আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ৩০/০৩/২০২৬ : রোহিত শর্মা আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন—এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে।মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রোহিতের ঝকঝকে অর্ধশতরানের পর তিনি বলেন, “এটা যেন রোহিতের ‘২.০ অবতার’।”
কুম্বলের মতে, রোহিতের ব্যাটিংয়ে পুরনো আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং এবং অনায়াস স্ট্রোকপ্লে আবার স্পষ্ট হয়েছে। বিশেষ করে কঠিন বোলারদের বিরুদ্ধে যেভাবে তিনি সহজে ছক্কা হাঁকিয়েছেন, তা তাঁর সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।
এই ম্যাচে রোহিত ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা মুম্বই ইন্ডিয়ান্সকে ২২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জিততে বড় ভূমিকা নেয়।
কুম্বলে আরও বলেন, রোহিত নিজের ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করেছেন এবং ছোট বিরতির পরও দ্রুত ছন্দে ফিরে আসা তাঁর অভিজ্ঞতার প্রমাণ। এই পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে, তিনি এখনও আইপিএলে বড় প্রভাব ফেলতে প্রস্তুত।
এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং প্রতিপক্ষ দলগুলির জন্যও সতর্কবার্তা—‘হিটম্যান’ আবার ফর্মে।
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ৩০/০৩/২০২৬ : ইরানের সাথে নতুন কোনো চুক্তির পথে এগোতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
এয়ারফোর্স ওয়ানে যাত্রাকালীন আজ মার্কিন প্রেসিডেন্ট একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ইরান কর্তৃপক্ষের সাথে তাঁর দপ্তরের যে কথাবার্তা চলছে, তা যথেষ্ট ফলপ্রসূ হতে পারে। এই ব্যাপারে তিনি বেশ আশাবাদী।’ সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে ইরান ২০টি তেল ভর্তি জাহাজকে নিরাপদে যেতে দিয়েছে। তার মধ্যে ভারতের জাহাজও ছিল. এছাড়াও ইরান ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জাহাজগুলিকে আর আটকে দিচ্ছে না. ইরানের এই ব্যবস্থাগুলিকে ইতিবাচক চোখে দেখছেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের ইতিবাচক মনোভাব দেখে তাদের সাথে আমাদের যা কথাবার্তা হয়েছে তাতে করে মনে হচ্ছে ইরানের সাথে যুক্তিযুক্ত এবং ভাল একটা চুক্তি হতে পারে। এই চুক্তি নিয়ে আমি বেশ আশাবাদী।” ইরানের সাথে আমেরিকার এই চুক্তি স্বাক্ষরিত হলে পশ্চিম এশিয়ায় আপাতত অশান্তি বন্ধ হতে পারে, যা কিনা বিশ্বের বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মেষ রাশি : কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। মনোক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্খিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন। সঙ্কটের মুহুর্তে আত্মীয়রাও সাহায্য করবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। পারিবারিক জীবন সুখে কাটবে।
বৃষ রাশি : আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। বাড়ির কাজ আপনাকে প্রায়সময়েই ব্যস্ত রাখবে। প্রেমে অপ্রত্যাশিত মোড়। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। আজকে পরিস্থিতি এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।
মিথুন রাশি : কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে। নতুন যোগাযোগ স্থাপন এবং ব্যবসার প্রসারের জন্য গৃহীত ভ্রমণ অত্যন্ত ফলদায়ক হবে। বিবাহত জীবন উত্তম।
কর্কট রাশি : আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয়, কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয়।
সিংহ রাশি : সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে একসাথে করুন। আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। বিবাহিতা জীবন সুখে কাটবে।
কন্যা রাশি : আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনার সঙ্গীর খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ। বিবাহিত জীবনে আপনার সঙ্গীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে।
তুলা রাশি : আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। বিবাহিতা জীবনে আপনার সঙ্গী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।
বৃশ্চিক রাশি : আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার বর্জন করে অধস্তনদের বক্তব্যও শুনুন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।
মকর রাশি : বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। পেশাদারদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।
