আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৮ম বেতন কমিশন ঘিরে বাড়ছে জল্পনা। বেতন ,পেনশন,মহার্ঘ ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর – এই চারটি বিষয় এর প্রতি এখন লক্ষ্য। সম্ভাব্য বেতন বৃদ্ধি হতে পারে ২০% থেকে ৮০% । তবে এখনো অবধি বেতন বৃদ্ধির কোনো সর্বশেষ ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।
৮ম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মী সংগঠন , ইউনিয়ন ও সংশ্লিষ্ট পক্ষের মতামত ও তথ্য সংগ্রহের পর্ব সমাপ্ত হয়েছে। কর্মী সংগঠন ,বিশ্লেষক ,এবং বৈষয়িকরা বেতন বৃদ্ধির সম্ভাব্য তিনটি হিসাব তুলে ধরেছেন। রক্ষনশীল হিসেবে মোট বেতন প্রায় ২০-৩০% বাড়া সম্ভাবনা। মাঝারি হিসেবে প্রায় ৩০-৫০% বাড়ার সম্ভাবনা এবং সর্ব্বোচ্চ আশাবাদী হিসেবে ৮০% বা তার বেশি বাড়ার সম্ভাবনা যদি ফিটমেন্ট ফ্যাক্টরি বেশি হলে।
তবে এগুলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় যতক্ষণ না কমিশন সুপারিশ দেবে। সম্ভবত ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই সুপারিশ সরকারে প্রেরণ হবে বলে আশা আছে ।
ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে বর্তমান মূল বেতনকে নতুন কাঠামোয় মূল বেতনকে নতুন বেতন কাঠামোয় রূপান্তর করা হয় , তাই এই গুণক যত বেশি হবে নতুন মূল বেতনও তত বাড়বে। ৭ম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলেও ৮ম কমিশনে এটি কত নির্ধারিত হবে , তার ওপরেইসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমান নির্ভর করছে ।
DA কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি চলছে। যদি যুক্ত করা হয়,তবে HRA , পেনশন , pf , গ্র্যাচুইটি ও অন্যান্য বেতন – ভিত্তিক সুবিধায় তার প্রভাব পরবে এবং সরকারি কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে।
রিপোর্ট অনুযায়ী ৮ম বেতন কমিশন প্রস্তাবিত হলে ১ কোটিরও বেশি জনগোষ্ঠী লাভবান হবেন। এর মধ্যে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬০ লক্ষ পেনশন ভোগী আছে বলে উল্লেখ আছে । তবে ২০২৭ এর মধ্যে এই প্রস্তাব বাস্তব সম্মত হবে বলে শোনা যাচ্ছে।
Advt. – School bag @ Rs. 799/- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য] মল্লার পুর, বীরভূম, ১০/০৮/২০২৬ : সরকারি আবাস যোজনা প্রকল্পের কাক্যে সার্ভেকরতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত কর্মী। মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির ছবি তোলার সময় পিছন থেকে লোহার রড দিয়ে ওই কর্মীর মাথায় আঘাত করা হয়।
আহত কর্মীর নাম মনঞ্জয় বাগদী। অভিযোগের তির গ্রামের বাসিন্দা ফারুক শেখের দিকে। জানা গিয়েছে, আবাস যোজনার বাড়ির সার্ভে করতে প্রচন্দ্রপুরে গিয়েছিলেন মনঞ্জয়। সেখানে এক উপভোক্তার বাড়ির ছবি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই সময় আচমকা পিছন থেকে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
আঘাতের জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান মনঞ্জয়। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছন তাঁর সহকর্মী তথা মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। আহত কর্মীকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসার সময়ও তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আহত মনঞ্জয়কে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। অভিযোগে ফারুক শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ADVT. — Flower bouquet Rs.150/- [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], হালিশহর, উত্তর ২৪ পরগণা , ১০/০৮/২০২৬ : হালিশহর থানায় পুলিশের হেফাজতে মৃত্যু হওয়া বিরজু কেওটের বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা বিরজু কেওটের। গতকাল তাঁর বাড়িতে যেতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছিল তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ সকালে ঐ তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে পুলিশ মন্ত্রী হয়েও তিনি প্রথমেই মেনে নিলেন যে পুলিশের হেফাজতেই মৃত্যু হয়েছে বিরজুর, এটা দিনের আলোর মত পরিস্কার। ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী হলেও গোটা বিষয়টা তিনি আন্তরিকতার সাথে দেখবেন বলে কথা দিয়েছেন বিরজুর পরিবারকে।
