আজ খবর (বাংলা) [খেলা], ঢাকা, বাংলাদেশ, ০৫/০১/২০২৫ : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের কোনো ম্যাচই বাংলাদেশ নিজেদের দেশে দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল সম্প্রচারকে তাদের দেশে সাসপেন্ড করেছে বাংলাদেশ।
ঘটনার সূত্রপাত কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের দুষ্কৃতীরা ভারত বিরোধী স্লোগান দিয়েছে। তাই ভারতীয় দর্শকরা চান নি কোনো বাংলাদেশী ক্রিকেটার আইপিএল-এ অংশ নিক. বাংলাদেশী মুস্তাফিজুর রহমান ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে. দাবী ওঠে যে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে বাদ দিয়ে দেওয়া হোক.
এই দাবীকে সমর্থন করে বিসিসিআই। এরপর বিসিসিআইয়ের নির্দেশ পেতেই শারুখ ক্ষণ কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে ফেলা হয়। এরপরেই আজ বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, তাদের দেশে আইপিএল এর কোনো ম্যাচ তারা সম্প্রচার করবে না. এতে করে ভারতের কোনো ক্ষতি সেভাবে হবে না. তবে ক্রিকেটের আনন্দ থেকে বঞ্চিত থাকবেন অসংখ্য বাংলাদেশী ক্রিকেট প্রেমী মানুষ।
সরকারীভাবে যেটা জানা গিয়েছে আজ ভোর ৪:১৭ মিনিটে ভূকম্পনে কেঁপে ওঠে আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.১, সেক্ষেত্রে এই কম্পনকে যথেষ্ট জোরালো হিসেবেই দেখতে হবে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস হল আসামের মারিগাঁও এলাকার ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।
আজ আসামে যে সময়ে এই ভূমিকম্প হয়েছে, সেই সময়ে বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আছন্ন থাকেন। সেক্ষেত্রে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু আজকের ভূমিকম্পের জন্যে আসাম থেকে সেভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছায় নি।
আজ খবর (বাংলা), [রাজ্য], মেচেদা, মেদিনীপুর, ০৫/০১/২০২৬ : সেন্ট্রাল বাসস্ট্যান্ড গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা!! অথচ বাস স্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড়!! নেই কোনো পরিষেবা, হেলদোল নেই প্রশাসনের। নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকরা।
মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এই ৪ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসডিও। কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে সেক্ষেত্রে ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ।
যাত্রীরা বলেন, “আজকে নয়, প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনে রয়েছে পান আরত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশ হাজার প্রাইভেট গাড়ি এবং কয়েকশ বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে ৭ জন ঝাড়ুদার, ঝাড়ুদারদের অভিযোগ যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত সাত দিন ধরে কাজ করছে না.. কেন করছে না জানি না।
বাসের ড্রাইভার থেকে কন্ডাকটর তাদের অভিযোগ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়।” প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্য যাত্রীরা।
আজ খবর (বাংলা), [রাজ্য] লাটাগুড়ি, জলপাইগুড়ি, ০৫/০১/২০২৬ : পিকনিক করতে গিয়ে হঠাৎ দেখা পাওয়া গেলো গজরাজের। তাকে দেখে গাড়ি গেলো থেমে, আর পিকনিকের আনন্দও দ্বিগুন হয়ে গেল। হাতি দেখতে পেয়ে খুব খুশি পর্যটকেরা।
শনি ও রবিবারই শুধু নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সপ্তাহের প্রথম দিনেও বন ভোজনের ভীড় দেখতে পাওয়া গিয়েছে। প্রচন্ড ঠাণ্ডার কামড়ে রীতিমত জবুথবু অবস্থা উত্তরবঙ্গের মানুষের। তার মধ্যেই সবাই মিলে বনভোজনের আনন্দ নিতে ছাড়ছেন না কেউই। আর বন ভোজনের সেরা স্পটগুলি বনেরই আশেপাশে বেছে নেওয়া হয়েছে। কুয়াশা ভেদ করে সেই বনাঞ্চলের পিকনিক করতে গিয়ে দেখা মিলল বিশালাকার হাতির।
এদিন গরুমারা জঙ্গলে একটি পূর্ণবয়স্ক হাতির দেখা মেলে। এই হাতিটি রাস্তার এক দিক থেকে অরণ্য ভেদ করে বেরিয়ে এসে নিশ্চিন্তেই অপরদিকের অরণ্যে ঢুকে যায়। হাতি দেখতে পেয়ে লাটাগুড়ি থেকে চালসার দিকে যাওয়া রাস্তায় যানবাহন স্তব্ধ হয়ে যায় .কিছুক্ষনের জন্যে। আশেপাশে যাঁরা পিকনিক করতে এসেছিলেন, তাঁরাও হাতি দেখতে ভীড় করেছিলেন, তবে হাতিটি দ্রুত অন্যদিকের অরণ্যে ঢুকে পড়ে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৫/০১/২০২৬ : গতকাল রাত্রি থেকে দার্জিলিং শহরে শুরু হয়েছে তুষারপাত। দার্জিলিং শহরের বেশিরভাগ জায়গায় ঢাকা পড়েছে বরফে। খুশী পাহাড়ের পর্যটকেরা।
যেভাবে পারদ নামছিল, তাতে করে তুষারপাত প্রত্যাশিতই ছিল দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর থেকেও তুষারপাতের আগাম সংকেত দেওয়া হয়েছিল। গতকাল রাত্রিতে দার্জিলিং শহরের তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের কাছাকাছি। আর তারপরেই তুষারপাত শুরু হয়ে যায়। প্রচন্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে হোটেলগুলি থেকে বাইরে বেরিয়ে আসেন পর্যটকেরা। দার্জিলিং ম্যালে রীতিমত হৈ হৈ শুরু হয়ে যায়।
গত কয়েকদিন ধরেই সান্দাকফু, ফালুট ও উচ্চ হিমালয় অঞ্চলে তুষারপাত হয়ে চলেছে। সেখানে রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের অনেকটা নিচে। গতকাল দার্জিলিং শহরেও একই অবস্থা হল।টাইগার হিল, ঘুম , দার্জিলিং শহর তুষারে ঢেকে গিয়ে সাদা হয়ে গেলো। তুষারপাত দেখতে এই মুহূর্তে দার্জিলিং শহরে পর্যটকদের বেশ ভীড় রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা বেশ খুশি দার্জিলিং শহরে তুষারপাত দেখতে পেয়ে। আজও দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০১/২০২৫ : আজ খবর নিজেই আজ ‘আজ খবরে’র খবর। যেভাবে আমরা কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই নতুন বছরে নতুন কলেবরে বেড়ে উঠছে আজ খবর। আপনাদের ভালোবাসায়, সমর্থনে নতুন শাখাপ্রশাখা বাড়িয়ে দিচ্ছে আজ খবর।
আগামী ১২ তারিখ থেকে আজ খবর পরিবেশিত হবে নতুন থিমে। সেই থিম হবে আরও আকর্ষণীয় এবং পেশাদার। নতুন সেই থিমে আরও নতুন নতুন বিষয়, যেমন ব্যবসা-বাণিজ্য, চাকরির খবর, লাইফস্টাইল, প্রযুক্তি, জ্যোতিষ ইত্যাদি। আরও নতুন সাজে সেজে উঠবে আপনাদের প্রিয় আজ খবর। আশাকরি এই বিষয়গুলি অনেক পাঠকেরই ভালো লাগবে, কাজে লাগবে।
এছাড়াও আজ খবর নতুন নতুন আরো কয়েকটি ডালপালা বাড়িয়ে দিচ্ছে পাঠকদের দিকে। আমরা নিয়ে আসছি কলেজ স্ট্রিট নামে নতুন একটি সাইট। এই ব্লগে থাকবে শিক্ষা ও পড়াশুনা সম্বন্ধে নানারকম খবরাখবর। সিলেবাস নিয়ে হরেক রকম টিপস। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়াও অন্যান্য নোটিশ, ইত্যাদি। ছাত্রছাত্রীরা এই সাইট থেকেই পড়াশুনার জন্যে যাবতীয় বই-খাতা ও অন্যান্য সামগ্রী কিনতে পারবেন কলকাতার কলেজ স্ট্রিটের হোলসেল দামে। শুধু তাই নয়, কলেজ স্ট্রিট সাইট খুব শীঘ্রই শুরু করতে চলেছে অনলাইন কোচিং ক্লাস। রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত শিক্ষকেরা নেবেন ক্লাস। এছাড়াও মিলবে পরীক্ষার জন্যে নোটস. থাকবে মক টেস্টের ব্যবস্থাও। এই সাইটের নাম collegestreet.blogspot.com
আজ খবর আর একটি উদ্যোগও নিয়েছে। আর একটি নতুন সাইটে নিয়ে আসছে, যাতে থাকছে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে এই ব্লগটি, মনে করছি আমরা। মানুষের কাজে লাগবে। নতুন এই সাইটের নাম www.aarogyam.online, (আরোগ্যম) এই মেডিকেল সাইট মানুষকে তথ্য দেবে, সম্ভাব্য সমস্যা থেকে সতর্ক করবে। চিকিৎসকদেরকে পরিচয় করিয়ে দেবে। এছাড়াও থাকবে চিকিৎসা সংক্রান্ত নানারকম খবরাখবর। নিয়মিত এই সাইট দেখতে থাকুন।
নতুন আরও একটি সাইট নিয়ে আসছে আজ খবর। সেটির বিষয়বস্তু হল পশুজগৎ। বন্য প্রাণী গৃহপালিত পশুদের নিয়ে নানারকম খবরাখবর, তথ্য তুলে ধরব আমরা। গৃহপালিত পশুদের নানারকম সমস্যা নিয়েও আলোচনা চলবে। পশুদের জন্যে উন্নত চিকিৎসার খবরও থাকবে। তবে পশু প্রাণী নিয়ে ব্যবসার কোনো খবর আমাদের সাইটে পাওয়া যাবে না। পরিবেশ, পশু ও প্রকৃতিকে নিয়ে প্রতিদিন যে খবর তৈরি হয়, সেগুলি আমরা পরিবেশন করব। নতুন এই ওয়েব সাইটের নাম ‘পশু বসুন্ধরা’। লগ ইন করতে হবে poshubasundhara.blogspot.com
এই তিনটি শাখারই ফলোয়ার হয়ে যান। আজ খবর-এর ফলোয়ার হলেই সব শাখার ফলোয়ার হয়ে যাওয়া যাবে। আজ খবর-এর পরিবেশিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলোয়ার হয়ে যান অথবা লাইক বা কমেন্ট করুন। আজ খবর – 8420807020 (What’s App)
আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০১/২০২৫ : বিদেশ মন্ত্রকের অধীনস্থ কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO) জানুয়ারি ২০২৬-এ মুলতুবি থাকা পাসপোর্ট আবেদনগুলির যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য একাধিক পাসপোর্ট আদালতের আয়োজন করবে। পাসপোর্ট আদালতগুলি অনুষ্ঠিত হবে ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখে, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে।
প্রতিটি পাসপোর্ট আদালতে প্রতিদিন ৮০০ জন আবেদনকারীকে পরিষেবা প্রদান করা হবে। আবেদনকারীদের জন্য মোট পাঁচটি স্লট নির্ধারিত থাকবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে, দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ বিরতি থাকবে। নির্ধারিত স্লট অনুযায়ী, প্রথম স্লটে ৩০০ জন, দ্বিতীয় স্লটে ২০০ জন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্লটে ১০০ জন করে আবেদনকারী পরিষেবা পাবেন।
সীমিত পরিকাঠামোর মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারীকে পরিষেবা প্রদানের স্বার্থে, পাসপোর্ট আদালত অনুষ্ঠিত হওয়ার দিনগুলিতে অর্থাৎ ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে টেলিফোনের মাধ্যমে অনুসন্ধান ও ওয়াক-ইন অ্যাপয়েন্টমেন্ট পরিষেবা বন্ধ থাকবে।
আবেদনকারীদের নির্ধারিত স্লটের ১৫ মিনিট আগে অফিস চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত তারিখ ও স্লট ব্যতীত অন্য কোনও দিন বা সময়ে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকল আবেদনকারীকে মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার যাতে ওয়াক-ইন এন্ট্রি স্ট্যাম্প আছে সঙ্গে আনতে হবে।
আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথির মূল কপি এবং তার সঙ্গে এক সেট স্ব-প্রত্যয়িত ফটোকপি আনতে হবে। আধার কার্ডধারী আবেদনকারীদের ই-আধার কার্ড অথবা UIDAI কর্তৃক প্রদত্ত প্রিন্টেড পিভিসি আধার কার্ড সঙ্গে আনার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে, উভয় অভিভাবককে তাঁদের মূল পরিচয়পত্র ও পাসপোর্ট (যদি ইস্যু করা হয়ে থাকে)-সহ উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
পাসপোর্ট আদালত হল মুলতুবি থাকা পাসপোর্টের আবেদন যাচাই করা ও প্রক্রিয়াকরণের জন্য এককালীন সুযোগ, যা সম্পূর্ণ ও সঠিক নথিপত্রের উপর নির্ভরশীল। এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে বা নথিতে ঘাটতি থাকলে আবেদনকারীর পাসপোর্টের আবেদন আর কোনও নোটিশ ছাড়াই বাতিল করে দেওয়া হতে পারে।
অতএব, আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, তাঁরা যেন এই সুযোগ অবশ্যই গ্রহণ করেন এবং পাসপোর্টের আবেদন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সমস্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করেন।
আজ খবর (বাংলা), [দেশ], হরিদ্বার ও প্রয়াগরাজ, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশ, ০৩/০১/২০২৬ : পৌষ পূর্ণিমা উপলক্ষে আজ প্রচুর মানুষ হরিদ্বারে গঙ্গায় ডুব দিয়েছেন, সেই সাথে সকাল আটটা পর্যন্ত প্রয়াগরাজের সঙ্গমে অন্তত সাড়ে ছয় লক্ষ মানুষ পুণ্য স্নান সেরেছেন।
পৌষ পূর্ণিমা উপলক্ষে আজ উত্তরাখন্ডের হরিদ্বারে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। প্রচুর মানুষ আজ গঙ্গার ঘাটগুলিতে পূজা অর্চনা সেরে ডুব দিয়েছেন পবিত্র গঙ্গা নদীতে। গতকাল রাত্রি থেকেই পুণ্যার্থীরা হরিদ্বারে আসতে শুরু করেছিলেন, সারারাত্রি যাত্রীদের এই আগমন হতে থেকেছে এই শহরে। আজ পুন্য স্নানের দিন ছিল এবং শিবরাত্রি পর্যন্ত আরও কয়েকটি পুন্য স্নানের দিন থাকছে, সেই দিনগুলিতেও হরিদ্বারে ব্যাপক ভীড় হবে বলে মনে করা হচ্ছে।
হরিদ্বারের মত প্রচন্ড ভীড় হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। এখানে আজ সকাল আটটা পর্যন্ত সাড়ে ছয় লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। প্রয়াগরাজে আজ থেকেই শুরু হয়ে গেলো মাঘ মেলা। গোটা মাঘ মাস জুড়েই চলবে এই মেলা। তারপর শিবরাত্রিতে সমাপ্তি ঘোষণা করা হবে। গোটা মাঘ মাস জুড়েই থাকবে বেশ কয়েকটি দিনে পুন্য স্নান, সেইমত পুণ্যার্থীদের ভীড় হবে প্রয়াগরাজের সঙ্গমে। পুন্য স্নানকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে প্রয়াগরাজ শহরকে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীকে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০১/২০২৫ : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। ভোটের আগে এই ধরনের অভিযোগ বিপাকে ফেলতে পারে শাসক দলকে।
ভোটের আগে এবার আরও একটি দুর্নীতির অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। শনিবার একটি অভিযোগ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ক্যাগ রিপোর্ট সম্বলিত ৭০০ পাতার এই অভিযোগ বিজেপি নেতারা এদিন কলকাতা হাইকোর্টে জমা করেছেন। এই অভিযোগে বলা হয়েছে। মালদা জেলার ত্রাণ সামগ্রী নিয়ে ব্যাপক দুর্নীতি করা হয়েছিল। এই দুর্নীতির পরিমাণ ১০০ কোটি টাকা। আর এই দুর্নীতি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
মালদার ত্রাণ নিয়ে এর আগে দুর্নীতির কথা বলেছিল বিজেপি। কিন্তু এবার মালদার ত্রাণ নিয়ে ১০০ কোটি টাকার অভিযোগ তারা জমা করল কলকাতা হাইকোর্টে। ঐ অভিযোগে তারা CAG রিপোর্টও যুক্ত করে দিয়েছে। কলকাতা হাইকোর্টে জমা পড়া এই অভিযোগ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা জোরালো অস্ত্র হিসেবে মনে করা হচ্ছে।
এই অভিযোগের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছেন, “জনগণের টাকা রীতিমত লুঠ করা হয়েছে। যে সব মানুষের ত্রাণ দরকার ছিল, তারা সেই ত্রাণ পায় নি, যাদের দরকার ছিল না, তারা লুটেপুটে খেয়েছে সবকিছু। দেখা যাচ্ছে, কোনো প্রয়োজন ছাড়াই একজন হয়ত ৪২ বার ত্রাণ পেয়েছেন। দেখা গিয়েছে, মজবুত পাকা বাড়ি সারাই করতে সাড়ে সাত কোটি টাকা ব্যয় করা হয়েছে, অথচ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন সেই বাড়িতে সারাইয়ের প্রয়োজন ছিলই না। এভাবেই কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে ত্রাণের নামে। “