কুম্ভ রাশি : আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যাক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আপনার সঙ্গী আজ আপনার মর্যাদা অন্যভাবে প্রভাবিত করতে পারেন।
মীন রাশি : আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাত থেকে চলে যেতে দেবেন না। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত বিষয় নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
আজ খবর (বাংলা), [বিনোদন] দীঘা, পূর্ব মেদিনীপুর, ২৯/০৩/২০২৬ : বিনোদনের দুনিয়ায় বেদনার ঘটনা। শ্যুটিং চলাকালীন মাঝ সমুদ্রে দুর্ঘটনা, মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।
দীঘার কাছে তালসারি এলাকায় সমুদ্রে শ্যুটিং চলছিল। একটি সিরিয়ালের শ্যুটিং চলছিল, যেখানে সমুদ্র থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালার কথা ছিল। সেই দৃশ্যের শ্যুটিং চলছিল তালসারি সমুদ্রে। একটি নৌকায় ছিলেন রাহুল। সেই সময় একটি বড় ঢেউ নৌকাটিকে দুলিয়ে দেয়। ভারসাম্য রাখতে না পেরে রাহুল সমদ্রে পড়ে যান। এরপর তাঁর মৃতদেহ উদ্ধার করে উড়িষ্যার পুলিশ।
দীর্ঘদিন ধরে মঞ্চে এবং রুপোলি পর্দায় অভিনয় করছিলেন রাহুল। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। প্রচুর বাংলা সিনেমায় তাঁকে সফলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের একটি ছেলে আছে, নাম সহজ ব্যানার্জি। মাঝখানে কিছুদিন ছাড়াছাড়ি হয়ে গেলেও প্রিয়াঙ্কার সাথে তাঁর সম্পর্ক ভালোই ছিল এবং তাঁরা একসাথেই থাকতেন।
আজ দীঘার কাছে তালসারিতে শ্যুটিং চলাকালীন এই অভিনেতার যে মৃত্যুর মত ঘটনা ঘটে গেল, সেই ঘটনার জেরে সিনেমা প্রস্তুতকারী সংস্থাগুলো কতটা সাবধানতা অবলম্বন করে শ্যুটিং করে তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠে গেলো। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে অমিত শাহের অবদান ছিল অনস্বীকার্য
আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২৯/০৩/২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জাতির নতুন চানক্য বলে অবিহিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি নির্বাচনে জিতলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ইঙ্গিত দিয়ে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবার তাঁকেই জাতির নব ‘চানক্য’ বলে অভিহিত করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আজ বলেন, “অমিত শাহ জাতির নব চানক্য। অসাধারণ নেতা তিনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সফল করে তুলছেন তা যথেষ্ট প্রশংসনীয়। শুধু তাই নয়, দেশ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে তাঁর অবদান দেশবাসী ভুলবে না. “
প্রসঙ্গত উল্লেখ্য, আর কিছুদিন পরেই দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে ভোট হতে চলেছে রাজ্যে। ভোটের ফল প্রকাশিত হবে মে মাসের ৪ তারিখে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোটের চরম লড়াইয়ের সাক্ষী থাকছে গোটা রাজ্য। নির্বাচনের ফলাফলের জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে মে মাসের ৪ তারিখ পর্যন্ত।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৩/২০২৬ : আরও দুই জাহাজ এলপিজি ভর্তি কন্টেনার নিয়ে ভারতের দিকে আসছে বলে জানিয়েছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতি থাকায় ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আসতে বাধা পাচ্ছিল। যদিও ইতিমধ্যেই কেন্দ্র সরকার দেশবাসীকে জ্বালানি যোগান দেওয়ার ক্ষেত্রে একাধিকবার আস্বস্ত করেছে। এর মধ্যে কয়েকটি জাহাজ তেল নিয়ে ভারতে চলেও এসেছে। কিন্তু তা সত্বেও মানুষের মন থেকে আশঙ্কা দূর হয় নি. জিনিসপত্রের দাম বেড়েছে অনেকখানি।
এর আগেও ভারত সরকার বার বার বলেছে পর্যাপ্ত তেল ভারতের ভান্ডারে রয়েছে, তাই আশঙ্কার কোনো .কিন্তু তা র পরেও দেশের বাজারে কালোবাজারি হয়েই চলেছে। এর মধ্যেই আজ দেশের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল যে হরমুজ প্রণালী দিয়ে এলপিজি কন্টেনার ভর্তি আরও দুই জাহাজ (BW TYR BW ELM) ভারতের উপকূলে এসে পৌঁছে যেতে চলেছে। এই দুই জাহাজে মোট ৯৪,০০০ টন জ্বালানি তেল রয়েছে বলে জানা গিয়েছে। এই তেল ভারতে এসে গেলে কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার।
আজ খবর (বাংলা) [রাজনীতি], পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৬ : বিজেপি ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার বানালে এই রাজ্যের মানুষ আর আমিষ খাবার খেতে পারবেন না বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দিতে ফিয়ে এই কথা বলেছেন তিনি।
পুরুলিয়ায় একটি জনসভায় নির্বাচনী ভাষণ দিতে গিয়ে আজ বিজেপকে তুমুল সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে বলেও তিনি সুর চড়িয়েছেন। আর এই সব ঘটনার জন্যে তিনি বিজেপিকেই দায়ী করেছেন।
এদিন জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ মাংস খাওয়া হয় না। তাই বিজেপি রাজ্যে এলে আপনারা কেউ আর মাছ-মাংস-ডিম্ খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনো ধর্ম মানে না। এরা দাঙ্গায় উস্কানি দেয়, তারপর মানুষ মেরে এরা ক্ষমতায় আসে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসী ও নারীদের ওপর বেশি হামলা হয়। বাংলাভাষী মানুষের ওপর অন্য রাজ্যগুলিতে হামলা হচ্ছে। অথচ আমরা কিন্তু কাউকে দমন করি না। “
আজ খবর (বাংলা), [রাজনীতি], পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ : রঘুনাথগঞ্জে যে রামনবমীর মিছিলে গন্ডগোল হয়েছিল, তার জন্যে তাঁকে দোষারোপ করা না হয় বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রঘুনাথগঞ্জে রাম নবমীর মিছিলে যে গন্ডগোল হয়েছিল তার জন্যে আমাকে যেন দায়ী করা না হয়. নির্বাচন কমিশন আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অফিসার এবং প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়া হচ্ছে। সুতরাং এখন সৱ কিছুই আর আমার নিয়ন্ত্রণে নেই. তাই রঘুনাথগঞ্জ গন্ডগোলের জন্যে আমাকে দায়ী করবেন না।”
মমতা এদিন বলেন, “রঘুনাথগঞ্জে গন্ডগোল উস্কে দেওয়া হয়েছে। দোকানপাট ভাংচুর করা হয়েছে। আমরা সেখানে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছি। দেখতেই পাচ্ছেন সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচলও স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা সব ধর্ম ও বর্ণের উৎসব পালন করি। রাম নবমীর দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তিনটি জায়গায় গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ : কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. আজ তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন।
কলকাতার একটি হোটেলে আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতা দিদি ভোটের আগে সবসময় ভিকটিম কার্ড খেলেন, এইভাবেই তিনি বাঙালির আবেগকে নিজের দিকে নিয়ে যান এবং ভোটে লড়াই করেন। ” এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে অমিত শাহ দুর্নীতি নিয়ে সোচ্চার হন. যাকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট হিসেবে ব্যক্ত করেছে।
অমিত শাহ আজ বলেন, “ভোট আসলেই মমতা দিদি এমন একটা অভিনয় করেন যেন মনে হয় তিনি ভুক্তভোগী, বঞ্চিত, বাংলা বঞ্চিত, কেন্দ্র সরকার শুধুই বঞ্চনা করে চলেছে। কখনও তাঁর পা ভাঙে, কখনও মাথা ফাটে। কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন, আবার কখনো তিনি এমন অসহায়তা দেখান যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই গালিগালাজ করেন। তাঁর এই ভিকটিম কার্ড খেলে ভোটে লড়ার অভ্যাসটা বাংলার মানুষ বুঝে গিয়েছে।”
অমিত শাহ আরও বলেন, ” দেশের বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে, কিন্তু কোথাও বিচার বিভাগীয় কর্তাদের নিয়োগ করতে হয় নি, একমাত্র পশ্চিমবঙ্গে করতে হয়েছে। মমতা দিদি এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে যাচ্ছিলেন। মমতা দিদিকে আমরা বলতে চাই, বাংলাদেশিরাও বাংলায় কথা বলেন, কিন্তু কোনো বাংলাদেশিকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। উনি বাংলাদেশিদের হয়ে কথা বলছেন। অনুপ্রবেশকারীরা ভোটাধিকার হারিয়েছে, এবার নাগরিকত্বও হারাবে।”
আজ খবর (বাংলা), খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর , ২৮/০৩/২০২৬ : নকশালবাড়ির স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তার পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যে “রাজ্য থেকে এবার জঙ্গলরাজ দূর হবে।”
নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল এর মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন “সমস্ত মহিলারা যেন ভোটকেন্দ্রে থাকেন এবং দরকারে রান্না করার সরঞ্জাম হাতের কাছে রাখেন এবং পরিস্থিতি সামাল দেন।” মমতার এই বক্তব্যকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
এই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার পর আজ বিজেপি নেতা ও খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “ভোটের আগে মুখ্যমন্ত্রী মহিলাদের খুশি করতে চাইছেন। কিন্তু সেটা আর হবে না। এই রাজ্য থেকে জঙ্গল রাজ শেষ হবেই। অমিত শাহ আসছেন, তিনি এসে যখন আমাদের সংকল্প পত্র প্রকাশ করবেন, তখন বিজেপির স্বরূপ দেখতে পাবে তৃণমূল কংগ্রেস।”