Aaj Khabor

রামবানে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ ১

বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম, হুড়মুড়িয়ে নামছে ধ্বস 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ৩০/০৮৯/২০২৫ : জম্মু ও কাশ্মীরের রামবানে আচমকা মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জোড়া আঘাতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঐ  এলাকায় প্রাকৃতিক দুর্যোগে মারা গিয়েছেন ৪ জন এবং একজন নিখোঁজ বলে জানানো হয়েছে। 

বেশ কিছুদিন ধরেই কাশ্মীর উপত্যকায় অতিবৃষ্টি হয়ে চলছিল.যার জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছিল। আগস্ট মাসের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল প্রবল বর্ষণের। আজ হঠাৎ করে রামবানে মেঘ ভাঙা বৃষ্টি আর সেই সাথে হড়পা  বনের আঘাতে রামবানের পরিস্থিতি বিপদসংকুল হয়ে ওঠে।

 মেঘভাঙা বৃষ্টির জন্যে রামবানে বেশ কিছু বাড়িঘর  ভেঙে গিয়েছে। একটি স্কুলবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। উপড়ে  পড়েছে বেশ কিছু গাছ।  এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীরের  রামবান, রিয়াসি, পুঞ্চ , জম্মু, উধমপুর, কাঠুয়া ও অন্যান্য জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

দিল্লীর মৌসম ভবন সতর্ক করেছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখন্ড রাজ্যগুলিকে।  ত্রাণ বণ্টনের জন্যে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে, যদিও ইতিমধ্যেই সেনাবাহিনী ত্রাণ বন্টনের কাজ শুরু করে দিয়েছে কাশ্মীর উপত্যাকার বিভিন্ন জায়গায়। 


Loading

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে ব্যাঙ্কশাল আদালতে পেশ ইডির 

বিধায়ক বলছেন যে টাকা ধরা পড়েছে তা সবই ব্যবসার টাকা। সম্পত্তি কেনার জন্যে রাখা হয়েছিল। একই মামলায় এবার তখন অভিনেতা অঙ্কুশকে 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৮/২০২৫ :  তৃণমূল বিধায়ক   জীবন কৃষ্ণ সাহাকে আজ ফের পেশ করা হল ব্যাঙ্কশাল আদালতে। তার আগে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্যপরীক্ষার জন্যে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদের বড়ইয়াঁর  তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ইডি অফিসার তল্লাশি অভিযান চলাতেই জীবনকৃষ্ণ কাছাকাছি একটি জঙ্গলে তাঁর দুটি মোবাইল ফেলে দিয়েছিলেন, নিজেও সেখানে গা ঢাকা দিয়ে লুকোনোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখান থেকে ইডির সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ধরে ফেলেন  এবং মোবাইল দুটিও উদ্ধার করেন। এই ঘটনাটি নিয়ে আজ জীবন কৃষ্ণা সাহা বলেছেন,সেদিন তিনি লুকিয়ে পড়েন নি, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলেন। মোবাইল দুটিও হাত থেকে স্লিপ করে গিয়েছিল। 

এর আগে সিবিআই যখন তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল তখন জীবন কৃষ্ণ সাহা তাঁর দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সিবিআই সেই মোবাইল দুটিকে পুকুরের সব জল ছেঁচে উদ্ধার করেছিল। এবারেও উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন দুটি। তবে তার মধ্যেই জীবনকৃষ্ণ কোনো ফোন নম্বর ডিলিট করে দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখবে ইডি।  ইতিমধ্যেই দুটি ফোন ফরেন্সিকের জন্যে পাঠানো হয়েছে। 

এর আগে ইডির ছয় দিনের হেফাজত শেষে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করে জীবন কৃষ্ণ সাহাকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে  নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে। তারপর ইডির তিনটি গাড়ির গাড়ির কনভয় বিধায়ক জীবন কৃষ্ণকে নিয়ে যায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ আদালতে। জীবন কৃষ্ণ জানিয়েছেন ইডির তদন্তে তিনি সহযোগিতা করছেন, যদিও ইডি  সূত্রে খবর তিনি আদৌ তদন্তে  সহযোগিতা করছেন না,তদন্তকারীদের বিভ্রান্ত করা চেষ্টা করছেন। 


Loading

জিডিপি বাড়লো ভারতের 

২০২৫-২৬ এর এপ্রিল-জুন মাসের ফিসক্যাল অনুযায়ী জিডিপি বৃদ্ধি হয়েছে গতবারের তুলনায় 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৮/২০২৫ :  ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-মে-জুন কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এই কোয়ার্টারে জিডিপি বেড়ে হয়েছে ৭.৮%, যেটা ঠিক এক বছর আগে অর্থাৎ গত অর্থবর্ষে  এপ্রিল-মে-জুন মাসের কোয়ার্টারে ছিল ৬.৫%

দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, পরিসংখ্যান ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রক গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের একটা ত্রৈমাসিক এস্টিমেট প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ভারতের জিডিপি বেড়ে হয়েছে ৭.৮% . ত্রৈমাসিক এই হিসেবটি ২০২৫-২৬ সালের এপ্রিল-মে-জুন মাসের।  রিপোর্টে জানানো হয়েছে যে ভারতের এই তিন মাসের স্বাভাবিক গড় জিডিপি হল ৮.৮ % 

দেখা যাচ্ছে, এগ্রিকালচার ও এলায়েড সেক্টরে বৃদ্ধির হার ৩.৭%, যেটা এই ত্রৈমাসিকে গত বছর ছিল ১.৫%, ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশনে সামান্য হলেও বেড়েছে বৃদ্ধির হার। এছাড়া খনিজ, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও অন্যান্য উপযোগিতাগুলি নিজেদের স্বাভাবিক বৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বেড়েছিল ৯.২%  হারে, ২০২৪-২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫% এবং ২০২৫-২৬শের এই ত্রৈমাসিক ফিসক্যালে বৃদ্ধির হার রয়েছে ৭.৮%. অর্থ বর্ষের শেষে গিয়ে বোঝা যাবে জিডিপি কতটা বাড়লো বা কমল !


Loading

রাহুল গান্ধীর উচিত নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া : শাহ 

প্রয়াত মায়ের নাম কটু কথা বলাটা উচিত করেন নি রাহুল গান্ধী, মনে করছে রাজনৈতিক মহল 

আজ খবর (বাংলা),  [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ২৯/০৮/২০২৫ :  রাহুল গান্ধীর উচিত নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তিনি রাজনীতিকে যে স্তরে  নামিয়ে নিয়ে যাচ্ছেন, তা কখনোই মেনে নেওয়া যায় না।  

রাহুল গান্ধী  ঘুষপেটিয়া  যাত্রায় গিয়ে তেজস্বী যাদবের সাথে এক শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মায়ের নামে কটু কথা বলেন। রাহুল গান্ধীর ঐ  বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের জন্যেই আহুল গান্ধীর ক্ষমা চেয়ে নেওয়া উচিত নরেন্দ্র মোদীর কাছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিত শাহ বলেন, অতীতে অনেকেই নরেন্দ্র মোদীর নামে  অবমাননাকর বক্তব্য রেখেছেন। সেই তালিকার মধ্যে রয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়ার, জয়রাম রমেশ ও রেণুকা চৌধুরীর নাম।  মোদিকে মৃত্যুর সওদাগর, বিষাক্ত স্যাপ,  রাবণ  এমনকি ভাইরাস বলেও অপমান করা হয়েছে।  কিন্তু এবার রাহুল গান্ধীর মুখ থেকে নরেন্দ্র মোদিকে অপমান করতে অত্যন্ত কটু বাক্য শোনা গেল, তবে এবার সেই কটু কথায় নাম ছিল নরেন্দ্র মোদির প্রয়াত মায়ের।  অমিত শাহ এদিন বলেন, “ওরা যত নরেন্দ্র মোদিকে  ,ততই পদ্ম ফুটবে সর্বত্র।”


Loading

ভারতের বাণিজ্য নীতিকে ‘অন্যায্য’ বলল আমেরিকা

ভারতের সাথে বাণিজ্য করে রাশিয়াকে দোষারোপ নয়, একই বাণিজ্য আরও বেশি করেও চীনকে দোষারোপ নয়, শুধু গর্জন ভারতকে নিয়ে ! উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), আন্তর্জাতিক] ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৯/০৮/২০২৫ :  ভারতের বাণিজ্যনীতিকে ফের একবার দুষল আমেরিকা। ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কিনে নিচ্ছে সেই নীতিকেই মূলত আঘাত করতে চাইলো আমেরিকা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তর্জন গর্জনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত।  আমেরিকা নিজেদেরকে সব দেশের মালিক  বা প্রভু ভাবতে শুরু করেছে। কোন দেশ অন্য কোন দেশের সাথে কি বাণিজ্য নীতি নিয়ে চলবে সেটা কি আমেরিকা স্থির করে দেবে ?  যেভাবে আমেরিকা ভারতের ওপর বিনা নোটিশে শুল্ক বৃদ্ধি করে ৫০% করে দিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে আমেরিকার সাথে বাণিজ্য একেবারেই তলানিতে গিয়ে পৌঁছাবে, এমনকি আমেরিকায় আর রপ্তানি করবে কি না তা ভাবতে হবে ভারতকে।  আমাদের দেশ যে সব পণ্য আমেরিকাকে পাঠাচ্ছে, সেইসব পণ্য আমেরিকার বদলে অন্য দেশকেপাঠাতে, তার মার্কেট তৈরি করতে একটু হয়ত সময় লাগবে। কিন্তু সেই বাজার তৈরি করা অসম্ভব নয়। তাছাড়া ভারতের উৎপাদন করা সেই সব পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। 

রাশিয়া থেকে ভারত যেহেতু প্রচুর পরিমানে তেল ও অস্ত্র কিনছে সেই কারণেই ভারতীয় বাণিজ্যের ওপর অবরোধ করতে চাইছে আমেরিকা। অথচ রাশিয়া যে ভারতকে তেল ও অস্ত্র সরবরাহ করছে, সেই রাশিয়ার ওপর কোনো চাপ দেয় নি আমেরিকা। রাশিয়ার তেল ও অস্ত্রের সব থেকে বড় ক্রেতা হল চীন, অথচ তাদের ওপর কোনো আক্রমন নেই. অবরোধ নেই। অথচ  সব আক্রমন শুধুমাত্র ভারতের ওপরেই কেন ? উঠছে প্রশ্ন। 

হোয়াইট হাউসের বাণিজ্য উৎপাদন বিষয়ক সিনিয়র কাউন্সিলর পিটার নাভারো  “বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতীয় পণ্যের ওপর  ৫০% শুল্ক ধার্য্য করেছেন,  সেটা একেবারে সঠিক পদক্ষেপ।  ভারতের বৃহৎ তেল লবি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ক্রেমলিনের জন্যে একটি বিশাল তেল পরিশোধন কেন্দ্র এবং অর্থ পাচারের কেন্দ্র করে তুলেছে।  ভারতীয় পরিশোধকরা সস্তায় রাশিয়া থেকে তেল কেনে এবং তা পরিশোধন করে নিরপেক্ষতার ভান করে ইউরোপে, আফ্রিকায় এবং এশিয়ার অন্যান্য দেশে সরবরাহ করে। ভারতের বাণিজ্যনীতি অন্যায্য, এবং ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ভারতীয় বাণিজ্য নীতি একটা লাইফ লাইন হিসেবে কাজ করে চলেছে। এটা  বন্ধ করতেই ভারতীয় পন্যের ওপর শুল্ক বাড়িয়েছে আমেরিকা।”

আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমেরিকার পাল্টা হিসেবে মার্কিন পণ্যের ওপর ভারত ১০০% শুল্ক চাপিয়ে দিক.” আপনি কি সমর্থন করেন  কেজরিওয়ালের এই বক্তব্যকে ? সংক্ষেপে কমেন্ট করুন।  [আজ খবর]


Loading

আমেরিকার শুল্ক নীতিতে ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা, চাকরি যেতে পারে অনেকের 

দুই দেশের কূটনীতির লড়াইয়ের জেরে ক্ষতির মুখে রপ্তানি ব্যবসায়ীরা, একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় 

আজ খবর (বাংলা) [দেশ] চেন্নাই, তামিলনাড়ু, ২৮/০৮/২০২৫ :  ভারতীয় পণ্যের ওপর অত্যাধিক শুল্ক চাপিয়ে দেওয়ার জন্যে তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কেন্দ্র সরকারের  অবিলম্বে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে ত্রাণ পাঠানো উচিত বলে দাবী করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 

সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে। এতে করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতে উৎপাদন হওয়া  কিছু পণ্য যেগুলি আমেরিকায় রপ্তানি করা হয়। ভারতে  তৈরি পোশাকের বিশাল বাজার রয়েছে আমেরিকায়। প্রতি বছর ১০৮০ কোটি ডলারের ভারতীয় পোশাক বিক্রি হয় আমেরিকায়। এই পোশাকের একটা বড় অংশ তৈরি হয় তামিলনাড়ুতে। এখানকার নিটওয়্যার বেশ জনপ্রিয় আমেরিকার বাজারে। কিন্তু আমেরিকা অস্বাভাবিক হারে শুল্ক চাপানোয়  পোশাক বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 

এই ব্যাপারে বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সাহায্যের আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।  তিনি জানিয়েছেন, “আমেরিকা অস্বাভাবিক  হারে শুল্ক  নিতে থাকায় এখনো পর্যন্ত তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা প্রায় ৩০০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে। বেশ কিছু অনুসারী শিল্প মুখ থুবড়ে পড়েছে। অনেকেই চাকরি হারাতে শুরু করেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ভয়ানক ক্ষতির মুখে পড়বে  তামিলনাড়ুর অর্থনীতি। সুতরাং অবিলম্বে হস্তক্ষেপ করে কেন্দ্র সরকার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুক।” 

বস্ত্র বাণিজ্যের পাশাপাশি ভারত আমেরিকাকে ১০০০ কোটি টাকার গহনা ও অলংকার পাঠায়। সেই শিল্পেও কর্মহীনতার আশঙ্কা করা হচ্ছে।  প্রতি বছর সমুদ্র থেকে যে মৎস্য, চিংড়ি এবং অন্যান্য উপাদান পাওয়া যায় তার সাড়ে ৩২ শতাংশ যায় আমেরিকায়। আশঙ্কার দোলায় দুলছে সেই চাষিরাও। কার্পেট শিল্পেও একই অবস্থা, আমেরিকায় রপ্তানি হয় ১২০ কোটি টাকার কার্পেট।  ভারতীয় জুতো এবং অন্যান্য চামড়ার পণ্যের বড় ক্রেতা আমেরিকা, মার খাচ্ছে সেই বাজারও। এছাড়াও ভারত মার্কিন মুলুকে রপ্তানি করে বাসমতি চাল, মশলা, চা এবং অন্যান্য খাদ্য সামগ্রী।  এই পণ্যগুলি নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা।  


Loading

গণেশ চতুর্থী পালন করলেন সালমান খানের পরিবার 

দেশের সর্বত্র পালিত হয়েছে গণেশ পূজা 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৮/০৮/২০২৫ : মুম্বইয়ে গতকাল সপরিবারে গণেশ চতুর্থী পালন করলেন সুপারস্টার সলমন খান। গণেশ পূজা আরতি করার ছবি তিনি নিজেই পোস্ট  করেছেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামের একটি পোস্টে দেখা গিয়েছে সলমন খানের  মা সালমা খান ও বাবা সেলিম খানের সাথে দাঁড়িয়ে গণেশ পুজো করছেন, প্রদীপ জ্বেলে আরতি করছেন সলমন খান। পাশে দাঁড়িয়ে রয়েছেন এক পুরোহিত।  ভিডিওটির শুরুতে দেখা যায়, ফুলের সাজে সজ্জিত রয়েছে গনেশজির মূর্তি। প্রথমে তাঁকে আরতি করেন সলমনের মা সালমা খান, তারপর সলমনের বাবা (প্রাক্তন গীতিকার)  সেলিম খান  . এরপর গনপতজিকে আরতি  করেন সলমন নিজে। 

আরতির সময় সলমন পড়েছিলেন একটি কালো শার্ট ও একটি ঘি রঙের প্যাণ্ট। নেপথ্যে শোনা যাচ্ছিল গণপতি ভজন।  পুজোর সময় উপস্থিত ছিলেন সলমন খানের গোটা পরিবার। পুজোয় অংশ নিয়েছেন আরবাজ খান, সোহেল খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সলমনের বাড়িতে পুজোর সময় উপস্থিত ছিলেন অভিনেতা রীতেশ  দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজা। 

গতকাল শুধু মুম্বাইয়েই নয়, দেশের সর্বত্র ঘরে ঘরে পুজো হয়েছে শ্রীগণেশের । গতকাল ধুমধাম করে পুজো করেছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকরও। উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার। 


Loading

আধাকাবারি  গুহা মন্দিরের ধ্বসে মৃত ৩২ আহত ২০ 

গতকাল শুরু হলেও  আজ এখনো পর্যন্ত ধ্বস নেমেই চলেছে

আজ খবর (বাংলা), [দেশ] কাটরা, জম্মু, ২৭/০৮/২০২৫ : জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে  বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি  গুহা মন্দিরের কাছে গতকাল যে ব্যাপক ধ্বস নেমেছিল সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। 

কাটরা শহর থেকে বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি গুহা মন্দিরে পুজো দিয়ে তবেই ওপরের দিকে এগিয়ে যান পুণ্যার্থীরা। তারপর পাহাড়ের চূড়ায় মাতা বৈষ্ণদেবীর পূজা করেন।  কাটরা থেকে আধকাবারির  দূরত্ব ১২ কিলোমিটার। গতকাল দুপুরে সেখানেই পাহাড়ে হঠাৎ করে ধ্বস নামতে শুরু করে। হুড়মুড় করে নেমে আসে বিশালাকার পাথর, বোল্ডার, কাদামাটি সবকিছু। ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক পুণ্যার্থী। 

এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ জন বলে জানা গিয়েছে, এছাড়া ২০ জন আহত হয়েছেন। গতকাল শুরু  হলেও আজ এই মুহূর্তেও সেখানে ওপর থেকে গড়িয়ে আসছে বোল্ডার আর পাথরের স্তুপ। যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এই পরিস্থিতিতে আপাতত বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ রেখেছে প্রশাসন। ফের নোটিশ না দেওয়া পর্যন্ত ঐ  রুট বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ধ্বস নামা কমলেই ঘটনাস্থল থেকে ধংসস্তূপ সরানোর কাজ শুরু করা হবে। 


Loading

দুঃসাহসিক অভিযান চালিয়ে  ২২ সিআরপিএফ জওয়ান ও ৩ সিভিলিয়ানকে উদ্ধার করলো সেনাবাহিনী 

বিন্দুমাত্র দেরি করলে আটকে পড়া এবং উদ্ধার করতে যাওয়া সকলেই ভেসে যেতে পারতেন।

আজ খবর (বাংলা), [দেশ],  পাঠানকোট, পঞ্জাব, ২৭/০৮/২০২৫ :  অত্যন্ত সাহসীকতার সাথে পাঞ্জাবের পাঠানকোট জেলায় একটি ড্যাম থেকে ২২  জন সিআরপিএফ জওয়ান এবং ৩জন সাধারণ মানুষকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আর্মি সূত্রে জানা  গিয়েছে আজ ভোর ৬টা  নাগাদ হেলিকপ্টার নিয়ে ড্যামে গিয়ে পৌঁছান আর্মি সেনা জওয়ানরা। তারপর দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসেন সিআরপিএফ জওয়ান এবং সিভিলিয়ানদের।

আর্মি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল, নদীর জল ছিল তীব্ৰ  খরস্রোতা। বয়ে যাচ্ছিল বিপদ সীমার ওপর দিয়ে। বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করেই উদ্ধার করা হয়েছে আটকে পড়া সিআরপিএফ জওয়ান ও সিভিলিয়ানদের।  এর জন্যে রীতিমত জীবন বিপন্ন করতে হয়েছে সেনা জওয়ানদেরও। একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ চালানো হয়েছে এবং একে  একে  প্রত্যেককেই ওই বিল্ডিং থেকে বাইরে নিরাপদ জায়গায় নিয়ে আসেন সেনা জওয়ানরা। উদ্ধারকাজ শেষ হতে না হতেই যে বিল্ডিংয়ে  আটকে পড়া মানুষরা আশ্রয় নিয়েছিল, সেই বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়।

সেনা জওয়ানরা যদি উদ্ধার করতে আর একটুও দেরি করতেন, তাহলে আটকে থাকা প্রত্যেকেরই সলিল সমাধি হত। এই ধরনের অভিযান ফের একবার প্রমান করে দিল কতটা পেশাদার মনোভাব নিয়ে পারদর্শিতার সাথে ভারতীয় সেনাবাহিনী কাজ করে. এটাই বুঝিয়ে দেয় যে দেশের প্রতি তাদের অঙ্গীকার কতটা মজবুত।  উচ্চ হিমালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জেরে পাঞ্জাবের পাঠানকোট, হরিদাসপুর, কাপুরথালা, গুরুদাসপুর, ফাজিলকে, তরণ  তাড়ন , ফিরোজপুরের মত জেলাগুলি ডুবে রয়েছে।  


Loading

পশ্চিমবঙ্গে কোলেম্বলার আরও দুই প্রজাতির আবিষ্কার 

বিরলতম প্রজাতির এই প্রাণীর অস্তিত্ব আবিষ্কৃত হল এই রাজ্যে 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৮/২০২৫ :  ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI)-র বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গে কোলেম্বোলার দুটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে। কোলেম্বোলা হল, মাটিতে বসবাসকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী, যেগুলি মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে আরও গভীরভাবে বোঝার পথ প্রশস্ত করেছে।

নতুন আবিষ্কৃত প্রজাতিদুটির নাম রাখা হয়েছে Salina aurantiamaculata এবং Salina pseudomontana। প্রথমটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য, আর দ্বিতীয়টির নাম এসেছে Salina montana প্রজাতির সঙ্গে এর শারীরিক সাদৃশ্যের কারণে।

এই আবিষ্কারটি ZSI-এর অ্যাপটেরিগোটা (Apterygota) শাখার গবেষক দল করেছেন, যার নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল। এই দলে এছাড়াও ছিলেন শ্রীমতী পৃথা মণ্ডল এবং ডঃ সুরজিৎ কর। গবেষণাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত সাময়িক পত্রিকা Zootaxa-তে প্রকাশিত হয়েছে।

ZSI-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি গবেষক দলের প্রচেষ্টাকে প্রশংসা করে কোলেম্বোলার পরিবেশগত গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন, “কোলেম্বোলা মাটির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা উপরিভাগের মাটির গঠন, পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার এবং জৈব পদার্থের পচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে।” তিনি আরও বলেছেন, “এদের ভূমিকা প্রায়ই উপেক্ষিত হয়, কিন্তু পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে তাদের গুরুত্ব অপরিহার্য।”

নতুন প্রজাতিদুটিকে স্বতন্ত্র করে তোলে এদের শরীরের চেটোট্যাক্সি বা লোমের বিন্যাস, ভিন্নধর্মী দেহবর্ণ এবং ফারকুলার (পেটের একটি কাঁটাযুক্ত অঙ্গ) গঠন। এতে রয়েছে একটি চতুষ্কোণ মুক্রো এবং শীর্ষভাগে দন্তাকৃতি উপাঙ্গ। প্রজাতিদুটি যৌগিক চোখযুক্ত, এবং এদের দেহে কোনো আঁশ নেই। উভয় প্রজাতিই সর্বব্যাপী বিস্তৃত celebensis গোষ্ঠীর অন্তর্গত।

ডঃ গুরুপদ মণ্ডলের মতে, এই আবিষ্কারটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ, এর ফলে ভারতে Salina গণের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-এ। ভারতে সর্বশেষ Salina প্রজাতি নথিভুক্ত হয়েছিল ১৯৭৯ সালে—ফলে দীর্ঘ বিরতির পর এই আবিষ্কার এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, “এই গবেষণা স্পষ্ট করে তোলে যে, এই ক্ষুদ্র প্রাণীগুলির বৈচিত্র্য এবং মাটির বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ অবদান অনুধাবনের জন্য ধারাবাহিক গবেষণা অপরিহার্য।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor