আদালতের নির্দেশে যেভাবে দিল্লীর রাজপথ থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তা দেখে ক্রুদ্ধ অনেক পশুপ্রেমীই
রাজেশ খিমজি
আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২০/০৮/২০২৫ : জন শুনানি চলার সময় দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে ঢুকে তাঁকে চড় মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ।
এদিন সকালে দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লীতে নিজের বাড়িতে বসে জন শুনানি করছিলেন। বেশ ভিড় ছিল সেই জন শুনানিতে। এই সময় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁর ঘরে প্রবেশ করে। তারপর সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চড় মেরেছে বলে অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গেই ঐ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঐ ব্যক্তির নাম রাজেশ খিমজি বলে জানা গিয়েছে। সে গুজরাটের বাসিন্দা। কি কারনে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল, কেন সে মুখ্যমন্ত্রীর ওপর চড়াও হয়েছিল, এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ঐ ব্যক্তির মা ভানুবেন দাবী করেছেন, “আমার ছেলে নির্দোষ। সে শিব ভক্ত। প্রতিমাসে একবার করে উজ্জয়িনী যায়।এইবার তেমনটাই উজ্জয়িনী যাবে বলে প্রায় এক মাস আগে বাড়ি থেকে বেরিয়েছিল। আজ ওর বাবা ওকে ফোন করলে ও জানায় ও দিল্লীতে ফিরেছে, বাড়িতে ফিরবে। এরপর ও ফোন কেটে দেয়। আসলে আমার ছেলে কুকুরদের খুব ভালোবাসে। দিল্লীর রাস্তা থেকে যেভাবে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভিডিও ও সহ্য করতে পারে নি। ওই ভিডিও দেখার পর থেকে ও কোনো খাবার মুখে তুলতে পারে নি। সেটারই প্রতিবাদ জানাতে গিয়ে আমার ছেলে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি দিল্লীর মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ঘটনার জন্যে। আমরা খুবই গরিব, আমার ছেলে রিক্সা চালায়। কুকুরকে ভালোবেসে এমন একটা কাজ ও করে ফেলেছে।”
৩০ দিন জেলে থাকলে মন্ত্রীত্ব যেতে পারে, এই বিলের ভালো-খারাপ দুই দিকই আছে বলে মনে করছে সাধারণ মানুষ
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২০/০৮/২০২৫ : স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে তিনটি বিল উপস্থাপন করেছেন, যে তিন বিলকে নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে সংসদে। বিরোধী জোট প্রবল বিরোধিতা করে অমিত শাহকে এই বিল তুলে নিতে বলছে।
অমিত শাহ বুধবার মোট তিনটি বিল পেশ করেন, একটি হল সংবিধানের ১৩০ নম্বর সংশোধনী বিল, দ্বিতীয়টি হল জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল এবং তৃতীয়টি হল কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সংশোধনী বিল। এই তিনটি বিল নিয়েই আজ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীরা প্রবল বিরোধিতা দেখাতে শুরু করেন। বিলের ফটোকপি ছিঁড়ে ফেলা হয়, অমিত শাহের দিকে কাগজ ছুঁড়তেও দেখা যায়। তুমুল হট্টগোলের মাঝেই বিল পেশ করা হয়েছে।
অমিত শাহের পেশ করা তিনটি বিলের প্রথমটিকে নিয়ে বিরোধী জোটের প্রবল আপত্তি দেখা গিয়েছে। কি বলা হয়েছে এই বিলে ? এই বিলে বলা হয়েছে, ‘কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, যে সরকারেরই হোক না কেন, যদি কোনো মন্ত্রী গুরুতর কোনো মামলায় ৩০ দিনের বেশি হাজতবাস করেন, তাহলে তাঁর মন্ত্রীত্ব কেড়ে নেওয়া যেতে পারে। মন্ত্রীত্ব খোয়াতে পারেন মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীও।’
অমিত শাহের পেশ করা এই বিল নিয়েই বিতর্ক চরমে উঠেছে। বিরোধীদের বক্তব্য, “কেন্দ্র সরকার যেভাবে বিরোধীদেরকে দমিয়ে রেখে রাজ্যগুলোকে দখল করে নিতে চাইছে, তাতে যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে ইডি বা সিবিআইকে কাজে লাগিয়ে বিনা অপরাধে তাঁকে জেল খাটিয়ে নিতে পারে। সেক্ষেত্রে তাঁর মন্ত্রীত্ব খুব সহজেই চলে যেতে পারে এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে।”
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে ‘কালো বিল কালো দিন’ বলে দাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন “এই প্রক্রিয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে ভেঙে ফেলা হবে।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই, সেই রাজ্যগুলিকে দখলের উদ্দেশ্যেই এই বিল পেশ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কিছুদিন জেলে থাকার পর অপরাধী বলে চিহ্নিত ব্যক্তি ছাড়া পেয়ে যাচ্ছেন নির্দোষ হিসেবে। সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলি তাঁদের বিরুদ্ধে কিছুই প্রমান দিতে পারে নি। এক্ষেত্রে একজন জনপ্রতিনিধি, যাঁকে মানুষ ভোট দিয়ে মানুষ জিতিয়ে এনেছে, সেই ব্যক্তি অপরাধ না করেও মন্ত্রীত্ব খোয়াবেন, এটা মেনে নেওয়া যায় না।”
অমিত শাহের পেশ করা বাকি দুই বিল নিয়েও সরব হয়েছে বিরোধীরা। জম্মু ও কাশ্মীরকে রাজ্য শিরোপা ফিরিয়ে দিতেও জোর সওয়াল করেছে বিরোধীরা।
অমিত শাহের পেশ করা এই বিল নিয়ে আপনি আপনার সুচিন্তিত মতামত জানান, কমেন্ট করুন —
দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্যে মুখোমুখি লড়াই করবেন একজন রাজ্যপাল ও একজন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি
সিপি রাধাকৃষ্ণন (উপরে) ও বি সুদর্শন রেড্ডি (নিচে)
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০৮/২০২৫ : NDA উপরাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপালের নাম তুলে ধরেছিল, এবার দেশের বিরোধী জোট ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীর নাম ঘোষণা করল।
বিরোধী জোট ইন্ডিয়া ব্লক দেশের উপরাষ্ট্রপতি পদের জন্যে জানিয়ে যে নাম ঘোষণা করেছে সেই নাম হল বি সুদর্শন রেড্ডি। শ্রী রেড্ডি ভারতের প্রতিথযশা আইনজীবীদের মধ্যে অন্যতম এবং তিনি সুপ্রীম কোর্টের বিচারক ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক ছিলেন এবং আসাম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আইনের জগতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে আমাদের দেশে।
প্রাক্তন বিচারপতিকে এবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় দেশের বিরোধী ঐক্য। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “শ্রী রেড্ডি তাঁর মনোনয়ন পেশ করবেন আগামী ২১ তারিখে। আগামীকাল দুপুর একটার সময় সব সাংসদরা পার্লামেন্টের সেন্ট্রাল হলে মিলিত হবে.”
মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদের জন্যে সমর্থন জানাবো। এটা হল আদর্শের লড়াই, তাই শ্রী রেড্ডিকে আমরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছি।” তৃণমূল সংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ” বিরোধী ঐক্যের সব রাজনৈতিক দলই শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে, এমনকি আম আদমি পাৰ্টিও শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, শাসক দল দেশের উপরাষ্ট্রপতি পদে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শাসক জোট NDA র সব রাজনৈতিক দল, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলির কাছেও আবেদন জানিয়েছেন যাতে দেশের উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণণকেই সমর্থন জানানো হয়।
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পর্যটন মরসুম, তার আগে কি রাস্তা সরানো সম্ভব হবে, ধ্বসে যাওয়া পাথর-বোল্ডার সরিয়ে ফেলা সম্ভৱ হবে ? চিন্তায় পাহাড় —
আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচল প্রদেশ, ১৯/০৮/২০২৫ : দিনের পর দিন অতি বৃষ্টির ফলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র হিমাচল প্রদেশ জুড়ে। গতকাল রাতে সিমলার বেনমোর অঞ্চলে ব্যাপক ধ্বস নামার ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় ৩০টি পরিবারকে আশ্রয়হীন হয়ে যেতে হয়েছে। বিপর্যস্ত যোগাযোগের রাস্তাও।
গতকাল রাতে প্রবল বৃষ্টির মাঝেই সিমলা থেকে জাখু হিলস যাওয়ার পথে অনেকটা জায়গা জুড়ে ধ্বস নামতে শুরু করে। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এমনকি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তা ভেঙে যায় এবং একের পর এক গাছ উপরে পড়তে থাকে। পাহাড়ের সেই অংশে থাকা বাড়িঘর ধূলিস্যাৎ হয়ে যায়। যার জন্যে ৩০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। ঐ পরিবারগুলির সদস্যদের উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টির কারণেই উত্তরখণ্ডে সোমবার গভীর রাতে ধ্বসে চাপা পড়ে ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। ধ্বসের কারণেই একটি বড় বোল্ডার এসে গুঁড়িয়ে দেয় একটি বাড়িকে। রাত্রি দুটোর সময় এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। এই ঘটনায় ঐ বাড়িতে থাকা আরও চার পাঁচজন অল্প বিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও এসডিআরএফ একটি দল। সেই উদ্ধারকারী দলই পাথর ও ধ্বংসস্তূপ সরিয়ে ঐ বালকের মৃতদেহ উদ্ধার করে।
চীন ও ভারত যদি অপরের সাথে হাত মিলিয়ে বাণিজ্য করতে শুরু করে তাহলে অনেক ঘটনায় ঘটবে অন্যরকমভাবে –
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৮/০৮/২০২৫ : চীনের সাথে বিদেশ মন্ত্রকের বৈঠকে আগামী দিনে ভারত-চীন দ্বিপাক্ষিক সমঝোতার কথাই উঠে এল। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ ই.।
এই বৈঠকের শুরুতেই চীনের বিদেশ মন্ত্রীকে ভারত সফর করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “ভারত ও চীনের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই রেষারেষির পর্যায়ে না পৌঁছায়। দুই শক্তিধর দেশ যখন মুখোমুখি বৈঠকে বসে তখন আন্তর্জাতিক নানা বিষয় নিয়েই আলোচনা করা যেতে পারে।”
ভারত ও চীনের বৈদেশিক বৈঠকে দুই দেশের মধ্যে থাকা আন্তর্জাতিক সীমান্ত, নদীর ভাগাভাগি, তীর্থযাত্রা, দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ, সীমান্ত বাণিজ্য এই সব নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও বিশেষ প্রতিনিধি অজিত ডোভালের সাথেও সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে দুই দেশেরই পারস্পরিক শ্রদ্ধা,পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি মাথায় রাখা হয়েছে। তবে একটা কথা ঠিক যদি চীন ও ভারতের মত দুটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ একসাথে মিলে যায় এবং বাণিজ্য করতে শুরু করে তবে তা দুইদেশের অর্থনীতির পক্ষেই বেশ ভালো এবং ইতিবাচক একটা দিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নির্বাচন কমিশনের সাথে সংঘাতের ফাটল কি আরও বাড়াবে তৃণমূল, পড়ুন বিস্তারিত —
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৮/০৮/২০২৫ :নির্বাচন কমিশনকে এবার সরাসরি আক্রমণের পথে গেলেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে কার্যত ‘সুতোয় বাঁধা পুতুল’ বলে মন্তব্য করলেন তিনি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ তত্বকে নস্যাৎ করে গতকাল নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিল “এমন কোনো ঘটনা ঘটে নি। রাহুল গান্ধী এই ব্যাপারে হয় এফিডেভিট করে গোটা বিষয়টি জানান নতুবা দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। তৃতীয় কোনো বিকল্প রাহুল গান্ধীর সামনে নেই.। যদি তিনি সাত দিনের মধ্যে এফিডেভিট করে তাঁর বক্তব্য জমা না দেন, তাহলে আমরা ধরে নেব যে তিনি ভিত্তিহীন কথা বলেছেন।” নির্বাচন কমিশনের এই ধরনের বক্তব্যকে বিরোধ করে মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন।
মহুয়া মৈত্র আজ বলেন, “নির্বাচন কমিশন গতকাল যে ধরনের কথা বলেছেন, তাতে তাদের এই বক্তব্যকে সুতোয় বাঁধা পুতুলের নির্লজ্য বয়ান বলে মনে হয়েছে। নির্বাচন কমিশন এভাবে বিরোধী দলগুলিকে আক্রমণ করতে পারে না। আমি নির্বাচন কমিশনকে আবেদন করছি তারা যেন তাদের প্রভুদের কাছে ফিরে যায়।”
পরিযায়ী যেশ্রমিকদের পুনর্বাসন, সাথে কিছুটা অনুদান, আঠা ও অন্যান্য সাহায্য দিচ্ছে রাজ্য সরকার
ADVT.
আজ খবর (বাংলা), [রাজ্য],কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৮/০৮/২০২৫ : কাজের সুবাদে অন্যান্য রাজ্যে বাস করা পরিযায়ী শ্রমিকদের জন্যে নতুন প্রকল্প শুরু করল রাজ্য সরকার। আজ একথা নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “আমরা চাই কাজের সন্ধানে অন্য রাজ্যে যে সব শ্রমিকরা এ রাজ্য থেকে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তাঁদের এই রাজ্যেই কর্ম সংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তাঁদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবার নিয়ে অন্য রাজ্য থেকে চলে আসার জন্যে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ৫০০০ টাকা করে দেওয়া হবে. এছাড়াও যতদিন না তাঁরা ফের কোনো কর্মসংস্থান করতে পারছেন, ততদিন তাঁরা প্রতিমাসে ৫০০০ টাকা করে পেতে থাকবেন। অবশ্য এক বছর ধরেই এই অনুদান দেওয়া হবে বলে আপাতত ঠিক করা হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে. এইপ্রকল্পের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী। এই মুহূর্তে যে সব পরিযায়ীদের নাম সরকারি পোর্টালে নথীভুক্ত রয়েছে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁদের নাম নাথীভুক্ত নেই তাঁরা নতুন করে পোর্টালে নাম নথিভুক্তকরতে পারবেন। এইপ্রকল্পের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি থেকেও সুবিধা ভোগ করতে পারবেন। এই শ্রমিকদের নামে ব্যাংকে খাতায় খোলা হবে বলে জানা গিয়েছে।
আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ : উপরাষ্ট্রপতি পদে বিজেপি তথা এন ডি এর প্রার্থী হিসেবে নাম উঠে এল সি পি রাধাকৃষ্ণনের নাম। এখনও পর্যন্ত বিরোধী দলগুলির পক্ষ থেকে কারোর নাম প্রকাশ করা হয় নি।
বর্ষাহিয়ান রাধাকৃষ্ণন তামিলনাড়ুর মানুষ, কোয়েম্বাটুরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে তিনি রাজ্যপালের দায়িত্ব সামলেছেন বিহারে, পুদুচেরিতে আর বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কাজ করছেন।
অসুস্থতার কারণ দেখিয়ে কিছুদিন আগেই উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। এবার্বটাঁড় জায়গাতেই দেশ পেতে চলেছে নতুন উপ রাষ্ট্রপতি। আর কিছুক্ষন পরেই নাম ঘোষণা করা হবে দেশের নতুন উপ রাষ্ট্রপতির নাম।
রাহুলকে ক্ষমা চাইতে হবে নাহলে এফিডেভিট জমা করতে হবে
আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির তত্বকে কার্যত অস্বীকার করে দুটি বিকল্প রাহুলের সামনে রাখলো নির্বাচন কমিশন।
গত ৭ই আগস্ট একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দাবী করে বলেছিলেন এর আগে কর্ণাটকের ব্যাঙ্গালোরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভোট চুরি হয়েছিল। সেই ভোটে ভুতুরে ভোটার ছিল. অনেকেই মারা গিয়েছেনতাদের নামেও ভোট করানো হয়েছিল।. সেই সময় রীতিমত ভোট চুরি হয়েছিল।
রাহুল গান্ধীর এই বক্তব্যকে কার্যত নস্যাৎ করে দিয়ে নির্বাচন কমিশন তাঁর সামনে দুটি বিকল্প খুলে রাখলো। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নি. যদি এই ধরনের কোনো ঘটনার দাবী রাহুল গান্ধী জানাতে চান, তাহলে তিনি হয় নিজে সাক্ষর করে এভিডেভিট জমা করুন আর না হলে দেশের মানুষের কাছে তাঁর এই বক্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নিন. এছাড়া তৃতীয় কোনো বিকল্প তাঁর সামনে রাখা হবে না।