বিরজুর স্ত্রী কাঁচরাপাড়ায় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকলেও পরিবারে একমাত্র বিরজুই উপার্জন করতেন। তাঁদের ছোট দুই সন্তান আছে। সেই সন্তানদের পড়াশুনার করানোর জন্যে মুখ্যমন্ত্রী বিরজুর পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন। স্থানীয় থানায় বিরজুর স্ত্রীর জন্যে এটেন্ডেন্টের চাকরি দেন। তাঁর সরকার পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কিভাবে পুলিশ হেফাজতে বিরজুর মৃত্যু হল, কি ধরনের অত্যাচার তার ওপর হয়েছিল, তা জানতে মেজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত শুরু করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হবে। এই ঘটনার জন্যে হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে ব্যাটেলিয়ানে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ওপুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ADVT> – Women floral handkerchief set @ Rs. 377/- (10 pcs.) [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : অভয়ার রহস্য মৃত্যুর তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী. এই মুহূর্তে এই তদন্ত করছে সিবিআই, তাহলে প্রশ্ন উঠছে এরপরেও কিভাবে পুলিশ একই তদন্ত চালিয়ে যাবে ?
ঘটনা ঘটে যাওয়ার দুই বছর কেটে গেলেও সিবিআই এখনো তেমন কিছু একটা করে উঠতে পারে নি। অন্তত সেইরকম জোরালো কোনো তথ্য প্রমান উঠে আসে নি সিবিআই এর তদন্তে। তাহলে পুলিশ ফের নতুন করে তদন্তে নেমে কি কি তথ্য প্রমান আবিষ্কার করবে ? অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “নতুন করে তদন্ত করবে পুলিশ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নতুন তদন্ত কি তাহলে তাজনৈতিক কারণে ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন, “অভয়ার রহস্য মৃত্যুর তদন্ত করতে গিয়ে সিবিআই যা কাজ করেছে, তার বাইরেও একটা ক্ষেত্র আছে, যেখান থেকে এই তদন্ত ফের শুরু করা সম্ভব। পুলিশের এক্তিয়ার আছে সেখানে তদন্ত করার, আর সেই জায়গাটা হল শ্মশান।”
অভয়ার দেহ পানিহাটির বাড়ি থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। বার্নিং ঘাটে যে ফর্মে নিকট আত্মীয়াদের সাক্ষর লাগে, সেখানে অভয়ার বাড়ির লোকেদের সাক্ষর ছিল না। তাহলে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতেই দেহ দাহ করা হয়েছিল সেদিন। ফর্মে কে সাক্ষর করেছিল ? জানা যাচ্ছে, সেদিন ফর্মে সাক্ষর করেছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। কেন সেদিন দেহ আগে দাহ করার জন্যে চুল্লি বদল করা হয়েছিল ? সেটা খতিয়ে দেখবে পুলিশ। কারা তথ্যপ্রমাণ লোপাটে আর জি কর কলেজে ভাংচুর চালিয়েছিল ? কার নির্দেশে হয়েছিল সেটা দেখবে পুলিশ।
সেদিন অভয়ার এই তড়িঘড়ি শেষকৃত্যের জায়গা থেকেই তদন্ত অভিযান নতুন করে শুরু করতে চলেছে রাজ্যের পুলিশ। সেদিন যে পুলিশ আধিকারিকরা দ্রুততার সাথে অভয়ার দেহ শেষকৃত্য করতে সাহায্য করেছিলেন সেই তিন আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে, তিন চিকিসক আধিকারিককে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন করে তদন্ত শুরু করে পুলিশ কি বাজিমাত করতে পারবে ? সেদিকেই নজর থাকবে আমাদের। নজর থাকবে গোটা দেশের।
ADVT. – Snickers pack @ Rs. 479/- [Click on the image]
মেষ রাশি : বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, বিশেষ ব্যবসার ক্ষেত্রে, সেই সিদ্ধান্তগুলিই আজ আপনাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ বাড়বে, তথাপি কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। প্রসাধনী ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে।
বৃষ রাশি : আজ সারাদিনে সামান্য কিছু পারিবারিক বিবাদ ছাড়া ভালোই কাটবে, আনন্দে থাকবেন। সকালের দিকে আথিক উপার্জনে যে বাধা পাবেন, সেই বাধা কেটে যাবে দুপুরের পর। ব্যবসার ক্ষেত্রে আজ বেশি লাভের মুখ দেখতে পারেন। পেশার ক্ষেত্রেও ভালো হবে, তবে আইনজীবীদের বেশি ভালো।
মিথুন রাশি : আজ ব্যবসার ক্ষেত্র বেশ ভালো, আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। তবে অন্যদিকে খরচ বেড়ে যেতে পারে। পারিবারিক কারোর অসুস্থতার কারণে চিকিৎসা জনিত খরচ বাড়বে। আত্মীয়াদের সাথে শত্রুতা বাড়তে পারে। পড়ুয়াদের পড়াশুনায় মন বসানো কঠিন হবে। আজ কোনো সিদ্ধান্ত নেবেন না।
কর্কট রাশি : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।বেশ কিছু কাজ বুদ্ধি খাটিয়ে করে নিতে পারলে উন্নতির যোগ রয়েছে। পদন্নোতির পাশাপাশি আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের পরিমাণ বেড়ে যেতে পারে। পুরোনো অসুখ আজ আপনাকে বিব্রত করতে পারে।
সিংহ রাশি : কর্মক্ষেত্রে কাজের চাপ সেভাবে না থাকলেও কোনো কারনে আপনি অস্থির থাকবেন, সেই অস্থিরতা আজ আপনাকে সেভাবে কাজ করতে দেবে না। মুদিখানা বা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাসায়ীদের আজ ভালো দিন কাটবে। পেশার ক্ষেত্রে চর্ম শিল্পের সাথে যুক্ত শিল্পীদের ভালো দিন।
কন্যা রাশি : প্রশাসনে যাঁরা চাকরি করেন, আজ তাঁদের উন্নতির যোগ রয়েছে। পড়ে গিয়ে বা ধাক্কা লেগে হাড়ে চোট পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বা বোন কেউ সাহায্য করতে পারে। যৌথ ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে আজ বাদানুবাদ লেগে থাকতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন।
তুলা রাশি : ব্যবসায়ে সেভাবে অগ্রগতি নেই, কোনো মহিলা আজ আপনাকে শত্রুতা করতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন, এমনকি রাজনীতি নিয়ে আজ কোনো আলোচনাও করবেন না। সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে। দিনের শেষে কিছু অর্থ সঞ্চিত হবে।
বৃশ্চিক রাশি : আজ শ্রমিক বা কর্মচারীদের জন্যে নতুন করে সমস্যায় পড়তে পারেন। যে কোনো অঙ্গীকার করার আগে ভেবে নিন। অপ্রত্যাশিতভাবে আজ আর্থিক উপার্জন আপনার সমস্যা মিটিয়ে দিতে পারে। সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে। চেনা কোনো ব্যক্তি আজ আপনাকে বিড়ম্বনায় ফেলবে।
ধনু রাশি : আজ অতিরিক্ত আয় , লাভ বা উপার্জনের স্বাদ পেতে পারেন। কাগজপত্র বুঝে নিয়ে বিনিয়োগ করতে পারেন। কোনো বিশেষ ব্যক্তিকে বিশ্বাস করে ঠকতে পারেন। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। সতর্ক থাকুন। বিনোদন নাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিদের জনপ্রিয়তা বাড়বে।
মকর রাশি : ফাটকা জাতীয় কিছু থেকে উপার্জন করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। পরিচিত কারোর ওপর ভরসা করবেন না। আজ পারিবারিক বিবাদ লেগে থাকতে পারে, তবে সন্তানের কৃতিত্বে আনন্দ পেতে পারেন। আয় বেড়ে যাওয়ার কিছু সুযোগ এসে যাবে। ঠান্ডা লেগে যাওয়া থেকে সাবধান।
কুম্ভ রাশি : আজ আত্মীয়দের কেউ কেউ আপনার শত্রুতা করতে পারে, সেই শত্রুতার জেরে প্রায় হওয়া কাজ ভেস্তে যেতে পারে, তবে এক্ষেত্রে কোনো বিশেষ বন্ধু, এমনকি নিজের মায়ের থেকেও সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্র পেশার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। দাঁত ও গলার ব্যাথা বাড়বে।
মীন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ লাভবান হওয়ার যোগ আছে। আর্থিক লাভ আসবে, তবে যদি দ্বিধামুক্ত হয়ে না পারেন তাহলে আজ বিনিয়োগ করবেন না। কেউ আজ আপনাকে দামী কিছু উপহার দিতে পারেন। শরীরের যত্ন নিতে আজ আপনার বিশ্রাম দরকার। ফাটকা কিছু থেকে আর্থিক লাভ।
ADVT : Puja basket @ Rs. 219/- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং,০৯/০৮/২০২৬ : জমি দখলের অভিযোগ থেকে শুরু করে রেল হকারদের উচ্ছেদ, জরিমানা, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা—একাধিক দাবি-দাওয়া ও অভিযোগ নিয়ে ‘সরাসরি শঙ্করে’ কর্মসূচিতে হাজির হলেন শিলিগুড়ির বাসিন্দারা। রবিবার শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে এই কর্মসূচিতে শহরের সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনলেন শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ।
এদিন সাধারণ মানুষের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শিলিগুড়ির বিজেপির প্রভাবশালী নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও মন্ত্রীর কাছে তুলে ধরেন এক অভিযোগকারী। পাশাপাশি রেল হকারদের উচ্ছেদ ও জরিমানা, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা এবং জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতার কথাও জানানো হয়।
অভিযোগকারীদের বক্তব্য মন দিয়ে শোনার পাশাপাশি প্রতিটি বিষয় নথিভুক্ত করেন শঙ্কর ঘোষ।
Advt. — Cotton Shirts 2 Pcs. @ Rs. 999/- Rs. 699/- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজনীতি], হালিশহর, উত্তর ২৪ পরগনা, ০৯/০৮/২০২৬: এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ‘চোর চো’র স্লোগান শুনতে হল. তাঁর গাড়িতে ছোঁড়া হল কাদা এবং জুতো।
তোলাবাজি ও দুর্নীতির অপরাধে হালিশহর এলাকা থেকে তৃণমূল নেতা বিরজু কেয়টকে গ্রেপ্তার করা হয়েছিল। ইনি কাঁচরাপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী। বিরজুকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। এরপর গতকাল ভোরে মৃত্যু হয় বিরজুর। তার পরিবারের অভিযোগ হাত পা বেঁধে বিরজুকে প্রচন্ড মারধর করা হয়েছিল, তার জেরেই মারা গিয়েছে সে। ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি।
দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে হালিশহরে এসে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এলাকায় ঢুকতেই প্রচুর মানুষ জড়ো হয়ে তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাশাপাশি চলতে থাকে ‘জয় শ্রী রাম’ স্লোগানও। কেউ কেউ মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছুঁড়তে থাকে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এর আগে মমতাকে হাইকোর্টে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছিল, এবার হালিশহরে গিয়েও ‘চোর চোর’ স্লোগান শুনতে হল।
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৮/২০২৬ : পাক্কা দুবছর সময় চলে গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হয়ে গিয়েছে, গঙ্গা নদী দিয়ে বিস্তর জল বয়ে গিয়েছে, তা সত্ত্বেও অভয়ার দোষীরা এখনো ধরা পড়ে নি. মাঝখানে দু দু’টো বছর কেটে গিয়েছে। আজ রবিবার সেই অভিশপ্ত দিনের দুই বছর পার। আর জি কর হাসপাতালের ঐ ঘটনায় সত্যিই বিচারের বাণী নীরবে নিবৃতে কেঁদে চলেছে।
অভয়ার ঘটনা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, তর্জন, গর্জন, আন্দোলন তো কম কিছুই হয় নি ! পুলিশ, সিআইডি, সিবিআই সবাই মিলেই একটা ধর্ষণ আর খুনের কিনারা করতে পারলো না ? অভয়ার খুনীদের শাস্তি চেয়ে রাতের পর রাত জেগে আন্দোলন করেছে কলকাতা। সেই আন্দোলনকে সমর্থন করেছেন আট থেকে আশি সবাই, রাজ্যবাসী, দেশবাসী, গোটা পৃথিবী এবং আমাদের সমাজ। এতো কিছুর পরেও ঠান্ডা মাথায় ঘটনাস্থল থেকে প্রমান লোপাট করেছে কিছু নরপিশাচ।.
এখনও ঘরে বসে একমাত্র মেয়ের জন্যে চোখের জল ফেলে চলেছেন অভয়ার মা রত্না দেবনাথ। বছরের এই সময়টা আসলেই তিনি কেমন যেন গুটিয়ে যান। নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে রাখেন। আজ তিনি বিজেপির পতাকার তলায় একজন বিধায়িকা, তা সত্বেও আশেপাশে সবাইকে তিনি বলে দিয়েছেন, এক সপ্তাহ ছুটি দিন। এই সপ্তাহটা তাঁর কাছে অসহনীয়, যন্ত্রণার । এই সময় কোনো কাজ তিনি করতে পারবেন না. এই সপ্তাহটা তিনি দেবেন অভয়াকে। তাঁর প্রিয় মামনিকে।
সিবিআই ফের কেস ডায়রি খুলেছে, তবে খুব বেশি দূর আর এগোতে পারে নি। জিজ্ঞাসাবাদ চলছে এখনও। উচ্চ পদমর্যাদার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আসল দোষী বা দোষীরা কি ধরা পড়েছে ? এখনো নয়। সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে নি। সেদিন রাতে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত ছিল তা জানাতে পারেনি কেন্দ্রীয় এই এজেন্সি। প্রমাণ লোপাট করতে কারা সেদিন ভাংচুর চালিয়েছিল, সিবিআই বলেনি। কে ছিল নেপথ্যে ? আমরা জানতে পারি নি। শুধু জানতে পেরেছি, অভয়ার জন্যে যে জুনিয়ার ডাক্তাররা বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিলেন, তাঁরা এখন যেন কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। তাই দু বছর কেটে গেলেও আজ আর কলকাতা অভয়ার বিচার চেয়ে পথে নামবে না। অভয়ার স্মৃতিতে ছোটখাটো কিছু অনুষ্ঠান অবশই হবে ।
অভয়ার মা কিন্তু এখনও দৃঢ় প্রতিগ্গ্য়, তিনি মনে করছেন যে তাঁর মেয়ে সঠিক বিচার পাবেনই। প্রকৃত দোষী ধরা পড়বেই। আজ নয় কাল !
মেষ রাশি: যে পাওনা টাকা এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না, সেই টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন। আজ নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হতে পারে, যার প্রভাব আপনার জীবনে পড়তে পারে। পুরোনো কোনো বন্ধুর সাথে আজ মতের মিল হবে না। সর্দি কাশি থেকে সাবধান। ব্যবসায়ে মঙ্গল।
বৃষ রাশি : পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দূর ভ্রমনের সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের সাথে ভালো সময় কাটবে। অনেক জ্ঞানের কথা শুনে আপনি সমৃদ্ধ হতে পারেন। নিকট কেউ আজ আপনার থেকে ঋণ চাইতে পারে, তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তরল বা নরম বস্তুর ব্যবসায়ে লাভবান হতে পারেন।
মিথুন রাশি : আজ এবং আগামী দুই তিন দিন জল থেকে একটু দূরে থাকুন। জলে বিপদ হতে পারে। আত্মীয়দের কেউ আজ আপনার সাথে শত্রুতা করতে চাইলে তাকে বুদ্ধি দিয়ে মোকাবিলা করুন। অকারনে আজ বেশ কিছু খরচ হয়ে যেতে পারে। অর্থ নিয়ে মানসিক দুশ্চিন্তা থেকেই যাবে।
কর্কট রাশি : আজ নানারকম দুশ্চিন্তা মনকে সারাদিন গ্রাস করে রাখবে। পারিবারিক বিবাদ আজ তুঙ্গে উঠতে পারে। সঙ্গীর সাথেও মনোমালিন্য হতে পারে। আজ আগুন থেকে সাবধানে থাকবেন। দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজকর্মে মন বসবে না, সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে। বিতর্ক এড়িয়ে চলুন।
সিংহ রাশি : যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনটা ব্যবসা এগোবে না, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য্য ধরুন। আজ পুরোনো পাওনা টাকা উদ্ধার হতে পারে। ফাটকা জাতীয় কোনো কিছু থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে. সাংস্কৃতিক জগতের সাথেযুক্ত ব্যক্তিদের সুখ্যাতি বাড়বে।
কন্যা রাশি : আজ সামাজিক কাজে যুক্ত হতে পারেন, প্রভাবশালী ব্যক্তির নজরে আসবেন। ব্যবসা নিজের গতিতে এগোবে, কোনো পরিবর্তন করতে যাবেন না। আত্মীয় পরিজনদের মুখোশ খুলে যাবে। আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না। যৌথ ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা, খনিজ দ্রব্যের কারবারে লাভ।
তুলা রাশি : আমদানি বা রপ্তানি ব্যবসায়ে লাভ বাড়বে, তবু আজ অর্থ প্রাপ্তিতে বাধা আছে। আজ কাউকে ঋণ দেবেন না, নেবেনও না। অন্য কারোর ওপর ভরসা করে ব্যবসা করবেন না। প্রতারণা হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আজ কোনো মূল্যবান বস্তু বা যদি হারিয়ে যেতে পারে, সাবধান।
বৃশ্চিক রাশি : ইলেকট্রনিক্সের ব্যবসা ছাড়া অন্য ব্যবসার ক্ষেত্রে আজ ফের নতুন করে পরিকল্পনা করার দরকার আছে. বয়স্ক কারোর সাথে আজ মতবিরোধ হতে পারে। সামান্য শরীর খারাপ হলেও ডাক্তার দেখান, অবহেলা করবেন না। মানসিক অশান্তি বজায় থাকবে। পায়ে আঘাত লাগতে পারে।
ধনু রাশি : সংসারে এবং কর্মক্ষেত্রে প্রবল চাপ বাড়বে। বেড়াতে যেতে চেয়েও শেষমেশ যেতে পারবেন না। প্রতিবেশীরাও আজ চাপ বাড়াবে, সব মিলিয়ে আপনি আজ মানসিক দ্বন্দ্ব অনুভব করবেন। স্নায়ুর চাপেও ভুগতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। ধ্যানের মাধ্যমে মনকে সংযত রাখুন।
মকর রশি : ছোট ছোট মুনাফা আসতে পারে। এই সময় বেশি ঝুঁকি নেবেন না। পেশা পরিবর্তনের সুযোগ আসবে। ভূসম্পত্তি কেনার ব্যাপারে এগোতে পারেন। পরিবারে বয়স্ক কেউ অসুস্থ হতে পারেন, তাঁর চিকিৎসার কারণে আজ কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়াদের এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি : বেশ কিছু প্রলোভন আসবে, যার ফলে আজ সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হয়ে যেতে পারে, এবং সেই কারণে আর্থিক ক্ষতিও হতে পারে। আজ আর্থিক উপার্জন বৃদ্ধির যেমন যোগ রয়েছে, তেমন খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে. তাই সঞ্চয়ে মনোযোগী হন। বিয়ের প্রস্তাব আসতে পারে।
মীন রাশি : আজ বিনিয়োগ করবেন না, বাহন কিনবেন না। আজ আপনার কাছে বিকল্প আয়ের সুযোগ এসে যাবে, সেই সুযোগের পূর্ণ সদব্যবহার করলে ভবিষ্যতের জন্যে অত্যন্ত মঙ্গলজনক হবে। বাড়িতে আজ কোনো আত্মীয় বা বন্ধু আসবে। তবে আইনি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন।
Advt. – Rahu Energy – @ Rs. 249/- [Click on the image]
আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৮/২০২৬ :বিজেপির দখলদারি মানছি না, মানব না!”—নাগরিক পরিষেবা নিয়ে সরব সিপিএম, ঘেরাও ৩ নম্বর বোরো অফিস।
শিলিগুড়ি শহরের বেহাল নাগরিক পরিষেবার অভিযোগ তুলে পথে নামল সিপিআইএম ।
জল নিকাশি ব্যবস্থা,নালা পরিষ্কার, জল জমার সমস্যা-সহ একাধিক নাগরিক পরিষেবার দাবিতে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৩ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকেরা।6
সিপিআইএমের অভিযোগ, একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ও পরিকাঠামোগত সমস্যা রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও দাবি তাদের।