তু পুলিশ অকারণেই মিছিল আটকাতে আসে। যার ফলে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হয়।  

বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।  শুভেন্দু অধিকারী পার্ক স্ট্রিট ক্রসিঙে বসে থেকেই বলেন। “মিছিল এগোতে না দিলে আমরা এখানেই বসে থাকব।” পার্ক স্ট্রিটের মুখে ফের নতুন করে ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়. ইতিমধ্যেই বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার পাঞ্জাবি রক্তে ভেসে গিয়েছে। আন্দোলনে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের রাণীমা। আন্দোলনকারীদের অভিযোগ পুলিশের আক্রমণে ভুলুন্ঠিত হয়েছে জাতীয় পতাকাও। 

অভয়া কাণ্ডে মূল দোষী শাস্তি পায় নি বলে বিশ্বাস করেন রাজ্যের অগণিত মানুষ। তাই প্রকৃত  দোষীকে শাস্তি দেওয়ার এবং এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে নবান্ন অভিযান করেছিলেন অসংখ্য সাধারণ মানুষ, এই আন্দোলনকে সমর্থন করেছিলে বিজেপি। কিন্তু অপরাধীদের শাস্তির দাবীতে যেভাবে সাধারণ মানুষকে আজ পুলিশের হাতেই আক্রান্ত হতে হল, যেভাবে অভয়ার বাবা মাকে হেনস্থা হতে হল, তাতে বিচলিত পশ্চিমবঙ্গের মানুষ। ফোর্ট উইলিয়ামের কাছে অভয়ার বাবা মা আটকে পড়েন। তাঁরা পুলিশকে বার বার করজোড়ে অনুরোধ করেন যে তাঁরা নিরস্ত্র, শান্তিপূর্ণভাবে তাঁদেরকে নবান্নে যেতে দেওয়া হোক।  কিন্তু তাঁদের প্রার্থনায় কর্ণপাত করেন নি পুলিশ আধিকারিকরা। 


Loading

আর জি কর হাসপাতালে সেই ঘটনাস্থলে যেতে চান অভয়ার বাবা মা 

অভয়ার সমর্থনে নবান্ন অভিযান রুখতে মরিয়া প্রশাসন 

আজ খবর (বাংলা),[রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৫ :  আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। নিবাণ অভিযানে আগামীকাল থাকবেন নির্যাতিতা অভয়ার বাবাও মা. 

আজ এক বছর পূর্ণ হল আর জি কর হাসপাতালে অভয়া কান্ডের এক বছর আগে ধ*র্ষিতা হয়ে খু ন হতে হয়েছিল পড়ুয়া চিকিৎসক অভয়াকে। একটা বছর কেটে গেলেও প্রকৃত অপরাধী বা অপরাধীরা ধরা পরে নি বলে অভিযোগ করেন অভয়ার বাবাও মা.  তাঁরা জানতে চান করা সেদিন তাঁদের মেয়ের ওপর এমন নির্যাতন করেছিলে যার জন্যে তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। আগামীকাল  সেই প্রশ্ন করতেই যবান অভিযানে অংশগ্রহণ করতে চলেছেন অভয়ার বাবা ও মা. 

এদিকে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে মনে করে আগামীকাল নবান্ন যাওয়ার সব রাস্তা বন্ধ থাকছে পুলিশ।  নবান্ন যাওয়ার সব রাস্তাতেই ব্যারিকেড বসানো হয়েছে। আশেপাশের বাড়িগুলি থেকে মিছিলের ওপর নজরদারি যাতে চালানো যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। হয়তো প্রস্তুত থাকবে জলকামান এবং কাঁদানে গ্যাসও. মিছিল রুখে দেওয়ার সবরকম ব্যবস্থায় থাকবে আগামীকাল।  তৈরি থাকবে RAF . তবু অভয়ার বাবা মা আগামীকাল মিছিলে পা মেলাতে চান. তাঁদের রক্তই প্রশ্ন কে মারল তাঁদের আদরের সন্তানকে? 

আগামীকাল অভয়ার বাবা মা আর জি কর হাসপাতালে যেখানে অভয়াকে মারা হয়েছিল সেই ঘটনাস্থলে একবার যেতে চান. এই কারনে তাঁরা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সম্ভবত আজ হাইকোর্ট সেই আবেদনটি শুনবে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor