Aaj Khabor

প্রাণনাশের হুমকি পেলেন রাজ্যপাল

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০১/২০২৬ :   ফের একবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পেলেন প্রাণ নাশের হুমকি। বিস্ফোরণ করে তাঁকে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই হুমকি পেয়েছেন তাঁর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।
এর আগেও তাঁকে প্রাণ নাশের  হুমকি দেওয়া হয়েছিল, আর এবারেও তার কাছে এলো প্রাণে মেরে ফেলার হুমকি।  কে বা কারা এই ধরনের হুমকি রাজ্যপালকে দিচ্ছেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যাপারে তদন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। প্রাণ নাশের হুমকির জেরে রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনিতেই তিনি জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন কলকাতা পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।
আগামীকাল একটি অনুষ্ঠানে রাজ্যপাল সকলের সঙ্গে সাধারণভাবে হেঁটে যাবেন, নিরাপত্তার বলয় থাকবে না সেখানে। রাজ্যপাল সেই অনুষ্ঠান বাতিল করছেন না। তিনি জানিয়েছেন জনগণই তাঁর ঢাল, আর সাধারণ  মানুষই তাঁকে রক্ষা করবেন। তাই তিনি এই ব্যাপারে আদৌ চিন্তিত নন।
গতকাল ইডি  এবং মুখ্যমন্ত্রীর সংঘাতের ঘটনায় রাজ্যপাল বলছেন, “সরকারি কাজে বাধা দেওয়া ঠিক নয়। সরকারি কাজে বাধা দিলে বা সরকারি কর্মচারীকে হুমকি দিলে তার সর্বোচ্য ২ বছর জেল হতে পারে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজে লিপ্ত হাওয়া ঠিক নয়।”

Loading

আইপ্যাকের অফিসে মমতা, ইডির সাথে বাদানুবাদ

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ,০৮/০১/২০২৬  :  বৃহস্পতিবার যখন আইপ্যাকের অফিসে একটি ভুয়ো চাকরির অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি   ওই অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই চরম নাটকীয়তা তৈরি হয়. পৌঁছেছেন।আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের  বাড়িতেও পৌঁছেছেন ইডি  আধিকারিকরা।
আইপ্যাকের অফিসে ইডি হানা সাত সকালে। কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও পৌঁছেছেন অফিসাররা। সূত্রের খবর, এই খবর কানে আসা মাত্রই তাঁর বাড়িতে পৌঁছেছেন পুলিশ কমিশনার, গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
ভোর হতেই নড়েচড়ে বসে কলকাতার একাধিক এলাকা। বৃহস্পতিবার সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈন-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক-এ আইপ্যাকের দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান।
জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতা আসে। বৃহস্পতিবার সকাল হতেই একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। এই অভিযান পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত, যা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল।
ইডি সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা-কে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুধু অনুপ মাঝিই নন, এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়। পাশাপাশি টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা।
সূত্রের দাবি, সেই জেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম। তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য, যা যাচাই করতেই ফের সক্রিয় হয় ইডি। দীর্ঘদিন ধরেই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ চলছিল বলে ইডি সূত্রের খবর। সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছনোর পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় এদিন অভিযোগ করেন যে  আই প্যাকের অফিস থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নথী  বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি কোন নির্দেশ বলে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের যদি বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে ? দুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কি ইডি  এই ধরনের কাজ করছে ?
একটি ভুয়ো চাকরি চক্রের খোঁজ চালাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ দেশের ১৫টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সেই তল্লাশি অভিযান চলছিল আইপ্যাকের অফিসেও। প্রতীক জাইনের বাড়ি ও অফিস দুই জায়গাতেই তল্লাশি চালানো হয়েছে। . মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি ঠিক এভাবেই বিজেপি পাইরটি অফিসগুলিতেও পুলিশের অভিযান চালানো হয়, সেটা কি বিজেপির পক্ষে ভালো হবে ? কোন অধিকারে ওরা  তৃণমূলের তথ্য সম্বলিত নথী, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করছে ?  নির্বাচনের জন্যেই আমাদের সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

Loading

‘প্রতাপ’ জলে নামায় খুশি প্রধানমন্ত্রী

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৭/০১/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে সমুদ্র প্রতাপ জাহাজটি অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে সমুদ্র যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। তিনি বলেছেন, এই উন্নত জলযানটির অন্তর্ভুক্তি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেছেন, এই অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে এবং সমুদ্রযাত্রায় আত্মনির্ভর ভারতের উদ্যোগ আর-ও শক্তিশালী হল। এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে, উপকূল অঞ্চলে নজরদারী বৃদ্ধি পাবে এবং ভারতের বিপুল সামুদ্রিক বাণিজ্যের স্বার্থ সুরক্ষিত থাকবে। এর মধ্য দিয়ে পরিবেশ বান্ধব পরিচালনগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সুস্থায়ীভাবে অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে শ্রী রাজনাথ সিং-এর এক বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেনঃ

“ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে সমুদ্র প্রতাপ জাহাজটি অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ।এর ফলে আত্মনির্ভর ভারতের উদ্যোগ যেমন আর-ও শক্তিশালী হবে, পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে, উপকূল অঞ্চলে নজরদারী বৃদ্ধি পাবে এবং ভারতের বিপুল সামুদ্রিক বাণিজ্যের স্বার্থ সুরক্ষিত থাকবে।


Loading

বঙ্গ বিজেপির নতুন স্কোয়াড প্রকাশ্যে

জ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০১/২০২৫ :  আগামী বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে নিজেদের ব্রিগেড ভালো করে সাজিয়ে নিল  বঙ্গ বিজেপি।
পশ্চিমবঙ্গের বিজেপি তাদের দপ্তরের কাজের জন্যে এবং সাংগঠনিক পরিচালনার জন্যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট জে  পি নাড্ডার  অনুমোদন নিয়ে বতুন স্কোয়াড তৈরি করল। আজ এই খবর  পাওয়া গিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ দপ্তর থেকে।  এই রাজ্যে বিজেপির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন শমীক ভট্টাচার্য্য। সহ সভাপতি হয়েছেন সঞ্জয়  সিং, রাজু ব্যানার্জি, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল , দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ্ টিগ্গা,নিশীথ প্রামানিক, তাপস রায়, অমিতাভ রায়, তনুজা চক্রবর্তী ও প্রবল রাহা।
সাধারণ সম্পাদক হিসেবে স্কোয়াডে থাকছেন জ্যোতির্ময় সিং  মাহাতো, লকেট চ্যাটার্জি, সৌমিত্র খান, ব্যাপী গোস্বামী ও শশী অগ্নিহোত্রী।  সম্পাদক হিসেবে থাকছেন শংকর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পাণ্ডে, অম্লান ভাদুড়ী, মহাদেব সরকার, সাকরভ সরকার, সিন্টু সেনাপতি, শর্বরী মুখার্জি, মোহন শর্মা, বিভা মজুমদার ও সঞ্জয় ভার্মা।

Loading

কপিলের ৬৭ তম জন্মদিনে বিসিসিআই-এর শুভেচ্ছা

আজ খবর (বাংলা), [খেলা ], নতুন দিল্লী, ভারত,০৬/০১/২০২৬ :  প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার তথা ১৯৮৩ সালে ওয়ার্ল্ড কাপ জয়ী ভারতের অধিনায়ক কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ভারতীয়  ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
হরিয়ানার ছেলে কপিলদেব নিখন্জ ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু করেছিলে ১৯৭৮ সালের অক্টবর মাসে।  তিনি প্রথমবার খেলতে নেমেছিলেন ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে। অসাধারণ পেস বোলার ছিলেন তিনি। তাঁর টেস্ট কেরিয়ারে তিনি ১৩১টি ম্যাচে ২২৭টি ইনিংস খেলেছেন এবং ৪৩৪টি উইকেট নিয়েছেন। ভারতীয় টেস্ট ম্যাচের ইতিহাসে কপিলদেব ছিলেন তৃতীয়  সর্বোচ্য উইকেট নেওয়া বোলার।
১৯৮৩ সালের বিশ্বকাপে কপিলদেব ছিলেন ভারতের অধিনায়ক।  জিম্বাবোয়ে ম্যাচে তাঁর একক ১৭৫ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীরা এখনো ভোলেন নি। তিনি ভারতীয় ক্রিকেটে ছিলেন  একজন রোলমডেল। আজ তাঁর ৬৭ তম জন্মদিনে তাঁর সতীর্থ খেলোয়াড়রা যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমন বিসিসিআই-এর পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Loading

দেশের জাতীয় সড়কগুলোতে মোবাইল নেটওয়ার্ক জুড়তে জরুরি ব্যবস্থা

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৬/০১/২০২৫ :  জাতীয় মহাসড়কের বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক সংযোগের সমস্যাগুলি চিহ্নিত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য টেলি যোগাযোগ দপ্তর ও ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রার্থনা করেছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ।

জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশ, বিশেষত গ্রিনফিন্ড এবং প্রত্যন্ত এলাকাগুলিতে নেটওয়ার্ক সংযোগের সমস্যা দূর করতে টেলিকম পরিষেবা প্রদানকারীদের যথাযথ নির্দেশ দেওয়ার অনুরোধ দেওয়া হয়েছে। জন-নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ দেশ জুড়ে জাতীয় মহাসড়ক করিডরে মোবাইল নেটওয়ার্ক সংযোগ উন্নত করার লক্ষ্যে দ্রুত ও সুসমন্বিত পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের মূল্যায়ণে দেখা গেছে, জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের প্রায় ১,৭৫০ কিলোমিটার জুড়ে ৪২৪টি স্থানে মোবাইল নেটওয়ার্কের সংযোগ অত্যন্ত দুর্বল। এই স্থানগুলির বিষয়ে বিস্তারিত তথ্য টেলি যোগাযোগ বিভাগ ও ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় মহাসড়ক করিডরগুলি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে যাওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্কের সমস্যা জাতীয় মহাসড়ক পরিচালনা, আপৎকালীন ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তি চালিত জনপরিষেবার ওপরে বিরুপ প্রভাব ফেলে।

ভূ-মানচিত্র সংযুক্ত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে টেলিকম পরিষেবা প্রদানকারীরা যাতে ফ্ল্যাশ এসএমএস সতর্কতা প্রচার করেন, সেই নির্দেশ দিতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। ওইসব স্থানে পৌঁছবার আগেই মহাসড়ক ব্যবহারকারীদের কাছে এমন এসএমএস পৌঁছে গেলে তাঁরা সতর্ক থাকতে পারবেন। যেসব জায়গায় গবাদি পশুরা এলোমেলোভাবে চরে বেড়ায়, সেই স্থানগুলির একটি তালিকাও ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জাতীয় মহাসড়কগুলিকে মোবাইল সংযোগ নেটওয়ার্কের মধ্যে এনে সেগুলিকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে চায়।


 

 

 

Loading

মমতা নাটক করছেন : শমীক

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ :  রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে আর তার মধ্যেই এই প্রক্রিয়াকে বিগ্নিত করতে রীতিমত নাটক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ এমনি অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য এদিন বলেন, “মমতা বার বার অভিযোগ করে বলতে চাইছেন যে রাজ্যে এসআইয়ের চলার জন্যেই একের পর এক নাগরিক হেনস্থার শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন।. তাই এসআইয়ের এর এইপ্রক্রিয়া সম্পূর্ণ অমানবিক। এই অমানবিক প্রক্রিয়া এখনই বন্ধ করা দরকার বলে দাবী জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে তিনি দেশের শীর্ষতম আদালতে নিয়ে যেতে চাইছেন।”

সমিল ভট্টাচার্য্য বলেন, “মমতা জানেন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে লাগাতার অভিযোগ করলে এবং সুপ্রীম কোর্টে  নিয়ে গেলে ববন্ধ হয়ে যেতে পারে এই প্রক্রিয়া। কিন্তু তাতে কি হবে? এসআইআর বন্ধ হয়ে গেলে নির্বাচন প্রক্রিয়াও বিঘ্নিতহবে। নির্বাচন হবে না.  মমতা জেনেবুঝেই সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন , আর তার জন্যেই তিনি নানারকম নাটক করে যাচ্ছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “শুধু দক্ষিণ ২৪ পরগনার মত একটা জেলা থেকেই ৫৪ লক্ষ নাম বাদ  দেওয়া হয়েছে।  আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে এখানে এই নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  ইলেকশন কমিশন যেন হোয়াটস আপ কমিশনের মত কাজ করছেন। “


Loading

বেহালা থেকে ঠিক সময়ে উড়তে পারলেন না অভিষেক

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ : বোলপুর  বেহালা ফ্লাইং ক্লাব থেকে ঠিক সময়ে উড়তে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।  জড়িয়ে পড়লেন বচসায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি পাওয়া নিয়ে সমস্যা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেহালা থেকে হেলিকপ্টারে উঠতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। শেষে অনেকটা দেরিতেই অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি পায়।

বুধবার বীরভূমে ‘রণ সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। শেষ পর্যন্ত সওয়া ২টো নাগাদ অনুমতি মেলে। এরপরেই উড়ে যায় অভিষেকের হেলিকপ্টার। অনেক দেরিতে হলেও বোলপুরে গিয়ে নামেন তিনি।


Loading

আপাতত কনকনে ঠান্ডার দাপট থাকবে রাজ্যজুড়ে

 

আজ খবর (বাংলা)  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ :  গত ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা কমেছে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। দুই ডিগ্রি মতো কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। ২০১৩ সালে কলকাতায় তাপমাত্রা ৯ জানুয়ারি 9.0 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।

১৮৯৯ সালে ২০ শে জানুয়ারি কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.7 ডিগ্রি সেলসিয়াস।

২০২৩এ ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার ক্ষেত্রে। জানুয়ারি মাসে। ২০১৮ তে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা কলকাতায়।

বিগত ১০ বছরে দশ থেকে ১১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে কলকাতা ক্ষেত্রে।।

বীরভূম  বর্ধমান জেলায় শীত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে গতকাল রাত্রে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার মধ্যে। আগামী ৪৮ ঘণ্টা এটি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমবঙ্গ পুরস্কার এ সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে এর ফলে আমাদের সরাসরি কোন প্রভাব নেই। বাতাসের গতিবেগ বেড়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের ফলে। এর ফলেই আমাদের রাজ্যে ঠান্ডা বেড়েছে।

আগামী সাতদিন রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাত কোন সম্ভাবনা নেই কোন জেলাতেই। আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় এমন আজকে যেরকম আছে শ্যামলী থাকা সম্ভব না রয়েছে। চার দিন কাটার পর ২ ডিগ্রী মত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে। বীরভূম নদীয়া ২৪ পরগনা হুগলি এই জেলাগুলিতে বীরভূম পূর্ব বর্ধমান সহ শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মানতা দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে শীতলতম দিনে সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন থেকে চার ডিগ্রী নিচে চলছে।। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো।

উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার চার থেকে ছয় ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন পর্যন্ত

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা জলপাইগুড়ি কোচবিহার জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা সকাল বেলার সময়। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে থাকা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে ১০ ডিগ্রির মতো তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।


Loading

শিলিগুড়িতে হেলমেটহীন বাইকচালকদের জরিমানা

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি,  দার্জিলিং, ০৬/০১/২০২৬ :  শিলিগুড়ি শহরে এবার কঠোর অবস্থান নিল ট্রাফিক পুলিশ। বেআইনিভাবে গাড়ি চালানোর অভিযোগে একের  পর এক বাইকচালককে জরিমানা করতে দেখা গেল শিলিগুড়ির ট্রাফিক পুলিশকে।

শিলিগুড়ি শহরের বাইক চালকরা অনেকেই নিয়ম মেনে বাইক , চালান না, হেলমেট পড়েন না, অনেক সময় নিয়ম নীতির তোয়াক্কা করেন না। এই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যেত। এর আগে বারংবার সতর্ক করা হয়েছে তাঁদের, কিন্তু কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছিল না। এবার কিন্তু এই বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া  মনোভাব নিল  শিলিগুড়ির ট্রাফিক পুলিশ।

আজ শিলিগুড়ির আশিঘর মোড়ে  বাইক ধরতে দেখা গেল ট্রাফিক পুলিশকে। বেশিরভাগ বাইকচালকই  হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। হেলমেট না পড়ার জন্যে নানাজন নানারকম অজুহাত দেখাচ্ছিলেন। তাঁদের সকলকেই জরিমানা করা হয়েছে। একজন নাবালক চালককে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  একজন একটি বন্ধকী বাইক চালাচ্ছিলেন,  বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor