Aaj Khabor

মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন : কুনাল

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/১২/২০২৫ :   মেসির সফরে  বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই বিশৃঙ্খলার পিছনে কারা ছিল তা জানতে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। এদিকে  মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্যে। পুলিশ জানিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পীযুষ পাণ্ডে, জাভেদ শামীম সুপ্রতীম সরকার এবং মুরলীধরের সহযোগিতায় একটি দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন সেদিন ঠিক কি হয়েছিল, যার ফলে যুবভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এর পিছনে কি কারোর উস্কানি ছিল ?

তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিন বলেছেন, “মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। যে কাজ সিপিএম বা বিজেপি পারে না, সেই কাজ করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮০ সালের ১৬ই আগস্ট ময়দানে ১৬ জনের মৃত্যু হয়েছিল, তৎকালীন বাম সরকার কিন্তু কোনো তদন্তের নির্দেশ দেয় নি. বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এমনভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় না. এটা  শুধু পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব।”

এদিকে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিতেই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়তে চেয়ে একটি হাত চিঠি দিয়েছেন অরূপ  বিশ্বাস। তিনি লিখেছেন নিরপেক্ষ তদন্ত যাতে করা যায় এবং তদন্তে যাতে কোনো রকম প্রভাব বিস্তার না হয়ে যায় তাই তিনি ক্রীড়া মন্ত্রীর পদ ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান। অরূপ  বিশ্বাসের এই ইস্তফা পত্র সম্পর্কে কুনাল ঘোষ কিছু বলতে চান নি. তিনি শুধু বলেছেন, “এটা রাজ্যের  ক্রীড়ামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিষয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, মেসিকে একবার চোখের দেখা দেখতে প্রচুর মেসি ভক্ত হাজার হাজার টাকার টিকিট কেটে সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভীড় করলেও তাঁর মেসিকে আদৌ ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন, এবং মাঠে বোতল ছুঁড়তে থাকেন, স্টেডিয়ামের কিছু চেয়ার ভেঙে দেন।  পুলিশ সেদিন ক্ষিপ্ত দর্শকদের নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠি চার্জ করে।  এই ঘটনায় অনুষ্ঠানের উদ্যোক্তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তেমন কয়েকজন দর্শককেও ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য ওই দর্শকদের গ্রেপ্তারির প্রতিবাদ করেছেন।


Loading

সোমবার তিনদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী, পেলেন উষ্ণ অভ্যর্থনা

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], আম্মান, জর্ডন, ১৫/১২/২০২৫ : জর্ডনের সাথে বন্ধুত্বের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জর্ডনের আম্মানে গিয়ে পৌঁছেছেন। তিনি তাঁর সফরকালে জর্ডন ছাড়াও ইথিওপিয়া এবং ওমানে যাবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আম্মান-এ পৌঁছেছেন। আম্মান-এর বিমান বন্দরে পৌঁছনোর পর দুই দেশের নিকট মৈত্রীর বিশেষ প্রদর্শনে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান জর্ডনের প্রধানমন্ত্রী ডঃ জাফর হাসান এবং তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

জর্ডন, ইথিওপিয়া, ওমান এই তিন দেশ সফরের এটি প্রথম পর্ব। দীর্ঘ ৩৭ বছর পরে এমন সময়ে জর্ডনে এই পূর্ণ দ্বিপাক্ষিক সফর হচ্ছে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫-তম বার্ষিকী পালিত হচ্ছে।


 

Loading

বিধান মার্কেটে মন্দিরে দানপেটি চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই সন্দেহভাজন কুরানি

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/১২/২০২৫ : শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার শেঠ  শ্রী লাল শিব মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, গতকাল গভীর রাতে দুই ব্যক্তি মন্দিরে ঢুকে দানপেটি ভেঙে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায়।

মন্দির সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে মন্দিরের পুরোহিত এসে গেট খুলতেই দেখতে পান দানপেটি সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে দুই ব্যক্তি মন্দির চত্বরে প্রবেশ করে দানপেটির কাছে যায়। ফুটেজের ভিত্তিতে প্রাথমিকভাবে সন্দেহ দুই কুরানির ওপর গিয়ে পড়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Loading

জমি বিবাদের জেরে ঘুমের মধ্যেই প্রাণ গেল ১২ বছরের কৌসেরার

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ১৫/১২/২০২৫ :  জমি বিবাদ নিয়ে গন্ডগোলের জেরে ঘুমের মধ্যেই অঘোরে প্রাণ গেলো ১২ বছরের এক নাবালিকার।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত ঝলঝলি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিনের এলাকা দখলের লড়াই এবার ভয়াবহ রূপ নিল। অভিযোগ, গভীর রাতে নুর আলম ও তার অনুগামীরা বোমাবাজি ও গুলি চালিয়ে মহম্মদ জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে জাহিদ আলম পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার একমাত্র ১২ বছরের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম।

অভিযোগ, ঘুমন্ত কৌসেরাকে ঘর থেকে তুলে ছররা গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, এখনো বেশ থমথমে ঝলঝলি গ্রাম।


Loading

পুলিশের ওসিদের হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন বিজেপি বিধায়ক

আজ খবর (বাংলা), [রাজনীতি], ঘাটাল, পূর্ব মেদিনীপুর, ১৫/১২/২০২৫ :  সব ওসিদের একটা হাত আর একটা পা ভেঙে দেয়া হবে, ওরা ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে অতএব তৃণমূলকে ওরা আর বাঁচাতে যাবে না, আজ মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমন কথা বললেন এক বিজেপি বিধায়ক।

ঘাটালে চলছিল রাজনৈতিক অনুষ্ঠান ‘পরিবর্তন সভা’, সেই সভায় বিস্ফোরক বক্তব্য রাখলেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট।  আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  প্রশাসনিক আধিকারিকদের তীব্রভাবে হুঁশিয়ারি ও হুমকি দিলেন তিনি।  ২৬ এর নির্বাচনে পুলিশের একটি করে হাত এবং পা ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেন ঐ  বিজেপি নেতা।

এদিন বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “হাত  পা ভেঙে দিলে পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন, নির্বাচনে থাকবে না কোন তৃণমূল বিডিও এসডিও, এমনকি  ২৬ এর নির্বাচনে থাকবে না কোন তৃণমূলের চোর নেতারা।” ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে শনিবার সন্ধ্যেয় পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক হয়ে উঠলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

 

Loading

যুবভারতীর দর্শকদের গ্রেপ্তার করা ঠিক নয় : শুভেন্দু

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/১২/২০২৫ :  মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অব্যবস্থা ও ভাংচুরের ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু  দর্শকদের কখনোই গ্রেপ্তার করা ঠিক নয়, বলে মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, “ছোট ছোট ছেলেমেয়েরা মেসির ভক্ত। ওরা একটিবার চোখের দেখা দেখতে ছুটে গিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কেউ কেউ নিজের সমস্ত সঞ্চয় ভেঙে টিকিট কিনে ছিল আবার কেউ কেউ ধার করে টাকার ব্য্যবস্থা করে টিকিট কেটেছিল। মাঠে গিয়ে তারা দেখেছিল মেসিকে এমনভাবে ঘিরে রেখেছে রাজনৈতিক নেতা নেত্রী ও অভিনেতারা, যে তাকে দেখাই  যাচ্ছে না। চরম হতাশা থেকে তারা বোতল ছোঁড়া বা চেয়ার ভাঙার কাজ করে ফেলেছে। কিন্তু সেই কারণে তাদেরকে এভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো ঠিক হচ্ছে না।”

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “আমি আমার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের মাননীয় বিচারপতিকে অনুরোধ করেছি যাতে এই ধরনের মামলায় এই দর্শকদের একটু সহানুভূতি দেখানো যায়. তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং এফআইআর যেন করা না হয়।” শুভেন্দু অধিকারী আরও বলেন, ” বরং ঐ  দিনের ঘটনার জন্যে গ্রেপ্তার করা উচিত অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে। সেদিন প্রশাসনের অব্যবস্থার জন্যেই মেসিকে দর্শকাসন  থেকে ঠিকমতো দেখতে পায় নি মেসির ভক্তেরা। ”


 

Loading

বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে BLO দের বিক্ষোভ

আজ খবর (বাংলা), [রাজ্য], রামপুরহাট, বীরভূম, ১২/১২/২০২৫ :   ব্লক লেভেল অফিসারদের যে কাজ দেওয়া হয়েছিলো তা সম্পূর্ণ করার পরেও  ফের তাঁদের ফেরত আসা ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে , তাও মাত্র এক দিনের মধ্যে; এবং অতি অল্প সময়ের মধ্যে SIR এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান BLO রা।

বিএলওদের  অভিযোগ, “ত্রুটি থাকা ফর্ম গুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব।  কোনরকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ করা অসম্ভব”। তাঁরা অভিযোগ করে বলেন যে তাঁরা ইতিমধ্যেই শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাঁদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। কাজ না করলে চাকরি চলে যাওয়ারও ভয়ও  দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

BLO দের কাছে জমা থাকা SIR এর ফর্ম গুলো যাতে অতি সত্বর জমা নিয়ে নেওয়া হয়, তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। বিএলওরা  জানিয়েছেন এবার তাঁরা  এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসাবে তাঁদের  দাবি স্কুলগুলোতে পরিক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআরের কাজ শেষ করার পর আর তাঁরা এই কাজ করতে চান না।


 

Loading

এসআইআর-এর ফর্ম জমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমিত মালব্য

 

আজ খবর (বাংলা),  [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১২/১২/২০২৫ :  শেষমেশ এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার এমনটাই দাবী করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

অমিত মালব্য মনে করিয়ে দিয়েছেন যে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বলেছিলেন যে তিনি এসআইআর হতে দেবেন না, এমনকি এনুমারেশন ফর্ম তিনি জমা করবেন না। অথচ তিনি নিজের ফর্ম জমা দিয়েছেন। সেক্ষেত্রেও তিনি জনগণকে ভুল দিকে চালিত করার চেষ্টা করেছিলেন’।  অবশ্য পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এসআইআর করার ব্যাপারে সহযোগিতা করেছেন এবং এই কাজগুলিকে সমর্থন করেছেন তাতে বেশ খুশি অমিত মালব্য।

বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনে অন্তিম মুহূর্তে তাঁর এমুনারেশন ফর্ম  ফিল আপ করে জমা করেছেন। যদিও তার কয়েক ঘণ্টা আগেই কৃষ্ণনগরে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বলেছিলেন যে তিনি ঐ  এমুনারেশন ফর্ম জমা করবেন না। কিন্তু তা সত্বেও সেই ফর্ম তিনি জমা করেছেন নিয়ম মেনেই।  পশ্চিমবঙ্গে তৃণমূল জংগ্রেস যে মিথ্যাচার করছে তার ওপর সাধারণ মানুষ আর ভরসা করছে না।”

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor